Dr Sujoy Dasgupta information center Dhaka

Call Directions Contact the practice

Dr Sujoy Dasgupta information center Dhaka Infertility treatment by: Medicine, TVS, IUI, IVF, ICSI, TESA, TESE. Male Infertility Treatment: Azoospermia, S***m problem. Pregnancy Care: High risk.

Female Infertility : PCOS, Low AMH, Endometriosis, Tube block, Fibroid
Sexual Problems- Men, Women.

06/09/2026
06/09/2026

সময় পাল্টায়।
আইভিএফ সেন্টার পাল্টায়।
মানুষের বয়স পাল্টায়।
অভিজ্ঞতা পাল্টায়।

কিন্তু পাল্টায় না একটা জিনিস—
ডাক্তারের ওপর ভরসা।

আজ জন্মাষ্টমীর দিন।
আজকের কাজ—O**m Pick-up, অর্থাৎ ডিম্বাণু সংগ্রহ।

আইভিএফ-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ওষুধের মাধ্যমে ডিম্বাণু পরিণত করার পর, নির্দিষ্ট সময়ে একটি ছোট প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণুগুলি সংগ্রহ করা হয়। এরপর ল্যাবরেটরিতে সেগুলির নিষেক ঘটিয়ে ভ্রূণ তৈরি করা হয়।

এই মাসে (সেপ্টেম্বরে) এটি আমাদের অষ্টম আইভিএফ।
অর্থাৎ O**m Pick-up।
বলতে পারেন, রুটিন কাজ।
নিয়মিত কাজ। প্রায় প্রতিদিনই করি।

কিন্তু আজকের O**m Pick-up-টা আমার কাছে একেবারেই রুটিন নয়।

কারণ, এই দম্পতি প্রথম এসেছিলেন ২০২০ সালে, বাংলাদেশ থেকে—আইভিএফ-এর জন্য। তখনও তাঁদের O**m Pick-up করেছিলাম।

তারপর এল Covid-এর কঠিন সময়।
আবার তাঁরা এলেন—Frozen Embryo Transfer-এর জন্য।

প্রথমবারেই সাফল্য এসেছিল।
আজ সেই সন্তানটির বয়স সাড়ে পাঁচ বছর।

এবার তাঁরা আবার এসেছেন।
দ্বিতীয় সন্তানের ইচ্ছায়।
আবার IVF।
আবার O**m Pick-up।

মাঝখানে কেটে গেছে প্রায় ছয় বছর।

এই ছয় বছরে অনেক কিছু বদলে গেছে।

আমি Genome ছেড়েছি।
এখন কাজ করছি অন্য দুই সেন্টারে—Care IVF এবং Abhilasha IVF।

কিন্তু তাঁরা ডাক্তার ছাড়েননি।

সেন্টার বদলেছে, ঠিকানা বদলেছে—
ডাক্তার বদলাননি।

একই ডাক্তারের কাছে আবার ফিরে এসেছেন।

যেন হামলিনের বাঁশিওয়ালার মতো—
পিছু ছাড়বেন না! 🙂

এই ভরসার জন্য আমরা শুধু কৃতজ্ঞ নই।
এই ভরসা আমাদের আরও দায়িত্ববান করে তোলে।

কারণ, একজন রোগী যখন এত বছর পরও একই চিকিৎসকের কাছে ফিরে আসেন, তখন সেটা শুধু একটা সম্পর্কের কথা বলে না—
এটা একটা দায়িত্বের কথাও বলে।

সেই ভরসার সম্মান রাখতে হবে।
প্রতিবারই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।

সবকিছু আমাদের হাতে থাকে না।
সাফল্যের নিশ্চয়তাও কেউ দিতে পারে না।

কিন্তু নিজের জায়গা থেকে চেষ্টা করার ক্ষমতাটা আমাদের হাতে আছে।

“আমার যে টুকু সাধ্য, করিব তা আমি।”

আজ জন্মাষ্টমীর দিনে, এই ভরসাটুকুই হয়তো সবচেয়ে বড় আশীর্বাদ। ❤️

01/09/2026

অ্যাপয়েন্টমেন্ট পেতে সমস্যা হবে না, যদি দু সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন।

আপনাদের সুবিধার জন্য ক্লিনিকের সময় আরও বাড়ানো হচ্ছে।

অনুগ্রহ করে হাতে সময় নিয়ে আসবেন।

আমাদের ক্লিনিকের নতুন সময়সূচি

সোমবার
🕚 সকাল ১১টা – রাত ৮টা
📍 Friends Diagnostic, গড়িয়া

মঙ্গলবার
🕙 সকাল ১০টা – দুপুর ২টো
📍 Apollo Clinic, বালিগঞ্জ

🕒 বিকেল ৩টে – রাত ৮টা
📍 Bhagirathi Neotia, পার্ক স্ট্রিট

বুধবার
🕚 সকাল ১১টা – রাত ৮টা
📍 Welkin Medicare, গড়িয়া

বৃহস্পতিবার
🕚 সকাল ১১টা – রাত ৮টা
📍 Friends Diagnostic, গড়িয়া

শুক্রবার
🕑 দুপুর ২টো – রাত ৮টা
📍 RSV Hospital, টালিগঞ্জ

শনিবার
🕚 সকাল ১১টা – বিকেল ৪টে
📍 Welkin Medicare, গড়িয়া

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য

যোগাযোগ করুন:
8777240107 / 9007172266

⚠️ গুরুত্বপূর্ণ: পছন্দের সময়ের স্লট নিশ্চিত করতে অন্তত ২ সপ্তাহ আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

“ডাক্তারবাবু, একটা ছবি তুলব?” ❤️এই অনুরোধটা সাধারণত ক্লিনিকেই পাই।কিন্তু সেদিন অনুরোধটা এলো হাসপাতালে—রাউন্ডের সময়।Visi...
20/08/2026

“ডাক্তারবাবু, একটা ছবি তুলব?” ❤️

এই অনুরোধটা সাধারণত ক্লিনিকেই পাই।
কিন্তু সেদিন অনুরোধটা এলো হাসপাতালে—রাউন্ডের সময়।

Visiting hours চলছে।
ক্লিনিকে রোগীরা অপেক্ষা করছেন।
অপারেশনে একটু দেরি হয়ে গেছে।
তারপর রাউন্ড…
আর আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি! 😅

তবুও…
এরকম একটা মুহূর্ত কি মিস করা যায়?❤️

একটা ছবি হয়ে গেল।
সময়ের হিসেবটা একটু এদিক-ওদিক হোক,
কিছু মুহূর্তের মূল্য কিন্তু ঘড়িতে মাপা যায় না। 😊

Address

Confidence Centre , Kha-9, Pragoti Sarani, Shazadpur, Gulshan
Dhaka
1212

Telephone

+8801711038599

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sujoy Dasgupta information center Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Sujoy Dasgupta information center Dhaka:

Shortcuts

Share