শিশু চিকিৎসক Dr. Esha

শিশু চিকিৎসক  Dr. Esha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিশু চিকিৎসক Dr. Esha, Doctor, Dhaka.

টেলিমেডিসিন সেবার জন্য প্লেস্টোর থেকে DocTap এপটি ডাউনলোড করে এই কোডঃ DR0055 ব্যবহার করে/ সার্চ করে কনসাল্টেশন নিতে পারবেন। অনেকেই মেসেজ করে ইনবক্সে চিকিৎসা চান। ভিডিও কল শেষে আপনার রোগ অনুযায়ী ডিজিটাল প্রেস্ক্রিপশন পাঠিয়ে দেওয়া হবে।

15/08/2026

মুগদা মেডিকেল কলেজে কাল আবার ডাক্তাররা মা*ইর খেয়েছে। কারণ,ক্যান্সার আক্রান্ত End Stage এর রোগী যাকে তার ফ্যামিলি ৭০০ হোমিওপ্যাথিক ওষুধের বড়ি খাওয়াইছে ও Acute confusional stage এ নিয়ে গেছে এবং ৩ দিন আগে আইসিউ কল করা ছিলো সেই রোগীকে রাত ৪ টায় ডাক্তাররা কেন বাচাতে পারলো না? ক্যান্সার আক্রান্ত সুস্থ রোগীকে কেন বাচাতে পারবে না ডাক্তার।

স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবদার দ্রুতো মুগদায় এসে ডাল পরীক্ষা করুন আর স্বাস্থ্যনেতাদের কাছে আবদার সেই ডালে আবেগঘন ফু দিন।

স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইনের মত বেহুদা জিনিষ চেয়ে আপনাদের লজ্জিত করব না।

© - সাদিকুর রহমান সাদাব

✅
26/07/2026

✅

এলার্জি প্যানেল টেস্ট। এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাচ্চার কিসে কিসে এলার্জি আছে। আগে ভারতে গিয়ে এলার্জি...
24/07/2026

এলার্জি প্যানেল টেস্ট।

এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাচ্চার কিসে কিসে এলার্জি আছে।
আগে ভারতে গিয়ে এলার্জি প্যানেল টেস্ট করা লাগতো এখন বাংলাদেশেই আছে। পিজি হাসপাতালে সাধারণত দাম ৫ থেকে ৬ হাজার টাকা।

🩺নিচে এলার্জি প্যানেল টেস্ট কি কি দেখা হয় তার নাম গুলো দিয়ে দিলাম।

বাড়ির ধুলা
বাড়ির ধুলার অ্যালার্জির মাইট
বিড়ালের ধুলা ও লোম
কুকুরের ধুলা ও লোম
তেলাপোকা
রাই (চাষ করা রাই)
সাধারণ র‍্যাগউইড উদ্ভিদ
টিমোথি ঘাস
অলিভ ফলের পরাগ
মৌমাছির বিষ
ঘোড়া
ইদুর
খরগোশ
ভেড়ার পশম (উল)
বাবলা
সাদা ছাই
বেকারির ইস্ট
বাদাম
নারিকেল
হাঁসের মাংস
ডিমের সাদা অংশ
ডিমের কুসুম
দুধ
পনির
চিনাবাদাম
সয়াবিন
গম
চিংড়ি
গলদা চিংড়ি
কড মাছ
যব
চাল / ভাত
মটর
তিল
আপেল
কলা
পিচ ফল
স্ট্রবেরি
টমেটো
ভুট্টা
গাজর
আলু
পেঁয়াজ
কুমড়া
বেগুন
শসা
কমলা
গরুর মাংস
মুরগির মাংস
ভেড়ার মাংস
খাসির মাংস
ইলিশ মাছ
মিষ্টি কুমড়া
পুইশাক
ছত্রাক বিভিন্ন ধরনের।

