Dr Tayeb A Talukder official

Directions

Dr Tayeb A Talukder official MBBS, MS (Neurosurgery), FICS (USA)
Brain, Spine, Stroke & Nerve Surgeon
Consultant Neurosurgeon
Bangladesh Medical University (ex-BSMMU/PG)

রুগীটা আমার কাছে যখন আসে, কোমরের ব্যথায় এবং পায়ের ব্যথায় হাঁটতে পারতো না, সে হুইল চেয়ারে চেম্বারে ঢুকে। তার ডায়াগনোসি...
27/08/2026

রুগীটা আমার কাছে যখন আসে, কোমরের ব্যথায় এবং পায়ের ব্যথায় হাঁটতে পারতো না, সে হুইল চেয়ারে চেম্বারে ঢুকে।

তার ডায়াগনোসিস করলাম severe canal stenosis due to PlID, Ligamentum flava and facet hypertrophy.

অপারেশন এর পর যখন রুগীটা সুস্থ হয়ে হেসে হেসে বিদায় নিলো, এর চেয়ে আনন্দ একজন সার্জনের জন্য আর কি হতে পারে।

পরিবারের earning member যখন সুস্থ, তখন পুরো পরিবার মানসিক ভাবে সুস্থ হয়ে যায়।

আলহামদুলিল্লাহ।

মেরুদন্ডের যত্ন নিন।

  Tunnel Syndrome: (কার্পাল টানেল সিনড্রোম)কার্পাল টানেল সিনড্রোম (Carpal Tunnel Syndrome) হলো এমন একটি অবস্থা যেখানে কব...
09/07/2026

Tunnel Syndrome: (কার্পাল টানেল সিনড্রোম)

কার্পাল টানেল সিনড্রোম (Carpal Tunnel Syndrome) হলো এমন একটি অবস্থা যেখানে কব্জির ভেতরে থাকা মিডিয়ান নার্ভ (Median Nerve) চাপের মুখে পড়ে। এর ফলে হাতের তালু, বুড়ো আঙুল, তর্জনী, মধ্যমা এবং অনামিকার একাংশে ঝিনঝিনি, অবশভাব, ব্যথা ও দুর্বলতা দেখা দেয়।
এটি বিশ্বের অন্যতম সাধারণ নার্ভ কম্প্রেশন সিনড্রোম।

#কেন হয়?

কার্পাল টানেলের ভেতরে চাপ বেড়ে গেলে মিডিয়ান নার্ভ চাপে পড়ে। এর কারণ হতে পারে—
দীর্ঘ সময় কম্পিউটারে টাইপ করা বা মাউস ব্যবহার
একই ধরনের হাতের কাজ বারবার করা
ডায়াবেটিস
থাইরয়েডের সমস্যা
রিউমাটয়েড আর্থ্রাইটিস
গর্ভাবস্থায় শরীরে পানি জমা
কব্জিতে আঘাত বা ভাঙা
স্থূলতা (Obesity)
অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণও খুঁজে পাওয়া যায় না।

#লক্ষণ

হাত ঝিনঝিন করা বা অবশ লাগা
বিশেষ করে রাতে হাতের ব্যথায় ঘুম ভেঙে যাওয়া
বুড়ো আঙুল, তর্জনী ও মধ্যমায় জ্বালাপোড়া অনুভূতি
হাত ঝাঁকালে কিছুটা আরাম লাগা
জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়া
বোতাম লাগানো, কলম ধরা বা সূক্ষ্ম কাজ করতে অসুবিধা
দীর্ঘদিন চিকিৎসা না করলে বুড়ো আঙুলের মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে

#কারা বেশি ঝুঁকিতে?

৩০–৬০ বছর বয়সী ব্যক্তি
নারীরা পুরুষদের তুলনায় বেশি আক্রান্ত হন
অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করেন যারা
দর্জি, কারখানার শ্রমিক, মেকানিক, হেয়ারড্রেসার
ডায়াবেটিস বা থাইরয়েড রোগী
গর্ভবতী নারী

#কীভাবে রোগ নির্ণয় করা হয়?

রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে করা হতে পারে—
Nerve Conduction Study (NCS)
Electromyography (EMG)
প্রয়োজনে আল্ট্রাসাউন্ড বা অন্যান্য পরীক্ষা

#চিকিৎসা

প্রাথমিক চিকিৎসা
কব্জিকে বিশ্রাম দেওয়া
রাতে Wrist Splint ব্যবহার
ব্যথানাশক ও প্রদাহ কমানোর ওষুধ (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
হাত ও কব্জির ব্যায়াম
কাজের ধরনে পরিবর্তন (Ergonomic Modification)
ইনজেকশন
কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন সাময়িকভাবে উপসর্গ কমাতে সাহায্য করে।

#অপারেশন

যদি দীর্ঘদিন উপসর্গ থাকে, হাত দুর্বল হয়ে যায় অথবা NCS/EMG-তে গুরুতর নার্ভ চাপ ধরা পড়ে, তাহলে Carpal Tunnel Release Surgery করা হয়। এই অপারেশনে কার্পাল টানেলের ওপরের শক্ত লিগামেন্ট কেটে নার্ভের ওপরের চাপ কমানো হয়। অধিকাংশ রোগী অপারেশনের পর উল্লেখযোগ্যভাবে সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরে যেতে পারেন।

#প্রতিরোধ

দীর্ঘক্ষণ একইভাবে কাজ না করা
প্রতি ৩০–৬০ মিনিট পর হাত ও কব্জিকে বিশ্রাম দেওয়া
সঠিক ভঙ্গিতে কীবোর্ড ও মাউস ব্যবহার
নিয়মিত হাতের স্ট্রেচিং ব্যায়াম করা
ডায়াবেটিস ও থাইরয়েডের রোগ নিয়ন্ত্রণে রাখা
স্বাস্থ্যকর ওজন বজায় রাখা
কখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন?
নিচের যেকোনো লক্ষণ থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন—
হাতের অবশভাব ক্রমাগত বাড়ছে
হাতের শক্তি কমে যাচ্ছে
জিনিসপত্র বারবার হাত থেকে পড়ে যাচ্ছে
রাতে তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায়
কয়েক সপ্তাহ চিকিৎসার পরও কোনো উন্নতি হচ্ছে না

#উপসংহার

কার্পাল টানেল সিনড্রোম একটি সাধারণ কিন্তু চিকিৎসাযোগ্য রোগ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা নিলে অধিকাংশ রোগী সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারেন। উপসর্গ দীর্ঘদিন অবহেলা করলে নার্ভের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই হাত ঝিনঝিন করা, অবশভাব বা দুর্বলতাকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।


     (tumor, PID, PLID, Spondyloliatehsis)
09/07/2026



(tumor, PID, PLID, Spondyloliatehsis)

স্পন্ডাইলোলিসথেসিস (Spondylolisthesis): কারণ, লক্ষণ ও চিকিৎসা #স্পন্ডাইলোলিসথেসিস কী?  স্পন্ডাইলোলিসথেসিস হলো মেরুদণ্ডের...
20/06/2026

স্পন্ডাইলোলিসথেসিস (Spondylolisthesis): কারণ, লক্ষণ ও চিকিৎসা

#স্পন্ডাইলোলিসথেসিস কী?


স্পন্ডাইলোলিসথেসিস হলো মেরুদণ্ডের একটি সমস্যা, যেখানে একটি vertebra তার নিচের Vertibra উপর সামনের দিকে বা কখনও পিছনের দিকে সরে যায়।
এই অবস্থার কারণে কোমর ব্যথা, পায়ে ব্যথা, অবশভাব এবং চলাফেরায় অসুবিধা হতে পারে।

সব রোগীর ক্ষেত্রে উপসর্গ দেখা যায় না। অনেক সময় এক্স-রে বা এমআরআই করার সময় এটি ধরা পড়ে।

কেন হয়?

