Dr. Nazmun Nahar

Directions

Dr. Nazmun Nahar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Nazmun Nahar, Doctor, Demra, Dhaka.

01/10/2026

পেশেন্ট যখন মেয়ে মেয়ে করতে করতে ৪র্থ বার বাচ্চা নেয়। ♥️

আর কেও মেয়ে হলে ফেলেও দেয় 💔

Dr. Nazmun Nahar

💢 বাচ্চার গলায় নাড়ি পেঁচানো মানেই কি বিপদ⁉️অনেক সময় আল্ট্রাসনোগ্রামে দেখা যায়, বাচ্চার গলার চারপাশে Umbilical cord একবার...
01/10/2026

💢 বাচ্চার গলায় নাড়ি পেঁচানো মানেই কি বিপদ⁉️

অনেক সময় আল্ট্রাসনোগ্রামে দেখা যায়, বাচ্চার গলার চারপাশে Umbilical cord একবার বা একাধিকবার পেঁচিয়ে আছে। একে বলা হয় Nuchal cord।

তবে শুনে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

একবার বা একাধিকবার cord পেঁচানো থাকলেও অনেক ক্ষেত্রেই বাচ্চা সম্পূর্ণ ভালো থাকে এবং Doppler ও অন্যান্য fetal wellbeing স্বাভাবিক থাকে।

তবে কিছু ক্ষেত্রে cord-এর মধ্যে True knot (সত্যিকারের গিঁট) তৈরি হতে পারে। যদি গিঁট শক্ত হয়ে যায়, তাহলে বাচ্চার দিকে রক্ত ও অক্সিজেনের প্রবাহে সমস্যা হওয়ার আশঙ্কা থাকতে পারে।

এজন্য আতঙ্কিত না হয়ে দেখা জরুরি— ✅ Baby growth,Amniotic fluid,Umbilical artery Doppler, MCA/CPR মোটকথা যদি Overall fetal wellbeing ভালো থাকে তাহলে ভয় নেই।

Dr. Nazmun Nahar

মেডিস্কয়ার হাসপাতাল লি: (গাউসিয়া বাস স্ট্যান্ড)
মঙ্গলবার বিকাল ৪ টা থেকে ৮ টা

#গর্ভাবস্থা #সচেতনতা

30/09/2026

এই এরিয়াতে বেশির ভাগ রোগীগুলোই তাদের LMP বলতে পারেনা, জানেই না সে গর্ভবতী। আড়াই মাস /কেও ৭ মাসে বুঝতে পারেন তিনি প্রেগন্যান্ট।

কিছুদিন আগেই এক মা ব্যাথা নিয়ে এসেছে। জানেনা সে প্রেগন্যান্ট অথচ, ডেলিভারী ব্যাথা উঠেছে ৩৬+ সপ্তাহেই 😞

Dr. Nazmun Nahar
Nazmun Nahar

১১সপ্তাহ ০ দিন থেকে ১৩ সপ্তাহ ৬ দিন পর্যন্ত  এই সময়ের মাঝে early Anomaly scan  /Level-I scan /NT scan করে। বর্তমান সময় প...
30/09/2026

১১সপ্তাহ ০ দিন থেকে ১৩ সপ্তাহ ৬ দিন পর্যন্ত এই সময়ের মাঝে early Anomaly scan /Level-I scan /NT scan করে।

বর্তমান সময় প্রেক্ষাপটে প্রত্যেক মায়ের প্রয়োজন। ♥️

Dr. Nazmun Nahar
Nazmun Nahar

TVS শুধুমাত্র একটি Ultrasound নয়—সঠিকভাবে করার বিষয়টিও এখানে  গুরুত্বপূর্ণ। TVS করার প্রয়োজন হলে চেষ্টা করুন অভিজ্ঞ ও দক...
30/09/2026

TVS শুধুমাত্র একটি Ultrasound নয়—সঠিকভাবে করার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।

TVS করার প্রয়োজন হলে চেষ্টা করুন অভিজ্ঞ ও দক্ষ Sonologist-এর মাধ্যমে করাতে।
কারণ একটি ভালো TVS examination-এ শুধু ছবি তোলাই নয়—
⚠️ Uterus ও Endometrium ভালোভাবে মূল্যায়ন
⚠️ O***y ও Adnexa দেখা
⚠️ Pregnancy-এর অবস্থান ও viability assessment
⚠️ প্রয়োজন অনুযায়ী Doppler evaluation
⚠️ ছোট ছোট abnormality শনাক্ত করা—সবকিছুই গুরুত্বপূর্ণ।

মূলকথা সঠিক interpretation, সঠিক clinical decision নিতে সাহায্য করবে।

Dr. Nazmun Nahar
Nazmun Nahar


27/09/2026

এই ভদ্রমহিলা গ্রাম থেকে এসেছেন বেড়াতে, সেখান থেকে একটু চেক করতে এসেছিলেন।

অনেকদিন থেকেই তার তল পেট টা ভার ভার লাগে, মাঝে মাঝে ব্যাথা হয়, আর ইদানিং বড় লাগছে।। মূলত চেক করতে এসেছেন বাচ্চা আবার হয়ে গেলো কিনা দেখতে।।

আমরা কাজের চাপে, সংসারের খেয়াল রাখতে যেয়ে নিজের সুস্থতার কথা ভুলেই যাই। । এমন অনেক ব্যাথা, মাঝে মাঝে ব্যাথাও সয়ে থাকি..... কি দরকার টাকা নস্ট করার এই চিন্তা করে।

কিন্তুু, সবথেকে এইদিকেই খেয়াল রাখতে হতো। শরীরে বড় কোনো রোগ ধীরে ধীরে বাসা বাঁধে ।। উনার গল্পটাও হয়তো এমন 😑

