Dr Amrita Lal Halder

Dr Amrita Lal Halder . I want to enrich your knowledge about newborn and . Your child is the future of the world. Take care of.
(1)

Newborn & Child Specialist (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ)

Dr. Amrita Lal Halder
(ডা. অমৃত লাল হালদার)
MBBS, FCPS (Pediatrics), MD (Neonatology)

Associate Professor
BIRDEM Women and Children Hospital, Segunbagicha, Dhaka

For Appointment: 01636692298 I am . Amrita Lal Halder, and , Associate Professor, working at General Hospital-2, Segunbagicha, Dhaka. Many t

imes, you search for a child specialist doctor to clear your confusion and questions about child care and for . Sometimes, you want to know the normal of your , of common illnesses, newborn baby care and and frequently about . When to go to or a best doctor is very much essential to know. Because it can help you to seek attention at an appropriate time. As a and ( #নবজাতক ও #শিশু রোগ বিশেষজ্ঞ). I wish to give advice covering all these areas of child health care with other important issues that you are concerned about.

07/06/2026

শিশুর মাথা ঘামে?! এই ২ কারন মারাত্মক! 🤔

একটু দেখুন তো, আপনার শিশুর পিঠের নিচের দিকে কি এরুপ কোন ছোট গর্ত আছে?অনেক বাবা-মা এটি দেখে ঘাবড়ে যান ! কিন্তু জানেন কি,...
06/06/2026

একটু দেখুন তো, আপনার শিশুর পিঠের নিচের দিকে কি এরুপ কোন ছোট গর্ত আছে?

অনেক বাবা-মা এটি দেখে ঘাবড়ে যান ! কিন্তু জানেন কি, এটাকে বলে Sacral Dimple 👶

---

✅ বেশিরভাগ ক্ষেত্রে এটি সম্পূর্ণ স্বাভাবিক।
প্রতি ১০০ জন শিশুর মধ্যে ২-৪ জনের এটি থাকে।

---

⚠️ তবে সতর্ক থাকুন যদি দেখেন:

👉 গর্তটি গভীর ও তলা দেখা যাচ্ছে না
👉 পাশে চুলের গুচ্ছ বা চামড়ার দাগ
👉 লালভাব বা পুঁজ
👉 শিশু পা নাড়াতে পারছে না
👉 প্রস্রাব বা পায়খানায় সমস্যা

---

🏥 এই লক্ষণগুলো দেখলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ দেখান!
---

❤️ সচেতন বাবা-মা = সুস্থ শিশু

পোস্টটি শেয়ার করুন, অন্য বাবা-মাকেও জানার সুযোগ দিন! 🙏

---

#শিশুস্বাস্থ্য #সচেতনতা #নবজাতক #বাবামার

❌ “অমুক পারে, তমুক পারে, তুমি পারো না কেন?” — কথাটি কি শিশুর জন্য উপকারী? মাত্র ১ মিনিট সময় নিন।🙏অনেক বাবা-মা সন্তানের ...
06/06/2026

❌ “অমুক পারে, তমুক পারে, তুমি পারো না কেন?” — কথাটি কি শিশুর জন্য উপকারী? মাত্র ১ মিনিট সময় নিন।🙏

অনেক বাবা-মা সন্তানের ভালো চেয়ে অজান্তেই বলে ফেলেন—
👉 “দেখো, তোমার বন্ধু কত ভালো রেজাল্ট করে!”
👉 “ও তো তোমার চেয়ে ছোট, তবুও সব পারে!”
👉 “তুমি কেন পারো না?”

কিন্তু এই কথাগুলো শিশুর মনে কী প্রভাব ফেলে?
🔸 আত্মবিশ্বাস কমে যায়
🔸 নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়
🔸 পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে
🔸 বাবা-মায়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে

মনে রাখতে হবে, প্রতিটি শিশুর বেড়ে ওঠার গতি, মেধা, আগ্রহ ও দক্ষতা এক নয়। একটি মাছকে যদি গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করা হয়, তবে সে সারাজীবন নিজেকে অযোগ্যই ভাববে।