স্পন্ডাইলোলিসথেসিস বিভিন্ন কারণে হতে পারে, যেমন:

- জন্মগতভাবে মেরুদণ্ডের গঠনে ত্রুটি
- দীর্ঘদিনের ক্ষয়জনিত পরিবর্তন (Degenerative changes)
- খেলাধুলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে হাড়ে চাপ
- দুর্ঘটনা বা আঘাত
- মেরুদণ্ডের টিউমার বা সংক্রমণ (বিরল ক্ষেত্রে)

প্রধান লক্ষণসমূহ:

স্পন্ডাইলোলিসথেসিসের সাধারণ লক্ষণগুলো হলো:

- দীর্ঘস্থায়ী কোমর ব্যথা
- দাঁড়ালে বা হাঁটলে ব্যথা বেড়ে যাওয়া
- নিতম্ব বা পায়ে ব্যথা ছড়িয়ে পড়া (সায়াটিকার মতো)
- পায়ে ঝিনঝিনি বা অবশভাব
- পেশীতে দুর্বলতা
- কোমর শক্ত হয়ে যাওয়া
- দীর্ঘ সময় হাঁটতে অসুবিধা

রোগ নির্ণয়:

রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক সাধারণত:

- রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা করেন
- এক্স-রে করেন
- প্রয়োজনে এমআরআই (MRI) বা সিটি স্ক্যান (CT Scan) করতে বলেন

এসব পরীক্ষার মাধ্যমে কশেরুকা কতটুকু সরে গেছে এবং স্নায়ুর উপর চাপ আছে কিনা তা নির্ণয় করা হয়।

চিকিৎসা:-

১. ওষুধ ও বিশ্রাম

হালকা থেকে মাঝারি মাত্রার রোগীদের ক্ষেত্রে:

- ব্যথানাশক ওষুধ
- প্রদাহ কমানোর ওষুধ
- সীমিত বিশ্রাম
- দৈনন্দিন কাজের কিছু পরিবর্তন

২. অস্ত্রোপচার

নিম্নোক্ত পরিস্থিতিতে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে:

- তীব্র স্নায়বিক সমস্যা
- পায়ে দুর্বলতা বৃদ্ধি পাওয়া
- দীর্ঘদিন চিকিৎসার পরও ব্যথা না কমা
- কশেরুকা উল্লেখযোগ্যভাবে সরে যাওয়া

অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ডকে স্থিতিশীল করা হয় এবং স্নায়ুর উপর চাপ কমানো হয়।

কীভাবে সতর্ক থাকবেন?

- সঠিক ভঙ্গিতে বসুন ও দাঁড়ান
- অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন
- নিয়মিত ব্যায়াম করুন
- ভারী জিনিস তোলার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করুন
- ধূমপান পরিহার করুন
- দীর্ঘদিন কোমর ব্যথা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

নিম্নোক্ত লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ নিউরোসর্জন এর পরামর্শ নিন:

- পায়ে ক্রমাগত দুর্বলতা
- হাঁটতে গুরুতর অসুবিধা
- প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা
- তীব্র ও অসহনীয় কোমর বা পায়ের ব্যথা

উপসংহার:

স্পন্ডাইলোলিসথেসিস একটি সাধারণ মেরুদণ্ডের সমস্যা হলেও অধিকাংশ ক্ষেত্রে সঠিক চিকিৎসা, ব্যায়াম ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উপসর্গ দীর্ঘদিন থাকলে বা স্নায়বিক সমস্যা দেখা দিলে দ্রুত একজন নিউরোসার্জন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

19/05/2026

PLID কী?

(Pr*****ed Lumbar Intervertebral Disc) হলো মেরুদণ্ডের কোমরের অংশের ডিস্ক সরে যাওয়া বা ফেটে যাওয়া, যার ফলে পাশের স্নায়ুর ওপর চাপ পড়ে। এতে কোমর ব্যথা, পায়ে ব্যথা (সায়াটিকা), অবশভাব বা দুর্বলতা দেখা দিতে পারে।

⚠️ লক্ষণসমূহ

কোমরের নিচের দিকে তীব্র ব্যথা
ব্যথা পা পর্যন্ত ছড়িয়ে যাওয়া
পায়ে ঝিনঝিন/অবশ অনুভূতি
হাঁটতে বা দাঁড়াতে কষ্ট হওয়া
দীর্ঘদিন বসে বা দাঁড়ালে ব্যথা বেড়ে যাওয়া

🧠 কখন নিউরোসার্জনের পরামর্শ নেবেন?

