Dr Rakibul Hasan

Directions Website Contact the practice

Dr Rakibul Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Rakibul Hasan, Surgeon, Dhanmondi 15/A , Shankar, Dhaka.

ভাসকুলার সার্জারি বিষয়ক পরামর্শ, সচেতনতা ও আধুনিক চিকিৎসা।

ডা. রকিবুল হাসান

সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান
ভাসকুলার সার্জারি বিভাগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
এক্স (পিজি) হাসপাতাল, ঢাকা।

ভাসকুলার ও এন্ডোভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ

17/07/2026

🩺 পায়ে ব্যথা, শিরা ফুলে যাওয়া, হাঁটলে অস্বস্তি বা দীর্ঘদিনের ক্ষত? এগুলো অবহেলা করবেন না। ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. রকিবুল হাসানের গুরুত্বপূর্ণ পরামর্শ শুনুন এবং প্রয়োজনে সময়মতো চিকিৎসা নিন। আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার।

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01601-701617

📍 চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার (ঢাকা)
রুম: 309, বিল্ডিং: 6, রোড নং: 2, ধানমন্ডি, ঢাকা-1205

শনি- বুধবার: বিকাল ৩টা- সন্ধ্যা ৬টা
📍 ইবনে সিনা
বাড়ি # 68, রোড # 15/A, ধানমন্ডি, ঢাকা - 1209
শনি, সোম, বুধবার: সন্ধ্যা ৬টা - রাত ৮টা

📍পপুলার ডায়াগনস্টিক সেন্টার (বরিশাল)
শহীদ নজরুল ইসলাম সড়ক, দক্ষিণ আলেকান্দা, বাংলাবাজার, বরিশাল
প্রতি বৃহস্পতি ও শুক্রবার

📅 অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন!
👉 ক্লিক করুনঃ https://www.rakibvascular.com/appointment









🚨 হাত বা পায়ের ক্ষত কি কালচে হয়ে যাচ্ছে?ব্যথা, দুর্গন্ধ বা ক্ষত শুকাচ্ছে না?⚠️ এগুলো গ্যাংরিন (Gangrene)-এর লক্ষণ হতে ...
05/07/2026

🚨 হাত বা পায়ের ক্ষত কি কালচে হয়ে যাচ্ছে?
ব্যথা, দুর্গন্ধ বা ক্ষত শুকাচ্ছে না?

⚠️ এগুলো গ্যাংরিন (Gangrene)-এর লক্ষণ হতে পারে। অবহেলা করলে হাত বা পা কেটে ফেলতে হতে পারে, এমনকি জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।

➡️ গ্যাংরিন কী?

গ্যাংরিন হলো এমন একটি অবস্থা, যেখানে শরীরের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা গুরুতর সংক্রমণের কারণে টিস্যু নষ্ট হয়ে যায়।

যাদের ঝুঁকি বেশি

✅ ডায়াবেটিস রোগী
✅ ধূমপায়ী
✅ উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের রোগী
✅ পায়ে রক্ত চলাচলের সমস্যা রয়েছে এমন ব্যক্তি
✅ দীর্ঘদিনের ক্ষত বা ঘা রয়েছে যাদের

যেসব লক্ষণ অবহেলা করবেন না

🔴 হাত বা পায়ের আঙুল কালো বা নীলচে হয়ে যাওয়া
🔴 ক্ষত থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হওয়া
🔴 তীব্র ব্যথা অথবা অসাড় হয়ে যাওয়া
🔴 আক্রান্ত স্থান ঠান্ডা ও শক্ত হয়ে যাওয়া
🔴 ক্ষত দীর্ঘদিনেও ভালো না হওয়া

⏳ মনে রাখবেন, গ্যাংরিনের চিকিৎসায় সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই হাত বা পা কেটে ফেলার ঝুঁকি কমানো সম্ভব।

👨‍⚕️ আপনার বা পরিবারের কারও এমন লক্ষণ থাকলে দেরি না করে একজন অভিজ্ঞ ভাস্কুলার সার্জনের পরামর্শ নিন।

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01601-701617

🌐 অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করুনঃ
https://www.rakibvascular.com/appointment

ডা. রকিবুল হাসান
সহযোগী অধ্যাপক
ভাসকুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
(সাবেক পিজি হাসপাতাল), ঢাকা
ভাসকুলার ও এন্ডোভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ

