Change Life

Change Life Take Care and Be Safe

18/06/2026

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

বদর যুদ্ধের শহীদদের নামের ফলকছবি: উইকিপিডিয়া
বদর যুদ্ধের অন্যতম একটি বিস্ময়কর ও অলৌকিক দিক ছিল স্বপ্ন। যুদ্ধের প্রেক্ষাপট, রণকৌশল ও জয়-পরাজয়ের পেছনে মনস্তাত্ত্বিক জগতের যার গভীর প্রভাব ছিল। যুদ্ধ শুরুর পূর্বমুহূর্তে এবং যুদ্ধ চলাকালীন মুসলিম ও মুশরিক উভয় শিবিরে বেশ কিছু তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখা গিয়েছিল।

এই স্বপ্নগুলো একদিকে মুসলমানদের ইমানি শক্তিকে দৃঢ় করেছিল এবং অন্যদিকে কোরাইশদের মনে পরাজয়ের আগাম ভীতি সৃষ্টি করেছিল। (আব্দুল মুইন মুহাম্মদ আত-তালফাহ, আহলামু গাজওয়াতি বদর: আনওয়াউহা ওয়া আকাতিফুহা, মাজাল্লাতুশ শারিয়াহ ওয়াল উলুমিল আরাবিয়্যাহ, ভলিউম: ২, পৃষ্ঠা: ১২, ইমাম মুহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়, রিয়াদ, ২০০৮)

ইসলামে স্বপ্নের অবস্থান ও প্রকারভেদ
ইসলামের প্রাথমিক যুগে ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। আয়েশা (রা.) বলেন, “নবীজির ওহির সূচনা হয়েছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন, তা সকালের সূর্যের আলোর মতো বাস্তব হয়ে প্রকাশ পেত।” (সহিহ বুখারি, হাদিস: ৩)

হাদিসে স্বপ্নকে নবুয়তের অংশ হিসেবেও উল্লেখ করা হয়েছে। মহানবী (সা.) বলেছেন, “একজন মুসলিমের সত্য স্বপ্ন হলো নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।” (সহিহ বুখারি, হাদিস: ৬৯৮৯)

একজন মুসলিমের সত্য স্বপ্ন হলো নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
সহিহ বুখারি, হাদিস: ৬৯৮৯
তিনি স্বপ্নের প্রকারভেদ ব্যাখ্যা করে বলেছেন, “স্বপ্ন তিন প্রকার; প্রথমত: শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন বা দুঃস্বপ্ন যা মানুষকে চিন্তিত করে, দ্বিতীয়ত: জাগ্রত অবস্থায় মানুষ যা চিন্তা করে ঘুমের মধ্যে তারই প্রতিফলন (অবচেতন মনের ভাবনা), এবং তৃতীয়ত: নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ সত্য স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৯০৭)

বদর যুদ্ধের ক্ষেত্রে এই তিন প্রকারের মধ্যে প্রথম ও তৃতীয় প্রকারের স্বপ্নের এক চমৎকার মনস্তাত্ত্বিক রূপরেখা দেখতে পাওয়া যায়।

মুশরিক শিবিরের স্বপ্ন
বদর যুদ্ধে শুধু মুসলিমরা নয়, বরং মক্কার কাফের কোরাইশদের অনেকেও যুদ্ধ শুরুর আগে ভয়ংকর সব স্বপ্ন দেখেছিলেন। এগুলো মূলত ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সতর্কবার্তা, যাতে তারা যুদ্ধ থেকে বিরত হয়। কিন্তু অহংকার ও আবু জেহেলের হঠকারিতা তাদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।
1. আতিকা বিনতে আব্দুল মুত্তালিবের স্বপ্ন: যুদ্ধ শুরুর তিন দিন আগে মক্কায় অবস্থানকালে নবীজির ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব একটি অত্যন্ত ভয়ানক স্বপ্ন দেখেন। তিনি দেখলেন, এক উটআরোহী ব্যক্তি মক্কার উপত্যকায় এসে উচ্চকণ্ঠে চিৎকার করে বলছে, ‘হে কাবার বিশ্বাসভঙ্গকারীর দল, তিন দিনের মধ্যে নিজেদের ধ্বংসক্ষেত্রের দিকে বের হয়ে এসো।’
এরপর সেই আরোহী কাবার ছাদ এবং আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে একই আহ্বান জানায়। এরপর সে পাহাড়ের চূড়া থেকে একটি বিশাল পাথর ছুড়ে মারল। পাথরটি পাহাড়ের পাদদেশে এসে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং মক্কার এমন কোনো ঘর বা অট্টালিকা বাকি রইল না, যার ভেতর সেই পাথরের কণা বা টুকরো প্রবেশ করেনি। (বাইহাকি, দালায়েলুন নবুয়ত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ৩/৩১, বৈরুত, ১৯৮৪)

আতিকার এই স্বপ্নটি ছিল রূপক বা প্রতীকী। পাহাড় থেকে পাথর ভেঙে মক্কার প্রতিটি ঘরে প্রবেশ করার অর্থ ছিল—এই যুদ্ধের করাল গ্রাস মক্কার প্রতিটি পরিবারে পৌঁছাবে। উদ্দেশ্য ছিল কোরাইশদের অহংকারে আঘাত করা এবং তাদের আসন্ন বিপর্যয় সম্পর্কে সতর্কবার্তা দেওয়া।

কিন্তু আবু জেহেল এই স্বপ্ন শুনে উপহাস করে বলেছিল, “আব্দুল মুত্তালিবের বংশে পুরুষ নবীদের পর এখন নারী নবীর জন্ম হয়েছে!” (আব্দুল মালিক ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ১/৬০৭, দারু মুস্তফা আল-বাবি আল-হালাবি, কায়রো, ১৯৫৫)

