07/07/2026
বিনামূল্যে প্রাণিচিকিৎসা ও টিকাদান ক্যাম্পেইন-
১৯-০৬-২০২৬!
মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (এমলাফ) এর সহযোগিতায় রাজাখালি , ডেমরা ঢাকা এলাকায় মডেল লাইভস্টক ইনস্টিটিউট ও ভেটেরিনারি হাসপাতাল বিনামূল্যে নিম্নোক্ত সেবাগুলো প্রদান করছে:
#গবাদি প্রাণি স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ প্রদান।
#কৃমিনাশক ওষুধ ও ভিটামিন বিতরণ।
#মুরগির রানীক্ষেত ও ছাগলের পিপিআর এর ভ্যাক্সিন প্রদান।
#পোষা প্রাণি (বিড়াল/কুকুর) এর চিকিৎসা।
প্রাণির সঠিক সেবাস্বাস্থ্য প্রদান এবং খামারিদের পরামর্শ প্রদানের মাধ্যমে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি করা ডা. সালমা সুলতানা(প্রতিষ্ঠতা, এমলাফ) এর মূল লক্ষ্য। প্রাণিদের সুস্থ রাখতে তাঁর এই প্রচেষ্টা এবং খামারী, প্রাণি প্রেমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে মডেল লাইভস্টক পরিবার সাধুবাদ জানায়।
ধন্যবাদ।