#গ্যাংরিন #ডায়াবেটিক_ফুট #পায়ের_ক্ষত
#পায়ের_ঘা #রক্ত_চলাচল
#ভাসকুলার_সার্জারি

30/06/2026

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01601-701617

🩺 পায়ের শিরা, ধমনী বা রক্তনালীর সমস্যাকে আর অবহেলা নয়।

পায়ে শিরা ফুলে যাওয়া, দীর্ঘদিনের ব্যথা, হাঁটলে ব্যথা অনুভব করা, পায়ে ক্ষত শুকাতে দেরি হওয়া বা ডায়াবেটিসজনিত পায়ের সমস্যা—এসবই হতে পারে গুরুতর ভাস্কুলার রোগের লক্ষণ।

আপনার সঠিক রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসার জন্য পরামর্শ নিন অভিজ্ঞ ভাস্কুলার ও এন্ডোভাসকুলার সার্জন ডা. রকিবুল হাসান-এর কাছ থেকে।

✨ আমাদের সেবাসমূহ:
✔️ ভ্যারিকোজ ভেইনের আধুনিক চিকিৎসা
✔️ ডায়াবেটিক ফুট কেয়ার
✔️ পায়ের রক্তনালীর ব্লকেজের চিকিৎসা
✔️ দীর্ঘদিনের ক্ষত (Non-healing Ulcer)
✔️ AV Fistula ও অন্যান্য ভাস্কুলার সার্জারি

📅 হাসপাতালে যাওয়ার আগেই অনলাইনে আপনার সুবিধামতো সময় নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

🌐 অনলাইনে বুকিং করুন:
👉 https://www.rakibvascular.com/appointment

28/06/2026

👨‍⚕️ আপনার পায়ের শিরা ফুলে গেছে?
হাঁটলে ব্যথা বা ভারী লাগে?

ভ্যারিকোস ভেইনের আধুনিক চিকিৎসার জন্য অভিজ্ঞ ভাসকুলার সার্জনের পরামর্শ নিন।

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01601-701617
📍 চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার (ঢাকা)
রুম: 309, বিল্ডিং: 6, রোড নং: 2, ধানমন্ডি, ঢাকা-1205
শনি-বুধবার: বিকাল ৩টা-সন্ধ্যা ৬টা

📍 ইবনে সিনা
বাড়ি # 68, রোড # 15/A, ধানমন্ডি, ঢাকা - 1209
শনি, সোম, বুধবার: সন্ধ্যা ৬টা - রাত ৮টা

📍পপুলার ডায়াগনস্টিক সেন্টার (বরিশাল)
শহীদ নজরুল ইসলাম সড়ক, দক্ষিণ আলেকান্দা, বাংলাবাজার, বরিশাল
প্রতি বৃহস্পতি ও শুক্রবার

📅 অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন!
👉 ক্লিক করুনঃ https://www.rakibvascular.com/appointment

👨‍👧‍👦 বাবা দিবসের শুভেচ্ছা 👨‍👧‍👦বাবা শুধুমাত্র একটি সম্পর্কের নাম নয়, তিনি একজন সন্তানের প্রথম শিক্ষক, জীবনের পথপ্রদর্শ...
21/06/2026

👨‍👧‍👦 বাবা দিবসের শুভেচ্ছা 👨‍👧‍👦

বাবা শুধুমাত্র একটি সম্পর্কের নাম নয়, তিনি একজন সন্তানের প্রথম শিক্ষক, জীবনের পথপ্রদর্শক এবং পরিবারের অবিচল ছায়া। তাঁর ভালোবাসা নিঃস্বার্থ, ত্যাগ নীরব, আর দায়িত্ববোধ সীমাহীন। পরিবারের সুখ, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ে তুলতে বাবারা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে চলেন।

এই বিশ্ব বাবা দিবসে, সকল বাবার প্রতি জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিবারের মাঝে সম্মান ও ভালোবাসায় বেঁচে থাকুন।

"বাবা সেই মানুষ, যিনি সন্তানের সফলতার জন্য নিজের স্বপ্নগুলোও নীরবে বিসর্জন দিতে পারেন।"

💙 বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা। 💙

📍 ডা. রকিবুল হাসান অপু
ভাস্কুলার ও এন্ডোভাসকুলার সার্জন

#বাবাদিবস
#বিশ্ববাবাদিবস
#ডারকিবুলহাসানঅপু
#বাবা
#বাবারভালোবাসা
#পরিবারেরশক্তি
#সন্তানেরঅভিভাবক
#শ্রদ্ধাওভালোবাসা