✅ তুলনা করুন শিশুটির নিজের সঙ্গেই।
বলুন—
🌱 “আগের চেয়ে তোমার হাতের লেখা অনেক সুন্দর হয়েছে।”
🌱 “গতবারের চেয়ে এবার তুমি বেশি চেষ্টা করেছ।”
🌱 “তুমি ধীরে ধীরে উন্নতি করছ, এটাই গুরুত্বপূর্ণ।”

শিশুরা নিখুঁত হতে চায় না, তারা চায় তাদের প্রচেষ্টা ও অগ্রগতি স্বীকৃতি পাক।

💚 সন্তানকে অন্য কারও মতো বানানোর চেষ্টা নয়, তার ভেতরের সেরাটুকু বের করে আনাই হোক আমাদের লক্ষ্য।

#শিশু_স্বাস্থ্য #ইতিবাচক_অভিভাবকত্ব

🦴 শিশুর পা বাঁকা? অবহেলা করবেন না! অনেক বাবা-মা ভাবেন, “বড় হলে ঠিক হয়ে যাবে।”কিন্তু সব সময় তা নয়। কখনও কখনও বাঁকা পা...
18/05/2026

🦴 শিশুর পা বাঁকা? অবহেলা করবেন না! অনেক বাবা-মা ভাবেন, “বড় হলে ঠিক হয়ে যাবে।”
কিন্তু সব সময় তা নয়। কখনও কখনও বাঁকা পা হতে পারে রিকেটস (Rickets) বা ভিটামিন D ও ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ।

⚠️ যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন:

🔸 পা ক্রমেই বেশি বাঁকা হওয়া
🔸 হাঁটতে দেরি বা কষ্ট হওয়া
🔸 হাঁটু/কব্জি মোটা দেখা যাওয়া
🔸 শিশুর বৃদ্ধি কম হওয়া
🔸 সহজে দুর্বল হয়ে পড়া

☀️ কী করবেন?

✅ প্রতিদিন কিছু সময় সকালের রোদে রাখুন
✅ পুষ্টিকর খাবার দিন
🥛 দুধ
🥚 ডিম
🐟 মাছ
🥦 ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার

❌ নিজে নিজে ভিটামিন খাওয়াবেন না

👩‍⚕️ প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন

⏰ মনে রাখবেন, সময়মতো চিকিৎসা হলে বেশিরভাগ শিশুই ভালো থাকে।

#শিশুস্বাস্থ্য

🚨পায়খানার রাস্তা দিয়ে রক্ত মানেই কি ভয়ংকর কিছু?সবসময় না। তবে অবহেলাও নয়।শিশুদের ক্ষেত্রে অনেক সময় শক্ত পায়খানার কারণে পা...
15/05/2026

🚨পায়খানার রাস্তা দিয়ে রক্ত মানেই কি ভয়ংকর কিছু?

সবসময় না। তবে অবহেলাও নয়।
শিশুদের ক্ষেত্রে অনেক সময় শক্ত পায়খানার কারণে পায়ুপথে ছোট ফাটল (A**l fissure) থেকে টাটকা লাল রক্ত দেখা যেতে পারে।
আবার কখনো এটি পলিপ, ইনফেকশন, অ্যালার্জি বা অন্ত্রের সমস্যারও লক্ষণ হতে পারে।

⚠️যে লক্ষণগুলো গুরুত্ব দেবেনঃ
🔴 বারবার রক্ত যাওয়া
🔴 কালো বা অনেক বেশি রক্ত
🔴 জ্বর, পেট ব্যথা বা বমি
🔴 রক্তমিশ্রিত ডায়রিয়া
🔴 শিশু দুর্বল বা ফ্যাকাশে হয়ে যাওয়া

✅ যা করবেনঃ
✔️ শিশুকে পর্যাপ্ত পানি ও তরল দিন
✔️ কোষ্ঠকাঠিন্য হতে দেবেন না
✔️ জোর করে suppository/ওষুধ ব্যবহার করবেন না
✔️ দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন

মনে রাখবেন—
“সামান্য রক্ত”ও কখনো কখনো গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। সচেতনতা শিশুকে জটিলতা থেকে বাঁচাতে পারে। ❤️