কাফেরদের প্রধান প্রধান নেতাদের নাম ধরে ধরে তাদের মৃত্যুর ঘোষণা দেওয়া ছিল সম্পূর্ণ স্পষ্ট বিষয়; আর রক্ত ছিটকে পড়া ছিল যুদ্ধের ধ্বংসযজ্ঞের প্রতীক। উদ্দেশ্য ছিল কোরাইশদের যাত্রা থামানোর শেষ সুযোগ দেওয়া।
২. জুহাইম ইবনে সালতের স্বপ্ন: কোরাইশ বাহিনী মক্কা থেকে বের হয়ে বদরের অভিমুখে ‘জুহফাহ’ নামক স্থানে পৌঁছাল। এ সময় জুহাইম ইবনে সালত ঘুমের ঘোরে এক অলৌকিক দৃশ্য দেখলেন। দেখলেন, এক ব্যক্তি ঘোড়ায় চড়ে এসে ঘোষণা করছে, ‘উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, আবু হাকাম (আবু জেহেল) এবং উমাইয়া ইবনে খালাফ নিহত হয়েছে।’

এরপর সে তার উটের ঘাড়ে আঘাত করল এবং সেই উটের রক্ত কোরাইশ বাহিনীর প্রতিটি তাঁবুর ওপর গিয়ে ছিটকে পড়ল। (ইবনুল আসির, উসদুল গাবাহ ফি মা’রিফাতিস সাহাবাহ, ১/৫৭৯, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯৪)

জুহাইমের এই স্বপ্নটি ছিল একই সঙ্গে স্পষ্ট এবং প্রতীকী। কাফেরদের প্রধান প্রধান নেতাদের নাম ধরে ধরে তাদের মৃত্যুর ঘোষণা দেওয়া ছিল সম্পূর্ণ স্পষ্ট বিষয়; আর রক্ত ছিটকে পড়া ছিল যুদ্ধের ধ্বংসযজ্ঞের প্রতীক। উদ্দেশ্য ছিল কোরাইশদের যাত্রা থামানোর শেষ সুযোগ দেওয়া।

কিন্তু আবু জেহেল এবারও অহংকার করে বলল, “মদিনার মুহাম্মদের পর এখন কোরাইশদের মধ্যেও নতুন নবীর আবির্ভাব ঘটছে। আগামীকালই দেখা যাবে কে নিহত হয়।” (আব্দুল মালিক ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ১/৬১৮, কায়রো, ১৯৫৫)

নবীজির স্বপ্ন ও মুমিনদের জন্য সুসংবাদ
মুশরিকদের স্বপ্নের বিপরীতে মহানবী (সা.) বদরের ময়দানে যে স্বপ্নগুলো দেখেছিলেন, তার সবকটিই ছিল স্পষ্ট এবং তার মূল উদ্দেশ্য ছিল মুমিনদের অন্তরে স্থিরতা দান এবং বিজয়ের সুসংবাদ প্রদান।
1. শত্রুর সংখ্যা অল্প দেখা স্বপ্ন: যুদ্ধ শুরুর আগে মহান আল্লাহ নবীজিকে স্বপ্নের মাধ্যমে কাফেরদের সংখ্যা অনেক কম করে দেখিয়েছিলেন।
আল্লাহ–তাআলা বলেন, “স্মরণ করো, যখন আল্লাহ তোমাকে তোমার স্বপ্নে তাদের সংখ্যা অল্প দেখিয়েছিলেন। যদি তিনি তাদের সংখ্যা অনেক দেখাতেন, তবে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধ জয়ের ব্যাপারে নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ তোমাদের রক্ষা করেছেন।” (সুরা আনফাল, আয়াত: ৪৩)

ঐতিহাসিকদের মতে, এই যুদ্ধে কোরাইশদের প্রকৃত সংখ্যা ছিল প্রায় এক হাজার, আর মুসলিমরা ছিলেন মাত্র ৩১৩ জন। কিন্তু মহানবী (সা.) যখন সাহাবিদের স্বপ্নের কথা জানান, যেখানে কোরাইশদের সংখ্যা কম দেখানো হয়েছে, তখন মুসলিমদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়।

এটি ছিল মূলত মুমিনদের অন্তরে মানসিক শক্তি জোগানোর এক খোদায়ি কৌশল। (আবু হাসান আলি ইবনে মুহাম্মদ আল-মাওয়ার্দি, আন-নুকাত ওয়াল উয়ুন, ২/১২৩, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত)

1. শত্রুদের পতনক্ষেত্রের স্বপ্ন: যুদ্ধ শুরুর আগের রাতে মহানবী (সা.) বদরের প্রান্তরে হেঁটে হেঁটে সাহাবিদের স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত আল্লাহর নির্দেশনা দেখাচ্ছিলেন। ওমর (রা.) বলেন, “নবীজি যুদ্ধের আগের দিন আমাদের কাফেরদের পতনক্ষেত্রগুলো হাত দিয়ে দেখিয়ে বলছিলেন—‘ইনশাআল্লাহ, আগামীকাল এটি হবে অমুকের নিহত হওয়ার স্থান, এটি হবে অমুকের লাশের জায়গা।’

তিনি বলেন, কসম খোদার, নবীজি যেখানে যেখানে হাত রেখেছিলেন, তাদের একজনও তার বাইরে মারা যায়নি।” (সহিহ মুসলিম, হাদিস: ১৭৭৯)

যুদ্ধক্ষেত্রে দৃষ্টিভ্রম
স্বপ্নের এই মনস্তাত্ত্বিক খেলা শুধু ঘুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং যুদ্ধের মুখোমুখি হওয়ার সময় আল্লাহ–তাআলা একে জাগ্রত অবস্থার ‘দৃষ্টিভ্রমে’ রূপান্তর করেছিলেন।

আল্লাহ বলেন, “স্মরণ করো, যখন তোমরা পরস্পরের মুখোমুখি হয়েছিলে, তখন আল্লাহ তোমাদের চোখে তাদের সংখ্যা অল্প দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদের সংখ্যা কম করেছিলেন, যাতে আল্লাহ এমন এক ফয়সালা সম্পন্ন করতে পারেন যা নির্ধারিতই ছিল।” (সুরা আনফাল, আয়াত: ৪৪)

বদর যুদ্ধের দিন কাফেরদের সংখ্যা আমাদের চোখে এতটাই কম মনে হচ্ছিল যে আমি আমার পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ‘তোমার কি মনে হয় ওরা সংখ্যায় সত্তর জন হবে?’ সে বলল, ‘না, আমার মনে হয় একশত জন।’
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এই আয়াতের বাস্তব বিবরণ দিতে গিয়ে বলেন, “বদর যুদ্ধের দিন কাফেরদের সংখ্যা আমাদের চোখে এতটাই কম মনে হচ্ছিল যে আমি আমার পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ‘তোমার কি মনে হয় ওরা সংখ্যায় সত্তর জন হবে?’ সে বলল, ‘না, আমার মনে হয় একশত জন।’

