Revive Physiotherapy and Pain Clinic

Revive Physiotherapy and Pain Clinic Physiotherapy Revive Physiotherapy and Care center was established with a view to providing legendary physiotherapy and care services to the community.

Our private clinic, based in Green Super market, Dhaka, Bangladesh, specializes in the prevention, treatment & rehabilitation of musculo-skeletal (including sports injuries & spinal pain), neurological & rheumatologic conditions. Our physiotherapists have special skills to treat lymphoedema and this center is the only treatment center of Filariasis which is an endemic burden for some parts of the country.

♿ বাত ব্যাথা, প্যারালাইসিস ও পারকিনসনে আক্রান্ত রুগীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে যোগাযোগ কর...
21/05/2022

♿ বাত ব্যাথা, প্যারালাইসিস ও পারকিনসনে আক্রান্ত রুগীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে যোগাযোগ করুন ☞

🏨 ঠিকানাঃ সোস্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল, ৭০, গ্রীন রোড, পান্থপথ মোড়, ঢাকা।

📱অ্যাপয়েন্টমেন্ট নিতে: +8801724055547

🌏 ঠিকানা সহজেই খুঁজে নিন গুগোল ম্যাপেঃ
https://maps.app.goo.gl/GBUCuw8genBcj57A7

🚫 সাময়িক ব্যথা মুক্তির জন্য ব্যথানাশক ওষুধ, পরিপূর্ণ সুস্থতার জন্য ফিজিওথেরাপি! ☞ ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এ...
29/09/2020

🚫 সাময়িক ব্যথা মুক্তির জন্য ব্যথানাশক ওষুধ, পরিপূর্ণ সুস্থতার জন্য ফিজিওথেরাপি!

☞ ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। এ চিকিৎসা নিয়ে অবহেলার সুযোগ নেই। একজন রোগীর সুস্থ হওয়ার উদ্দেশ্য নিয়েই ফিজিওথেরাপি নেয়া উচিত। হাস্যকর হলেও সত্য অনেকেই মনে করেন সাময়িক আরাম পাওয়ার জন্যই ফিজিওথেরাপি দেয়া হয়।

ধারণাটি সম্পূর্ণ ভুল। সাময়িক ব্যথা মুক্তির জন্য আপনি ব্যথানাশক খেতে পারেন, কিন্তু ফিজিওর মূল্য উদ্দেশ্য হল রোগীকে দীর্ঘ সময়ের জন্য ব্যথা ও ব্যথার কারণ মুক্ত করা এবং প্যারালাইসিসসহ অন্যান্য অচল রোগীর সচলতা ফিরিয়ে দেয়া।

তাই প্রথমেই ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে রোগ নির্ণয় করার সুযোগ দিতে হবে। আবার অনেকেই ফিজিওথেরাপির নামে নাজেনে বিভিন্ন ধরনের ম্যাসাজ বা মালিশ বা টানাটানি করে থাকেন। এটিও হিতে বিপরীত ফল হতে পারে। তাই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা নিলেই তা সঠিক ফলাফল বয়ে আনবে। আর তাই যত্রতত্র গজিয়ে উঠা ফিজিওথেরাপি চিকিৎসক বিহীন ভুয়া সেন্টারে ফিজিওথেরাপি না নেয়াই বুদ্ধিমানের কাজ।

⭕ বাত ব্যথা ও প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন ☞

🔰
📱হটলাইন ☞ 01724055547

🎯 ফিজিওথেরাপি চিকিৎসক কে এবং কোথায় ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন?ফিজিওথেরাপিতে ব্যাচেলর (বিপিটি) অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্র...
25/09/2020

🎯 ফিজিওথেরাপি চিকিৎসক কে এবং কোথায় ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন?

