Nishat's Oro & Dental care

Nishat's Oro & Dental care keep smiling,,we are here to make your smile Beautiful

শুনতে অদ্ভুত লাগলেও সত্য। দাঁতের ক্ষয় বা ক্যাভিটি হয় ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে। অর্থাৎ আপনার দাঁতে ক্ষয় থাকা মানে সেখ...
04/07/2026

শুনতে অদ্ভুত লাগলেও সত্য। দাঁতের ক্ষয় বা ক্যাভিটি হয় ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে। অর্থাৎ আপনার দাঁতে ক্ষয় থাকা মানে সেখানে এক ঝাঁক জীবাণু রয়েছে। সে জীবাণু রক্তনালির মাধ্যমে সারা দেহে ঘুরে বেড়াতে পারে। অচল করে দিতে পারে হার্টের ভালভ, শিরা ও ধমনী। এতে হুট করে স্ট্রোক ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে ফুসফুস ও মস্তিষ্ক। ঘটতে পারে মৃত্যু।

যাদের ডাইবেটিস আছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়াবহ। ডাইবেটিক রোগীদের রক্তে চিনি থাকে বেশি। ফলে তাদের দাঁতে ক্ষয় হয় দ্রুত। ফলে তাদের হৃদরোগের ঝুঁকিও যায় বেড়ে।

নিয়মিত দাঁতের চেকআপ করানো জরুরি। দাঁতে ক্যাভিটি থাকলে ব্যথা শুরুর আগেই চিকিৎসা নিন। অবস্থা বুঝে ফিলিং বা ক্যাপ পড়ানোর ব্যবস্থা নিতে হবে।
Nishat's Oro & Dental care



20/06/2026





Nishat's Oro & Dental care

02/06/2026

We are from today
At 5:00pm-10:00pm
Nishat's Oro & Dental care
Our new : 58/1 East Hazipara,Rampura,DIT road,(beside hazipara petrol pump) Dhaka-1219.




 Nishat's Oro & Dental care
27/05/2026


Nishat's Oro & Dental care

নববর্ষের শুভেচ্ছা  Nishat's Oro & Dental care        Today we are open from 5:00 pm-10:00pm   : 01685-711321
13/04/2026

নববর্ষের শুভেচ্ছা
Nishat's Oro & Dental care




Today we are open from 5:00 pm-10:00pm
: 01685-711321

We are open from 5pm-10pmFor appointment call 01685-711321 Nishat's Oro & Dental care
24/03/2026

We are open from 5pm-10pm
For appointment call 01685-711321
Nishat's Oro & Dental care


19/03/2026

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ মার্চ থেকে ২৩ মার্চ চেম্বার বন্ধ থাকবে।
সবাইকে অগ্রীম ঈদ মুবারক।
আগামী ২৪ মার্চ থেকে রেগুলার
বিকেল ৫ টা থেকে রাত ১০ টা চেম্বার ওপেন থাকবে।
chamber will be open from 24th march (5-10pm)

Nishat's Oro & Dental care
For 01685-711321

🩺 রোজা রেখে ডেন্টাল ট্রিটমেন্ট করা যাবে কি?✨ রোগীদের জন্য পরিষ্কার গাইডলাইনরমজান এলেই ডেন্টাল চেম্বারে সবচেয়ে বেশি শোনা ...
19/02/2026

🩺 রোজা রেখে ডেন্টাল ট্রিটমেন্ট করা যাবে কি?
✨ রোগীদের জন্য পরিষ্কার গাইডলাইন
রমজান এলেই ডেন্টাল চেম্বারে সবচেয়ে বেশি শোনা যায় একটি প্রশ্ন—
“রোজা রেখে দাঁতের চিকিৎসা করলে রোজা ভেঙে যাবে না তো?”
এই প্রশ্ন একেবারেই স্বাভাবিক। তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও চিকিৎসা–দুই দিক থেকেই বিষয়টি পরিষ্কারভাবে জানা জরুরি।
🟢 রোজা রেখে দাঁতের চিকিৎসা — করা যাবে কি?
সংক্ষিপ্ত উত্তর: যাবে।
চেকআপ, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্রাউন বা ডেনচারের কাজ—
এসব চিকিৎসা নিজে থেকে রোজা ভঙ্গ করে না।
ইসলামী ফিকহ অনুযায়ী রোজা ভঙ্গ হয় তখনই—