Post © Dr.Fahmid Health tips

01/07/2026

কানাডিয়ান মেডিকেল এসোসিয়েশন জার্নালে র‍্যাবিসের একটা ইন্টারেস্টিং কেস পড়লাম।
১১ বছরের এক ছেলে কানাডার অন্টারিওতে এক কটেজে যায়।যখন একটা বাদুড় ওর মুখে ও নাকে উড়ে এসে বসে তখন সে ঘুম থেকে উঠে যায় এবং বাদুড়টাকে সরিয়ে দেয়।

ছেলের বাবা পরে বাদুড়টাকে ধরে বাইরে ছেড়ে দেয়।ছেলের শরীরে কামড়ের কোন চিহ্ন না থাকায়, তারা হাসপাতালে যাওয়ার প্রয়োজনবোধ করে না তখন।

ছেলেটা এরপর মুখের ডানপাশে অসাড়তা,ঝিনঝিন অনুভূতি কথা জানায়। ডাক্তাররা Facial Nerve Palsy হিসেবে চিকিৎসা করে।

এর ৭ দিন পরেই খাবার খেতে গেলে সে ব্যাথা অনুভব করা শুরু করে। তারপর হাসপাতালে ভর্তির কিছুদিন পর মারা যায়।

কানাডায় র‍্যাবিস খুবই Rare। অন্টারিওতে ১৯৬৭ সালের পর এটাই হল একমাত্র কেস।

~

WHO এর গাইডলাইনে দেখবেন একটা ছবি আছে যেখানে লেখা আছে--

intact skin = no vaccine

এই কথা কুকুর-বিড়ালের ক্ষেত্রে ঠিক আছে।

কিন্তু বাদুড় বিষয়টা ব্যতিক্রম।

আমেরিকায় কিছু জায়গায় এরকম প্রটোকল আছে যে–

আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার রুমে বাদুড় উড়ছে, তাহলে আপনাকে Local Public Health Authority কে জানাতে হবে।

একটা এক্সট্রিম কেসও পড়লাম যেখানে একজন ব্যক্তি বাড়িতে এসে দেখে তার বাসার ভেতর বাদুড় উড়ছে। পরে পুরো পরিবারকে ভ্যাক্সিন দেয়া হয়।

~ বাদুড়ের বিষয়টা ব্যতিক্রম কেন?

ভ্যাম্পায়ার রিলেটেড মুভি দেখে আমাদের মনে একটা ধারণা চলে এসেছে যে সব বাদুড়ই Fruit Bat এর মত বড় বড়। আর এরা কামড় দিলেও তো দেখা দেয়ার কথা।

Fruit Bat এর কামড় দেখা গেলেও ছোট প্রজাতির বাদুড়ের (Microbat) কামড় ও খামচি microscopic হতে পারে। কামড়গুলোও হয় পোকামাকড়ের কামড়ের মত। যেমন- Pipistrelle প্রজাতির বাদুড় এতটাই ছোট যে এটাকে দেখতে টি-ব্যাগ সাইজের মত মনে হয়।

বাংলাদেশে প্রায় ৩০ প্রজাতির Microbat আছে। আর এরা পোকামাকড় খেয়ে বাঁচে।

র‍্যাবিস খুবই অদ্ভুত একটা ভাইরাস। এর Incubation period ৩০ থেকে ৯০ দিনের মত হলেও,ইন্ডিয়ার একটা কেস রিপোর্ট আছে যেখানে কুকুর কামড় দেয়ার ২০ বছর পর র‍্যাবিস হয়েছে। এটা Histological পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করা হয়েছিল।

~

বাংলাদেশে র‍্যাবিস কুকুর-বিড়াল দিয়ে বেশি হলেও বাদুড়ের ব্যাপারে সতর্ক থাকবেন৷ বাদুড়ের ক্ষেত্রে intact skin = no vaccine – এটা পুরোপুরি প্রযোজ্য না।