অথচ পরে যখন আমরা তাদের একজনকে বন্দী করে জিজ্ঞেস করলাম, তখন সে জানাল যে তারা এক হাজার জন ছিল!” (তাবারানি, আল-মু’জামুল কাবির, ১০/১৪৭, মাকতাবাতু ইবনে তাইমিয়াহ, কায়রো)

যুদ্ধের ঠিক আগমুহূর্তে উভয় পক্ষকে পরস্পরের চোখে কম দেখানোর উদ্দেশ্য ছিল—মুসলিমরা যেন শত্রুর বিশাল সংখ্যা দেখে ভয় না পায়, আর কাফেররা যেন মুসলিমদের ক্ষুদ্র দল মনে করে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে অসতর্ক আক্রমণ করে বসে। (ইবনুল জাওজি, জাদুল মাসির ফী ইলমিত তাফসির, ২/১১৫, দারু ইহয়ায়িত তুরাসিল আরাবি, বৈরুত, ২০০১)

তবে যুদ্ধ যখন পুরোদমে শুরু হয়ে গেল, তখন আল্লাহ–তাআলা কাফেরদের চোখে মুসলমানদের সংখ্যা তাদের নিজস্ব সংখ্যার দ্বিগুণ বা তার চেয়েও বেশি বাড়িয়ে দেখালেন, যার ফলে কাফেররা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলে।

পবিত্র কোরআনে এসেছে, “তারা (কাফেররা) নিজেদের চোখের দেখায় মুমিনদের তাদের দ্বিগুণ দেখছিল।” (সুরা আলে ইমরান, আয়াত: ১৩)

ঐতিহাসিক বদর যুদ্ধের এই আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা সমকালীন বিশ্বকেও এই বার্তাই দেয় যে যুদ্ধের ময়দানে শুধু সমরাস্ত্র বা দৈহিক সংখ্যাই শেষ কথা নয়; বরং আল্লাহর ওপর অটল বিশ্বাস এবং মনস্তাত্ত্বিক দৃঢ়তাই বিজয়ের মূল চাবিকাঠি।

08/06/2026

যে দুই অঙ্গের পাপ ধ্বংসের অন্যতম কারণ

মহান আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়েছেন। তাদের সুন্দরতম গঠনে সৃষ্টি করেছেন। তাদের এমন ভাবে সৃষ্টি করেছেন যে তারা অন্য সব মাখলুকের উপর রাজত্ব করতে পারে। মানুষকে মহান আল্লাহ যেসব অঙ্গ-প্রত্যঙ্গ দান করেছেন, তার মধ্যে দুটি অঙ্গ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। ১. জিহ্বা ও ২. লজ্জাস্থান। এ দুটি অঙ্গের সঠিক ব্যবহার যেমন মানুষের মর্যাদা, ইজ্জত ও জান্নাত লাভের মাধ্যম হতে পারে, তেমনি এগুলোর অপব্যবহারে তার দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। তাই ইসলাম এ দুটি অঙ্গ সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।

হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার দু’চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দুই উরুর মাঝখানের বস্তু (লজ্জাস্থান) এর জামানত আমাকে দিবে, আমি তাঁর জান্নাতের জিম্মাদার।’ (বুখারি, হাদিস : ৬৪৭৪)

সাধারণত এই দুটি অঙ্গ দিয়েই মানুষ জঘন্য জঘন্য পাপে লিপ্ত হয়। অথচ মানুষ মুখ দিয়ে যা বলে, সব তাত্ক্ষণিক লিপিবদ্ধ হয়ে যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে কথাই মানুষ উচ্চারণ করে (তা সংরক্ষণের জন্য) তার নিকটে একজন সদা তত্পর প্রহরী আছে।’ (সুরা কাফ, আয়াত : ১৮)

অতএব মানুষ তার জিহ্বাকে ব্যবহার করে গিবত, চোগলখুরি, গালিগালাজ, অপবাদ, মিথ্যা কথা, নাশোকরিমূলক উক্তি ও এ জাতীয় অন্যান্য যে পাপাচারেই লিপ্ত হয়, সবই সংরক্ষিত হয়ে যায়। যেগুলোর পরিণতি খুবই ভয়াবহ। পবিত্র কোরআন গিবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সঙ্গে তুলনা করেছে। (সুরা হুজুরাত, আয়াত : ১২)
চোগলখোরদের বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে। (সুরা কলম, আয়াত : ১১)। এমনি ভাবে মিথ্যা, অপবাদ, গালাগালেরর ভয়াবহতা নিয়ে বহু আয়াতে সতর্ক করা হয়েছে।

মানুষের মুখের কথা খুবই তাত্পর্যপূর্ণ বিষয়। কখনো কখনো একটি কথার কারণে মানুষের অনেক বড় বিপদ নেমে আসতে পারে, তার দুনিয়া-আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন যে, নিশ্চয় বান্দা পরিণাম চিন্তা ব্যতিরেকেই এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব-পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। (বুখারি, হাদিস : ৬৪৭৭)

এই জন্য আল্লাহ মুখের জোর দিলেই তা দিয়ে মানুষকে হেয় করা, মিথ্যা অপবাদ দেওয়া, ঝগড়া করা, গালাগাল দেওয়া ও মিথ্যা ও কুফরি কথা বলার সুযোগ নেই।

অন্যদিকে লজ্জাস্থানের পাপ মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে বিপর্যস্ত করে দেয়। এজন্য ইসলাম ব্যভিচারকে শুধু হারামই করেনি; বরং তার নিকটবর্তী হওয়ার পথও নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৩২)

মুমিন কখনো এই পথে পা বাড়াতে পারে না। পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ বলেন, ‘আর তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী।’ (সুরা মুমিনূন, আয়াত : ৫)

কিয়ামতের দিন যেসব অঙ্গের পাপের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে অন্যতম হলো, এই দুটি অঙ্গ। রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করে? তিনি উত্তর দেন, ‘মুখ এবং লজ্জাস্থান।’ (তিরমিজি, হাদিস : ২০০৪)

