Alfaz Mediaid Physiotherapy and Homeopathy Center

Alfaz Mediaid Physiotherapy and Homeopathy Center Alfaz Mediaid physiotherapy & Homeopathy Center, 205, New Polton, Azimpur, Dhaka-1205 Physiotherapy and Homoeopathy Medical Center (Homeo Division)

হোমিওপ্যাথির সাথে ফিজিওথেরাপির সম্পর্ক:
01/07/2026

হোমিওপ্যাথির সাথে ফিজিওথেরাপির সম্পর্ক:

হোমিওপ্যাথি ঔষুধ :CHELONE GLABRA (chelo.)ঔষুধের পরিচিতি:প্রতিশব্দ: চেলোন, স্নেকহেড, হোয়াইট টার্টলহেড, বালমোনি।উৎস: উদ্ভ...
25/06/2026

হোমিওপ্যাথি ঔষুধ :
CHELONE GLABRA (chelo.)

ঔষুধের পরিচিতি:

প্রতিশব্দ: চেলোন, স্নেকহেড, হোয়াইট টার্টলহেড, বালমোনি।

উৎস: উদ্ভিদ (সপুষ্পক উদ্ভিদ)
আবাসস্থল : উত্তর আমেরিকা।
বর্গ: ল্যামিয়েলিস (পুদিনা বর্গ)।
পরিবার: প্ল্যান্টাজিনেসি (Plantaginaceae)
প্রাকৃতিক বর্গ: স্ক্রোফুলারিয়েসি।
( এটি বাংলাদেশের পুদিনা গাছের সাথে কিছুটা মিল আছে)

যে সমস্ত লক্ষণে এই ঔষুধ টি ব্যবহৃত হয়:

এটি লিভারের অসুস্থতার জন্য একটি ভালো ঔষুধ; যখন লিভারের বাম লোবে ব্যথা থাকে অথবা ঘা হয়, এবং তা নীচের দিকে বিস্তৃত হয়, তখন এটি ব্যবহৃত হয়।
বোবা জ্বর (Dumb ague )। {Dumb ague. = Ague সাধারণত ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে ব্যাবহার করা হয়, যেখানে শরীর কাঁপানো শীতের পর্যায়টি উপস্থিত থাকে [কম্প জ্বর] কিন্তু Dumb (বোবা;মূক; বধির) থাকার কারণে শীত কাঁপুনি অনুপস্থিত থাকে; তবে ম্যালেরিয়া জ্বরের অন্যন্য বৈশিষ্ট্য বিদ্যমান থাকে- যেমন; উচ্চ জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, প্রচন্ড পানি পিপাসা, রক্তিম ত্বক, বমি বমি ভাব, শারা শরীর ব্যাথা, কাশি, দ্রুত সাশ্ব-প্রশ্বাস, ইত্যাদি বিদ্যমান থাকে}
বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গে এমন ঘা, যেন চামড়া উঠে যাচ্ছে; দুর্বলতা।
সবিরাম জ্বরের পর, অসুস্থ বোধ করে।
লিভারের নিস্ক্রিয়তা দেখা দেয় সাথে বদহজম থাকে।
জন্ডিস হয়।
গোল কৃমি এবং সুতা কৃমির আক্রমণ হয়।
এটি মানবদেহে বাসা বাঁধা সব ধরনের কৃমির শত্রু।
মাত্রাঃ টিংচার, এক থেকে পাঁচ ফোঁটা মাত্রায়।

#ম্যালেরিয়া,
#জন্ডিস #লিভাররোগ
#কৃমি #গোলকৃমি #গুরাকৃমি #সুতাকৃমি

ADONIS VERNALISঔষুধের পরিচয়ঃসমনামঃ Pheasant’s Eye, False hellebore,গোত্রঃ Ranunculaceaeআবাসস্থলঃ ইউরোপ এবং এশিয়াতে জন্মা...
23/06/2026

ADONIS VERNALIS

ঔষুধের পরিচয়ঃ
সমনামঃ Pheasant’s Eye, False hellebore,
গোত্রঃ Ranunculaceae
আবাসস্থলঃ ইউরোপ এবং এশিয়াতে জন্মায়।
তাজা উদ্ভিদের কাথ বা টিংচার (আরক); ঔষধ মুলত একটি অ্যাডোনিডিন নির্যাস,
(অ্যাডোনিডিন: হলো একটি বিসাক্ত গ্লুকোসাইড মিশ্রণ যা Adonis vernalis উদ্ভিদ থেকে নিস্কাসিত হয়।)