ব্যথা ২–৩ সপ্তাহেও না কমলে।
পায়ে দুর্বলতা বা অবশভাব বাড়লে।
প্রস্রাব/পায়খানার নিয়ন্ত্রণে সমস্যা হলে (জরুরি অবস্থা)।
ওষুধ ও ফিজিওথেরাপি কাজ না করলে।

💊 চিকিৎসা পদ্ধতি

বিশ্রাম।
ব্যথানাশক ওষুধ।
সার্জারি:
মাইক্রোডিস্কেকটমি।

✅ প্রতিরোধের উপায়:

সঠিক ভঙ্গিতে বসা ও ওঠা।
ভারী জিনিস তোলার সময় সতর্কতা।
নিয়মিত ব্যায়াম।
ওজন নিয়ন্ত্রণে রাখা।

👨‍⚕️ বিশেষ পরামর্শ:

প্রতিটি রোগীর অবস্থা আলাদা। সঠিক রোগ নির্ণয় (যেমন MRI) এবং অভিজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি।

📌 সচেতন থাকুন, সুস্থ থাকুন।

আপনার কোমরের ব্যথাকে অবহেলা করবেন না—প্রয়োজনে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

Dr. Tayeb A. Talukder
MBSS, MS
Consultant Neurosurgeon
BMU

Chamber:1
Diagnostic centre Ltd.
Jatrabari branch- Dhaka

Chamber2
specialized Hospital Ltd.
Tikatuli -Dhaka


#কোমরের ব্যাথা

pain
equina
gait

  🧠 ট্রাইজেমিনাল নিউরালজিয়া: মুখের তীব্র ব্যথার একটি গুরুতর কারণ।আমি একজন নিউরোসার্জন হিসেবে প্রায়ই এমন রোগীর মুখোমুখি হ...
17/05/2026


🧠 ট্রাইজেমিনাল নিউরালজিয়া:

মুখের তীব্র ব্যথার একটি গুরুতর কারণ।

আমি একজন নিউরোসার্জন হিসেবে প্রায়ই এমন রোগীর মুখোমুখি হই, যারা হঠাৎ তীব্র মুখের ব্যথায় ভুগছেন—যা অনেক সময় সহ্য করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যাটির নাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া (Trigeminal Neuralgia)।

🔍 ট্রাইজেমিনাল নিউরালজিয়া কী?

এটি একটি স্নায়ুজনিত রোগ, যেখানে মুখের প্রধান সংবেদনশীল স্নায়ু (Trigeminal nerve) আক্রান্ত হয়। এর ফলে হঠাৎ বিদ্যুৎ শকের মতো তীব্র ব্যথা অনুভূত হয়, যা সাধারণত মুখের একপাশে দেখা যায়।

⚡ প্রধান লক্ষণসমূহ:

হঠাৎ তীব্র, ছুরিকাঘাত বা বিদ্যুৎ শকের মতো ব্যথা
মুখের একপাশে সীমাবদ্ধ ব্যথা, কথা বলা, খাবার খাওয়া, দাঁত ব্রাশ করা বা মুখে স্পর্শ করলে ব্যথা শুরু হওয়া ব্যথা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে।

⚠️ কেন হয়?

সবচেয়ে সাধারণ কারণ হলো রক্তনালীর চাপের কারণে স্নায়ুর উপর প্রভাব। এছাড়াও বয়সজনিত পরিবর্তন স্নায়ুর ক্ষয়।খুব কম ক্ষেত্রে টিউমার বা অন্য কোনো সমস্যা।

🩺 চিকিৎসা কী?

