Dr. Md. Farhad Hossain

Directions

Dr. Md. Farhad Hossain Dholaipar. Jatrabari, Dhaka

MBBS(DU), PGT(Surgery),
FCPS (P-II)- Colorecral Surgery
Mugda Medical Hospital
Certified course on Diabetes(Birdem), CCVD(Birdem)
General Physician & Surgeon
Chairman-Pulse specialised Hospital ltd.

গত ২ দিনে ৩ টা বাচ্চার নাকের ভিতর থেকে ফরেন বডি(পুতি/ ছোলা) বের করলাম, আজকের বাচ্চা এই পুতি নাকে ঢুকিয়ে নিয়ে আসছে, বাচ্চ...
22/09/2026

গত ২ দিনে ৩ টা বাচ্চার নাকের ভিতর থেকে ফরেন বডি(পুতি/ ছোলা) বের করলাম, আজকের বাচ্চা এই পুতি নাকে ঢুকিয়ে নিয়ে আসছে, বাচ্চাদের ব্যাপারে বাবা মাকে আরো সচেতন হওয়া জরুরি

নাকের ভিতর ছোলা ঢুকিয়ে এসেছে😁
19/09/2026

নাকের ভিতর ছোলা ঢুকিয়ে এসেছে😁

16/09/2026
নূর নবী তিন মাস আগে দুর্ঘটনা করে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে অবশেষে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। আড়াই মাস যাবত ভর্তি থেকে সে ...
14/09/2026

নূর নবী তিন মাস আগে দুর্ঘটনা করে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে অবশেষে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। আড়াই মাস যাবত ভর্তি থেকে সে আজকে ছাড়পত্র নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে।

এখনো তার অনেক সমস্যা রয়ে গেছে। দুইবার তার বুকের অপারেশন করার পরেও সমস্যার সমাধান না হওয়াতে দীর্ঘদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকতে হলো। তার এখনো বুকে নল দেওয়া আছে। আগের অপারেশনের ঘা দুইবার সেলাই করা হয়েছে।

আল্লাহ তাকে অশেষ ধৈর্য দিয়েছেন। সাথে তার স্ত্রীও তাকে সার্বক্ষণিক মানসিক এবং শারীরিকভাবে অসম্ভব সমর্থন করে যাচ্ছিলেন।

দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন। সবাই দোয়া করবেন।

হামিদ মিয়া পুরুষ রোগী। তিনি এসেছিলেন ঢাকা মেডিকেলে, তার বুকে ব্যথা এবং পনেরো দিন যাবত তীব্র জ্বর নিয়ে।এর আগে তিনি কিশোরগ...
12/09/2026

হামিদ মিয়া পুরুষ রোগী। তিনি এসেছিলেন ঢাকা মেডিকেলে, তার বুকে ব্যথা এবং পনেরো দিন যাবত তীব্র জ্বর নিয়ে।

এর আগে তিনি কিশোরগঞ্জে ডাক্তার দেখিয়েছেন এবং চিকিৎসাও নিয়েছেন। কিন্তু কোনো ফলাফল আশানুরূপ না হওয়ায় তিনি এবার সরাসরি ঢাকা মেডিকেলে আসেন। তিনি মেডিসিন ইউনিটে ভর্তি ছিলেন।

দেখা যায়, তার বুকের এক্স-রে ডান পাশের ফুসফুস পুরো সাদা হয়ে আছে। তার মানে হচ্ছে, তার বুকে পানি, পুঁজ বা কিছু একটা রয়েছে। আমরা তার বুকে নল ঢুকাই।

ঢোকানোর পরে, তার নল দিয়ে পুঁজ আসতে শুরু করে এবং তাৎক্ষণিকভাবেই তিনি কিছুটা স্বস্তি অনুভব করছিলেন। তার মনে হচ্ছিল, তার শ্বাসকষ্ট আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে এবং তা আমরা তাকে আশ্বস্ত করি যে তিনি দ্রুতই সুস্থতা লাভ করবেন।

