Nutritionist Tosiba Binte Rahman Tora

Nutritionist Tosiba Binte Rahman Tora Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Tosiba Binte Rahman Tora, Medical and health, Dhaka.

Consultant Nutritionist and Dietitian
BSc & MSc (DU), CND (BIRDEM), CCND (BADN)
Internship (BIRDEM)

Chamber1️⃣ Japan Bangladesh Friendship Hospital
Chamber2️⃣ SPED BD
Chamber3️⃣ BDN Pallabi Diabetes Center
☎️Serial No- 01333165169

পেশেন্ট যখন ওজন কমার খুশিতে সুদূর জয়পাড়া থেকে চেম্বারে আসেন গিফট নিয়ে, ভালোই লাগে! 🥹🥀এই ছোট্ট জীবনে অল্প কজনের হেল্প ...
11/08/2026

পেশেন্ট যখন ওজন কমার খুশিতে সুদূর জয়পাড়া থেকে চেম্বারে আসেন গিফট নিয়ে, ভালোই লাগে! 🥹🥀

এই ছোট্ট জীবনে অল্প কজনের হেল্প করতে পারলেও নিজেকে স্বার্থক মনে হবে। আলহামদুলিল্লাহ 🍂

11/08/2026

অহেতুক ক্লান্তি বা মেজাজ পরিবর্তনের মতো লক্ষণগুলো কি এড়িয়ে যাচ্ছেন?

শরীর কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন এবং প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা করান। সুস্থ থাকুন, সচেতন থাকুন! 🩺✨

Pumped milk কিভাবে এবং কতক্ষণ পর্যন্ত ভালো থাকে! সংরক্ষণ করার পাত্রটি অবশ্যই ভালোমতো জীবাণুমুক্ত (Sterilized) এবং ফুড-গ্...
10/08/2026

Pumped milk কিভাবে এবং কতক্ষণ পর্যন্ত ভালো থাকে!

সংরক্ষণ করার পাত্রটি অবশ্যই ভালোমতো জীবাণুমুক্ত (Sterilized) এবং ফুড-গ্রেড বিপিএ-মুক্ত (BPA-free) হতে হবে।

● ​সাধারণ তাপমাত্রায় (Room Temperature): ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রুম টেম্পারেচারে পাম্প করা দুধ ৪ থেকে ৬ ঘণ্টা ভালো থাকে।

● ​ইনসুলেটেড কুলার ব্যাগে: আইস প্যাকসহ কুলার ব্যাগে সংরক্ষণ করলে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়।

● ​রেফ্রিজারেটরে (Normal Fridge): ফ্রিজের স্বাভাবিক ঠাণ্ডা অংশে (পিছনের দিকে, দরজায় নয়) ৪ দিন ভালো থাকে।

● ​ডিপ ফ্রিজে (Deep Freezer):
- ​ফ্রিজের সাথে যুক্ত ডিপ অংশে: ৬ মাস।
- ​আলাদা স্ট্যান্ডঅ্যালোন ডিপ ফ্রিজে (-২০ ডিগ্রি সেলসিয়াস): ১২ মাস পর্যন্ত রাখা সম্ভব।

🍼 ​দুধ ব্যবহারের আগে লক্ষণীয়:

▪︎ ​ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক করতে হালকা গরম জলের পাত্রে দুধের বোতল বা ব্যাগটি বসিয়ে রাখুন (কখনোই ওভেনে বা সরাসরি চুলায় ফোটাবেন না)।
▪︎ ​দুধের পাত্র ঝাঁকাবেন না, হালকা করে ঘুরিয়ে (Swirl) মিশিয়ে নিন।
▪︎ ​একবার শিশুকে পাম্প করা দুধ খাওয়ানো শুরু করলে, বেঁচে যাওয়া অংশ ২ ঘণ্টার মধ্যে খাইয়ে শেষ করতে হবে, তা না হলে ফেলে দিতে হবে।

🖤 Pumping করে বুকের দুধ বাড়ানোর জন্য বেশ কিছু উপকারী technics আর খাবার আছে, তা জানতে চাইলে inbox করুন "Pumping" লিখে
আমি একটা guideline send করবো ইনশাআল্লাহ ❣️