ফিজিওথেরাপিতে ব্যাচেলর (বিপিটি) অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিধারীকেই শুধুমাত্র ফিজিওথেরাপি চিকিৎসক বলা যাবে। যিনি কমপক্ষে ফিজিওথেরাপি ব্যাচেলর ডিগ্রি (পাঁচ বছরের কোর্স) নিয়েছেন। একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দিতে পারবেন।

🔰যেখানে ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন ☞

বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ লাখ মানুষ ফিজিওথেরাপি চিকিৎসার ওপর নির্ভরশীল। কিন্তু এর মধ্যে শতকরা প্রায় ৯০ ভাগ সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পায় না এবং অপচিকিৎসার শিকার হন। আমাদের দেশে এই চিকিৎসাসেবাটি বিভিন্ন মহলের অপপ্রচার (ব্যায়াম ও স্যাক) ও অপব্যবহারের (কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ছাড়া অন্য কোনো চিকিৎসক কর্তৃক ফিজিওথেরাপি পরামর্শ দেওয়া) কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তাই ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই বিপিটি (ব্যাচেলর অফ ফিজিওথেরাপি) ডিগ্রীধারী একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন । কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। সেক্ষেত্রে রোগী দ্রুত আরোগ্য লাভ করে।

⭕ বাত ব্যথা ও প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন।

📱হটলাইন ☞ 01724055547

🎯 ব্যথানাশক ওষুধের ব্যবহার কমায় ফিজিওথেরাপি™ব্যথানাশক ওষুধের ব্যবহার কমিয়ে মাংসপেশি, হাড় ও কোমরের ব্যথা, প্যারালাইসিস, আ...
24/09/2020

🎯 ব্যথানাশক ওষুধের ব্যবহার কমায় ফিজিওথেরাপি™

ব্যথানাশক ওষুধের ব্যবহার কমিয়ে মাংসপেশি, হাড় ও কোমরের ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, পঙ্গুত্বসহ বিভিন্ন অসংক্রামক ব্যাধিতে আক্রান্তদের পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আধুনিক চিকিৎসাবিজ্ঞানীদের মতে, বাত-ব্যথা চিকিৎসায় কিছু ভিটামিন ছাড়া ব্যথানাশক যেসব ওষুধ ব্যবহার করা হয়, সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ায় পেপটিক আলসারসহ কিডনি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে এসব ওষুধ দীর্ঘদিন সেবন করলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই বাতব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপিই বর্তমানে পার্শ্বপ্রতিক্রিয়াহীন একমাত্র উন্নত চিকিৎসা পদ্ধতি।

ব্যথায় আক্রান্ত ৫০ থেকে ৮০ শতাংশ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে মনে করেন অনেক চিকিৎসা বিজ্ঞানীরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, বয়স্ক জনগোষ্ঠীর প্রতি পাঁচজনে একজন মানুষ দীর্ঘমেয়াদি ব্যথায় ভুগছে। ব্যথায় আক্রান্ত ৪৯ শতাংশ মানুষকে জোরপূর্বক কাজে অংশ নিতে হচ্ছে। আক্রান্তদের একটি বড় অংশ আংশিক অথবা পুরোপুরি প্রতিবন্ধিতায় ভুগছে। তবে দীর্ঘমেয়াদি ব্যথায় ফিজিওথেরাপিই পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রধান চিকিৎসা।

⭕ বাত ব্যথা ও প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন ☞

🔰সৈয়দ শামীম আহসান
বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ।
🏨 সোস্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল।
📱হটলাইন ☞ 01724055547
🚦৭০, গ্রীন রোড, পান্থপথ মোড়, ঢাকা।

23/09/2020

🧠 স্ট্রোকের পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসাঃ

স্ট্রোক হলে সাধারণত শরীরের কোনো কোনো অংশের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। ফলে রোগীরা ভারসাম্য হারিয়ে ফেলেন, দৈনন্দিন কাজকর্ম একা একা সম্পাদন করা কঠিন হয়। স্ট্রোক বা পক্ষাঘাতের রোগীর জন্য চিকিৎসকের পরামর্শমতো ওষুধপত্র যেমন জরুরি, তেমনি এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়মিত ফিজিওথেরাপি আরো বেশি জরুরি।

⭕ বাত ব্যথা ও প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন ☞
📱হটলাইন ☞ 01724055547
🏨 সোস্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল, ফিজিওথেরাপি বিভাগ।
🚦৭০, গ্রীন রোড, পান্থপথ মোড়, ঢাকা।