বাদুড়ের দাঁত এতটাই ছোট যে কামড় বোঝা যায় না। এমনকি কামড় বা আঁচড় ছাড়াও বাদুড়ের লালা ত্বকের কাটা অংশ বা চোখ-নাক-মুখ দিয়ে ঢুকতে পারে।তার উপর যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তো বাদুড় কামড় বা আঁচড় দিলেও টের পাবেন না।

বাংলাদেশে অটোপসি নিয়মিত হয় না এবং মৃত্যুর কারণ নিশ্চিত না– এসব কেসের অটোপসিও হয় না। এরকম দেশে বেঁচে থাকতে হলে আপনাকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। এদেশের system আপনাকে protect করবে না, তাই নিজেই সচেতন থাকতে হবে।

Ref:

Fatal rabies in a child
Padmaja Sreeram Neha Saini Karen Choong Ellery Cunan Alan C. Jackson Jeffrey M. Pernica and Brian Hummel
CMAJ June 29, 2026

আগামী ২৭ জুন ২০২৬ ইং সারা দেশে ১ দিন ব্যাপি "জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন" পালিত হবে।উক্ত ক্যাম্পেইনে  ৬ মাস থেকে ৫...
16/06/2026

আগামী ২৭ জুন ২০২৬ ইং সারা দেশে ১ দিন ব্যাপি "জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন" পালিত হবে।

উক্ত ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

19/05/2026

বাংলাদেশের মানুষের প্রধান শত্রু বাংলাদেশের ডাক্তার এবং ইন্ডিয়া।
বাংলাদেশের মানুষের শখ ছেলে মেয়েকে ডাক্তার বানাবে। বিয়ের ক্ষেত্রে পছন্দ হল ডাক্তার বউ/জামাই এবং চিকিৎসার জন্য ইন্ডিয়া।

কি রাগ করলা?

প্রতিটি হাসপাতাল গেইটে বড় করে ব্যানার লগিয়ে দিন -"এখানে রোগের চিকিৎসা করা হয়, মৃত্যুর চিকিৎসা নয়।"যারা মৃত্যুর ঝুঁকি মান...
18/05/2026

প্রতিটি হাসপাতাল গেইটে বড় করে ব্যানার লগিয়ে দিন -
"এখানে রোগের চিকিৎসা করা হয়, মৃত্যুর চিকিৎসা নয়।"
যারা মৃত্যুর ঝুঁকি মানতে পারবেন না, তারা এই হাসপাতালে আসবেন না।
©

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
15/05/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

গরমে বাচ্চার জন্য সেরা ফল তরমুজ। কেন এটি সেরা? এটি পানির অভাব পূরণ করে।শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন হতে দেয় না। এটি ...
12/05/2026

গরমে বাচ্চার জন্য সেরা ফল তরমুজ। কেন এটি সেরা? এটি পানির অভাব পূরণ করে।শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন হতে দেয় না। এটি সহজে হজম হয়। তরমুজ নরম ও আঁশযুক্ত হওয়ায় শিশুদের পেটের জন্য খুব আরামদায়ক। তরমুজ পুষ্টির ভাণ্ডার। এতে আছে ভিটামিন A, C এবং প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট। বাচ্চার বয়স ৬ মাস পূর্ণ হলে এবং শক্ত খাবার শুরু করলে আপনি তরমুজ দিতে পারেন

Newborn বাবু প্রথমে কান্না করছিলো না ,Then ওকে জিজ্ঞেস করলাম - ডাক্তার না ইঞ্জিনিয়ার নাকি BCSহঠাৎ কান্না শুরু করে দিলো ,...
07/05/2026

Newborn বাবু প্রথমে কান্না করছিলো না ,
Then ওকে জিজ্ঞেস করলাম - ডাক্তার না ইঞ্জিনিয়ার নাকি BCS
হঠাৎ কান্না শুরু করে দিলো ,
বললাম - এটা তো কেবল শুরু বাবা🙂

🤣😂😂😂😂

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিশু চিকিৎসক Dr. Esha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category