বস্তুত জিহ্বা ও যৌন প্রবৃত্তির নিয়ন্ত্রণই তাকওয়ার অন্যতম পরিচায়ক। যে ব্যক্তি গিবত, মিথ্যা, অপবাদ, অশ্লীল ভাষা ও কু-কথা থেকে নিজেকে রক্ষা করে এবং ব্যভিচার ও অশ্লীলতার সব পথ বন্ধ রাখে, সে নিজের ঈমান, সম্মান ও আখিরাতকে নিরাপদ রাখে। আর যে ব্যক্তি এ দুটি অঙ্গকে লাগামহীন ছেড়ে দেয়, সে নিজের হাতে নিজের ধ্বংস ডেকে আনে। তার পাপে দুনিয়া-আখিরাত ভারি হয়ে উঠে। যাকে তার উভয় জাহানের লাঞ্ছনাকে তরান্বিত করে। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো সর্বদা জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করা; কেননা এ দুটির সঠিক ব্যবহার জান্নাতের পথ সুগম করে এবং অপব্যবহার জাহান্নামের দিকে ঠেলে দেয়।

03/06/2026

তওবা কবুলের ৪ শর্ত

পাপ মৌলিকভাবে দুই প্রকার। এক. আল্লাহর হক–সম্পর্কিত গুনাহ, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। দুই. বান্দার হক–সম্পর্কিত গুনাহ, যেমন কারও সম্পদ আত্মসাৎ করা, গিবত করা, অপবাদ দেওয়া ইত্যাদি।

পাপ যদি আল্লাহর হক–সংক্রান্ত হয় এবং তাতে মানুষের হকের সম্পৃক্ততা না থাকে, তবে এ ক্ষেত্রে তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। এক. কাজটি ছেড়ে দেওয়া, দুই. তার জন্য অনুতপ্ত হওয়া এবং তিন. ভবিষ্যতে কখনো না করার দৃঢ় সংকল্প করা। এই তিন শর্তের কোনো একটি পূরণ না হলে তওবা সঠিক হয় না।

আর বান্দার হক–সংক্রান্ত পাপ হলে তা থেকে তওবা করার জন্য চারটি শর্ত। ওপরের তিনটি আর চতুর্থ শর্ত হলো, যার হক নষ্ট করা হয়েছে তার পক্ষ থেকে দায়মুক্ত হওয়া। (ইমাম নববি, কিতাবুত তওবা, শরহে মুসলিম, ১৭/৫৯)

১. পাপের অভ্যাস ত্যাগ করা
যে পাপ থেকে তওবা করা হবে, প্রথমে সে কাজটি ছাড়তে হবে। যেমন নামাজ না পড়ার পাপ থেকে তওবা করতে হলে প্রথমে নামাজ পড়া শুরু করে দিতে হবে। পাপ না ছেড়ে তওবা করলে সেই তওবার কোনো সার্থকতা নেই।

পাপ করতে থাকলাম আবার তওবাও করলাম, এটা একটা তামাশা। বরং এটাও এক গুরুতর পাপ।

কেননা তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া; যা পাপকর্ম ছেড়ে দিয়েই করতে হয়। নয়তো তা একধরনের ধৃষ্টতা। এটা মানে সে পাপকে প্রকৃতপক্ষে কোনো অপরাধই মনে করে না। এরূপ তওবার জন্য নতুন করে তওবা করা উচিত।

তওবা করার সময় যদি মনে এই ধারণা থাকে যে সুযোগ হলে আবারও এই কাজ করব, তবে তা আদৌ তওবা বলে বিবেচ্য হবে না এবং আল্লাহর কাছে তা কবুলও হবে না।
২. অনুতপ্ত হওয়া
তওবার গুরুত্বপূর্ণ শর্ত এটি। অনুতপ্ত হওয়ার অর্থ অন্তরে এই ভাব জন্মানো যে আমি বাস্তবেই ভুল করেছি। এই কাজ করা আমার জন্য কিছুতেই উচিত হয়নি। আল্লাহ ক্ষমা না করলে তো আমাকে এ জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে।

অন্তরে এই অনুভূতি জন্মালে তবেই সে তওবা খাঁটি তওবা হয় এবং প্রমাণ হয় যে সে খাঁটি মনে তওবা করেছে। তওবা যেহেতু একটি আমল, তা কবুল হওয়ার জন্যও খাঁটি মন থাকা জরুরি। নয়তো এটা একটা লোকদেখানো হয়, আল্লাহ–তাআলার কাছে যার কোনো মূল্য নেই।

মহানবী (সা.) বলেছেন, ‘অনুতপ্ত হওয়াই তওবা’। (সুনানে ইবনে মাজাহ হাদিস: ৪২৫২)

৩. ভবিষ্যতে না করার অঙ্গীকার
তওবা করার সময় যদি মনে এই ধারণা থাকে যে সুযোগ হলে আবারও এই কাজ করব, তবে তা আদৌ তওবা বলে বিবেচ্য হবে না এবং আল্লাহর কাছে তা কবুলও হবে না।

হ্যাঁ এটা সম্ভব যে ভবিষ্যতে সেই পাপ আর করবে না ভেবেই তওবা করেছে, পরে নফস ও শয়তানের প্ররোচনায় পুনরায় একই পাপ করেছে। এটা তওবার পরিপন্থী নয়। এরূপ ক্ষেত্রে কর্তব্য আবারও তওবা করা।

এভাবে পুনরায় পাপ না করার প্রতিশ্রুতিতে যদি বারবার তওবা করা হয় এবং প্রতিবারই তওবার পরে একই পাপ হয়ে যায়, তবে এ কারণে তার তওবা নিরর্থক গণ্য হবে না। বরং আন্তরিক অনুশোচনার সঙ্গে বারবার তওবা করা আল্লাহ–অভিমুখিতার পরিচায়ক।