ভ্যারিকোস ভেইন (Varicose Vein): ভ্যারিকোস ভেইন হলো পায়ের শিরাগুলোর একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ রোগ। এতে পায়ের ত্বক...
15/06/2026

ভ্যারিকোস ভেইন (Varicose Vein):

ভ্যারিকোস ভেইন হলো পায়ের শিরাগুলোর একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ রোগ। এতে পায়ের ত্বকের নিচের শিরাগুলো প্রসারিত হয়ে ফুলে ওঠে এবং আঁকাবাঁকা বা মোচড়ানো আকার ধারণ করে।
শুরুর দিকে এটি সাধারণত শুধু অস্বস্তি বা হালকা ব্যথা সৃষ্টি করে। কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে পরবর্তীতে জটিলতা দেখা দিতে পারে।

ভ্যারিকোস ভেইন কেন হয়?

আমাদের পায়ের শিরাগুলো সাধারণত দুই ধরনের হয়—একটি গভীর শিরা এবং আরেকটি ত্বকের নিচে থাকা শিরা। এই দুই ধরনের শিরার মধ্যে সংযোগকারী শিরাগুলোর ভেতরে একমুখী ভালভ (valve) থাকে, যা রক্তকে পা থেকে উপরের দিকে (হৃদয়ের দিকে) প্রবাহিত হতে সাহায্য করে।
কোনো কারণে যদি এই ভালভগুলো দুর্বল বা নষ্ট হয়ে যায়, তাহলে রক্ত উল্টো দিকে ফিরে এসে শিরার ভেতরে জমা হতে শুরু করে। এতে শিরার ভেতরে চাপ বেড়ে যায়।
ফলে শিরাগুলো ফুলে ওঠে এবং আঁকাবাঁকা হয়ে যায়—এই অবস্থাকেই ভ্যারিকোস ভেইন বলা হয়।

কারা বেশি ভ্যারিকোস ভেইনে আক্রান্ত হন?

ভ্যারিকোস ভেইন হওয়ার ঝুঁকি বেশি থাকে যাদের ক্ষেত্রে-

✅ যাদের পরিবারে (বংশগতভাবে) রক্তনালীর সমস্যা আছে
✅ যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন (যেমন: ট্রাফিক পুলিশ, শিক্ষক, নার্স, দোকানদার)
✅ গর্ভবতী নারী
✅ পেটের ভেতরে বড় টিউমার বা চাপ থাকলে
✅ অতিরিক্ত ওজন বা স্থূলতা (Overweight)

অনেক ক্ষেত্রে ঝুঁকি কমিয়ে আনলে বা কারণ দূর করলে উপসর্গও কমে যেতে পারে।

ভ্যারিকোস ভেইন নির্ণয় (Diagnosis):

ভ্যারিকোস ভেইন সাধারণত শারীরিক পরীক্ষা করেই সহজে শনাক্ত করা যায়। তবে সঠিক চিকিৎসা পরিকল্পনা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়।

➡️ডুপ্লেক্স আল্ট্রাসনোগ্রাফি (Duplex Scan):

এই পরীক্ষার মাধ্যমে রক্তনালীর ভেতরের রক্তপ্রবাহ, ভেইনগুলোর অবস্থা এবং রোগের তীব্রতা নির্ণয় করা হয়। অপারেশন বা অন্যান্য চিকিৎসা পরিকল্পনা ঠিক করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা।

➡️ভ্যারিকোস ভেইন চিকিৎসা (Treatment):

ভ্যারিকোস ভেইনের প্রধান চিকিৎসাগুলো হলো—

১. সার্জারি (Vein Surgery)

এই পদ্ধতিতে আক্রান্ত শিরা অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়। আধুনিক পদ্ধতিতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করেও এই অপারেশন করা সম্ভব।

২. লেজার/এন্ডোভেনাস চিকিৎসা (Laser / Endovenous Treatment):

আধুনিক চিকিৎসায় লেজার বা রেডিওফ্রিকোয়েন্সি ব্যবহার করে আক্রান্ত ভেইন ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। এই পদ্ধতির সুবিধা হলো—
👉 ব্যথা কম হয়
👉 দ্রুত সুস্থ হওয়া যায়
👉 হাসপাতালে কম সময় থাকতে হয়