12/09/2026

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, তা কমতে শুরু করে।

তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি মাত্রায় কমে যায়, সেক্ষেত্রে হজমের সমস্যা দেখা দেয়। আমরা এই সমস্যাটি উপলব্ধি করতে না পেরে গ্যাস্ট্রিকের ওষুধের যে মাত্রা, সেটি সেবনের পরিমাণ আরও বাড়িয়ে দিই।

যার ফলে, হজম তো ঠিক হয় না, উল্টো আরও সমস্যা বাড়তে থাকে।

তো, হজমের সমস্যা ভালো করতে হলে গ্যাস্ট্রিকের ওষুধ পরিমিত মাত্রায় সেবন করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
ইদানিং অনেকে ভিনেগার অথবা Apple cider vinegar নিচ্ছেন। সকালে খালি পেটে কিংবা খাবারের সাথে মিশিয়ে Apple cider vinegar খাচ্ছেন। তো ভিনেগার যেটা করে, ভিনেগার খেলে আমাদের শরীরের যে পাকস্থলী সেখানে PH কমে, Acidic যে পরিবেশ সেটি বাড়ে। যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। তো ভিনেগার না খেয়ে যদি আমরা গ্যাস্ট্রিকের ওষুধটা বন্ধ করে দেই সেক্ষেত্রেও আমাদের PH আগের অবস্থায় আস্তে আস্তে ফিরে যাবে। যার ফলে আমাদের খাবার হজমের স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি ফিরে আসবে

04/09/2026

ঢাকা মেডিকেল বারান্দা যে কত মানুষের নিরব কান্নার সাক্ষী তা শুধু আল্লাহ জানেন

ফুসফুসের ভিতর নল দিলাম আর টিস্যু বায়োপসি নিলাম ল্যাবে পরীক্ষার জন্য, আল্লাহ আমাদের সুস্থত রেখেছেন, আলহামদুলিল্লাহ
02/09/2026

ফুসফুসের ভিতর নল দিলাম আর টিস্যু বায়োপসি নিলাম ল্যাবে পরীক্ষার জন্য, আল্লাহ আমাদের সুস্থত রেখেছেন, আলহামদুলিল্লাহ

27/08/2026

জুতার সাইজ যদি সঠিক না হয়, সেক্ষেত্রে পায়ে ফসকা পড়তে পারে এবং এই ফসকা থেকে পরবর্তীতে infection হয়ে আঙুল নষ্ট হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে।

তাই সঠিক মাপের জুতা পরুন এবং এই ধরনের ঝুঁকি এড়িয়ে চলুন।

25/08/2026

সবাই তো নাক-কান ফোরানোর জন্যে পার্লারে যায়। কিন্তু অনেকেই সার্জনের কাছে আসে। পুষ্পও এমন এসেছিল।

এর আগে সে পার্লার থেকে কান ফুরিয়েছিল। কিন্তু পরে ইনফেকশন হয়ে যায় এবং সেখানে একটি গোটা হয়ে কান ফোরানোর যে ছিদ্র, তা বন্ধ হয়ে যায়। এরপরে সে আমার কাছে আসে।

ওর প্রথমে ভয় হচ্ছিল, ও কিভাবে করবে, ব্যথা পাবে কিনা। যেহেতু আমরা এই প্রক্রিয়াটা অপারেশন থিয়েটারে করি এবং অপারেশন থিয়েটারে ঢোকার পরে অনেকেরই ভয় লাগে। পরে আমি তাকে আশ্বস্ত করলাম।

বললাম, "তুমি কোন ব্যথা পাবে না," এবং করার পরে ওর ভরসা আবার ফিরে আসলো। সে পরে আমাকে বলল যে, "এর পরের বার যখন সে নাক ফুরাবে, তখন সে সরাসরি আমার কাছেই আসবে।"
゚viralシ

Address

East Dholaipar Bazar, Dania Road, Kadamtoli
Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Farhad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category