অর্থ-সম্পদ জাতীয় হক নষ্ট করলে তা তাকে ফেরত দিতে হবে। পাওনাদার মারা গেলে তার ওয়ারিশদের হাতে পৌঁছে দিতে হবে।
৪. অন্যের হক থেকে দায়মুক্তি
অন্যের হক–সম্পর্কিত পাপ থেকে তওবার জন্য শর্ত হলো, প্রথমে তার পক্ষ থেকে দায়মুক্ত হওয়া। এটি খুবই কঠিন। কেননা, আল্লাহ মহা ক্ষমাশীল। তিনি চাইলে যেকোনো পাপ মাফ করে দিতে পারেন। কিন্তু ব্যক্তির ব্যাপারটা ভিন্ন। কারও হক নষ্ট করলে সে তা মাফ নাও করতে পারে।

তাই এমনও হতে পারে মাফ চাওয়ার সুযোগই হয়নি, তার আগে সে মারা গেল। এ কারণেই অন্যরে হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জরুরি। কারও হক নষ্ট করলে যত তাড়াতাড়ি সম্ভব তা আদায় করে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত।

দায়মুক্ত হওয়ার উপায় একেক অবস্থায় একেক রকম।

১. অর্থ-সম্পদ জাতীয় হক নষ্ট করলে তা তাকে ফেরত দিতে হবে। পাওনাদার মারা গেলে তার ওয়ারিশদের হাতে পৌঁছে দিতে হবে। আর যদি কোনো ওয়ারিশ না পাওয়া যায় তবে তার নামে তা সদকা করে দিতে হবে।

২. সরকারি সম্পদ হলে সরকারের কোনো তহবিলে জমা দিতে হবে।

৩. যদি অন্য কোনো হক হয়, যেমন কাউকে অন্যায়ভাবে মারধর করে তার হক নষ্ট করা, কাউকে গালমন্দ করে বা কারও নামে অপবাদ ছড়িয়ে তার ইজ্জত-সম্মান হক নষ্ট করা ইত্যাদি। তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যদি সে মারা গিয়ে থাকে, তবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।

সূরা আল বাকারাহ
01/06/2026

সূরা আল বাকারাহ

প্রতিদিন সূরা বাকারা শুনুন | Surah Baqarah Beautiful Recitation By ...

20/05/2026

ক্যান্সার চিকিৎসার যুগান্তকারী চিকিৎসা

Tecentriq 1200 mg Injection হলো একটি ক্যান্সারের ওষুধ, যার জেনেরিক নাম Atezolizumab। এটি ইমিউনোথেরাপি ধরনের ওষুধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে।
এটি কোন কোন ক্যান্সারে ব্যবহার হয়?
ডাক্তার রোগের ধরন অনুযায়ী ব্যবহার করেন, যেমন:
• ফুসফুসের ক্যান্সার (Lung Cancer)
• লিভার ক্যান্সার
• ব্রেস্ট ক্যান্সারের কিছু ধরন
• ব্লাডার ক্যান্সার
কিভাবে দেওয়া হয়?
• সাধারণত হাসপাতালে বা ক্যান্সার সেন্টারে IV infusion (শিরায় ধীরে ধীরে) দেওয়া হয়।
• নিজে থেকে ব্যবহার করা উচিত নয়।
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া
• দুর্বল লাগা
• জ্বর
• কাশি
• বমি ভাব
• ক্ষুধামন্দা
• ত্বকে র‍্যাশ
কখনও কখনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে, তাই চিকিৎসকের পর্যবেক্ষণ জরুরি।
গুরুত্বপূর্ণ সতর্কতা
• গর্ভাবস্থায় ব্যবহার বিষয়ে অবশ্যই ডাক্তারকে জানান।
• লিভার, ফুসফুস বা অটোইমিউন রোগ থাকলে আগে জানাতে হবে।
• নিয়মিত পরীক্ষা প্রয়োজন হতে পারে।

10/05/2026

মা দিবস
বেহেশতের দরজা বন্ধ হওয়ার আগে
জান্নাতের অনেকগুলো দরজা আছে, যা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে। কিন্তু এই দরজাগুলো দিয়ে প্রবেশ করতে প্রয়োজন কঠোর সাধনা এবং ইখলাস বা বিশুদ্ধ নিয়ত।

তবে এমন দুটি দরজা আছে, যা আমাদের হাতের নাগালেই থাকে এবং যে কেউ চাইলে সামান্য প্রচেষ্টাতেই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অধিকার অর্জন করতে পারে। সেই দুটি দরজা হলো— মা এবং বাবা।

সাময়িক এক সুযোগ
জান্নাতের অন্যান্য দরজা সবসময় খোলা থাকলেও পিতামাতা নামক এই দরজা দুটির একটি নির্দিষ্ট সময় আছে। এই সময় শেষ হয়ে গেলেই দরজা দুটি চিরতরে বন্ধ হয়ে যায়।

কারো ক্ষেত্রে এই দরজা হুট করে বন্ধ হয়, আবার কারো ক্ষেত্রে দীর্ঘ অসুস্থতার মাধ্যমে ধীরে ধীরে বন্ধ হওয়ার উপক্রম হয়। মৃত্যু এসে যখন তাঁদের ছিনিয়ে নেয়, তখন জান্নাতের সেই সহজ পথটি রুদ্ধ হয়ে যায়।

আপনার পিতামাতা যদি জীবিত থাকেন, তবে আজই তাঁদের কাছে যান। তাঁদের সময় দিন, তাঁদের সেবা করুন। কারণ জান্নাতের এই দরজাটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

হারানোর করুণ অভিজ্ঞতা
বয়স যত বেশিই হোক না কেন, মা-বাবার মৃত্যু সন্তানের কাছে সবসময়ই এক অপূরণীয় ক্ষতি। বিশেষ করে যখন দেখা যায় শরীরের প্রতিটি অঙ্গে নল আর কৃত্রিম যন্ত্র লাগিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাঁরা লড়াই করছেন, তখন সন্তানের অসহায়ত্ব আরও বেড়ে যায়।

কীভাবে একটি কর্মঠ শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং মনিটরের হৃদস্পন্দনের রেখাটি সোজা হয়ে যায়। পার্থিব জীবনের হায়াত আল্লাহ–তাআলা মাতৃগর্ভেই লিখে দিয়েছেন, তার এক সেকেন্ড এদিক-ওদিক হওয়ার সুযোগ নেই।

