29/09/2026
❤️ আজ World Heart Day।
এবারের প্রতিপাদ্য বিষয় “Don’t Miss a Beat”—হৃদ্যন্ত্রের কোনো সতর্ক সংকেত উপেক্ষা করবেন না।
হৃদ্রোগের অনেক লক্ষণ সবসময় দেখা যায় না , যেমন উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল, দীর্ঘদিন কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই থাকতে পারে। তাই অসুস্থ বোধ করার অপেক্ষা না করে আজ থেকেই হৃদ্যন্ত্রের যত্ন নেওয়া জরুরি।
❤️হৃদ্যন্ত্র ভালো রাখতে যা করবেন-
# খাবারে রাখুন—বেশি শাকসবজি, ফল, ডাল, পূর্ণশস্য, বাদাম ও বীজ এবং স্বাস্থ্যকর আমিষ।
# লবণ কমান—কম লবণ গ্রহণ করুন, পাতে আলাদা লবনের ব্যবহার বন্ধ করুন।
# চানাচুর, চিপস, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ভাজাপোড়া এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার কমিয়ে দিন।
# অতিরিক্ত চিনি ও মিষ্টি পানীয় এড়িয়ে চলুন।
🚭ধূমপান ও তামাক বর্জন করুন।
# নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকুন—সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রমের লক্ষ্য রাখতে পারেন।
# স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।
# পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের দিকে নজর দিন।
# নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল। পরীক্ষা করুন এবং অস্বাভাবিক হলে চিকিৎসকের পরামর্শ নিন।
# বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম, মাথা ঘোরা অথবা ব্যথা হাত, পিঠ কিংবা চোয়ালে ছড়িয়ে পড়লে দ্রুত জরুরি চিকিৎসা নিন। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
❤️ হৃদ্যন্ত্রের যত্ন কোনো একদিনের বিষয় নয়।
প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই হতে পারে দীর্ঘদিন সুস্থ হৃদ্যন্ত্রের জন্য বড় পদক্ষেপ।❤️
✍️মাহ্ফিদা দীনা রূবাইয়া
প্রকল্প ব্যবস্থাপক ও পুষ্টিবিদ
ঢাকা আহ্ছানিয়া মিশন