Doctors point at khilkhet

Call Directions Contact the practice

Doctors point at khilkhet সরকারী মেডিকেল এর মেধাবী ডাক্তার দ্ব? একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।

ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের রাত্রিকালীন ডিউটিতে সবেমাত্র এসেছি। এরই মধ্যে একজন মা তার বাচ্চাকে নিয়ে হন্তদন্ত...
16/03/2023

ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের রাত্রিকালীন ডিউটিতে সবেমাত্র এসেছি। এরই মধ্যে একজন মা তার বাচ্চাকে নিয়ে হন্তদন্ত হয়ে আসল প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে। অক্সিজেনের অভাবে বাচ্চাটা নীলাভ বর্ন ধারণ করেছে। আমরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাই। আর গলা থেকে আস্ত এক মাছ বের করে নিয়ে আসি।

যে বাচ্চার কথা বলছিলাম তার বয়স এক বছর, নোয়াখালী বাড়ি। মা আর দাদী নামাজ পড়ছিল, এই ফাকে বড় বোন এক বছর বয়সী ছোট ভাইকে নিয়ে খেলছিল,খেলতে খেলতে বালতিতে রাখা মাছ নিয়ে মুখে ভরে দেয়। সেই মাছ বাচ্চার গলার ভিতর ঢুকে যায় আর শুরু হয়ে শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী হাসপাতাল ঘুরে মুমূর্ষু অবস্থায় আসে ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগে।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নাক কান গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নুরুল ফাত্তাহ রুমি Sk Rumi Rumi স্যারকে যার ডায়নামিক নেতৃত্ব আর দিক নির্দেশনায় আমরা চব্বিশ ঘণ্টা ইমার্জেন্সি অপারেশন থিয়েটার পেয়ে থাকি আর এভাবেই বেচে যায় হাজার ও জীবন.....


লেখা Dr. Rajat Kanti Sarkar

04/12/2022

A huge congratulations to
❤️❤️❤️❤️

24/10/2022
30/09/2022

স্বাস্থ্য পরামর্শ

বয়স চল্লিশ হতে না হতেই আজকাল অনেকেই শরীর ব্যথা, জয়েন্ট ব্যাথায় আক্রান্ত হয়ে থাকেন। সারা শরীরে ব্যথায় জীবন অতিষ্ঠ হয়ে যায়। হাড় ক্ষয় হতে শুরু করে।

কিছু নিয়ম মানলে বেশি বয়সে ও ভালো থাকা যায়।

যদি আমরা হাঁটি বা ব্যায়াম করি আমাদের শরীরে হাড়ের ভিটামিন ও মিনারেলস গুলো হাড়ের বিভিন্ন জয়েন্ট এ ভালোভাবে পৌঁছাতে পারে তাই হাড়ের ক্ষয় রোধে হাঁটা বা ব্যায়াম এর গুরুত্বপূর্ণ ভুমিকা আছে হাড়ের সুস্থতা নিশ্চিত করতে। ক্যালসিয়াম,ভিটামিন ডি,ফসফরাস, ভিটামিন কে জাতীয় খাবারের পাশাপাশি ৩০ মিনিট হাঁটতে হবে।আর ভিটামিন ডি ঘাটতি পুরন করতে ১৫-২০ মি রোদে থাকতে হবে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে।

ক্যালসিয়াম জাতীয় খাবার-

দুধ ও দুধের তৈরি খাবার,তিল,কালোজিরা,কাঁচা বাদাম,খেজুর, সজনেডাঁটা বা পাতা,পালংশাক, পুইশাক,কলমিশাক,লালশাক, কাতলা মাছ, ছোট মাছ,ডিমের সাদা অংশ, ধনিয়াপাতা, পুদিনাপাতা ইত্যাদি।

ফসফরাস জাতীয় খাবার--

দুধ,মাগুর মাছ,লাল চাল,ঈস্ট, মিস্টি কুমড়ার বিচী,বাদাম,সয়াবিন।

ভিটামিন কে -

গাজর,শালগম,ব্রোকলি,গম, মিস্টিআলু,টমেটো ইত্যাদি।

ভিটামিন ডি ঘাটতি -----
রোগপ্রতিরোধ ক্ষমতা ও হাড়ের সুস্থতায় ভিটামিন ডি এর জুড়ি নাই।

পুরন করতে -- সামুদ্রিক মাছ, কমলা,ডিমের কুসুম,সূর্যের আলো (সকাল ১১- ৩টার মধ্যে) প্রয়োজন।
অলসতা পরিহার করে কর্মময় জীবন যাপন করলে ব্যথামুক্ত থাকা যায় অধিক বয়স পর্যন্ত।
শুভকামনা।।
(c) ডা. হেলালুদ্দিন

 #চোখ_ওঠা_রোগ
23/09/2022

#চোখ_ওঠা_রোগ

Address

Road # 12(middle), Nikunja-2, Khilkhet
Dhaka
1229

Telephone

+8801818393185

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors point at khilkhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctors point at khilkhet:

Shortcuts

Share

Category