Al-Manar Hospital Ltd.

Al-Manar Hospital Ltd. Discover world-class medical services with leading specialists at Al-Manar Hospital Ltd.

সেবার মানোন্নয়নে PCA ক্লিনারদের প্রশিক্ষণমূলক কার্যক্রমআজ সকাল ১০:০০ ঘটিকায় আল-মানার হাসপাতাল লিমিটেড-এ রোগীসেবা ও হাসপা...
27/08/2026

সেবার মানোন্নয়নে PCA ক্লিনারদের প্রশিক্ষণমূলক কার্যক্রম

আজ সকাল ১০:০০ ঘটিকায় আল-মানার হাসপাতাল লিমিটেড-এ রোগীসেবা ও হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে PCA (Patient Care Assistant) ও ক্লিনারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আল-মানার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (COO), ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর ডা. মোঃ নজরুল ইসলাম খান।

প্রশিক্ষণে হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, দায়িত্বশীলতা, শৃঙ্খলা, পেশাদার আচরণ এবং রোগী ও স্বজনদের সঙ্গে আন্তরিক ও সহযোগিতামূলক আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

COO মহোদয় বলেন, হাসপাতালের সেবার মান শুধু চিকিৎসার ওপর নির্ভরশীল নয়; বরং পরিচ্ছন্নতা, নিরাপদ পরিবেশ, শৃঙ্খলা ও প্রত্যেক কর্মীর দায়িত্বশীল ভূমিকার সমন্বিত প্রয়াসের মাধ্যমেই একটি উন্নত রোগীসেবা নিশ্চিত করা সম্ভব।

রোগীর সন্তুষ্টি ও নিরাপদ সেবার পরিবেশ নিশ্চিত করতে আল-মানার হাসপাতাল লিমিটেডের এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

আল- মানার হাসপাতাল লিমিটেড এর ডা. এম. রিয়াজুল আলম স্যার ভবন-১ নিয়মিত চেম্বার করেন।
25/08/2026

আল- মানার হাসপাতাল লিমিটেড এর ডা. এম. রিয়াজুল আলম স্যার ভবন-১ নিয়মিত চেম্বার করেন।

🇧🇩 জুলাইয়ের আদলে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ 🇧🇩৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ দিবস উপলক্ষে আল-মানার স্কুল ফর স্পেশাল চ...
07/08/2026

🇧🇩 জুলাইয়ের আদলে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ 🇧🇩

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ দিবস উপলক্ষে আল-মানার স্কুল ফর স্পেশাল চিলড্রেন এবং আল-মানার অটিজম চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

রঙ-তুলির ছোঁয়ায় আমাদের বিশেষ শিশুরা তুলে ধরেছে তাদের স্বপ্ন, অনুভূতি ও একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা। তাদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভাকে উৎসাহিত করার এই আয়োজন ছিল আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসায় পরিপূর্ণ।

আমরা বিশ্বাস করি—প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা। তাদের প্রতিভার বিকাশের সুযোগ করে দেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব।

🌸 বিশেষ শিশুদের প্রতিভা বিকাশে আল-মানারের এই পথচলা অব্যাহত থাকবে।

জুলাইয়ের আদলে গড়ব দেশ,
সবার আগে বাংলাদেশ। 🇧🇩

আজ আল-মানার হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আশেপাশের বিভিন্ন স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের নির্বাহী কর্মকর্তাদ...
06/08/2026

আজ আল-মানার হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আশেপাশের বিভিন্ন স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের নির্বাহী কর্মকর্তাদের সাথে এক ফলপ্রসূ বিজনেস সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় সভাপতিত্ব করেন আল-মালার হাসপাতাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার সুলতান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার আবু খলদুন আল-মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের সিওও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাক্তার মোঃ নজরুল ইসলাম খান।
​উক্ত মতবিনিময় সভায় আমন্ত্রিত অন্যান্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতা ও স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে মতামত প্রকাশ করেন।
​উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং পারস্পরিক ব্যবসায়িক মেলবন্ধন সুদৃঢ় করতেই আমাদের এই পথচলা। আল-মালার হাসপাতাল লিমিটেড সবসময় বিশ্বাস করে যৌথ প্রচেষ্টাই পারে রোগীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে।

ডা. এস.আর ফারুকী হ্যান্ড সার্জারী সেন্টার
06/08/2026

ডা. এস.আর ফারুকী হ্যান্ড সার্জারী সেন্টার

02/08/2026

আল-মানার হাসপাতাল লিমিটেড-এর ল্যাবরেটরী বিভাগে কোয়ালিটি কন্ট্রোল (Quality Control - QC) এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স (Quality Assurance - QA) বজায় রাখার জন্য সকল বিভাগের বাচাইকৃত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চলছে।

বিশেষ শিশুদের স্বনির্ভরতার গল্প: আল-মানার স্কুলের এক অনন্য ‘আউটিং ক্লাস’​শ্রেণীকক্ষের চার দেয়ালের বাইরেও যে এক বিশাল পৃথ...
16/07/2026