👉 যখন কোনো খাবার বা পুষ্টিদায়ক বস্তু ইচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করে।
ডেন্টাল চিকিৎসা এই ক্যাটাগরিতে পড়ে না।

🩸 দাঁত তুললে বা রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে?
না, ভাঙবে না।
হাদিসে বর্ণিত আছে—
রোজা অবস্থায়ও নবী ﷺ হিজামা (রক্ত বের করা চিকিৎসা) করিয়েছেন।
(রেফারেন্স: )
ফিকহি সিদ্ধান্ত অনুযায়ী—
শরীর থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়।
অতএব:
★দাঁত তোলা
★স্কেলিং
★মাড়ির অপারেশন
★রুট ক্যানেল
এসব করলে রক্ত বের হলেও রোজা ঠিক থাকবে।
⚠ গুরুত্বপূর্ণ বিষয়: রক্ত বা পানি গিলে ফেলা
এখানেই আসল সতর্কতা।
যদি— ✔ মুখের রক্ত বা পানি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন
✔ এবং তা স্পষ্টভাবে অনুভূত হয়
তাহলে রোজা নষ্ট হতে পারে।
কিন্তু— ✔ অনিচ্ছাকৃতভাবে সামান্য গিলে গেলে
✔ লালা ও রক্ত মিশে গেলে
✔ দ্রুত কুলি করে ফেলে দিলে
👉 রোজা নষ্ট হবে না।
💉 লোকাল অ্যানেসথেশিয়া কি রোজা ভাঙে?
না।
দাঁতের চিকিৎসায় যে ইনজেকশন দেওয়া হয় (Local anesthesia):
পুষ্টি দেয় না
খাবারের বিকল্প নয়
খাদ্যনালী দিয়ে যায় না
তাই রোজা ভঙ্গ হয় না।
🦷 কোন কোন চিকিৎসা করা যাবে?
✔ চেকআপ
✔ এক্স-রে (RVG/OPG)
✔ স্কেলিং
✔ ফিলিং
✔ রুট ক্যানেল
✔ দাঁত তোলা
✔ ক্রাউন ও ব্রিজ
✔ ডেনচার (কৃত্রিম দাঁত)
❌ তবে যেগুলো রোজা ভঙ্গ করবে:
ওরাল মেডিসিন/সিরাপ গিলে ফেলা
সেডেটিভ ড্রিংক
👨‍⚕ রোগীদের জন্য পরামর্শ
✔ চিকিৎসার সময় রক্ত বা পানি গিলে ফেলবেন না
✔ প্রয়োজনে বারবার কুলি করুন
✔ জটিল সার্জারি ইফতারের পরে রাখলে স্বস্তি বেশি
✔ চিকিৎসার আগে ডেন্টিস্টকে বলুন আপনি রোজায় আছেন
🎯 শেষ কথা
রোজা রেখে দাঁতের চিকিৎসা নেওয়া সম্পূর্ণ বৈধ।
প্রয়োজনে দাঁত তোলা, রুট ক্যানেল, ফিলিং—সবই করা যাবে।
রোজা ভাঙার বিষয়টি চিকিৎসার উপর নয়,
বরং কিছু গিলে ফেলা হয়েছে কিনা তার উপর নির্ভর করে।
স্বাস্থ্য ও ইবাদত—দুটিই গুরুত্বপূর্ণ।
সঠিক তথ্য জানুন, নিশ্চিন্ত থাকুন।

Nishat's Oro & Dental care

Address

58/1, East Hazipara, Rampura, DIT Road (beside Petrol Pump)Dhaka
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishat's Oro & Dental care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category