যে সমস্ত অংগে কাজ করে:
হৃৎপিণ্ড।
মেরুদণ্ড।
এপিগ্যাস্ট্রিয়াম।
বৃক্ক।
ত্বক।

যে সমস্তে রোগের বৃদ্ধি হয়;
ঠান্ডায়।
শোয়ে থাকলে।

যে সমস্তে রোগের উপশম:
পরিশ্রমে।

যে মূল মূল লক্ষণে ঔষুধ কাজ করে: তা নিচে আলোচিত হলো :

বিচরণশীল ব্যাথা।.................... আশংকা।
(উদ্বেগ বা ভয় যে খারাপ বা অপ্রীতিকর কিছু ঘটবে।)
মাথা ঘুরায়, < যখন নড়াচড়া করে বা গতিতে থাকে তখন মাথা ঘুরানো বাড়ে; সাথে বুক ধড়ফড়ানি থাকে।
মাথার পিছন দিকে (occiput) ব্যাথা
মাথার ত্বক/চামড়া আঁটসাঁট (শক্ত) হয়ে থাকে।
জিভ যেন চুলকায়।
তৃষ্ণাহীন।
পেটের ইপিগ্যাস্ট্রিয়ামের দুর্বলতা, সাথে মাথা ঘুরা থাকে।
অন্ত্র যেন মনে হয় ভেঙ্গে যায়; < সামনের দিকে ঝুঁকলে বেড়ে যায়।
প্রস্রাব করার তাগিদ দিতে থাকে।
প্রস্রাবে অ্যালবুমিনের উপস্থিতি, (সাধারণত কিডনি রোগের উপসর্গ হিসেবে থাকতে পারে।)
শোথ দেখা দেয়।
শ্বাস কষ্ট; < পিঠে স্পর্শ করলে বাড়ে।
শুষ্ক, সুড়সুড়ি কাশি; মনে হয় হার্ট থেকে হইতেছে।
হার্ট দুর্বল, চর্বিযুক্ত, হার্টের স্পন্দনের বিশৃঙ্খলা ।
মেরুদণ্ড এবং ঘাড়ের পিছন দিক শক্ত; সাথে একটি ক্লান্তকর ব্যাথা থাকে।
ত্বকে ফোস্কা।
নিদ্রাহীন; এলোমেলো চিন্তা থেকে।
সম্পর্কিতঔষধ : Bufo


#হোমিওপ্যাথি
#হার্টেররোগ
#হোমিওমেডিসিন

ঔষধের পরিচয়:উৎস : ছত্রাক জাতীয় উদ্ভিদ। সমার্থক শব্দ: টোড স্টুল-বাগ অ্যাগারিক, (অ্যাগারিকাস মাস্কারিয়াস – অ্যামানিটা), ...
21/06/2026

ঔষধের পরিচয়:

উৎস : ছত্রাক জাতীয় উদ্ভিদ।

সমার্থক শব্দ: টোড স্টুল-বাগ অ্যাগারিক, (অ্যাগারিকাস মাস্কারিয়াস – অ্যামানিটা), অ্যামানিটা মাস্কারিয়া, ফ্লাই অ্যাগারিক, বাগ অ্যাগারিক, শ্যাম্পিনিওঁ ফু। **লাল মাশরুম।

আবাসস্থল: ইউরোপ, এশিয়া এবং আমেরিকা; শুষ্ক স্থানে, বিশেষ করে শুকনো পাইন বনে।

গোত্র: ছত্রাক।

(সাদা ছোপযুক্ত একটি বিষাক্ত লাল-টুপিওয়ালা মাশরুম)।

চূর্ণীকরণ: যত্নসহকারে শুকানো টুপি (পাইলিয়াস) থেকে চূর্ণীকরণ আকারে প্রস্তুত করা হয়;
অথবা
তাজা ছত্রাক থেকে টিংচার আকারে ওষুধ প্রস্তুত করা হয়।

যে সব অঙ্গে কাজ করে:
মেরুদণ্ডীয় অক্ষঃ মাথার পেছনের অংশ।
স্নায়ুসমুহ, কোমরের অঞ্চল।

পেরিস্টালসিস (অন্ত্র বা অন্য কোন নালীর পেশীর অনৈচ্ছিক সংকোচন ও প্রসারণ, যা তরঙ্গের মতো গতি সৃষ্টি করে এবং নালীর ভেতরের উপাদানকে সামনের দিকে ঠেলে দেয়।)
হার্ট।
রক্তসংবহন।
শ্বসন।
বক্ষ।

