04/08/2026
A to Z: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) এর পেশাজীবী হিসেবে নিবন্ধন পেতে করণীয়
- https://brc.portal.gov.bd/ এই পোর্টালে গিয়ে রিহ্যাবিলিটেশন পেশাজীবী হিসেবে আবেদন ফরম ডাউনলোড করুন
- আবেদন ফরমটি পূরণ করুন (একটি আবেদনপত্র ও অপরটি তথ্য ফরম)
- আবেদনপত্র ও পূরণকৃত তথ্য ফরমটির সাথে আপনার এসএসসি, এইচএসসি ও স্নাতকের সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি, স্নাতক প্রদানকারী প্রাতিষ্ঠানের প্রিন্সিপাল/প্রধান কর্তৃক টেস্টিমোনিয়াল তথা সনদ, ইন্টার্নশিপ সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, TIN সার্টিফিকেটের ফটোকপি, ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর সদস্য সার্টিফিকেট ও সোনালী ব্যাংক ইব্রাহীমপুর, মিরপুর-১৪ শাখা বরাবর ১০০০/- টাকা ব্যাংক রশিদ (হিসাব নং- ০১২৯৭০২০০০৭১৩) জমা দিতে হবে।
জমাদানের স্থান: সুবর্ণ ভবন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, মিরপুর-১৪, ঢাকা।
এরপর কাউন্সিল কর্তৃক যাচাই-বাছাই করতঃ এবং পরবর্তীতে প্রকাশিত বৈধ আবেদনকারীর তালিকা থেকে পরবর্তীতে লাইসেন্স প্রদানের পরীক্ষা, লাইসেন্স ফি প্রদান ও সবশেষে লাইসেন্স তথা সনদ ও ওয়েবসাইটে সকলের তথ্য হালনাগাদ করে জানানো হবে।
প্রয়োজনে যোগাযোগ করুন:
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন
হটলাইন: 01795527751
ওয়াটসএ্যাপ: 01789982544