Dr. Mainul Islam Shofol

Directions

Dr. Mainul Islam Shofol DOCTOR II DMCan ll Founder, ROAD to DMC.
(1)

05/10/2026

GK-2 :পাকিস্তান শাসনামল
Dr.Jobayer Al-Zadid
MBBS(DMC)

01/10/2026

কুখ্যাত এক্সাম ব্যাচ লঞ্চিং লাইভ 🔥

🎯 এই একটিমাত্র ব্যাচে ভর্তি হলেই পুরো ফাইনাল মেডিকেল ব্যাচের সবার সাথে লাস্ট ফাইট রিভিশন ব্যাচ ফ্রি পাবে (বই ছাড়া)

আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ম্যাসেজ দাRTDSDGravity MedistationoROAD to DMC - RTDTDপেইজে

Call / WhatsApp : +8801611206025 / +8801755430439

মাইনুল, রিজভী এবং সাদী ; তিনজনেরই একটা পছন্দের খাবার ভেলপুরি। হ্যা রে ভাই জানি অস্বাস্থ্যকর। কিন্তু 🤷‍♂️🥺আগে মাঝেমধ্যেই ...
23/09/2026

মাইনুল, রিজভী এবং সাদী ; তিনজনেরই একটা পছন্দের খাবার ভেলপুরি।
হ্যা রে ভাই জানি অস্বাস্থ্যকর। কিন্তু 🤷‍♂️🥺
আগে মাঝেমধ্যেই বের হতাম শুধু স্ট্রিটফুড খাবার জন্য - স্ট্রিটফুড মিশনে।
সন্ধ্যায় ফজলে রাব্বী হল থেকে হাঁটতে হাঁটতে TSC পর্যন্ত।
রাস্তায় ভাজাপোড়া থেকে শুরু করে যা পাওয়া যেতো তাই খাওয়া। 😁
তারপর হাকিম চত্বরের হালিম আর লাস্টে TSC থেকে মাল্টা চা খেয়ে আবার হলে ব্যাক।
আবার অনেক সময় কোনো প্রোগ্রাম থেকে আসার সময়ও এভাবে শহীদ মিনারে নেমে যেতাম ভেলপুরি খাওয়ার জন্য।
রিজভীর জন্য ভেলপুরি বানাতে গিয়ে আমার মনে হয় মামারা একটু বিরক্ত ই হতেন।
বারবার শুধু রিজভীর ডিরেকশন - "মামা এটা আরো বাড়াইয়া দেন, ওইটা আরো বাড়াইয়া দেন, ঝাল ই তো হয় নাই। "
অন্তর ও খায় কিন্তু ছবিতে নাই কারণ ছবিটা ও ই তুলেছে।
তবে ও আবার ঝালমুড়ি পাগলা। 😁

আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার জীবনে করা সবচেয়ে কঠিন কাজটা কী ছিল—আমি বলবো,“Keeping Hope and Faith.”দোয়া করা কঠিন নয়।কঠি...
16/09/2026

আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার জীবনে করা সবচেয়ে কঠিন কাজটা কী ছিল—আমি বলবো,
“Keeping Hope and Faith.”

দোয়া করা কঠিন নয়।
কঠিন হলো—দোয়া করার পরও যখন কিছুই বদলায় না, তখনও বিশ্বাস করে যাওয়া।
কঠিন হলো, আপনি যখন আপনার সমস্ত আন্তরিকতা, একাগ্রতা, কান্না, আমল আর বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কিছু চাইলেন—অথচ দিন শেষে দেখলেন, পরিস্থিতি আগের চেয়েও খারাপ।
কোনো দরজা খুলছে না।

কোনো দৃশ্যমান পরিবর্তন নেই।
কোনো sign নেই।
বরং একের পর এক জিনিস হারিয়ে যাচ্ছে।
সেই জায়গায় দাঁড়িয়ে আশাবাদী থাকা সোশ্যাল মিডিয়ার সুন্দর সুন্দর “Everything will be okay” কোটেশনের মতো সহজ নয়।

কারণ তখন আপনাকে এমন একজন রবের ওপর বিশ্বাস রাখতে হয়, যাঁর পরিকল্পনা আপনি দেখতে পাচ্ছেন না।

বিশ্বাস করতে হয়—
আমার দোয়া তিনি শুনেছেন।
আমার কান্না তিনি দেখেছেন।
আমার অসহায়ত্ব তাঁর অজানা নয়।
যা হারিয়েছি, তার প্রতিদান তাঁর কাছে আছে।
আর এই কঠিন সময়ের মধ্যেও আমি তাঁর নজরের বাইরে নই।

হয়তো এটাই তাওয়াক্কুল—
ফলাফল নিজের মতো করে না পেলেও রবের ওপর বিশ্বাস হারিয়ে না ফেলা।

আর ফিলিস্তিনিদের ঈমান দেখলে সত্যিই নিজেকে খুব ছোট মনে হয়।
এত বছর ধরে এত কষ্ট, এত মৃত্যু, এত প্রিয়জন হারানো, এত অনিশ্চয়তা—তারপরও তাদের আল্লাহর ওপর ভরসা, সবর আর অবিচল বিশ্বাস আমাকে বারবার থামিয়ে দেয়।

তারা আমার living inspiration।
তাদের কাছ থেকে আমি একটা জিনিস শিখতে চাই—
“Ask not for a lighter burden, but for broader shoulders.”