সব সিস্ট কিন্তুু ভালো নাাহহ, কিছু শরীরের ফাংশনাল সিস্ট, আর কিছু প্যাথলজিক্যাল সিস্ট ( যেগুলো ভয়ংকর_ এর মাঝে কিছু পোষে রাখতে রাখতে জীবন ধ্বংস করে কিন্তুু সঠিক সময়ে সঠিক চিকিৎসায় ভালো হয়, আর কিছু ক্যান্সার তৈরী করে)

এজন্য তলপেটে ব্যথা বা সব সময় চাপ লাগা, পেট ভারী লাগা, ফাঁপা বা ক্রমশ পেটের আকার বেড়ে যাওয়া।অল্প খেয়েই পেট ভরে যাওয়া।
বড় সিস্ট হলে প্রস্রাবের চাপ বা কোষ্ঠকাঠিন্য হয়
অনেক সময় কোনো লক্ষণই থাকে না।

অন্য কোনো কারনে চেকাপে আসলে হঠাতই ধরা পরে

Mucinous cystadenoma এমনই ওভারীর বা ডিম্বাশয়ের একটা Benign Tumor ( ক্যান্সারবিহীন টিউমার) যেটা সঠিক সময়ে ধরা পরলে চিকিৎসায় ভালো হওয়া সম্ভব

Dr. Nazmun Nahar
Nazmun Nahar

#মহিলাদেরস্বাস্থ্য #ওভারিয়ানসিস্ট

উঁকি........ ♥️বাচ্চা  ব্রীচ পজিশনে ছিলো। আর একটু উকি মেরে নবাব বেটা দেখা দিয়েছেন তার মাকে।। তাহার মা দেখেই বুঝেছেন কার ...
27/09/2026

উঁকি........ ♥️

বাচ্চা ব্রীচ পজিশনে ছিলো। আর একটু উকি মেরে নবাব বেটা দেখা দিয়েছেন তার মাকে।। তাহার মা দেখেই বুঝেছেন কার মতোন হবে 😅😅😂

(এখন রোগীরা একটু দেখেও বুঝতে পারে কার মতোন দেখতে হবে)

26/09/2026

মায়ের গর্ভে যখন ছোট্ট একটি প্রাণের পথচলা শুরু হয়, তখন থেকেই শুরু হয় এক নতুন গল্প—ভালোবাসার, অপেক্ষার, আর হাজারো স্বপ্নের! 🥹💕
আল্ট্রাসাউন্ডে দেখা ছোট্ট Gestational Sac, Yolk Sac কিংবা প্রথম হার্টবিট—একজন মায়ের কাছে এগুলো শুধু কিছু ছবি নয়, বরং সারাজীবনের আবেগ, ভালোবাসা আর আনন্দের স্মৃতি।
আজ যে ছোট্ট প্রাণটি এতটুকু, একদিন সে-ই হবে কারও পৃথিবী, কারও বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। ❤️
আল্লাহ প্রতিটি মায়ের কোল সুস্থ, সুন্দর ও নেক সন্তান দিয়ে পূর্ণ করে দিন। আমিন। 🤲
আপনার জীবনের প্রথম সেই ছোট্ট হার্টবিট শোনার মুহূর্তটি কেমন ছিল? কমেন্টে জানাবেন। 🥰
#মাতৃত্ব #গর্ভাবস্থা #মায়েরভালোবাসা #আলহামদুলিল্লাহ

এখন প্রতিদিন ই  কম বেশি ইনফার্টিলিটি রোগী পাওয়া যায়।। রোগীদের কমন কথা,  আমার টিউব দেখে দেন ঠিক আছে কিনা!  /ব্লক আছে কিনা...
25/09/2026

এখন প্রতিদিন ই কম বেশি ইনফার্টিলিটি রোগী পাওয়া যায়।। রোগীদের কমন কথা, আমার টিউব দেখে দেন ঠিক আছে কিনা! /ব্লক আছে কিনা।

সাধারণত normal fallopian tube TVS বা routine USG-তে দেখা যায় না।

Fallopian Tube / টিউব খুব সরু (প্রায় 1–4 mm), এবং ভেতরে fluid না থাকলে surrounding structures থেকে আলাদা করে চেনা যায় না। হয়তো, আবছা দেখা গেলেও কনফিডেন্টলি বলা যায়না ব্লক কিনা । 😒

♦️ কখন দেখা যেতে পারে:

যদি pathologically dilated হয় (যেমন hydrosalpinx, pyosalpinx, hematosalpinx)।

খুব কম ক্ষেত্রে, যদি টিউবে free fluid বা contrast থাকে।

অর্থাৎ, normal fallopian tube usually invisible on USG/TVS, কিন্তু diseased বা dilated হলে সহজে শনাক্ত করা যায়।

এই ধরনের পেশেন্ট গুলো সাইকোলজিক্যালি আপসেট থাকে খুব, তাই তখন বললেও আসলে লাভ নেই বা মনক্ষুণ্ন হয়ে যায়।।

🚩🚩 Tube Patency /blockage দেখার জন্য আমরা এখন
SIS/Saline Sonography/SonoHysterography করি। এতে টোটাল Uterus + Adnexa + Tube patent কিনা আরো ডিটেইলে দেখতে পারি।

উপযুক্ত রোগী কারা ♦️

-Infertility evaluation/Tubal patency test
-Recurrent pregnancy loss
-Suspected endometrial polyp / fibroid
-Abnormal uterine bleeding (AUB)
-Congenital uterine anomaly

☘️☘️ SIS রোগীদের আগে থেকে ইনফর্মড করতে হবে।(প্রিপারেশন এর জন্য)।

Nazmun Nahar
Dr. Nazmun Nahar

Address

Demra
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nazmun Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category