যে সমস্তে রোগের বৃদ্ধি হয়:
বাতাসঃ ঠান্ডা বাতাস, হিমশীতল বাতাস, উন্মুক্ত বাতাস, ঝোড়ো বাতাস।
ক্লান্তিঃ মানসিক ক্লান্তি, সঙ্গমে ক্লান্তি। লাম্পট্য (ব্যাভিচার;অমিতাচারের কারণে ক্লান্তি)।
অ্যাল্কোহল পানে।
চাপে / পীড়নে।
স্পর্শে।
সকাল বেলায়।
মাসিক চলাকালীন সময়ে।

যে সমস্তে রোগের উপশম হয়:
সামান্য নড়াচড়ায়।

যে সমস্ত লক্ষণে ওষুধ কাজ করে: তা নিচে আলোচিত হলো:

অনেক লক্ষণ ই ধীরে ধীরে শুরু হয়।
অনেক লক্ষণ (টিউবারকুলিনাম)।
অনিয়মিত, কৌণিক (কোণাকোণি), অনিশ্চিত এবং অতিরঞ্জিত গতিবিধি (ইগ্নাসিয়া); সে অনেক বেশী দূরে হাত বাড়ায়, টলমল করে বা অনেক উঁচুতে পা ফেলে, জিনিসপত্র ফেলে দেয়, ইত্যাদি।
কাঁপুনি, খিঁচুনি, ঝাকুনি বা পেশীর (তন্তুর) সমন্বয়হীন আক্ষেপ (খিঁচুনি); এই খিচুনি আক্ষেপ - যেখানে এবং সেখানে হয়; < চোখের পাতাদ্বয়ে অথবা জিহ্ববাতে বেশী হয়।
কাঁপতে কাঁপতে শিউরে উঠে।
উদ্বিগ্ন এবং অস্থির।
Chorea রোগ রোগ (স্নায়ুবিক রোগ, যার বৈশিষ্ট্য হলো অঙ্গপ্রত্যঙ্গ বা মুখের মাংসপেশীর আকস্মিক ও অনৈচ্ছিক নড়াচড়া।)
অঙ্গগুলির উপড়ে ঠাণ্ডা সূঁচ, একটি ঠাণ্ডা ফোঁটা অথবা একটা ওজন অনুভূত হয়।
বেদনাদায়ক খিঁচুনি, তারপর শরীরের কিছু অংশ শক্ত ও ঠাণ্ডা হয়ে যায়।
……………মতিভ্রম (অত্যধিক হাসিখুশি) অথবা নিরস (বোকা ভাব) এবং, মাথা ঝিমঝিম করে , (মাথা ঘোরায়, হতবুদ্ধি হয়); মনে হয় যেন মাতাল।
মাথা সামনে পিছনে এদিক-ওদিক ঘোরায়।
মাথা ব্যাথা। > মল ত্যাগে অথবা প্রস্রাবে মাথা ব্যাথার উপশম।
দোদুল্যমান অক্ষিগোলক। (অক্ষি গোলক ঝুলে যায়)।
চোখের কোনায় আঠালো রস।
চোখের সামনে কালো কালো কণা ভাসতে দেখা যায়, যা সাধারণত চোখের ভিট্রিয়াস হিউমারে থাকা কণার কারণে ঘটে থাকে।
মুখের কোণ ঝুলে যায়।
পেটের ইপিগ্যাস্ট্রিক অঞ্চলে একটা পিন্ডের মতো অনুভূতি হয়।
অন্ত্রের মধ্যে গুড়গুড় শব্দ ও গাঁজন তৈরী হয় ।
গরম বায়ু যায় বা গরম বীর্যপাত হয়; ঠান্ডা প্রস্রাব হয়। (ঠাণ্ডা প্রস্রসাবের সময় গরম বায়ু বা বীর্যপাত হয়)।
হঠাৎ হঠাৎ কাশি, তারপর হাঁচি; যেন মেরুদন্ড থেকে আসছে; সহজে ছোট বস্তুকণার মতো অস্বচ্ছ কফ বা শ্লেষ্মার দলা বেরিয়ে আসে।
অস্পষ্ট, কাঁপাকাঁপা (খাপছাড়া) কথা বলে।
সহবাসের সময় বুক ধরফড় করে; পরে তা কমে যায়।
অকাল বীর্যপাত।
হৃদপিন্ড থেকে বাম স্ক্যাপুলা পর্যন্ত চাপ বা বিদ্ধকর জ্বালাপোড়া অনুভব করে।
অ্যাঞ্জিনা পেক্টোরিস; এতে (বুকের হার্ট অঞ্চলে) শুধু তীব্র ব্যথা হয়।
(অ্যাঞ্জিনা পেক্টোরিস = করোনারি ধমনীর রোগ, যার ফলে হৃদপিন্ডের পেশীতে রক্ত চলাচল কমে যায় {মায়োকার্ডিয়াল ইস্কেমিয়াও বলে}ফলে বুকে ব্যাথা, চাপ বোধ, অস্বস্তি, ঘাম হয় ও কোন কোন ক্ষেত্রে বধজমের সৃস্টি হয়)।
দুধ নিঃসরণ বন্ধ হয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয় মেটাস্টেসিস (ক্যান্সারের প্রাথমিক স্থান থেকে দূরে দ্বিতীয় পর্যায়ভুক্ত মারাত্মক টিঊমারের বিকাশ হয়)।
একক কশেরুকা (মেরুদন্ডের হাড়) তাপের প্রতি সংবেদনশীল হয়।
মেরদন্ড সংবেদনশীল, > চাপ বা স্পর্শে ব্যথা বাড়ে; মেরুদন্ড বরাবর তীব্র ব্যথা ও জ্বালাপোড়া হয়; মেরুদন্ড খাটো মনে হয় (সালফার), < ঝুঁকে পড়লে ব্যথা কমে; মেরুদন্ড শক্ত হয়ে যায়।
বাহুদুটি অস্থির থাকে ।
জ্বালাপোড়া – চুলকানি (এপিস মেল), < ত্বকে; মনে হয় যেন বরফ জমে গেছে; চুলকাতে চুলকাতে বা আঁচড়াতে আঁচড়াতে চুলকানোর স্থান পরিবর্তিত হয় (এবং এতে কিছুটা জ্বালা পোড়া ,চুলকানির উপশম হয়)।
ঠাণ্ডা লাগলে ত্বকে ব্যথা হয়।
শৈত্যজনিত ক্ষত (ঠান্ডার সংস্পর্শে এলে ত্বকে রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে সাধারণত হাত বা পায়ে সৃষ্ট ত্বকের একটি বেদনাদায়ক ও চুলকানিযুক্ত ফোলা চিলব্লেইন্স বা শৈত্যজনিত ক্ষত )।
হাইতোলে; ব্যথা অথবা খেচুনীর আগে হাইতোলে; সহগামী লক্ষণ হিসাবে হাই তোলে।
ঠাণ্ডা লাগে অথবা সহজেই ঘাম হয়।
বিপরীতি পাশে ঘাম হয়।
রাতে ঘাম হয়।
চুলকানি, পুরা আক্রান্ত অংশজুড়ে চুলকানি।
নিতম্ব দুটি ঠাণ্ডা থাকে।
প্রতিষেধকঃ ওষুধ : কফিয়া, পালসাটিলা।
সম্পুরকঃ ঔষধ : ক্যাল্ক্যারিয়া কার্ব।
সম্পর্কিতঃ ঔষধ : ফাইজস্টিগ্মা। টিউবারকুলিনাম।

Cryotherapy is used to treat knee swelling after an injury to reduce inflammation.
18/06/2026

Cryotherapy is used to treat knee swelling after an injury to reduce inflammation.

14/06/2026
ÆTHUSA CYNAPIUM (Fool's Parsley)ঔষধ শনাক্তকরণ / ঔষধ পরিচিতিউদ্ভিদ থেকে তৈরী হয়।সমনাম: Æthusa cynapium. Fool's Parsley.(...
10/06/2026

ÆTHUSA CYNAPIUM (Fool's Parsley)

ঔষধ শনাক্তকরণ / ঔষধ পরিচিতি
উদ্ভিদ থেকে তৈরী হয়।
সমনাম: Æthusa cynapium.
Fool's Parsley.
(Europe এ বিষেশ করে England এ জন্মায় .) Umbelliferae. গোত্রের উদ্ভিদ।
সম্পূর্ণ সপুষ্পক উদ্ভিদ থেকে টিংচার তৈরী হয়।

শরীরের যে অঙ্গসমূহে কাজ করেঃ
*মস্তিষ্ক।
স্নায়ু।
পরিপাক।
পশ্চাৎমস্তক।
গ্রীবা।
গ্রন্থিসমূহ।
যকৃত।

যে সমস্ত কিছুতে রোগের বৃদ্ধি হয়ঃ
***দুধ।
গরম আবহাওয়া (উষ্ণতা, গ্রীষ্মকাল)।
দাঁত ওঠা।
ঘন ঘন খাওয়া।
অতিরিক্ত পরিশ্রম।
ভোর ৩টা থেকে ৪টা,
এবং সন্ধ্যাবেলা;

যে সবে রোগের উপশম হয়ঃ
খোলা বাতাসে
এবং সঙ্গীদের সাথে।

যে সব লক্ষণে এই ওষুধ ব্যবহৃত হয়ঃ

**তীব্র বেগে আক্রমন, চরম ক্লান্তি এবং প্রতিক্রিয়ার অভাব, এমনকি বাকশক্তিহীনতা; যেমনটা শিশুদের কলেরা, খিঁচুনি, ইত্যাদিতে দেখা যায়।
দাঁড়াতে অথবা মাথা উঁচু করে রাখতে পারে না।
অতিরিক্ত কাজের চাপে; দুর্বল, স্নায়বিক চা্পগ্রস্ত ও অবসন্ন।
মনোযোগ স্থির করতে পারে না।
অংগগুলি একসাথে পেঁচিয় ধরে বা আঁটসাঁট ভাবে বেধে (screwed ) থাকার অনুভুতি।
(মনে হয় অঙ্গগুলি একসাথে পেঁচিয়ে আছে বা আঁটসাঁট ভাবে বেধে আছে)
ছুরির ফলার মতো তীব্র ব্যাথা।
মাথার পেছনের অংশ এবং ঘাড়ের পেছনের অংশে অস্বস্তি।
প্রচন্ড তীব্র খিঁচুনি / আক্ষেপ।
…………কান্নকাটি; < রোগের অগ্রগতির সাথে সাথে (রোগ বাড়ার সাথে সাথে) কান্নাকাটি ও বেড়ে যায়)
মাথা ঘোরে (ঝিম ঝিম ভাব, বিভ্রান্তচিত্তের মতো লাগে) এবং ঝিমুনি বা তন্দ্রাচ্ছন্ন। (জেলসেমিয়াম)
মোচড়ানো বা চেপে ধরার মতো মাথা ব্যাথা, > বায়ু ত্যাগে উপশম
চোখ নীচের দিকে নেমে যায়। (চোখদ্বয় নিচের দিকে টেনে ধরার ন্যায় অনুভুতি হয়)
মুখমন্ডল বসে যায় (কোটরাগত হয়)।
মৃত্যুময় চেহারা; ঠোঁটের চারপাশে নীলচে সাদা ফ্যাকাশে ভাব।
নাকের উপরিতলে আড়াআড়ি ভাজযুক্ত খাঁজ কাটা সাদা দাগ। (অ্যালার্জির কারণে দীর্ঘস্থায়ী ভাবে নাক ঘষার ফলে হয়ে থাকে)
জিহ্বাটা বড্ড লম্বা লাগে।
অল্প অল্প করে খাওয়ার ক্ষুধা থাকে।
খাওয়ার অনেক পরেও খাবার উগরে দেয় (ক্রিয়জট)।
হঠাৎ করে প্রচণ্ড বেগে দুধ বমি হয়।
***মারাত্মক বমি বমি ভাব।
***বড় বড় শক্ত ছানা বমি করে, তারপর শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং গভীর ঘুমে তলিয়ে যায়।
বমি বমি ভাব।( বমি করার মতো শব্দ ও অঙ্গভঙ্গি করে।)
মস্তিষ্কের ক্লান্তির কারণে হজম প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
মনে হয় যেন পাকস্থলীর উপরিভাগ নিচে গেছে (অর্থাৎ যেন উল্টে গেছে।)
নাভিতে বুদবুদ শব্দ হয়।
হলুদ-সবুজ, আঠালো ডায়রিয়া।
পানির মতো পাতলা (মাসিক) ঋতুস্রাব।
লসিকা নালীগুলো পুঁতির মালার মতো ফুলে উঠে।
গরমে চুলকানিযুক্ত ফুসকুড়ি।
ত্বকের নীচে রক্তক্ষরনের ফলে কালোশিরা দাগ (ত্বকের নিচ থেকে রক্তক্ষরণের ফলে সৃষ্ট বিবর্ণতা, যা সাধারণত আঘাত বা থেঁতলে যাওয়ার কারণে হয়ে থাকে।)
শীতল, আর্দ্র ত্বক।
তৃষ্ণা ছাড়াই উত্তাপ।(শরীর গরম লাগে কিন্তু পিপাসাহিনতা)
(ঠাণ্ডা) ঘাম হওয়ার সাথে (শরীর অনাবৃত করতে) শরীরের কাপড় খুলতে অনীহা।
পরিপূরক: ক্যালক-কার্ব।
সম্পর্কিত: Antim crud. Cicuta verosa.

Address

205, New Polton Line (Azimpur Koborosthan Road), Beside Of Dutch Bangla Booth, Azimpur
Dhaka
1205

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801715536200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alfaz Mediaid Physiotherapy and Homeopathy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alfaz Mediaid Physiotherapy and Homeopathy Center:

Shortcuts

Share