হয়তো সবসময় আমাদের দোয়ার উত্তর হিসেবে আল্লাহ বোঝাটা নামিয়ে দেবেন না।
কখনো কখনো তিনি আমাদের কাঁধটাই আরও শক্ত করে দেবেন—যাতে আমরা সেই বোঝা বহন করতে পারি।

তাই এখন আমি শুধু এইটুকুই শিখছি—
দোয়া করো,চেষ্টা করো,সবর করো।

তারপর....... অপেক্ষা করো।

দেরি মানেই প্রত্যাখ্যান নয়।
নীরবতা মানেই পরিত্যাগ নয়।
আর পথ কঠিন হয়ে যাওয়া মানেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন—এমনও নয়।

Sometimes, Tawakkul is simply holding on to Allah when you have no idea how the story will end. 🤍

©Sabbir Hossain Sagor

03/09/2026

দেশের প্রত্যেকটা হাসপাতালে গেলেই ডাক্তাররা মানুষ মাইরা ফেলতেছে তাও হাসপাতালে হাঁটার জায়গা নাই। 🤷‍♂️🤷‍♂️
ডাক্তারের কাছে গেলেই ভুল চিকিৎসা দিতেছে।
মানুষজন সঠিক চিকিৎসা জানার পর ও নিজেরা নিজেরা নিজেদের সঠিক চিকিৎসা দিতাছে না।
হাসপাতালে নাকি চিকিৎসা হয় না, ডাক্তাররা নাকি রোগী দেখে না। আবার কর্মবিরতিতে গেলে বলে ভোগান্তি হচ্ছে।

সম্পূর্ণ সুস্থ মানুষজন ( রোগী) বেড়ানোর জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রে না গিয়ে রাত বিরাতে হাসপাতালে চলে যাচ্ছে। ভর্তি না নিতে চাইলে বলে - "রোগীর যায় যায় অবস্থা, ভর্তি করোন ওই লাগবো। "
রোগীর অবস্থা খারাপ হইলে বলে - " আসার সময় তো একদম সুস্থ আছিলো। লোহা খাইয়া ও হজম কইরা ফেলাইতো। "

কি যে একটা উংগা বুংগা অবস্থা 🙆‍♂️🤦‍♂️

একটা সময় প্রতিদিন ফুটবল খেলা হতো। ফজলে রাব্বী হলের মাঠে পরিচিত মুখ থাকতো সালেহ ভাই, রাজিন ভাই। এখন আর আগের মত রেগুলার মা...
02/09/2026

একটা সময় প্রতিদিন ফুটবল খেলা হতো।
ফজলে রাব্বী হলের মাঠে পরিচিত মুখ থাকতো সালেহ ভাই, রাজিন ভাই।
এখন আর আগের মত রেগুলার মাঠে নামা হয় না।
তবে হুটহাট করে Saleh Mohi ভাই ডাকলে আবার না গিয়ে পারি না।
সাথে আছে ছোট ভাই সাকিব, আলফাজ। 😊😊

ছবির ব্যাক্তিটি DMC K-53 ব্যাচের হাবিবুল্লাহ ভাই। বাবা- মায়ের মৃত্যুর পর পড়ালেখা কন্টিনিউ করতে পারেন নি। এরপর মারা যান উ...
02/09/2026

ছবির ব্যাক্তিটি DMC K-53 ব্যাচের হাবিবুল্লাহ ভাই।
বাবা- মায়ের মৃত্যুর পর পড়ালেখা কন্টিনিউ করতে পারেন নি। এরপর মারা যান উনার স্ত্রী।
একটা সময় উনি নিজেও ছিলেন সাইকিয়াট্রির পেশেন্ট।
সবকিছু পার হয়ে ভাই আজকে ফাইনাল প্রফ পাশ করলেন
দীর্ঘ ২৫ বছর পর ভাই আজ ডাক্তার হলেন। 😊😊

21/08/2026

কফি মন চাইলে খাবেন, মন চাইলে এনেমার মাধ্যমে উল্টাপথে দিবেন। আমার তাতে কিছু বলার নাই। 🤷‍♂️
তবে যাই করেন আমার সাধের চা নিয়া কিছু কইরেন না ভাই। চা রে যেভাবেই হোক মাফ করে দিয়েন। 🙏

20/08/2026

Mainul Islam Shofol ভাইয়ের এখনো কোন সেকেন্ড টাইমারকে মনে আছে!?
২য় প্রশ্ন কিন্তু ভুলেও মিস করিও না 😂

20/08/2026

নিউজফিড ভর্তি পিংক বাসের নিউজ দিয়ে।
আর হ্যাঁ, এগুলোর ৯৯% ই নেগেটিভ নিউজ।
মানে এটাকে টোটালি প্রতিপক্ষ হিসেবে নিয়ে নিছে সবাই। এর কারণ কি আসলে?? 🤷‍♂️
মেয়েদের আলাদা পাবলিক ট্রান্সপোর্ট কতটা দরকার সেটা না বুঝলে একদিন নিজের পরিবারের মেয়েদের কে সাথে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবেন। তাতেই বুঝে যাওয়ার কথা।
অবশ্য আপনি নিজে পার্ভাট হলে ভিন্ন কথা।
"ড্রাইভার দক্ষ না, গাড়ি বেশি বড়, রাস্তায় ট্রাফিক বেশি " এরকম সমস্যাগুলো নিয়ে আলোচনা করা ই যায়।
যেন সরকার এসব বিষয়ে নজর দেয়, সমাধান করে।
কিন্তু এটাকে টোটালি অপনেন্ট বানানোর লজিক দেখি না।
বড় অংকের ভর্তুকি দিয়ে হলেও সরকারের উচিত হবে এই প্রজেক্ট রান করা।
একই সাথে দক্ষ জনবল তৈরি করা।

সেই সাথে ঢাকা সহ দেশের বড় বড় শহরে এবং শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাবলিক ওয়াশরুম স্থাপনের প্রজেক্টে ও নজর দেওয়া উচিত।
অন্তত ১ টা করে হলেও ফিমেল ওয়াশরুম।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mainul Islam Shofol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category