বিশেষ শিশুদের স্বনির্ভরতার গল্প: আল-মানার স্কুলের এক অনন্য ‘আউটিং ক্লাস’
​শ্রেণীকক্ষের চার দেয়ালের বাইরেও যে এক বিশাল পৃথিবী আছে, যেখানে প্রতিটি পদে প্রয়োজন হয় আত্মনির্ভরশীলতার—সেই বাস্তব পৃথিবীর পাঠ দিতেই আল-মানার স্কুল ফর স্পেশাল চিলড্রেন আয়োজন করেছিল এক অসাধারণ শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক ‘আউটিং ক্লাস’।
​আমাদের বিশেষ শিশুদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজগুলো, যেমন—কেনাকাটা করা কিংবা নিজের পছন্দের খাবার নিজে কিনে খাওয়া—সহজ ও সাবলীলভাবে শেখাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
​স্থান যখন বাস্তবতার পাঠশালা: হাসপাতালের ক্যান্টিন
​এবারের আউটিং ক্লাসের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিল একটি হাসপাতালের ক্যান্টিনকে। ব্যস্ত এবং বাস্তবসম্মত এই পরিবেশটি শিশুদের সামাজিক যোগাযোগের দক্ষতা (Social Communication Skills) বাড়াতে দারুণ ভূমিকা রাখে।
কীভাবে চলল এই জীবনমুখী প্রশিক্ষণ?
​আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষিকাবৃন্দের নিবিড় তত্ত্বাবধানে শিশুরা ধাপে ধাপে বাস্তব জীবনের এই চ্যালেঞ্জগুলো জয় করতে শেখে:
​পছন্দ ও সিদ্ধান্ত গ্রহণ: ক্যান্টিনের মেন্যু দেখে নিজের পছন্দের খাবারটি বেছে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া।
​যোগাযোগের দক্ষতা বৃদ্ধি: বিক্রেতা বা ক্যাশিয়ারের সাথে কথা বলে নিজের অর্ডারের কথা জানানো।
​অর্থের ব্যবহার ও লেনদেন: খাবার কেনার জন্য টাকা দেওয়া এবং সঠিক ভাঙতি বুঝে নেওয়ার মতো অত্যন্ত জরুরি গাণিতিক ও বাস্তবমুখী হিসাবের অনুশীলন।
​সামাজিক শিষ্টাচার: লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা, ভদ্রতা বজায় রেখে কথা বলা এবং নিজের খাবার নিজে টেবিলে নিয়ে এসে খাওয়া।
​"আমাদের লক্ষ্য শুধু বইয়ের পাতায় শিক্ষা দেওয়া নয়, বরং এই বিশেষ শিশুদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা সমাজের মূল স্রোতে মাথা উঁচু করে স্বনির্ভরভাবে বাঁচতে পারে। আজকের এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন ওদেরকে স্বাবলম্বী করে তুলবে।"
— শিক্ষিকাবৃন্দ, আল-মানার স্কুল
আমাদের প্রয়াস, ওদের আত্মবিশ্বাস
​আল-মানার স্কুল ফর স্পেশাল চিলড্রেন বিশ্বাস করে, প্রতিটি শিশুর ভেতর লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। একটু ভালোবাসা, ধৈর্য আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারা গড়ে উঠতে পারে স্বাধীন ও স্বনির্ভর ব্যক্তিত্ব হিসেবে। আমাদের এই পথচলায় আপনাদের প্রতিটি উৎসাহ ও সহযোগিতা আমাদের শিশুদের এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।
​আসুন, আমরা সবাই মিলে ওদের হাত ধরি এবং ওদের সুন্দর আগামী গড়ে তুলি।
এই বিষয়ে যোগাযোগ করুন : ০১৮৯৬১৯৮৮১৯

14/07/2026

A Journey of Hope and Compassion ❤️

Today, little Mohammad Fahim is finally returning home after receiving 23 days of dedicated treatment and intensive care in the Pediatric Intensive Care Unit (PICU) at Al-Manar Hospital Ltd.

Coming from an underprivileged family, Mohammad Fahim received this life-saving medical care through the generous support of Helpstar Charity in partnership with Al-Manar Hospital Ltd.

With hearts full of gratitude, Fahim's parents sincerely thank Helpstar Charity and Al-Manar Hospital Ltd. for their unwavering support, compassion, and commitment to giving their child a new chance at life.

Together, we believe that kindness, collaboration, and quality healthcare can transform lives.

We wish dear Fahim a healthy, happy, and bright future.

07/07/2026
Al-Manar Hospital Ltd. always try to reach to more vulnerable people like our Helpster Charity volunteer who committed  ...
27/06/2026

Al-Manar Hospital Ltd. always try to reach to more vulnerable people like our Helpster Charity volunteer who committed to reach more vulnerable people.

Address

Plot: Umo, Block No: Rossoi, Satmasjid Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Al-Manar Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al-Manar Hospital Ltd.:

Shortcuts

Share

Category