♿ কোমর ব্যাথায় থেরাপিউটিক এক্সারসাইজ ☞কোমর ব্যথার ফিজিওথেরাপি চিকিৎসার মূল লক্ষ্য হলো ব্যথা নিরাময় করা এবং কোমরের নড়াচড়া...
21/09/2020

♿ কোমর ব্যাথায় থেরাপিউটিক এক্সারসাইজ ☞

কোমর ব্যথার ফিজিওথেরাপি চিকিৎসার মূল লক্ষ্য হলো ব্যথা নিরাময় করা এবং কোমরের নড়াচড়া স্বাভাবিক করা। পূর্ণ বিশ্রাম কিন্তু দীর্ঘদিন বিশ্রাম নিলে ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়। তীব্র ব্যথা কমে গেলেও ওজন তোলা, মোচড়ানো পজিশন, অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও সামনে ঝুঁকে কাজ করা বন্ধ করতে হবে। সঠিক উপায়ে বসার অভ্যাস করতে হবে এবং প্রয়োজনে ব্যাক সাপোর্ট ব্যবহার করতে হবে। গরম সেঁক (গরম প্যাড, গরম পানির বোতল বা উষ্ণ পানিতে গোসল) নিতে হবে। পেশী নমনীয় ও শক্তিশালী করতে থেরাপিউটিক এক্সারসাইজ বা চিকিৎসা সম্পর্কিত ব্যায়াম করতে হবে। কিছু থেরাপিউটিক এক্সারসাইজ কোমরব্যথা প্রশমনে সাহায্য করে, এমনকি ওষুধের চেয়েও ভালো ফল দেয়। এই থেরাপিউটিক এক্সারসাইজগুলো ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে প্রতিদিন রাতে ও সকালে নিজে নিজেই করতে পারেন।

১. সমতল হালকা নরম বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুই পাশে রেখে দুই পা সোজা করে শুতে হবে। হাঁটু ভাঁজ না করে এক পা ওপরের দিকে তুলুন যতদূর সম্ভব। ১০ সেকেন্ড পা তুলে রাখতে হবে। একইভাবে অপর পা ওপরে তুলুন এবং একই সময় নিন।
২. এবার একইভাবে হাঁটু ভাঁজ না করে একসঙ্গে দুই পা তুলুন এবং একই সময় নিন।
৩. এবার এক হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে বুকে লাগানোর চেষ্টা করুন। ১০ সেকেন্ড থাকুন। একইভাবে অপর হাঁটু বুকে লাগাতে হবে।
৪. একসঙ্গে দুই হাঁটু ভাঁজ করে দুই হাতে জড়িয়ে বুকে লাগাতে হবে।
৫. সর্বশেষ দুই পা সোজা করে পায়ের পাতার দিকে সটান করে ১০ সেকেন্ড রাখতে হবে।
প্রতিটি ধাপ ১০ সেকেন্ড দীর্ঘায়িত হবে বা ১০ গোনা পর্যন্ত করতে হবে।

⭕ বাত ব্যথা ও প্যারালাইসিসে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন ☞

📱হটলাইন ☞ 01724055547
🏨 সোস্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল, ফিজিওথেরাপি বিভাগ।
🚦৭০, গ্রীন রোড, পান্থপথ মোড়, ঢাকা।

16/09/2020

♿ "কাঁধে যখন জড়তা বা ফ্রোজেন শোল্ডার"