1. পিতামাতা এক মহামূল্যবান সম্পদ
অনেকে মা-বাবা বেঁচে থাকতে তাঁদের মূল্য বোঝেন না। যখন তাঁরা দুনিয়া ছেড়ে চলে যান, তখন হঠাৎ করে তাঁদের অভাব অনুভূত হয়। কিন্তু তখন আর কিছু করার থাকে না। পিতামাতার প্রতি সদ্ব্যবহার এবং ইহসান (উত্তম আচরণ) করা হলো তাঁদের প্রতি সন্তানের সর্বনিম্ন ঋণ।

নবীজি (সা.) বলেছেন, “পিতামাতাই হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে তা রক্ষা করতে পারো অথবা তা নষ্ট করে দিতে পারো।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯০০; সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২০৮৯)
দুনিয়ার ব্যস্ততা আর সময়ের আবর্তে মানুষ অনেক সময় মৃত মা-বাবার কথা ভুলে যায়। তাই বুদ্ধিমান সেই, যে তাঁদের জীবিত থাকতেই জান্নাত নিশ্চিত করে নেয়।
জীবিত থাকতেই সুযোগ নিন
পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তাঁদের সেবা করা যতটা সহজ, মৃত্যুর পর তাঁদের জন্য ‘বর’ বা পুণ্য পাঠানো ততটা সহজ নয়। বেঁচে থাকলে আপনি তাঁদের পাশে বসতে পারেন, সরাসরি তাঁদের প্রয়োজন মেটাতে পারেন এবং তাঁদের মুখে হাসি ফোটাতে পারেন।

কিন্তু মৃত্যুর পর কেবল দোয়ার মাধ্যমেই তাঁদের সঙ্গে যোগাযোগ থাকে। দুনিয়ার ব্যস্ততা আর সময়ের আবর্তে মানুষ অনেক সময় মৃত মা-বাবার কথা ভুলে যায়। তাই বুদ্ধিমান সেই, যে তাঁদের জীবিত থাকতেই জান্নাত নিশ্চিত করে নেয়।

দুনিয়া বনাম আখেরাত
পার্থিব কাজ আজ না হলে কাল করা যায়, ব্যবসায়িক ক্ষতি হলে তা পুষিয়ে নেওয়া যায়। কিন্তু আখেরাতের আমল, বিশেষ করে পিতামাতার খেদমত করার সুযোগ একবার হাতছাড়া হলে তা আর ফিরে পাওয়া যায় না।

কোরআন আমাদের মনে করিয়ে দেয়, “আর এই পরকালীন জীবনই হলো প্রকৃত জীবন (হায়াওয়ান), যদি তারা জানত!” (সুরা আনকাবুত, আয়াত: ৬৪)

আপনার পিতামাতা যদি জীবিত থাকেন, তবে আজই তাঁদের কাছে যান। তাঁদের সময় দিন, তাঁদের সেবা করুন। কারণ জান্নাতের এই দরজাটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের পিতামাতাকে ক্ষমা করুন এবং তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

08/05/2026

🌹🌹তিন সাহাবির তওবার ঘটনা 🌹🌹
এক.
ইসলামের ইতিহাসে কঠিনতম একটি যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ, খাদ্য ও বাহনের সংকট মিলিয়ে এটি ছিল সাহাবিদের ইমান ও ত্যাগের বাস্তব পরীক্ষা। এই অভিযানে অধিকাংশ সাহাবি অংশগ্রহণ করলেও তিনজন সত্যনিষ্ঠ সাহাবি অনুপস্থিত থেকে যান। তাঁরা হলেন কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি ও হিলাল ইবনে উমাইয়া (রা.)।

কাব ইবনে মালিক (রা.) নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তাবুক অভিযানের সময় তার কোনো অভাব ছিল না। আগের যে-কোনো সময়ের চেয়ে তিনি বেশি সচ্ছল ছিলেন‌ তখন। তবুও আজ যাবো, কাল যাবো করতে করতে দেরি করে ফেলেন। একসময় দেখলেন, রাসুল (সা.) ও সাহাবিরা যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন।

শিক্ষা: সৎকাজে বিলম্ব করা অনুচিত। এতে অনেক সময় পুরো কাজটিই বিনষ্ট হয়ে যায়। কেবল ভালো কাজের ইচ্ছা থাকলেই হয় না, দ্রুত এটাকে কাজে রূপ দিতে হয়।

দুই.
অন্য দুই সাহাবিও একইভাবে পিছিয়ে পড়েন। তারা কেউই মুনাফেক ছিলেন না। ছিলেন প্রকৃত ইমানদার ও সৎ মানুষ। তবু মানুষের জীবনে কখনো কখনো দুর্বলতা এসেই যায়। প্রকৃত ইমানদারও ভুল করতে পারে, তবে তাঁর আসল পরিচয় হলো ভুলের ওপর স্থির না থাকা এবং আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করা।

তারা কোনো অজুহাত দেননি, বরং সত্য স্বীকার করেন। কাব ইবনে মালিক (রা.) বলেন, ‘আমি বুঝেছিলাম, মিথ্যা বলে সাময়িক মুক্তি পেতে পারি, কিন্তু আল্লাহর কাছে এর কী জবাব দেব?’
তাবুক থেকে ফিরে নবীজি (সা.) মদিনায় পৌঁছালে মোনাফিকরা এসে একে একে মিথ্যা অজুহাত পেশ করতে থাকে। এতে তারা বাহ্যিকভাবে রেহাই পেয়ে যায়। কিন্তু এই তিন সাহাবি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন।

তারা কোনো অজুহাত দেননি, বরং সত্য স্বীকার করেন। কাব ইবনে মালিক (রা.) বলেন, ‘আমি বুঝেছিলাম, মিথ্যা বলে সাময়িক মুক্তি পেতে পারি, কিন্তু আল্লাহর কাছে এর কী জবাব দেব?
শিক্ষা: সত্য কখনো কখনো সাময়িক কষ্টের কারণ হলেও শেষ পর্যন্ত এটিই মুক্তির একমাত্র পথ।

তিন.
রাসুল (সা.) সব সত্য শুনেও তাৎক্ষণিকভাবে তাঁদের ক্ষমা করেননি। বরং আল্লাহর নির্দেশের অপেক্ষায় সামাজিকভাবে তাদের বয়কট করার আদেশ দেন। সাহাবিদের সবাই তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এটি ছিল অত্যন্ত কঠিন সামাজিক ও মানসিক পরীক্ষা।

