06/02/2026
➤আপনার হাতের আঙুল কি প্রায়শই আটকিয়ে যায়?
✪আঙুল আটকানো বা ট্রিগার ফিঙ্গার✪
➤কি ধরনের রোগ?
হাতের আঙুলের টেনডনের/ রগের একটি রোগ। চিকিৎসা বিজ্ঞানে একে "স্টেনোজিং টেনোসাইনোভাইটিস" বলে।
➤বর্ণনা:
হাতের মাংস পেশিগুলো টেনডনের/রগের মাধ্যমে আঙুলের হাড়ের সাথে যুক্ত হয়ে আঙুলের বিভিন্ন রকমের নড়াচড়া করায়।
প্রদাহ বা ইনফ্ল্যামেশন এর জন্য টেনডন ফুলে যায়। ফলে এর আবরনের ভিতর ঢুকতে বা বের হতে বাঁধা গ্রস্ত হয়।
কোন কিছু ধরতে চেষ্টা করলে মসৃনভাবে আঙুলের মুষ্ঠি না হয়ে এক ধরনের শব্দ করে ভাঁজ হয়। আবার আঙুল সোজা করতে গেলে (স্নাপ আওয়াজ)ফট ফট করে বের হয়।
➤নামকরণ:
অনেকটা বন্দুকের ট্রিগারের মত। এ জন্য একে ট্রিগার ফিঙ্গার বলে। অনেক সময় আঙুল সোজা বা ভাঁজ অবস্থায় আটকিয়ে থাকে।
➤অসুবিধা:
☞আঙুলের জোড়া ফিক্সড হয়ে যায়
☞টেনডন/রগ ছিড়ে যায়।
➤কাদের বেশি হয়?
☞সাধারণত ৪০ থেকে ৬০ বৎসরের মানুষ
☞পুরুষের তুলনায় মহিলাদের বেশী হয়।
☞রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী।
☞গাউটি আথ্রাইটিস এর রোগী।
☞ডায়াবেটিস আক্রান্ত
☞ রগে এক ধরনের গৌন গোটা( Notta's node)
☞বাদ্য যন্ত্র ব্যবহারকারী।
☞দীর্ঘক্ষন শক্ত করে হাত মুষ্ঠি করে রাখতে হয় এমন কাজে কর্মরত ব্যক্তি।
➤কোন আঙুলে বেশি হয়?
☞ বৃদ্দাংগলি
☞ মধ্যাংগলি
☞ রিং ফিঙার/ যে আঙুলে আমরা আংটি পড়ি।
➤রোগের ইতিহাস :
☞কত দিন থেকে এই সমস্যা?
☞ কোন আঘাত পেয়েছিলেন কি?
☞ ব্যথা আছে কি?
☞ অন্য কোন আঙুলেও সমস্যা আছে?
☞ কোন চিকিৎসা নিয়েছেন কি?
➤চিকিৎসা পদ্ধতি : ৩ ধরনের চিকিৎসা পদ্ধতি চালু আছে।
১।◑ বাসায় বসে চিকিৎসা
✔ কুসুম গরম পানির সেঁক।
✔ মেসেজ করা।
২।◑মেডিকেল/অপারেশন ছাড়া চিকিৎসা
✔অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেদনা ও প্রদাহ নাশক ওষুধ সেবন।
✔যে কাজকর্ম রোগকে ত্বরান্বিত করে তা হতে হাতকে বিরত রাখতে হবে।
✔স্প্লিন্ট ব্যবহার করে হাতের আঙুল সোজা করে রাখতে হবে যাতে নড়াচড়া না হয়।
✔ স্টেরয়েড ইঞ্জেকশন
৩।◑অপারেশন
☞কাদের জন্য?
মেডিকেল চিকিৎসায় ভালো না হলে বা রোগের পুনরাবৃত্তি ঘটলে।
◑অপারেশনের নাম:
টেনডনের আবরন কেঁটে টেনডন রিলিজ/অবমুক্ত করা।
◑অপারেশনের সুবিধা
☞ রোগীকে হাসপাতালে ভরতি হতে হয়না।
☞ শুধু হাতের আঙুল অবশ করে এই অপারেশন করা যায়।
☞ অপারেশনের পরপরই রোগী বাসায় চলে যেতে পারে।
ডা: মো: কামরুল ইসলাম
সহকারী অধ্যাপক
অর্থোপেডিক সার্জারী বিভাগ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল