Dr. Farzana Sharmin Shuvra

Dr. Farzana Sharmin Shuvra High Risk Pregnancy Specialist
Infertility Specialist
Laparoscopic Surgeon
Gynecologist and Obstetrician
(1)

31/07/2026

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে ভুল ধারণা

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস যা খাবেন না-গর্ভাবস্থায় সুস্থ থাকতে কী খাবেন সেটা জানার পাশাপাশি কী খাবেন না সেটা জানাও জরুরি।● ...
31/07/2026

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস যা খাবেন না-

গর্ভাবস্থায় সুস্থ থাকতে কী খাবেন সেটা জানার পাশাপাশি কী খাবেন না সেটা জানাও জরুরি।

● গর্ভাবস্থার এই সময়ে অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে। কারণ অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়।

● এই সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ খাবেন৷ কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রুণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে।

● আধা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে৷ ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া, লিস্টেরিয়া, ইত্যাদি থাকতে পারে যা গর্ভাবস্থার প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে।

তাই প্রাণিজ প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন। ডিমের পোচ, হাফ বয়েলড ডিম বা আধসেদ্ধ মাছ, মাংস একদমই খাবেন না।

তাছাড়াও আনারস, কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে।
👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চেম্বারঃ
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
📍 বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট : ১০৬১৫

রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা

চেম্বারঃ
Apollo Clinic Bangladesh
📍 ঠিকানা: 64, Satmasjid Road, Dhanmondi, Dhaka
📞 অ্যাপয়েন্টমেন্ট ও হেল্পলাইন: 09677 444 222

গর্ভকালীন ব্যায়াম এর সুবিধাঃসচেতনতা, সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম আর মানসিক স্বস্তি—গর্ভাবস্থায় এগুলো জরুরি। এ সময় নিয়ম...
29/07/2026

গর্ভকালীন ব্যায়াম এর সুবিধাঃ

সচেতনতা, সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম আর মানসিক স্বস্তি—গর্ভাবস্থায় এগুলো জরুরি। এ সময় নিয়ম মেনে হালকা ব্যায়ামও বেশ উপকারী। তবে অবশ্যই তা চিকিৎসকের পরামর্শ ও অনুমতি নিয়ে।

📌 নিয়মিত ব্যায়াম করলে তা গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বাড়া প্রতিরোধ করে। অতিরিক্ত ওজন বাড়লে গর্ভের শিশু আকারে বেশি বড় হওয়ার এবং সিজারের মাধ্যমে ডেলিভারির ঝুঁকি বেড়ে যায়।

📌 ব্যায়াম গর্ভকালীন উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া ও গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

📌 পেশি শক্তিশালী করে তোলার মাধ্যমে কোমর ব্যথাসহ গর্ভকালীন বিভিন্ন ধরনের ব্যথা কমাতে সাহায্য করে
📌 কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা কমায়
📌 শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়িয়ে দেয়
📌 মন-মেজাজ ফুরফুরে রাখে
📌 ভালোমতো ঘুমাতে সাহায্য করে।

গর্ভবতী নারীদের জন্য সপ্তাহে ২.৫ ঘণ্টা মাঝারি তীব্রতার ‘অ্যারোবিক’ শরীরচর্চাকে আদর্শ ধরা হয়। এর মধ্যে রয়েছে- দ্রুত হাঁটা, বাগান করা, সাঁতার কাটা, নাচ ও সাইকেল চালানো।

গর্ভাবস্থায় আপনার পছন্দমতো এমন যেকোনো ব্যায়াম বেছে নিতে পারেন। এ ছাড়া আগে থেকে ভারী ব্যায়াম করার অভ্যাস থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাও চালিয়ে যেতে পারেন।

সহজ কিছু কাজ প্রতিদিনের রুটিনে যোগ করতে পারেন। যেমন, বাজারে কিংবা দোকানে গেলে একটু বেশি ঘুরে হেঁটে যাওয়ার রাস্তাটি বেছে নিতে পারেন। লিফটের পরিবর্তে সিঁড়ি বেছে নিন।

গর্ভাবস্থায় ঠিক কোন ধরনের এক্সারসাইজগুলো আপনার জন্য নিরাপদ হবে তা আপনার ডাক্তারের সাথে কথা বলে নির্ধারণ করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়।

গর্ভাবস্থায় ব্যায়াম করার সময়ে স্বাভাবিক সহ্যক্ষমতার বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকুন। আপনার কোনো গর্ভকালীন জটিলতা থাকলে ব্যায়াম করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের মতামত মেনে চলুন।
👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চেম্বারঃ
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
📍 বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট : ১০৬১৫

রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা

চেম্বারঃ
Apollo Clinic Bangladesh
📍 ঠিকানা: 64, Satmasjid Road, Dhanmondi, Dhaka
📞 অ্যাপয়েন্টমেন্ট ও হেল্পলাইন: 09677 444 222