শোল্ডার জয়েন্ট বা কাঁধের অস্থিসন্ধির একটি অসুখ ফ্রোজেন শোল্ডার। এ রোগে কাঁধে প্রচণ্ড ব্যথা হয় এবং রোগী হাত ওঠাতে পারেন না। তবে সব থেকে বেশি সমস্যা হয় হাত পেছনের দিকে নিতে। অন্যান্য সব দিকে হাত ঘোরাতে সমস্যা হওয়ার আগে হাত পেছন দিকে ঘোরাতেই সমস্যায় পড়েন আক্রান্ত ব্যক্তি।
🔕 কারা রয়েছেন ঝুঁকিতে?
যাঁরা আগে কখনো কাঁধে চোট পেয়েছিলেন কিন্তু সঠিক চিকিৎসা করানো হয়নি, তাঁদের পরবর্তী সময়ে ফ্রোজেন শোল্ডার হতে পারে। আবার যাঁরা খুব বেশি ভারী কাজ করেন অথবা রান্নাঘরের কাজ করেন তাঁদেরও হতে পারে এ রোগ। ডায়াবেটিসের রোগীদের কিংবা হৃদরোগীদেরও ভুগতে হতে পারে এ সমস্যায়। বেশির ভাগের ৪০ বছর বয়সে হলেও অনেকের তাঁর আগেও হতে পারে।
💡চিকিৎসা নিনঃ
ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা না করালে কাঁধের মাংসপেশি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। তাই এ রোগের চিকিৎসা করাতে হবে অবশ্যই। ব্যথা ও কাঁধের জড়তা নিয়ে বসে থাকলে চলবে না।
এ রোগের চিকিৎসায় কাঁধে গরম সেক দিতে হবে। খেতে হতে পারে ব্যথার ওষুধ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসা।
🔔 প্রতিরোধে করণীয়ঃ
কাঁধে চোট পেলে সেটির চিকিৎসা করাতে হবে ঠিকঠাক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। কেউ কেউ মনে করেন, দীর্ঘদিন কাজ না করলে একসময় কাঁধের অস্থিসন্ধির জড়তার কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে। এমন ধারণা ঠিক নয়। বরং কাঁধের অস্থিসন্ধিতে প্রচণ্ড চাপ পড়লে এ রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাই কখনোই খুব বেশি ভারী জিনিস তোলা ঠিক নয়। কাঁধ প্রচণ্ড মোচড় খায়, এমনভাবে কাঁধ নাড়িয়ে কোনো কাজ করা উচিত নয়।
💡জেনে নিই কিছু থেরাপিউটিক এক্সারসাইজঃ
ঘরেই করতে পারবেন কাঁধের ব্যায়ামগুলো। এসব ব্যায়ামের মধ্যে একটি হলো পেন্ডুলাম এক্সারসাইজ। এটি করার নিয়ম হলো সামনের দিকে একটু ঝুঁকে হাত যতটা ঘোরাতে পারা যায়, সামনে-পেছনে করে ততটাই ঘোরাতে চেষ্টা করতে হবে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, প্রথমে সেদিকে ১০ বার হাত ঘোরাতে হবে। এরপর ঠিক এর বিপরীত দিকে হাত ঘোরাতে হবে আরও ১০ বার। এভাবে দিনে দুই বার করে ব্যায়ামটি করতে হবে।

দুই সপ্তাহ পর এটির পরিবর্তে করতে হবে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। হাতে কিছুটা ওজন নিয়ে হাত ঘোরানোর এই ব্যায়ামটি শুরু করতে হবে। পেন্ডুলাম এক্সারসাইজের নিয়মেই করতে হবে এই ব্যায়াম। ঘড়ির কাঁটার দিকে ১০ বার এবং তার বিপরীত দিকে ১০ বার করে হাত ঘুরিয়ে করতে হবে এই ব্যায়ামটিও। দিনে দুই বার করেই করুন এই ব্যায়াম।
পেন্ডুলাম এক্সারসাইজের পাশাপাশি করা যাবে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ। এই ব্যায়াম করতে রোগী যতটা হাত ওঠাতে পারে, একটি দেয়াল ধরে দেয়ালটি বরাবর ঠিক ততটা উচ্চতায় হাত উঠাতে হবে তাঁকে। ধীরে ধীরে অধিক উচ্চতায় হাত ওঠাতে চেষ্টা করতে হবে।

◑ ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে বা চিকিৎসার জন্য যোগাযোগ করুন ☞

✆মোবাইল ☞ 01724055547
SIBL Foundation Hospital Physiotherapy Center
সোস্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল ফিজিওথেরাপি বিভাগ।

৮ সেপ্টেম্বর ২০২০বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সকলকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা।♿ একজন ফিজিওথেরাপি চিকিৎসক প্রদত্ত এক্স...
07/09/2020

৮ সেপ্টেম্বর ২০২০
বিশ্ব ফিজিওথেরাপি দিবস।

সকলকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা।

♿ একজন ফিজিওথেরাপি চিকিৎসক প্রদত্ত এক্সারসাইজ পরিকল্পনাই কোভিড-১৯ থেকে আরোগ্য পেতে সহায়তা করতে পারে।

