নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ

নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ

মাইক্রোস্কপিক, এন্ডস্কোপিক ,মাইক্রোভাস্ককুলার ও স্পাইন সার্জারীতে উচ্চতর ট্রেনিং প্রাপ্ত ( বাংলাদেশ, ভারত, চীন)

22/04/2026

CSF রাইনোরিয়া কি ???

CSF রাইনোরিয়া (CSF Rhinorrhea) হলো এমন একটি অবস্থা যেখানে নাক দিয়ে মস্তিষ্কের ভিতরে থাকা তরল, Cerebrospinal Fluid (CSF) বাইরে বের হয়ে আসে।

🔎 কিভাবে বুঝবেন এটা সর্দি না, CSF?

সর্দি CSF রাইনোরিয়া

* ঘন/আঠালো পানির মতো পাতলা
* দুই নাক দিয়ে পড়ে এক নাক দিয়ে পড়ে
* সর্দি, জ্বর, ঠান্ডা থাকে এগুলো থাকে না
* মাথা নিচু করলে বাড়ে না নিচু করলে বেশি ঝরে
* স্বাদ নোনতা না নোনতা/মেটালিক স্বাদ

⚠️ কেন হয়?

* মাথায় আঘাত
* দুর্ঘটনা
* আগের কোনো নাক/মাথার অপারেশন
* জন্মগত পাতলা হাড়
* টিউমার বা ইনফেকশন
* কোনো কারণ ছাড়াও (spontaneous) হতে পারে

🚨 কেন এটা বিপজ্জনক?

নাক দিয়ে CSF বের হলে বাইরে থেকে জীবাণু সহজে মস্তিষ্কে ঢুকে যেতে পারে → মেনিনজাইটিস (মস্তিষ্কে ইনফেকশন) হওয়ার বড় ঝুঁকি থাকে।

🏥 চিকিৎসা কী?

*** অনেক ক্ষেত্রে বিছানায় বিশ্রাম, মাথা উঁচু রাখা, কাশি/হাঁচি এড়ানো
*** নিজে নিজে বন্ধ না হলে এন্ডোস্কোপিক সার্জারি করে ছিদ্র বন্ধ করা হয়।

আমার এই সম্মানিত রোগী দুই বছর ধরে CSF রাইনোরিয়া রোগে ভুগছিলেন। নাক দিয়ে এন্ডোস্কোপিক অপারেশনের মাধ্যমে আমরা তার ব্রেনের স্কাল বেইসের ছিদ্র ঠিক করে দেই।
আলহামদুলিল্লাহ, অপারেশনের প্রায় একমাস পরেও তার নাক দিয়ে আর কোন পানি পড়েনি। ইনশাআল্লাহ আর পড়বেও না।

14/02/2026

প্রশ্ন ১... স্পাইনাল টিউমার (স্পাইনাল অ্যারাকনয়েড সিস্ট, Arachnoid cyst -L1) রোগীর কি কি সমস্যা থাকে??

প্রশ্ন ২... মাইক্রোস্কপিক নিউরো সার্জারীর মাধ্যমে অপারেশন করলে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু ??

উত্তরগুলো শুনে নেই এক রোগীর মুখ থেকে.. …

01/02/2026

প্রশ্ন:: মেরুদন্ড (PLID/Fixation) অপারেশনের পরে...

১. পায়ের ব্যথা কি সম্পূর্ন ভালো হয় ??
২. খেলাধুলা, জিম বা ব্যায়াম করা যাবে কি?
৩. বিয়ে-শাদী করতে কি কোন সমস্যা হবে ??

উত্তর :: অপারেশন হয়ে যাওয়া এক রুগীর মুখে শুনে নেই ...

31/01/2026

মধ্যরাতে মস্তিষ্কের রক্তনালী ছিড়ে গেল, অতঃপর.. …

আমার এই সম্মানিত রোগী নিজ বাসায় রাতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ প্রচন্ড মাথাব্যথায় তার ঘুম ভেঙে গেল, সাথে বমি... তিনি অজ্ঞান হয়ে গেলেন।

যখন জ্ঞান ফিরলো তখন পরিবারের সদস্যরা দেখল তিনি কথা বলতে পারছেন না এবং শরীরের ডান পাশ নাড়তে পারছেন না অর্থাৎ প্যারালাইজড।

দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলো। সিটি স্ক্যান এবং ব্রেনের এনজিওগ্রাম করে দেখা গেল যে তার মাথার একটি প্রধান রক্তনালী (Middle cerebral artery) ছিড়ে গিয়েছে এবং ব্রেনের ভেতরে অনেক রক্ত জমা হয়েছে।

অত্যাধুনিক মাইক্রোস্কোপিক নিউরো সার্জারীর মাধ্যমে আমরা তার ব্রেনের ভেতরে জমে থাকা সব রক্ত বের করলাম এবং যে রক্ত নালীটি ছিড়ে গিয়েছিল, সেটি ক্লিপ দিয়ে বন্ধ করে দিলাম (Aneurysm Clipping).

আলহামদুলিল্লাহ, অপারেশনের সাত দিন পর থেকে তিনি একটু একটু করে কথা বলা শুরু করেছেন এবং তিন মাস পর থেকে তিনি স্বাভাবিক ভাবে কথা বলছেন এবং তার শরীরের ডান দিকের শক্তি সম্পূর্ণ ভাবে ফিরে এসেছে।

মেসেজ ::
১. ব্রেনের রক্ত নালী ছিঁড়ে গেলে (এক ধরনের স্ট্রোক )
২. হঠাৎ কথা বন্ধ হয়ে গেলে
৩. শরীরের এক পাশ অবশ হয়ে গেলে …
..দ্রুত নিউরোসার্জনের পরামর্শ নিন ..আল্লাহর রহমতে আপনার প্রিয়জন পেতে পারেন নতুন জীবন...