✒️ তসিবা বিনতে রহমান তোড়া
□ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
□ নিউট্রিশোনিস্ট ও ডায়েট কনসালটেন্ট, স্পেড (SPED)
☎️ 01333-165169

সারা জীবন অপছন্দের একটা ফল ছিলো,  কিন্তু pregnancy টাইমে এই নিষিদ্ধ ফলের জন্য ও cravings কাজ করতো! 😓The hormones during ...
09/08/2026

সারা জীবন অপছন্দের একটা ফল ছিলো, কিন্তু pregnancy টাইমে এই নিষিদ্ধ ফলের জন্য ও cravings কাজ করতো! 😓

The hormones during pregnancy just goes crazy!

বিকেলের নাশতা 🍍🍍🍍

হঠাৎ ব্লাড প্রেশার কমে বা বেড়ে গেলে কি খাবো এই নিয়ে অনেকের মনে confusion তৈরি হয়। এবং এর মধ্যে দেখলাম কিছু মানুষের সব...
09/08/2026

হঠাৎ ব্লাড প্রেশার কমে বা বেড়ে গেলে কি খাবো এই নিয়ে অনেকের মনে confusion তৈরি হয়। এবং এর মধ্যে দেখলাম কিছু মানুষের সবচেয়ে বেশি দ্বিধা কাজ করে ডাবের পানি নিয়ে!

ডাবের পানি কোন ক্ষেত্রে বেশি উপকারী? প্রেশার বাড়লে নাকি কমলে?

• ডাবের পানিতে প্রচুর পটাসিয়াম থাকে, যা মূলত রক্তনালিকে শিথিল (relax) করে হাই প্রেশার কমাতে সাহায্য করে। আবার সোডিয়াম এর পরিমাণ ও বেশ কম থাকে।

• কিন্তু পটাসিয়াম সোডিয়াম এর পাশাপাশি অন্যান্য অনেক মিনারেলস ও থেকে ডাবের পানিতে। যদি প্রেশার dehydration বা পানিশূন্যতার কারণে হয়ে থাকে তখন ডাবের পানি electrolytes এর ব্যালেন্স করে সাময়িক ভাবে স্বস্তি দিতে পারে হাই প্রেশারে। কিন্তু again প্রেশার আরও কমার কিছুটা risk থেকে যাবেই

তাই প্রেশার হাই হলে কচি ডাবের পানি সাজেস্ট করে থাকি।
আর লো প্রেশারের রোগীর জন্য ডাবের পানির চেয়ে লবন - স্যালাইন, সাধারণ লবণ গুলানো পানি, বা লেবু লবণের শরবত দ্রুত blood pressure বাড়াতে বিশেষ কার্যকরী।

প্রেশার লো বা হাই হয়ে গেলে তৎক্ষণাৎ কী কী খেলে উপকার পাবেন এর ফুল একটা গাইডলাইন চাইলে কমেন্ট করুন

⬆️ High Pressure

⬇️ Low Pressure



✒️ পুষ্টিবিদ তসিবা বিনতে রহমান তোড়া
☎️অনলাইন বা অফলাইন সিরিয়াল নিতে whatsapp করুন - 01333-165169

09/08/2026

Gastric আর Acidity কি একই সমস্যা?
- Nutritionist Tosiba Binte Rahman Tora

আপনার মস্তিষ্ক ও স্মৃতির ক্ষতি করছে যেসব খাবার! 🧠❌​আমরা অনেকেই ব্রেইন চাঙ্গা রাখতে বাদাম বা ইলিশ-স্যামন মাছ খাই। কিন্তু ...
08/08/2026

আপনার মস্তিষ্ক ও স্মৃতির ক্ষতি করছে যেসব খাবার! 🧠❌

​আমরা অনেকেই ব্রেইন চাঙ্গা রাখতে বাদাম বা ইলিশ-স্যামন মাছ খাই। কিন্তু দৈনন্দিন কিছু ভুল খাবারের অভ্যাসে অজান্তেই আমাদের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে।

বয়স বাড়ার সাথে সাথে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচতে নিচের খাবারগুলো পরিহার করুন বা কমিয়ে দিন ⤵️

