05/03/2026
যাদের রোজায় প্রচন্ড মাথা ব্যথা হয়, তারা নিউট্রিশানে অবশ্যই মনোযোগ দিবেন। অনেক সময় প্রোপার খাবারে মাথা ব্যথার ফ্রিকোয়েন্সি ও ইন্টেন্সিটি কমে। আমি একটা লিস্ট দিচ্ছি খাবারের। প্রতিটা ক্যাটাগরি থেকে অন্তত একটা করে খাবার রোজ অবশ্যই রাখার চেষ্টা করবেন।
ক্যাটাগরি ১. ম্যাজিক ভাত (রেসিপি গতকালের ভিডিওতে বলেছি) অথবা লাল চালের ভাত।
ক্যাটাগরি ২. কুমড়ার বীজ, তিশির বীজ, চিয়া সিড, কাঠবাদাম।
ক্যাটাগরি ৩. একটু কাঁচাপাকা কলা, ডার্ক চকলেট।
ক্যাটাগরি ৪. ইলিশ, পাঙ্গাস, কাতলা, মলা, আইর।
ক্যাটাগরি ৫. পালং শাক, মিষ্টি কুমড়া শাক।
ক্যাটাগরি ৬. মুরগির কলিজা, ডিম, দই, দুধ।
একবারে ইফতারি না খেয়ে ভেঙে ভেঙে খেতে হবে। সেহরি মিস করবেন না। পর্যাপ্ত পানি ও স্যালাইন নিতে হবে। ঘুম খুবই জরুরি।
কিছু খাবার থেকেও কিন্তু মাইগ্রেন ট্রিগার করে। কমেন্টে লিংক দিচ্ছি।
মাইগ্রেনসহ অন্যান্য কন্ডিশানে রোজাতে নিউট্রিশনালি কীভাবে উপকৃত হবেন সেটা আমার ইবুকে লেখা আছে। ইবুক পেতে চাইলে কমেন্টে "ইবুক" লিখলেই হবে।
মাইগ্রেনের দুটো হ্যাক আমার রিলস সেকশানে পাবেন। সবগুলো লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।
মাইগ্রেনের ট্রিটমেন্ট আলাদা। প্রোপার পুষ্টি ও লাইফস্টাইল অনেকাংশেই তীব্রতা কমাতে হেল্প করে।