৩. ইনজেকশন থেরাপি (Sclerotherapy):

ছোট বা মাঝারি আকারের ভ্যারিকোস ভেইনের ক্ষেত্রে বিশেষ ওষুধ (স্ক্লেরোজিং এজেন্ট) ইনজেকশন দিয়ে শিরা বন্ধ করে দেওয়া হয়।
অনেক সময় এটা আউটডোরেই করা সম্ভব।

➡️ অপারেশন পরবর্তী যত্ন (Post-operative Care):

অপারেশনের পর রোগী সাধারণত ১–২ দিনের মধ্যে স্বাভাবিক চলাফেরা করতে পারেন। গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো—

👉 ৮–১০ দিন পর সেলাই (stitches) খোলা হয়
👉 চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যান্ডেজ বা স্টকিং (compression stocking) ব্যবহার করতে হয়
👉 নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ফলো-আপ করতে হয়
👉 ভারী কাজ বা বেশি পরিশ্রম কিছুদিন এড়িয়ে চলা উচিত

➡️ জটিলতা (Complications):

চিকিৎসা না করলে বা দেরি হলে নিচের সমস্যা হতে পারে—

👉 পায়ের চামড়া কালচে হয়ে যাওয়া
👉 দীর্ঘমেয়াদী ব্যথা ও ফোলা
👉 আলসার (ঘা) তৈরি হওয়া
👉 আক্রান্ত শিরা থেকে হঠাৎ রক্তপাত
👉 শিরা শক্ত হয়ে যাওয়া

➡️ গুরুত্বপূর্ণ বিষয়:

ভ্যারিকোস ভেইন একবার চিকিৎসা করার পরও আবার ফিরে আসতে পারে। তাই অপারেশনের পর জীবনযাপনে পরিবর্তন আনা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি।

➡️ পরামর্শ:

ভ্যারিকোস ভেইন একটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য রোগ। সঠিক সময়ে চিকিৎসা ও বিশেষজ্ঞ ভাসকুলার সার্জনের পরামর্শ নিলে জটিলতা এড়ানো সম্ভব এবং রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

ডা. রকিবুল হাসান
সহযোগী অধ্যাপক
ভাসকুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
(সাবেক পিজি হাসপাতাল), ঢাকা

ভাসকুলার ও এন্ডোভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ

-------------------English Version-------------

Varicose Veins (Varicose Vein):

Varicose veins are a common but important condition affecting the veins of the legs. In this condition, the superficial veins beneath the skin become enlarged, swollen, and twisted or rope-like in appearance.

In the early stages, it usually causes only mild discomfort or light pain. However, if not treated on time, it may lead to complications later.

Why Do Varicose Veins Occur?

The veins in our legs are generally of two types- deep veins and superficial veins. Connecting these two systems are perforating veins that contain one-way valves. These valves help blood flow upward from the legs toward the heart.

If these valves become weak or damaged for any reason, blood begins to flow backward and accumulates inside the veins. This increases pressure within the veins.

As a result, the veins become swollen and twisted—this condition is known as varicose veins.

Who Is at Higher Risk of Developing Varicose Veins?

The risk of developing varicose veins is higher in the following groups:

✅ People with a family history (genetic predisposition) of vein problems
✅ Individuals who stand for long periods (e.g., traffic police, teachers, nurses, shopkeepers)
✅ Pregnant women
✅ Those with large abdominal tumors or increased abdominal pressure
✅ People who are overweight or obese

In many cases, reducing risk factors or addressing the underlying causes can help reduce symptoms.

Diagnosis of Varicose Veins:

Varicose veins are usually diagnosed through a physical examination. However, some important tests are performed to plan proper treatment.

➡️ Duplex Ultrasound Scan

This test evaluates blood flow within the veins, the condition of the veins, and the severity of the disease. It is a very important investigation for planning surgery or other treatment options.

➡️ Treatment of Varicose Veins:

The main treatment options include:

1. Surgery (Vein Surgery):

In this method, the affected veins are surgically removed. With modern techniques, the procedure can often be performed without putting the patient under full general anesthesia.

2. Laser / Endovenous Treatment:

Modern treatments use laser or radiofrequency energy to close the affected veins from inside. The benefits of this method include:

✅ Less pain
✅ Faster recovery
✅ Shorter hospital stay

3. Injection Therapy (Sclerotherapy):

For small to medium-sized varicose veins, a special medication (sclerosant) is injected into the vein to close it. In many cases, this can be done on an outpatient basis.

