30/08/2026
Choose your partner wisely.
ছবিটা দেখুন। খুব সাধারণ একটা দৃশ্য মনে হতে পারে—কিন্তু এর পেছনের গল্পটা অসাধারণ।
যিনি এভাবে নফল নামাজ পড়ছেন, তিনি একজন রোগীর স্বামী। তাঁর স্ত্রী তখন অপারেশন থিয়েটারে। কারণ, তাঁদের বহুদিনের অপেক্ষার পর আসা প্রথম সন্তানটি ছিল ectopic pregnancy—অর্থাৎ গর্ভধারণ হয়েছে, কিন্তু জরায়ুর ভেতরে নয়; এমন একটি স্থানে, যেখানে এই pregnancy টিকে থাকা সম্ভব নয়। সময়মতো চিকিৎসা না হলে এটি rupture হয়ে মায়ের জীবনও ঝুঁকিতে ফেলতে পারে।
ভাবুন তো একবার…
এটি তাঁদের প্রথম সন্তান। হয়তো pregnancy test-এর সেই দুই দাগ দেখে কত স্বপ্নই না শুরু হয়েছিল। হয়তো ভবিষ্যতের কথা ভেবে ছোট ছোট পরিকল্পনা, হয়তো অনাগত সন্তানকে ঘিরে কত আয়োজন!
তারপর রাত প্রায় ১১টার দিকে জানা গেল—সেই pregnancy ectopic।
যেখানে এই রাতে দুজনের ভবিষ্যৎ সন্তানকে নিয়ে স্বপ্ন দেখার কথা, সেখানে এখন একজন স্ত্রীকে অপারেশন থিয়েটারে রেখে তাঁর স্বামী অপেক্ষা করছেন—শুধু যেন তাঁর স্ত্রীটা সুস্থ হয়ে ফিরে আসে।
আর সেই কঠিন অপেক্ষার সময়ে তিনি বসে আছেন নামাজে।
কাউকে দেখানোর জন্য নয়। কোনো বিশেষ পোশাকও নেই, বাহ্যিকভাবে তাঁকে হয়তো দেখলে বোঝার উপায় নেই তিনি কতটা ধর্মপ্রাণ। কিন্তু বিপদের মুহূর্তে তিনি ঠিকই জানেন—কোথায় ফিরে যেতে হয়, কার কাছে সাহায্য চাইতে হয়।
হাসপাতালের করিডোরে বসে একজন মানুষ যখন তাঁর প্রিয় মানুষটির জন্য সিজদায় মাথা রাখেন—সেই দৃশ্য হয়তো হাজার কথার চেয়েও বেশি কিছু বলে যায়।
জীবনসঙ্গী বাছাই করার সময় শুধু ভালো সময়ে কে পাশে থাকবে তা দেখবেন না। দেখুন, আপনার সবচেয়ে কঠিন সময়েও কে আপনার জন্য দোয়া করবে।
যে মানুষটা আপনার হাসির দিনে আনন্দ করবে, সে ভালো।
কিন্তু যে আপনার অন্ধকার রাতেও আপনাকে নিয়ে রবের দরজায় দাঁড়াবে—
সে নিঃসন্দেহে অমূল্য।
আল্লাহ সেই স্ত্রীকে সুস্থ করে তাঁর স্বামীর কাছে ফিরিয়ে দিন।
আর তাঁদের ভবিষ্যৎ জীবনকে শান্তি, ভালোবাসা ও সুস্থতায় ভরিয়ে দিন। 🤍
আল্লাহ সবাইকে ভালো রাখুন।
--Dr Sadman Sadik
(Simple MBBS)