17/04/2026
🌾☘️ #পাত্র_চাই ☘️🌾 পাত্রী কোড
পাত্রীর নামঃ পরবর্তীতে জানানো হবে, ইং শা আল্লহ
জন্মসালঃ ১৯৯৫
উচ্চতাঃ ৫'১"
গায়ের রংঃ শ্যামলা
ওজনঃ জানা নেই
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
বর্তমান আবাসস্থলঃ নেত্রকোনা সদরে
আপনি কি স্থানীয়? হ্যাঁ, নিজস্ব বাড়ি আছে
আপনার ভাই-বোন কয়জন? (আপনি বাদে) এবং সংক্ষেপে তাদের পেশা উল্লেখ করুনঃ
৩ ভাই, ৫ বোন। বড় ভাই বিবাহিত। পেশা এনজিওর মালিক। মেজো ভাই বিবাহিত। পেশা হাইকোর্টের বেঞ্চ অফিসার। ছোট ভাই অবিবাহিত। বোনগণ বিবাহিত।
পারিবারিক অবস্থানঃ মধ্যবিত্ত
মানসিক বা শারীরিক কোন সমস্যা আছে কি?
না, নেই আলহামদুলিল্লাহ
নামাজ পড়েন?
হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায কাযা হয় আপনার? না হয়না
আপনি কি টিভিতে/YouTube এ নাটক, ছবি, নাচ, গান ইত্যাদি দেখেন? না, আমি এগুলো দেখি না
শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন?
হ্যাঁ, পারি আলহামদুলিল্লাহ
আপনি কি মিউজিক সহ গান/সঙ্গীত শুনেন ? না, শুনি না
পর্দার ক্ষেত্রে মাহরাম-গায়রে মাহরাম মেনে চলেন?
হ্যাঁ, মেনে চলি, আলহামদুলিল্লাহ
পর্দার ক্ষেত্রে আপনি বোরখা/নিকাব/হিজাব কোনটি পরেন?
আমি বোরখা পরি
আপনি কি হাত মোজা/পা মোজা পরে চলাফেরা করেন?
হ্যাঁ, পরি আলহামদুলিল্লাহ
আপনার শিক্ষাগত যোগ্যতাঃ আলিয়া মাদ্রাসা থেকে ফাযিল কমপ্লিট করেছি
পাত্রীর পেশাঃ বাসায় হেফজ করার চেষ্টা।
পিতার পেশাঃ কৃষক
আপনার সম্পর্কে সংক্ষেপে কিছু লিখুনঃ
আমার পরিবার এতটা দ্বীনের পথে না চললেও মোটামুটি মেনে চলেন। আর আমি সম্পূর্ণ মেনে চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আর আমাকে উছিলা করে অনেককে হেদায়েত দিয়েছেন। আমি সেলাই কাজ আর মোটামুটি রান্না করতে পারি।
আরো কিছু বলার থাকলেঃ আমার ভাই সু*দের জব করলেও তার টাকা আমাদের দরকার পরেনা। আমি ঐ ভাইয়ের থেকে ১ টাকাও গ্রুহণ করিনা। বাবাকে বলেছি ঐ ভাইয়ের টাকা না নিতে। আর বাবা আমার কথা রেখেছেন। এর পরও ভাইয়া নিজ থেকে টাকা দিলে সেটা বাবা মায়ের চিকিৎসা খরচ করেন।
#যেমন_পাত্র_চাইঃ
বয়সঃ ২৬ থেকে ৩৫ এর মধ্যে
উচ্চতাঃ কমপক্ষে ৫'
গায়ের রংঃ ফর্সা/উজ্জ্বল শ্যামলা/শ্যামলা/কালো
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/ডির্ভোসড/স্ত্রীমৃত
শিক্ষাগত যোগ্যতাঃ হাফেজ/মাওলানা/মুফতি (তবে জেনারেল পড়ুয়া দ্বীনদার হলেও চলবে, তবে তাকে দ্বিন মানার ক্ষেত্রে কঠোর হতে হবে)
পাত্রের পেশাঃ মাদ্রাসা শিক্ষক/বেসরকারি জব/ব্যবসা/মসজিদে খেদমত
জেলাঃ নেত্রকোনা তবে ময়মনসিংহ হলেও হবে
আপনি কেমন পাত্র আশা করছেন সে সম্পর্কে সংক্ষেপে কিছু লিখুনঃ পাত্রকে তাকওয়াবান হতে হবে। স্ত্রীকে পর্দায় রাখার সম্পূর্ণ নিয়ত থাকতে হবে। দ্বিন মানার বিষয়ে কঠোর হতে হবে , বিপদে আপদে সব সময়ই স্ত্রীকে সাহায্য করতে হবে ।
আরো কিছু বলার থাকলেঃ আমি চাই আমার জীবনসঙ্গীর ইনকাম যেন হালাল হয়। ইনকাম অল্পহোক বাট হালাল হতে হবে। যত বিপদ আসুক তবুও সৎ পথে উপার্জন করবে। আরেকটি কথা আমাকে পরিবারের সঙ্গে তুলনা করবেন না। আর মহরানা হবে ছেলের সার্মথ্য অনুযায়ী, যা নগদ পরিশোধ করার নিয়ত থাকতে হবে। আর পাত্রের অবস্থা উচ্চবিত্ত দরকার নেই। এখানে স্বাভাবিকভাবে আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ আর কর্ম থাকলেই হবে।
যে আলেমগণ আলেম হয়েও গায়*রতহীন, আমলের বিষয়ে গা*ফিল তারা দূরে থাকুন। আমি চাই একটি ইসলামিক পরিবার গড়ে তুলতে, যে পরিবারের সব কাজ হবে সুন্নত অনুসারে ।বর্তমানে অনেক আলেম দেখেছি যারা নামে মাত্র আলেম বাট সুন্নতের ধার ধারেনা , স্ত্রীর পর্দা সম্পর্কে উদাসীন, আলেম হয়েও গাইরে মাহরাম দের সাথে অহেতুক কথা বলে । তারা অহেতুক কথা বলতে আসবেন না প্লিজ ।বহু কষ্টে এ পর্যন্ত এসেছি , চাইনা দ্বিনহীন কাউকে জীবন সঙ্গী করে রবের আযাবে পতিত হতে ।
বায়োডাটা পছন্দ হলে যোগাযোগঃ [email protected]