**lFissure

13/05/2026

কেমন র‍্যাশ আসলে হামের র‍্যাশ!🤗

নবজাতকের বুকের নিচে ছোট বা কিছুটা বড় ফোলা দেখা গেলে অনেক পরিবারই দুশ্চিন্তায় পড়ে যান। বেশিরভাগ ক্ষেত্রেই এটি মায়ের হ...
12/05/2026

নবজাতকের বুকের নিচে ছোট বা কিছুটা বড় ফোলা দেখা গেলে অনেক পরিবারই দুশ্চিন্তায় পড়ে যান। বেশিরভাগ ক্ষেত্রেই এটি মায়ের হরমোনজনিত স্বাভাবিক পরিবর্তন।
কিন্তু ভুলভাবে চাপাচাপি করলে সংক্রমণ হতে পারে। ⚠️

🚫 যা কখনো করবেন না:
❌ স্তন চেপে ধরবেন না
❌ দুধ বের করার চেষ্টা করবেন না
❌ ম্যাসাজ করবেন না
❌ গরম তেল/মলম লাগাবেন না

✅ যা করবেন:
✔️ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
✔️ অযথা বারবার হাত দেবেন না
✔️ শিশুর জ্বর বা অস্বস্তি খেয়াল করুন

⚠️ দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন যদি—
🔴 স্তন লাল হয়ে যায়
🔴 গরম বা ব্যথাযুক্ত লাগে
🔴 পুঁজ বের হয়
🔴 দ্রুত আকার বাড়ে
🔴 শিশুর জ্বর বা খাওয়া কমে যায়

💚 অধিকাংশ ক্ষেত্রে Breast Bud নিজে থেকেই ভালো হয়ে যায়। সঠিক যত্ন নিন, অপ্রয়োজনীয় চাপাচাপি নয়।

ধন্যবাদ Nazmus Shakib 🙏এবং অন্যান্য সবাই। পাঁচে পাঁচ দেয়ার জন্য। 5️⃣/5️⃣ভাল থাকুন,ভালো থাকুক আপনার সন্তান।💞
11/05/2026

ধন্যবাদ Nazmus Shakib 🙏
এবং অন্যান্য সবাই। পাঁচে পাঁচ দেয়ার জন্য।
5️⃣/5️⃣

ভাল থাকুন,ভালো থাকুক আপনার সন্তান।💞

🛑 জরায়ুমুখের ক্যান্সার এখনো বাংলাদেশের নারীদের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি।প্রতিবছর বহু নারী এই ক্যান্সারে আক্রান্ত হন...
07/05/2026

🛑 জরায়ুমুখের ক্যান্সার এখনো বাংলাদেশের নারীদের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি।
প্রতিবছর বহু নারী এই ক্যান্সারে আক্রান্ত হন এবং দেরিতে শনাক্ত হওয়ার কারণে অনেকেই মৃত্যুবরণ করেন। অথচ সুখবর হলো—এটি অনেকাংশেই প্রতিরোধযোগ্য। ❤️
⚛️ HPV (Human Papillomavirus) ভ্যাকসিন জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। সময়মতো টিকা গ্রহণ ভবিষ্যতের ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারে।
✅ এই ভ্যাকসিন শুধু জরায়ুমুখের ক্যান্সার নয়, HPV-সম্পর্কিত আরও কিছু রোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, যেমন—
⏩ Ge***al warts
⏩ Vaginal & vulval cancer
⏩ A**l cancer
⏩ Pe**le cancer
⏩ কিছু মুখ ও গলার ক্যান্সার
🌀 টিকা নেওয়ার আগে সাধারণত বিশেষ কোনো টেস্টের প্রয়োজন হয় না—তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
📞 বিস্তারিত জানতে ও বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
01636692298
ভালো থাকুন, সুস্থ থাকুক আপনার পরিবার। 💕
#

07/05/2026

কিভাবে বুঝবেন হাম হয়েছে?🤔
মাত্র ৩ টি উপসর্গ যা দেখলে আপনি শিওর হয়ে যাবেন যে এটা অবশ্যই হাম (Measles)। চলুন জেনে নেয়া যাক।

#হাম

Address

BIRDEM Women And Children Hospital (BIRDEM-2), Segunbagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dr Amrita Lal Halder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Amrita Lal Halder:

Share

Category