28/07/2026

ডেলিভারির পর একজন মায়ের শরীরে ও মনে অনেক পরিবর্তন আসে। অনেকেই জানতে চান—স্বাভাবিক জীবনে ফিরতে ঠিক কতদিন সময় লাগে? আসলে এর উত্তর সবার জন্য এক নয়। স্বাভাবিক প্রসব নাকি সিজারিয়ান, শরীরের অবস্থা, বিশ্রাম, পুষ্টি এবং মানসিক সুস্থতা—সবকিছুর ওপর নির্ভর করে সুস্থ হয়ে ওঠার সময়।

এই ভিডিওতে স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা শারমিন (শুভা) ম্যাম জানাবেন, ডেলিভারির পর কী ধরনের পরিবর্তন স্বাভাবিক, কতদিনে শরীর আগের অবস্থায় ফিরতে শুরু করে, এবং দ্রুত ও নিরাপদভাবে সুস্থ হতে কী কী বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মাতৃত্ব-পরবর্তী সঠিক যত্ন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানুন। 💜

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চেম্বারঃ
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
📍 বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট : ১০৬১৫

রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা

চেম্বারঃ
Apollo Clinic Bangladesh
📍 ঠিকানা: 64, Satmasjid Road, Dhanmondi, Dhaka
📞 অ্যাপয়েন্টমেন্ট ও হেল্পলাইন: 09677 444 222

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কি?আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরব...
27/07/2026

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কি?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়।

আপনি কি জানেন আমেরিকান প্রেগনেন্সি এ্যাসোসিয়েশন এর রিপোর্ট অনুযায়ী সিজারিয়ান ডেলিভারির পরও ৯০% মায়েরা পরবর্তী প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি করানোর জন্য উপযুক্ত থাকেন।

এদের মধ্যে ৬০-৮০% মায়ের কোন সমস্যা ছাড়াই সিজারের পর নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়।

তবে তা নির্ভর করে গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা ,পূর্ব গর্ভধারণের ইতিহাস এর উপর। সুতরাং যদি নরমাল ডেলিভারি চান তাহলে গর্ভধারণের শুরু থেকেই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চেম্বারঃ
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
📍 বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট : ১০৬১৫

রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা

চেম্বারঃ
Apollo Clinic Bangladesh
📍 ঠিকানা: 64, Satmasjid Road, Dhanmondi, Dhaka
📞 অ্যাপয়েন্টমেন্ট ও হেল্পলাইন: 09677 444 222

Happy Birthday Dr. Farzana Sharmin (Shuvra) mam! 🎂💐On this special day, we    family  extend our warmest wishes and hear...
25/07/2026

Happy Birthday Dr. Farzana Sharmin (Shuvra) mam! 🎂💐

On this special day, we family extend our warmest wishes and heartfelt congratulations. Your dedication, compassion, and commitment to providing exceptional care have touched countless lives and continue to inspire those around you.

May this new year of your life be filled with good health, happiness, peace, success, and countless blessings. Wishing you continued achievements in both your personal and professional journey.

Happy Birthday! May every day ahead bring you joy, fulfillment, and endless success. 🌸✨

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা একটি নিরাপদ ও কার্যকর উপায়। তবে সর্বোচ্চ সুরক্ষা পেতে নির্ধারিত সময় অনুযায়ী টি...
25/07/2026

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা একটি নিরাপদ ও কার্যকর উপায়। তবে সর্বোচ্চ সুরক্ষা পেতে নির্ধারিত সময় অনুযায়ী টিকার সবগুলো ডোজ সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টে জেনে নিন HPV টিকার ডোজের সময়সূচি এবং কেন প্রতিটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চেম্বারঃ
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
📍 বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট : ১০৬১৫

রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা

চেম্বারঃ
Apollo Clinic Bangladesh
📍 ঠিকানা: 64, Satmasjid Road, Dhanmondi, Dhaka
📞 অ্যাপয়েন্টমেন্ট ও হেল্পলাইন: 09677 444 222

গর্ভবতী মহিলাদের জন্য বিমান ভ্রমণ কতটা নিরাপদ? এ বিষয়ে জানতে আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আমার প্রতিবেদনটি পড়ে দ...
24/07/2026

গর্ভবতী মহিলাদের জন্য বিমান ভ্রমণ কতটা নিরাপদ? এ বিষয়ে জানতে আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আমার প্রতিবেদনটি পড়ে দেখুন ।
সচেতন হোন
নিরাপদ থাকুন

যদি মা ও গর্ভস্থ শিশুর কোনো জটিলতা না থাকে, তবে উড়োজাহাজে ভ্রমণ মোটামুটি নিরাপদ।

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি-কি কি বিষয় বিবেচনায় নিতে হয়!সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভার...
24/07/2026

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি-কি কি বিষয় বিবেচনায় নিতে হয়!