■ ​মিষ্টি পানীয় ও সোডা: চিনিযুক্ত ড্রিংকস বা কোক-সোডা অতিরিক্ত খেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং মস্তিষ্কের কোষ সংকুচিত হতে পারে।

□ ​ডায়েট সোডা (কৃত্রিম চিনি): ডায়েট ড্রিংকস কিন্তু নিরাপদ নয়! নিয়মিত আর্টিফিশিয়াল সুইটনার খেলে স্ট্রোক ও ডিমেনশিয়ার ঝুঁকি ৩ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

■ ​ভাজাপোড়া ও ফ্রাই: ফ্রেঞ্চ ফ্রাই বা অতিরিক্ত তেলের ভাজাপোড়া শরীরে প্রদাহ (inflammation) তৈরি করে, যা মস্তিষ্কে রক্ত পৌঁছানোর ধমনীগুলোকে ক্ষতিগ্রস্থ করে।

□ ​ডোনাট: এতে একদিকে অতিরিক্ত চিনি, অন্যদিকে ডিপ ফ্রাই। দুটি মিলেই ব্রেইনের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে থাকা ট্র্যান্স ফ্যাট ব্রেইনের কার্যক্ষমতা কমিয়ে দেয়।

■ ​সাদা ভাত ও সাদা পাউরুটি: রিফাইন্ড বা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট রক্তে হুট করে সুগার বাড়িয়ে দেয়, ফলে মাথা ঘন ঘন জ্যাম বা 'ফগ' অনুভব হতে পারে। সাদা চাল/আটার বদলে লাল চাল বা লাল আটার খাবার বেছে নিন।

□ ​মদ/অ্যালকোহল: অ্যালকোহল মস্তিষ্কের সংকেত আদান-প্রদানের পথ ব্যাহত করে। এটি নতুন তথ্য মনে রাখা কঠিন করে তোলে এবং বিষণ্ণতা বাড়ায়।

■ ​লাল মাংস (গরু/খাসি): রেড মিটে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকে যা হার্ট ও ব্রেইন উভয়ের জন্যই ক্ষতিকর। লাল মাংসের বদলে মাছ, মুরগি বা ডাল খান।

□ ​মাখন ও ফুল-ফ্যাট পনির: ফুল-ফ্যাট ডেইরি পণ্যে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে। মস্তিষ্কের সুরক্ষায় লো-ফ্যাট দুধ, দই বা পনির খাওয়া ভালো।

■ ​মার্কারিযুক্ত বড় মাছ: রূপচাঁদা বা বড় টিউনার মতো কিছু সামুদ্রিক মাছে পারদ (Mercury) বেশি থাকে, যা ব্রেইনের জন্য বিষাক্ত। এর বদলে ওমেগা-৩ সমৃদ্ধ ছোট বা মাঝারি মাছ খান।

□ ​বোতলজাত সস ও ড্রেসিং: রেডিমেড সালাদ ড্রেসিং বা সসে প্রচুর পরিমাণে 'হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ' থাকে, যা স্মৃতিশক্তি হ্রাসের বড় কারণ। সস বা ড্রেসিং বাড়িতে বানিয়ে নেওয়াই সবচেয়ে ভালো।


আপনার থালায় কী থাকছে, তার ওপরই নির্ভর করছে আপনার মানসিক তীক্ষ্ণতা। আজই নিজের খাওয়ার অভ্যাসে কিছুটা পরিবর্তন আনুন!



✒️ তসিবা বিনতে রহমান তোড়া
□ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল
□ নিউট্রিশোনিস্ট ও ডায়েট কনসালটেন্ট, স্পেড (SPED)

☎️ 01333-165169

💊 মুঠো মুঠো গ্যাস্ট্রিকের ওষুধকে বলুন গুডবাই!​পেট ফাঁপা এবং বদহজমের সমস্যায় ওষুধ না গিলে লাইফস্টাইলে আনুন সামান্য কিছু প...
10/07/2026

💊 মুঠো মুঠো গ্যাস্ট্রিকের ওষুধকে বলুন গুডবাই!