"করোনাকালীন ঈদুল-আজহা"পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সমাগত। এবারের ঈদ কিছুটা ভিন্ন রূপে আমাদের মাঝে হাজির হয়েছে আর তাই ...
29/07/2020

"করোনাকালীন ঈদুল-আজহা"

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সমাগত। এবারের ঈদ কিছুটা ভিন্ন রূপে আমাদের মাঝে হাজির হয়েছে আর তাই খুশির ঈদ যাতে আমাদের একটু অসচেতনতায় পণ্ড না হয় সেদিকেও লক্ষ রাখতে হবে।

যেহেতু এবার কোরবানির ঈদ করোনা মহামারীকালীন হচ্ছে, তাই নিরাপদে কোরবানির কাজ সম্পন্ন করতে নিতে হবে বিশেষ স্বাস্থ্য সতর্কতা। যেমন-

* কোরবানির কাজটি সম্পূর্ণ করতে অবশ্যই পরিষ্কার তিন স্তরের কাপড়ের মাস্ক, হ্যান্ড গ্লাভস ও শুরুর আগে-পরে সাবান পানি বা জীবণুনাশক লিকুইড ব্যবহার করতে হবে। তাহলে সংক্রমণের আশঙ্কা একদম কমে যাবে।

* স্বস্তির কথা হচ্ছে গবেষণা বলছে মাংস থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নেই বললেই চলে; কিন্তু যদি যে কোনো অসুস্থ ব্যক্তি এসব কাজে যুক্ত থাকেন, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে ছড়াতে পারে। তাই কোরবানির স্থানে বেশি লোকসমাগম করা যাবে না। অন্যবারের চেয়ে কম সংখ্যক সম্পূর্ণ সুস্থ মানুষ রাখুন কোরবানির কাজে।

* কোরবানি শেষে কুসুম গরম পানি ও সাবান দিয়ে ভালো করে গোসল করুন ও গায়ের পোশাক পরিবর্তন করুন।

* নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করতে হবে এবং পর্যাপ্ত পানি ঢেলে রক্ত পরিষ্কার করা প্রয়োজন। পশু কোরবানির রক্ত গর্তে মাটিচাপা দিয়ে পরিবেশ স্বাস্থ্যকর রাখা যায়। এ ছাড়া যে জায়গায় মাংস কাটা হবে, সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

* কোরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করুন। এ বছর ভিড়বাট্টা পরিহার করা উচিত।

* প্রতিবারের মতো কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করতে হবে। সিটি কর্পোরেশনকে এবার স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্নতার দিকে একটু বিশেষভাবে তড়িৎ-তাৎক্ষণিক পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। পরিবেশকে দূষণমুক্ত রাখতে, ঈদুল আজহাকে আনন্দময় করতে এবং নিজের পাড়া-মহল্লাকে পরিচ্ছন্ন রাখতে আসুন সবাই যে যার অবস্থান থেকে এগিয়ে আসি।

ঈদে মাংস সংরক্ষণে ভুল ধারণার কারণে অনেক সময় টিনিয়া সোলিয়াম নামক পরজীবির সংক্রমণ ঘটতে পারে, ফলে স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তাই সঠিকভাবে কোরবানির মাংস সংরক্ষণ করা একটি জরুরি বিষয়। এছাড়া অর্ধসিদ্ধ মাংস খাওয়া কোনোভাবেই ঠিক নয়। কোরবানির মাংসে জীবাণুর সংক্রমণ হলে মারাত্মক অ্যান্টারাইটিস হতে পারে। এ রোগ পেটের এক ধরনের সংক্রামক, যা খুবই ভয়াবহ। তাই সম্পূর্ণ সুস্থ ব্যক্তি দ্বারা মাংস কাটা, প্যাকেট করা এবং ফ্রিজে রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।

সব রোগ প্রতিরোধে সবচেয়ে জরুরি হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা। তাই নিজের এবং পরিবারের প্রতি যত্নশীল হই। আতঙ্ক নয়, ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ।

12/07/2020

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Revive Physiotherapy and Pain Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Revive Physiotherapy and Pain Clinic:

Shortcuts

Share