সিজারের পর নেক্সট প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারি সম্ভব কিনা তা জানতে আগের সিজার সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে হয় যেমন-

➡️ পূর্বের সিজারের সংখ্যা

যাদের পূর্বে একটি সিজার হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে তারাই কেবলমাত্র পরবর্তীতে ভ্যাজাইনাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবে।

➡️ দুই প্রেগনেন্সির মধ্যে অন্তত দুই বছরের গ্যাপ থাকা উচিত।

➡️ কী কারণে প্রথমবার সিজার হয়েছিল?

সিজার এমন কিছু কারণে হয়েছিল যা পুনরাবৃত্তি হবার সম্ভাবনা কম যেমন, বাচ্চার অ্যাবনরমাল পজিশনের কারণে সিজার হলে কিংবা বাচ্চা বা মায়ের কোনো সমস্যার কারণে সিজার হলে যা বর্তমান প্রেগনেন্সিতে অনুপস্থিত।

➡️ পূর্বের সিজারের স্থানটি কতখানি মজবুত আছে?

জরায়ুর নিচের অংশে সেলাই এর ক্ষেত্রেই কেবল পরবর্তীতে নরমাল ডেলিভারি ট্রায়াল দেওয়ার সুযোগ থাকে, এক্ষেত্রে পূর্বের সেলাই ফেটে যাবার সম্ভাবনা ০.৫ থেকে ১.৫%। অন্যদিকে ক্লাসিক্যাল সিজারের ক্ষেত্রে সেলাই ফাটার হার ৪ থেকে ৯%।

➡️ পূর্বের প্রেগনেন্সিতে প্লাসেন্টা প্রিভিয়া থাকলে বা সিজারের পর ইনফেকশন হলে সেলাইয়ের স্থানটি দুর্বল করে ফেলে যা পরবর্তীতে ফেটে যাবার সম্ভাবনা বাড়িয়ে দেয়।তখন নরমাল ডেলিভারি সম্ভব হয় না।

সুতরাং যদি নরমাল ডেলিভারি চান তাহলে গর্ভধারণের শুরু থেকেই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন।
👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চেম্বারঃ
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
📍 বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট : ১০৬১৫

রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা

চেম্বারঃ
Apollo Clinic Bangladesh
📍 ঠিকানা: 64, Satmasjid Road, Dhanmondi, Dhaka
📞 অ্যাপয়েন্টমেন্ট ও হেল্পলাইন: 09677 444 222

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস যা খাবেন-গর্ভধারণের পর থেকেই নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হবে। এ...
22/07/2026

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস যা খাবেন-

গর্ভধারণের পর থেকেই নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হবে। এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হলো খাদ্যাভ্যাস।

✅ গর্ভাবস্থার প্রথম ৩ মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিংক, প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে। এসব পুষ্টি উপাদান ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন জন্মগত ত্রূটি রোধে সহায়তা করে।

✅ গর্ভাবস্থায় প্রথম ১৩ সপ্তাহে ফলিক এসিড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক এসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় ৭০% কমিয়ে দেয় ৷ তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক এসিড গ্রহণ করতে হবে৷

ফলিক এসিডসমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে যেমন আখরোট, পেস্তা বাদাম, ডিম, ছোলা, মুগ, ব্রকলি, সূর্যমুখী বীজ, চিয়া সিড, শতমূলী, কমলালেবু ইত্যাদি।

✅ এছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম ৩ মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি ১ হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে।

✅ গর্ভাবস্থায় প্রথম ৩ মাসে ভিটামিন এ, ডি ও সিযুক্ত খাবার খেতে হবে।

✅ কোষ্ঠকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার। তাই আঁশ জাতীয় খাবার যেমন-বাদামি ভাত, ওটস, ছোলা ইত্যাদি খেতে হবে।
👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
ডাঃ ফারজানা শারমিন (শুভ্রা)
এমবিবিএস, এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
ল্যাপারোস্কপিক ও বন্ধ্যাত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত)
সহযোগী অধ্যাপক, গাইনী এন্ড অবস্
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

চেম্বারঃ
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
📍 বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট : ১০৬১৫

রোগী দেখার সময়:
শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার
সন্ধ্যা ৭টা - রাত ৯টা

চেম্বারঃ
Apollo Clinic Bangladesh
📍 ঠিকানা: 64, Satmasjid Road, Dhanmondi, Dhaka
📞 অ্যাপয়েন্টমেন্ট ও হেল্পলাইন: 09677 444 222

Address

House # 48, Road # 9/A, Satmasjid Road, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Telephone

+8809610010615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Farzana Sharmin Shuvra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Farzana Sharmin Shuvra:

Shortcuts

Share