​পেট ফাঁপা এবং বদহজমের সমস্যায় ওষুধ না গিলে লাইফস্টাইলে আনুন সামান্য কিছু পরিবর্তন।

​👉 খাবার ভালো করে চিবিয়ে খাওয়া, প্রোবায়োটিক বা টকদই খাদ্যতালিকায় রাখা এবং ঘুমানোর ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা আপনার হজমপ্রক্রিয়াকে সহজ করবে।
⚠️ পাশাপাশি খাওয়ার মাঝে অতিরিক্ত পানি না খাওয়া, টাইট পোশাক এড়িয়ে চলা এবং ভাজাপোড়া-মশলাদার খাবার থেকে দূরে থাকা জরুরি।

​সহজ কিন্তু কার্যকরী এই নিয়মগুলো বিস্তারিত দেখতে ছবিতে চোখ রাখুন!
​🏥 সিরিয়ালের জন্য এখনই কল করুন:

📞 ধানমন্ডি: 01956 148383 | মিরপুর: 01849 333354 | ঢাকার বাইরে: 01833 006099

অফিসের ডেস্কে বসে ওজন বাড়ছে? মেনে চলুন এই ৪টি অভ্যাস💧 ১. ওয়াটার রিমাইন্ডার: ডেস্কে সবসময় পানির বোতল রাখুন। পর্যাপ্ত পানি...
10/07/2026

অফিসের ডেস্কে বসে ওজন বাড়ছে? মেনে চলুন এই ৪টি অভ্যাস

💧 ১. ওয়াটার রিমাইন্ডার: ডেস্কে সবসময় পানির বোতল রাখুন। পর্যাপ্ত পানি না খেলে মেটাবলিজম স্লো হয়ে ওজন বাড়ে।

🍏 ২. অস্বাস্থ্যকর স্ন্যাকিং পরিহার: বিকেলের ক্ষিদেয় সিঙ্গাড়া, সমোসা বা চিপস না খেয়ে ব্যাগে রাখুন কাঠবাদাম, চিনেবাদাম বা একটি আপেল/পেয়ারা।

☕ ৩. চিনির পরিমাণ কমান: অফিসে বারবার চিনিযুক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস বর্জন করুন। প্রয়োজনে গ্রিন টি বা র-টি বেছে নিন।

🚶‍♂️ ৪. একটিভ থাকুন: টানা ২ ঘণ্টা বসে না থেকে প্রতি ১ ঘণ্টায় অন্তত ৫ মিনিটের জন্য একটু হেঁটে আসুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার চেষ্টা করুন।

​🎯 আপনার ব্যস্ত শিডিউলের সাথে মিল রেখে সহজ এবং কার্যকর ডায়েট চার্ট পেতে আজই কনসালটেশন বুক করতে পারেন।

​👩‍⚕️ তসিবা বিনতে রহমান তোড়া (ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও ডায়েট কনসালটেন্ট)
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ: 01333-165169

🌱 কনস্টিপেশনের সমস্যা? ওষুধের বদলে ডায়েটে রাখুন এই ১০টি সহজলভ্য খাবার!​কোষ্ঠকাঠিন্য দূর করতে কোনো দামি ডায়েটের প্রয়োজন ন...
10/07/2026

🌱 কনস্টিপেশনের সমস্যা? ওষুধের বদলে ডায়েটে রাখুন এই ১০টি সহজলভ্য খাবার!

​কোষ্ঠকাঠিন্য দূর করতে কোনো দামি ডায়েটের প্রয়োজন নেই। আমাদের হাতের কাছে থাকা সাধারণ কিছু খাবার দিয়েই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।

​👉 পর্যাপ্ত পানি, পাকা পেঁপে, খোসাসহ পেয়ারা, পাকা কলা, সবুজ শাকসবজি, ওটস বা লাল আটার রুটি, বিভিন্ন রকমের ডাল, ইসবগুলের ভুষি, টক দই এবং তিসি বীজ—এই ১০টি খাবার আপনার পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করবে।

​⚠️ তবে মনে রাখবেন, শুধু খাবার পরিবর্তন করলেই হবে না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস এবং প্রচুর পানি পান করা জরুরি।

​বিস্তারিত গাইডলাইনটি একনজরে দেখে নিতে ইনফোগ্রাফিকটি চেক করুন!
​🏥 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
📞 01333-165169

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801333165169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Tosiba Binte Rahman Tora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Tosiba Binte Rahman Tora:

Shortcuts

Share