National Center for Cervical and Breast Cancer Screening and Training

Call Directions Website Contact the practice

National Center for Cervical and Breast Cancer Screening and Training Cervical & Breast Cancer Screening
Screening | Training | Awareness
Bangladesh | Women’s Health First.

15/03/2026

জরায়ু-মুখ ক্যান্সার হওয়ার আগে প্রতিরোধ করুন।
স্ক্রিনিং করুন, ক্যান্সার মুক্ত থাকুন।

আপনার নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভায়া ও সিবিই পরীক্ষা করুন।

13/03/2026

Promote HPV Vaccine
Do HPV Test at 35 & 45 Years.
International HPV Awaness Day 2026
Vaccinate & Screen for one less worry

13/03/2026

“৩০ বছর বয়স হলে ভায়া ও সিবিই করতে আসুন চলে”
আপনার নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, জেলা পর্যায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে ভায়া ও সিবিই পরীক্ষা করুন।

জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
শাহবাগ, ঢাকা।

International HPV Awareness Campaign 2026HPV DAY 2026
06/03/2026

International HPV Awareness Campaign 2026
HPV DAY 2026

15/02/2026

জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে,
নিজে সচেতেন হন অন্যকে সচেতন করুন।

জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
শাহবাগ, ঢাকা

11/02/2026

রেনাটা পিএলসি’র সৌজন্যে ডক্টর টিভির নিয়মিত আয়োজন “নারী স্বাস্থ্য সুরক্ষা”র ৪১ তম পর্ব।
বিষয়: “জরায়ূমুখের ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে আমাদের করণীয়”।
অতিথি: ডা. আশরাফুন্নেসা, অধ্যাপক, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং
ডা. বেগম রোকেয়া আয়োয়ার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গাইনী অনকোলজী বিভাগ, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।
সঞ্চালনায়: ডা. তানিয়া রহমান মিতুল
পরিচালনায়: আব্দুল গনি বিদ্বান *

20/01/2026

আপনার নিকটস্থ সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা করুন।
জাতীয় পরিচয়পত্র আবশ্যক

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় জরায়ু-মুখ...
17/11/2025

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র ও গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ এর তত্ত্বাবধানে World Cervical Cancer Elimination Day-2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। উক্ত দিবসের অংশ হিসেবে একটি সচেতনতামূলক সংক্ষিপ্ত র‍্যালি ১৭ নভেম্বর ২০২৫ খ্রি. (সোমবার) সকাল ০৮:৩০ ঘটিকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট অনুষদের ডীনবৃন্দ, অধ্যাপক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্র-এর পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা সৈয়দ মোঃ আকরাম হোসাইন র‍্যালীতে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয়, ওজিএসবি, বিডিএসসিসিপি, জিওএসবি, ডব্লিউএইচও, ইউএনএফপিএ, ফ্রেন্ডশিপ, আইদেশীসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, সংগঠন ও প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে সম্মিলিত এ সহযোগিতা ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সার নির্মূলের জাতীয় অভিযানে আরও গতি সঞ্চার করবে। র‍্যালি উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং, সময়মতো এইচপিভি টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর মাধ্যম। এ রোগ প্রতিরোধযোগ্য হলেও সামাজিক কুসংস্কার, লজ্জা ও তথ্যের অভাবে অনেক নারী সময়মতো চিকিৎসা নিতে পারেন না।

Address

Block-F, 5th Floor, Bangladesh Medical University, Shahabag
Dhaka

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Telephone

+8801969500970

Alerts

Be the first to know and let us send you an email when National Center for Cervical and Breast Cancer Screening and Training posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to National Center for Cervical and Breast Cancer Screening and Training:

Shortcuts

Share

Category