ট্রাইজেমিনাল নিউরালজিয়ার চিকিৎসা নির্ভর করে রোগের তীব্রতা ও কারণের উপর।
🔹 ঔষধ – প্রাথমিকভাবে বিশেষ ধরনের স্নায়ুর ওষুধ দেওয়া হয়।

🔹 সার্জারি (Microvascular Decompression) – দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কার্যকর একটি পদ্ধতি।

🧩 গুরুত্বপূর্ণ বার্তা:

এই ব্যথাকে অনেকেই দাঁতের সমস্যা মনে করে দন্তচিকিৎসকের কাছে যান, ফলে সঠিক চিকিৎসা দেরিতে শুরু হয়। তাই মুখে অস্বাভাবিক তীব্র ব্যথা হলে দ্রুত একজন নিউরোসার্জনের পরামর্শ নিন।

📌 সচেতন থাকুন, সুস্থ থাকুন।

আপনার বা আপনার পরিচিত কারও এই ধরনের সমস্যা থাকলে অবহেলা করবেন না—সময়ের মধ্যে চিকিৎসা নিন।

ডাক্তারদের কি ছুটি আছে?সকাল সকাল রুগীর রিকুেয়স্টে ছুটির দিনেও চেম্বার করতে হলো।প্রচন্ড কোমড়ের ব্যাথা এবং সাথে ডান পায়ে ব...
19/03/2026

ডাক্তারদের কি ছুটি আছে?

সকাল সকাল রুগীর রিকুেয়স্টে ছুটির দিনেও চেম্বার করতে হলো।
প্রচন্ড কোমড়ের ব্যাথা এবং সাথে ডান পায়ে ব্যাথা নিয়ে হাজির।
Dx:
PLID l4/5 & L5/S1

Ramadan MubarakWishing you a blessed and peaceful Ramadan. May this Holy month bring you health, happiness, and spiritua...
19/02/2026

Ramadan Mubarak
Wishing you a blessed and peaceful Ramadan. May this Holy month bring you health, happiness, and spiritual fulfilment.

 #ঘাড়ের ব্যাথাআজকে আলোচনা করবো ঘাড়ের ব্যথা (Neck pain) কেনো হয়, প্রতিরোধ ও চিকিৎসা।  #কেনো হয়?ঘাড়ের ব্যথা খুব পরিচিত একট...
29/08/2025

#ঘাড়ের ব্যাথা

আজকে আলোচনা করবো ঘাড়ের ব্যথা (Neck pain) কেনো হয়, প্রতিরোধ ও চিকিৎসা।

#কেনো হয়?

ঘাড়ের ব্যথা খুব পরিচিত একটি সমস্যা। এটি সাধারণত ভুল ভাবে বসা, মাংস পেশীর টান অথবা দীর্ঘসময় ধরে মোবাইল বা কম্পিউটারের দিকে ঘার নিচু করে তাকিয়ে থাকার কারণে হয়ে থাকে।

#প্রতিরোধ?

নিয়মিত নিয়মগুলো মেনে চললে আপনি ঘাড়ের ব্যথা মুক্ত হতে পারেন।

১. সঠিক ভঙ্গি বজায় রাখার অভ্যাস করা:

• সবসময় মাথা ও কাঁধ সোজা রাখুন।
• ঝুঁকে বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকুন।

২. কর্মস্থলে সঠিক নিয়ম মেনে চলা:

• কম্পিউটার স্ক্রিন চোখের সমান উচ্চতায় রাখুন।
• চেয়ার যেন পিঠ ও ঘাড়কে সাপোর্ট দেয়।

৩. মোবাইল বা ট্যাব ব্যবহারে সচেতনতা

• দীর্ঘসময় মাথা নিচু করে মোবাইল ব্যবহার করবেন না।
• মোবাইল/ট্যাব চোখের সমান উচ্চতায় ধরে ব্যবহার করুন।

৪. বিরতি নিন

• টানা ৩০–৪০ মিনিট ডেস্কে বসে কাজ না করে বিরতি নিন।
• উঠে দাঁড়ান, হাঁটুন এবং ঘাড়–কাঁধ আলতো করে নড়াচড়া করুন।

৫. ব্যায়াম ও স্ট্রেচিং

• প্রতিদিন ঘাড় ও কাঁধের হালকা স্ট্রেচিং করুন।
• পিঠ ও কোমরের পেশী মজবুত করার ব্যায়াম করুন।