➡️ Post-operative Care

After surgery, patients can usually resume normal walking within 1–2 days. Important instructions include-

👉 Stitches are usually removed after 8–10 days
👉 Compression bandages or stockings should be used as advised by the doctor
👉 Regular follow-up visits must be maintained
👉 Heavy work or strenuous physical activity should be avoided for some time

➡️ Complications

If left untreated or delayed, the following complications may occur:

👉 Dark discoloration of the skin on the legs
👉 Chronic pain and swelling
👉 Development of ulcers (wounds)
👉 Sudden bleeding from affected veins
👉 Hardening of veins

➡️ Important Note

Even after treatment, varicose veins may recur. Therefore, lifestyle modifications and regular follow-up with a physician are very important after surgery.

➡️ Advice

Varicose veins are a completely treatable condition. With timely treatment and consultation with a vascular specialist, complications can be prevented and patients can return to a normal life.

Author
Dr. Rakibul Hasan Apu
Associate Professor
Department of Vascular Surgery
Bangladesh Medical University (BMU)
(Former PG Hospital), Dhaka

Specialist in Vascular and Endovascular Surgery

08/06/2026

৬৫ বছর বয়সী একজন রোগী ডান হাত প্রায় অবশ অবস্থায় এবং দৈনন্দিন কাজকর্ম করতে অক্ষম হয়ে আমাদের কাছে আসেন। বিস্তারিত পরীক্ষায় দেখা যায়, ডান হাতের প্রধান ধমনী (Artery) সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, ফলে হাতে পর্যাপ্ত রক্ত চলাচল হচ্ছিল না।

রোগীর অবস্থার গুরুত্ব বিবেচনা করে অত্যাধুনিক এন্ডোভাসকুলার পদ্ধতিতে (Endovascular Intervention) বন্ধ রক্তনালীতে সফলভাবে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। এর মাধ্যমে পুনরায় স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

✅ অপারেশনের আগে: হাত প্রায় অবশ, স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত
✅ অপারেশনের পরে: রক্ত চলাচল পুনঃস্থাপিত, হাতের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত

রক্তনালীজনিত রোগের আধুনিক ও উন্নত চিকিৎসায় প্রতিনিয়ত সেবা প্রদান করছেন—

ডা: রকিবুল হাসান অপু
সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান
ভাস্কুলার সার্জারি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমউ)
সাবেক (পিজি) হাসপাতাল, ঢাকা।

















#রক্তনালী_চিকিৎসা
#ভাস্কুলার_সার্জারি
#স্টেন্টিং
#ডাঃরকিবুলহাসানঅপু

06/06/2026

🔴 রক্তনালীর যেসব রোগের আধুনিক চিকিৎসা প্রদান করা হয় 🔴

✔ কিডনি বিকল রোগীদের জন্য ফিস্টুলা অপারেশন
✔ কাটা-ছেঁড়া ছাড়াই বন্ধ ফিস্টুলা পুনরায় চালু করা
✔ ভ্যারিকোস ভেইন (Varicose Vein) এর আধুনিক অপারেশন
✔ গ্যাংগ্রিন (পঁচন) রোগের চিকিৎসা
✔ কাটা-ছেড়া ছাড়াই রক্তনালীতে স্টেন্ট (Stent) বসানো
✔ রক্তনালীর টিউমার অপারেশন
✔ ডিপ ভেইন থ্রোম্বোসিস (DVT) এর চিকিৎসা
✔ হঠাৎ হাত-পা ঠান্ডা ও কালো হয়ে যাওয়া (Acute Limb Ischemia)
✔ সারভাইকাল রিব (Cervical Rib) অপারেশন
✔ দুর্ঘটনায় রক্তনালী কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া রোগীর জরুরি অপারেশন
✔ Stem Cell থেরাপির মাধ্যমে নতুন রক্তনালী তৈরি

👨‍⚕️ডা: রকিবুল হাসান অপু
সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান
ভাসকুলার সার্জারী বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি.এম.ইউ)
সাবেক (পিজি) হাসপাতাল, ঢাকা।

Address

Dhanmondi 15/A , Shankar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rakibul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Rakibul Hasan:

Shortcuts

Share

Category