শিক্ষা: সামাজিক শৃঙ্খলা রক্ষায় কখনো কঠোর সিদ্ধান্তেরও প্রয়োজন হয়, তবে তা শেষ পর্যন্ত কল্যাণই বয়ে আনে।
ইসলামের ইতিহাসে কঠিনতম একটি যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ, খাদ্য ও বাহনের সংকট মিলিয়ে এটি ছিল সাহাবিদের ইমান ও ত্যাগের বাস্তব পরীক্ষা। এই অভিযানে অধিকাংশ সাহাবি অংশগ্রহণ করলেও তিনজন সত্যনিষ্ঠ সাহাবি অনুপস্থিত থেকে যান। তাঁরা হলেন কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি ও হিলাল ইবনে উমাইয়া (রা.)।
কাব ইবনে মালিক (রা.) নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তাবুক অভিযানের সময় তার কোনো অভাব ছিল না। আগের যে-কোনো সময়ের চেয়ে তিনি বেশি সচ্ছল ছিলেন‌ তখন। তবুও আজ যাবো, কাল যাবো করতে করতে দেরি করে ফেলেন। একসময় দেখলেন, রাসুল (সা.) ও সাহাবিরা যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন।
শিক্ষা: সৎকাজে বিলম্ব করা অনুচিত। এতে অনেক সময় পুরো কাজটিই বিনষ্ট হয়ে যায়। কেবল ভালো কাজের ইচ্ছা থাকলেই হয় না, দ্রুত এটাকে কাজে রূপ দিতে হয়।

চার.
এই বয়কট চলে টানা ৫০ দিন। কাব ইবনে মালিক (রা.) বলেন, ‘সেসময় পৃথিবী এত বিশাল হওয়া সত্ত্বেও আমার কাছে তা সংকীর্ণ মনে হচ্ছিল।’ তাদের জীবনে নেমে আসে গভীর অনুশোচনা, আত্মসমালোচনা ও আল্লাহর দিকে পূর্ণ প্রত্যাবর্তনের মনোভাব। হিলাল ইবনে উমাইয়া (রা.) ছিলেন বৃদ্ধ। তিনি অধিকাংশ সময় কেঁদে কেঁদে কাটাতেন।

শিক্ষা: গুনাহের পর প্রকৃত অনুশোচনা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং তাকে করে আল্লাহর আরও নিকটবর্তী।

পাঁচ.
এই সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। কাব ইবনে মালিক (রা.)-এর কাছে শাম দেশের এক খ্রিষ্টান রাজা চিঠি পাঠায়, এতে তাকে মদিনা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেয়। তিনি সঙ্গে সঙ্গে সেই চিঠি পুড়িয়ে ফেলেন।

শিক্ষা: মুমিনরা বিপদের সময়ও নিজের ইমানের ওপর অটল থাকে, এ বিষয়ে কারো সঙ্গে আপস করে না।

ছয়.
অবশেষে ৫০ দিন পর আল্লাহ–তাআলা তাদের তওবা কবুল করেন। কোরআনের সুরা তওবার ১১৮ নম্বর আয়াতে তাদের ক্ষমার ঘোষণা আসে। রাসুল (সা.) সাহাবিদের মাধ্যমে এই সুসংবাদ তাদের নিকট পৌঁছে দেন। কাব ইবনে মালিক (রা.) আনন্দে সেজদায় লুটিয়ে পড়েন। পুরো মদিনা আনন্দে মুখর হয়ে ওঠে।

শিক্ষা: আল্লাহর রহমত দেরিতে আসতে পারে, তবে তা যে সবচেয়ে সুন্দর পদ্ধতিতে আসবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। (সহিহ বুখারি, হাদিস: ৪৪১৮, সুনানে আবু দাউদ, হাদিস: ২৭৭৩)

27/04/2026

ফিতনার ভয়াবহতা থেকে বাঁচার উপায়
ইসলামে ‘ফিতনা’ শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে পরীক্ষা-নিরীক্ষা, বিপদ-মুসিবত, শাস্তি, বিভ্রান্তি ও মতবিরোধ। কোরআনে আল্লাহ–তাআলা বলেন, ‘মানুষ কি মনে করে, আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে?’ (সুরা আনকাবুত, আয়াত: ২)

ফিতনা শুধু কষ্ট বা বিপদ নয়, বরং ভালো অবস্থাও এক ধরনের পরীক্ষা হতে পারে। এর মাধ্যমে মানুষের ইমান, ধৈর্য ও সত্যনিষ্ঠা প্রকাশ পায়।

ফিতনার প্রকারভেদ
1. প্রবৃত্তির ফিতনা: যা মানুষের কামনা-বাসনা ও দুনিয়ার আকর্ষণের মাধ্যমে আসে। যেমন—নারী, সম্পদ ও ভোগ-বিলাসের মোহ।

1. সন্দেহের ফিতনা: যা বিভ্রান্তি, ভুল ব্যাখ্যা ও ভুল আকিদার মাধ্যমে আসে। যেমন—বিদআত ও ইসলামের বিকৃতি।

ফিতনার কারণসমূহ
প্রবৃত্তির অনুসরণ: মানুষ যখন নিজের ইচ্ছাকে সত্যের উপরে বসায়, তখন তার বিবেক অন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, ‘তুমি খেয়াল-খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে।’ (সুরা সদ, আয়াত: ২৬)

ভারসাম্যহীনতা: ধর্মীয় ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা বা শিথিলতা—উভয় চরমপন্থাই বিভ্রান্তি জন্ম দেয়। রাসুলুল্লাহ (সা.) বাড়াবাড়ি করা থেকে সাবধান করেছেন। (ইবনে মাজাহ, হাদিস: ৩০২৫)

অজ্ঞতা ও গুজব: ধর্মীয় জ্ঞানের অভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য ছড়ানো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ বলেন, ‘যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)

দুনিয়ার মোহ: অতিরিক্ত দুনিয়ামুখিতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। (সুরা আনফাল, আয়াত: ২৮)
ফিতনার ভয়াবহতা
ফিতনা ধীরে ধীরে মানুষের অন্তরকে কালো করে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ফিতনাগুলো মানুষের অন্তরের সামনে চাটাইয়ের কাঠির মতো একটার পর একটা সাজানো হয়। যে অন্তর তা গ্রহণ করে, তাতে একটি কালো দাগ পড়ে যায়। এক সময় অন্তরটি উল্টানো পাত্রের মতো হয়ে যায়, যা ভালোকে ভালো বা মন্দকে মন্দ মনে করে না। (সহিহ মুসলিম, হাদিস: ১৪৪)