৬. সঠিক ঘুমের ভঙ্গি

• এমন বালিশ ব্যবহার করুন যা ঘাড়কে সাপোর্ট দেয় ও স্বাভাবিক অবস্থায় রাখে।
• উল্টোদিকে (পেটের ওপর) ঘুমানো থেকে বিরত থাকুন।

৭. ভারী ব্যাগ এড়িয়ে চলুন

• এক কাঁধে ভারী ব্যাগ বহন করবেন না।
• সম্ভব হলে ব্যাকপ্যাক ব্যবহার করুন।

৮. নিয়মিত শরীরচর্চা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ

• নিয়মিত ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ভালো হয় ও ঘাড় শক্ত হয় না।
• মানসিক চাপ ঘাড়ের পেশী টান টান করে তোলে তাই রিলাক্সেশন বা মানসিক চাপ মুক্ত থাকার প্র্যাকটিস করুন।

#চিকিৎসক এর পরামর্শ কখন প্রয়োজন?

• ঘাড় ব্যথা খুব বেশি হয় / ২ সপ্তাহের বেশি স্থায়ী হয়।
• ঘাড় ব্যথা যদি হাত / আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়।
• হাত/আঙুলে শির শির/ ঝিনঝিন বা দুর্বলতা অনুভূত হয়।

ডা: তৈয়ব এ তালুকদার
এমবিবিএস, এমএস (নিউরোসার্জারী)
ব্রেইন, মেরুদণ্ড, নার্ভ, এবং স্ট্রোক বিশেষজ্ঞ ও সার্জন।
নিউরোসার্জারীতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।

যে সকল সেবা প্রদান করা হয়

#ব্রেইন :

মাথা ব্যথা
ব্রেইন টিউমার
মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ অথবা হাড় ভাংগা
হাইড্রোসেফালাস/ মাথায় পানি জমা
মুখ বেঁকে যাওয়া
খিঁচুনী বা মৃগী রোগ
বাচ্চাদের মাথা বড় হয়ে যাওয়া, পানি জমা।
বাচ্চাদের জন্মগত মেরুদণ্ডের টিউমার

#মেরুদণ্ড:

ঘাড়, পিঠ ও কোমড়ে ব্যথা
PLID ( সায়াটিকা)/ কোমড়ের ব্যথা পায়ে নেমে যাওয়া বা পায়ে শির শির, ঝির ঝির, দুরবলতা বা পায়ের আঙুল অবস হয়ে যাওয়া।
ঘাড়ের ও কোমড়ের মেরুদন্ডের হাড় সরে যাওয়া / ভেংগে যাওয়া
মেরুদন্ডের টিউমার
মেরুদন্ডের আঘাত

#নার্ভ:

কার্পাল টানেল সিন্ড্রোম (CTS)/ হাত ব্যথা
নার্ভের টিউমার
নার্ভ ইনজুরি

#স্ট্রোক:

স্ট্রোক এর সকল চিকিৎসা
ব্রেইনে রক্তক্ষরণ এর অপারেশন

#চেম্বার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, যাত্রাবাড়ী
রুম নং- ৮১১
প্রতি শনি, সোম, বুধ
সন্ধ্যা ৬ থেকে রাত ১০ টা পর্যন্ত


#পপুলার যাত্রাবাড়ী
#নিউরো
#মেরুদন্ডেরসমস্যা
#সার্জারী
#নার্ভ
#স্ট্রোক
#মেরুদন্ডেব্যথা
#মাথা_ব্যথা
#ব্রেইন_টিউমার
#মেরুদন্ডের_টিউমার
#স্পাইন_টিউমার
#হেড_ইনজুরি
#মাথায়_আঘাত
#মেরুদন্ডের_আঘাত
#স্পাইন_ইনজুরি
#মেরুদন্ডের_হাড়_ভাঙ্গা
#স্বাস্থ্য_সেবা_পরামর্শ
#ব্রেইন_সার্জারী
#স্পাইন_ফিক্সেশন
#মেরুদন্ডের হাড়-জোড়ালাগানো
#ঘাড়েরব্যথা
#ব্যথা










Medical College

02/08/2025

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Tayeb A Talukder official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category