22/01/2026

যারা ঘাড়ে অপারেশন করাতে ভয় পাচ্ছেন, তাদের জন্য. ...

২০১৮ সালে ঘাড়ের অপারেশন (ACDF) করা রোগীর বক্তব্য :::

13/01/2026

ব্রেইন টিউমার সম্পর্কে প্রচলিত ধারণা :::

***অপারেশন করলে রোগী বাঁচে না

*** অপারেশনের পরে সবার ICU লাগে

*** এতো জটিল অপারেশন এখানে না করে বিদেশে করা ভালো...ইত্যাদি l

বাস্তবতা :::

*** এই ভদ্রলোকের মাত্র একদিন আগে ব্রেনের অত্যন্ত স্পর্শকাতর স্থানে (CP Angle: ব্রেইনস্টেম সংলগ্ন) অপারেশন হয়েছে

*** অপারেশনের পরে তার কোন ICU সাপোর্ট লাগেনি, নরমাল ভাবেই জ্ঞান ফিরেছে।

*** অপারেশনের পর দিনই তিনি সুস্থভাবে কথা বলতে পেরেছেন, তরল খাবার খেয়েছেন, এমনকি অল্প অল্প করে হাঁটাচলাও করেছেন।

09/01/2026

মেরুদন্ড (PLID/Fixation/Tumor) অপারেশনের আগে রোগীদের মনে যে প্রশ্ন বা সংশয় গুলো থাকে ::
..এই অপারেশনের পরে...

• পঙ্গু হয়ে যাবো না তো ???
• আগের মত কাজকর্ম করা যাবে তো???
• বিদেশে যেতে পারব তো ???
… ইত্যাদি ইত্যাদি...

উত্তরগুলো শুনে নেই দুবাই প্রবাসী আমার এক সম্মানিত রোগীর মুখ থেকে, যার কোমরে অপারেশন হয়েছিল মাত্র দেড় মাস আগে এবং আগামী ২/৩ দিনের ভিতরে তিনি আবার বিদেশ যাচ্ছেন ইনশাআল্লাহ....

অনেক সম্মানিত রোগী আমাদের কাছে জানতে চান PLID-র ডিস্ক দেখতে কেমন .... তাদের জন্য. ..
27/11/2025

অনেক সম্মানিত রোগী আমাদের কাছে জানতে চান PLID-র ডিস্ক দেখতে কেমন .... তাদের জন্য. ..

09/09/2025

কয়েকদিন ধরে ভদ্রলোকের একটু একটু মাথা ব্যথা, যা তিনি তেমন গুরুত্ব দেন নি।

একদিন হঠাৎ এত প্রচন্ড মাথা ব্যথা শুরু হল যে, মনে হলো...

*মাথার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে *এত প্রচন্ড মাথা ব্যথা তিনি জীবনে আর কখনো অনুভব করেন নাই *তার কথাও বন্ধ হয়ে গেল

তাকে হাসপাতালে ভর্তি করা হলো।পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে,

তার ব্রেইন এর বড় একটি রক্ত নালী হঠাৎ করে ফেটে গিয়েছে, যা সময় মত অপারেশন না করলে তার মৃত্যুর কারণ হতে পারতো।

আলহামদুলিল্লাহ, আমরা সময় মত তার অপারেশন করি...(Microsurgical Clipping) ফলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছেন।

29/06/2025

সদ্য SSC পাশ করা জিহাদুল ইসলামের ২-৩ মাস ধরে মাথা ব্যথা, মাঝে মাঝে বমি হয়, ইদানীং সে চোখেও কম দেখছে এবং একটা জিনিসকে দুইটা দেখছে।

MRI করে দেখা গেলো ব্রেইন এর গভীরে এবং অত্যন্ত স্পর্শকাতর জায়গায় বেশ বড় একটা টিউমার ( Pineal gland Tumor).

… এটা ২০২৩ সালের কথা । আলহামদুলিল্লাহ, Microscopic নিউরোসার্জারির মাধ্যমে আমরা তার সম্পূর্ণ টিউমার রিমুভ করেছিলাম।

এই বছর সে HSC পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার আগে সে ফলো আপে এসেছিলো,


আমরা নতুন করে একটা MRI করলাম... দেখা গেলো কোন টিউমার নেই …
(No residual or no recurrence).

Take Home Message :

# ব্রেন টিউমার মানেই মৃত্যু নয়
# ব্রেন টিউমার হলেই বিদেশে যেতে হবে এমন নয়
# ব্রেন টিউমারের সফল অপারেশনের পরে সাভাবিক জীবন যাত্রা এমনকি লেখা পড়াও কন্টিনিউ রাখা যায়
... তাই ব্রেন টিউমার হলে অযথা আতংকিত না হয়ে দ্রুত কোন নিউরো সার্জন এর পরামর্শ নিন এবং প্রয়োজনে দ্রুত অপারেশন করিয়ে ফেলুন l

24/10/2024

ব্রেইন টিউমারের লক্ষন: পর্ব ১: খিচুনি

Address

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Dhaka

Telephone

+8801933508507

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউরোসার্জন ডাঃ রাশেদ মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category