ফিতনা থেকে বাঁচার উপায়
1. আল্লাহর কাছে আশ্রয়: নামাজের শেষ বৈঠকে ‘জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা’ থেকে আশ্রয়ের দোয়াটি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। (সহিহ মুসলিম, হাদিস: ৫৮৮)

1. কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা: সঠিক পথপ্রদর্শনের জন্য আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহর বিকল্প নেই। (সুনানে তিরমিজি, হাদিস: ২৬৭৬)

1. সঠিক নেকসঙ্গ: মুসলিম জামাত ও আল্লাহভীরু আলেমদের সংস্পর্শে থাকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকো। কারণ, আল্লাহর সাহায্য জামাতের ওপর।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২১৬৫)

1. ইবাদতে মশগুল থাকা: ফিতনার সময় বেশি বেশি তওবা ও নফল ইবাদত করা হিজরত করার সমতুল্য সওয়াব বয়ে আনে। (সহিহ মুসলিম, হাদিস: ২৯৪৮)

1. ধৈর্য ও হেকমত: নানা পরীক্ষা আসবেই, তবে ধৈর্য ও হেকমতের সঙ্গে তা মোকাবিলা করতে হবে।

পরিশেষে, একজন মুসলিমের দায়িত্ব হলো নিজের ইমান রক্ষা করা এবং সব ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকা। সচেতনতা ও আল্লাহর ওপর ভরসাই পারে ফিতনার অন্ধকার থেকে আমাদের নিরাপদ রাখতে।

24/04/2026

পাপ থেকে ফিরে আসার ৬ উপায়

১. আন্তরিক তওবা
তওবা হলো ফিরে আসার প্রথম ধাপ। এটি কেবল মুখের উচ্চারণ নয়; বরং অন্তরের গভীর অনুশোচনা। আল্লাহ–তাআলা বলেন, “হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা কর।” (সুরা তাহরিম, আয়াত: ৮)

সঠিক তওবার জন্য তিনটি বিষয় জরুরি—
পাপের জন্য গভীর অনুশোচনা
সঙ্গে সঙ্গে তা ছেড়ে দেওয়া
ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প

এই তিনটি একসঙ্গে না থাকলে তওবা পূর্ণ হয় না।

২. আল্লাহর রহমতের প্রতি দৃঢ় আশা রাখা
গুনাহের পর অনেকেই হতাশ হয়ে পড়ে এবং ভাবে সে আর ক্ষমার যোগ্য নয়। অথচ দয়াময় প্রভু বারবার ঘোষণা করেন, “তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।” (সুরা জুমার: ৫৩)

এই আয়াত আমাদের শিক্ষা দেয়, যত বড় গুনাহই হোক, আল্লাহ ক্ষমা করতে সক্ষম। এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে এবং বারবার ফিরে আসার সাহস জোগায়।

৩. ইবাদতকে অভ্যাসে পরিণত করা
ইবাদত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে। নামাজ, কোরআন পাঠ, জিকির—এসব শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং আত্মিক ব্যাধির কার্যকর মহৌষধ। আল্লাহ–তাআলা বলেন, “নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সুরা আনকাবুত, আয়াত: ৪৫)

যখন কেউ নিয়মিত ইবাদতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা জন্ম নেয়। ফলে গুনাহের প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে যায় এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে।

৪. প্রতিদিন নিজের কর্মের হিসাব নেওয়া
সঠিক চিকিৎসার জন্য রোগ নির্ণয় যেমন জরুরি, তেমনি আত্মোন্নতিরও জন্য নিজের ভুলগুলো চিহ্নিত করাও প্রয়োজন। প্রতিদিন কিছু সময় নিজের কর্মের হিসাব নিলে মানুষ সহজেই বুঝতে পারে, সে কোথায় ভুল করছে এবং কীভাবে তা শোধরানো যায়।

আল্লাহ–তাআলা বলেন,“হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং প্রত্যেকে যেন দেখে নেয়, সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে।” (সুরা হাশর, আয়াত: ১৮)

এই আত্মজবাবদিহিতা একজন মানুষকে সচেতন করে তোলে এবং একই ভুল বারবার করার প্রবণতা কমিয়ে দেয়। তাই এটি একজন মুমিনের আত্মিক উন্নতির অন্যতম মাধ্যম।

৫. গুনাহের পরিবেশ ত্যাগ করা
মানুষ তার পরিবেশের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। অনেক সময় ব্যক্তি নিজে পরিবর্তন হতে চাইলেও, তার চারপাশের পরিবেশ তাকে আগের ভুল পথে টেনে নেয়। তাই আল্লাহ–তাআলা নির্দেশ দেন, “তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।” (সুরা তাওবা, আয়াত: ১১৯)

খারাপ পরিবেশ ও অসৎ সঙ্গ ত্যাগ করা শুরুতে কঠিন মনে হলেও, এটি আত্মশুদ্ধির পথে অপরিহার্য। অনেক সময় এটিই হয়ে ওঠে জীবনের পরিবর্তনের বড় কারণ।

৬. আল্লাহর কাছে দোয়া করা
দোয়া হলো পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।

মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর সাহায্য ছাড়া পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিদিন দোয়া করা উচিত—

“হে আল্লাহ, আমাকে গুনাহ থেকে রক্ষা করো।”
“হে আল্লাহ, আমাকে তাওবার পথে স্থির রাখো।”
“হে আল্লাহ, আমার অন্তরকে পরিশুদ্ধ করো।”

দোয়া মানুষকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখে এবং ভেতর থেকে পরিবর্তনের শক্তি দেয়।

সূরা আল মূলক
02/03/2026

সূরা আল মূলক

সূরা আল-মুলক শুনুন | কবরের আযাব থেকে মুক্তি | শান্ত হৃদয়ের তিলাওয়াতশান্ত কণ্ঠে সূরা আল-মুলক তিলাওয়াত শুনুন। এই .....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Change Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share