নিরাময়

নিরাময় সুস্থতার সহজ, সুন্দর ও সাশ্রয়ী সমাধান

প‌কেট খা‌লি ক‌রে দামী প্রডাক্ট কিন‌লেই প‌রিপূর্ণ পু‌ষ্টির নিশ্চয়তা পাওয়া যায় না। সাশ্রয়ী দা‌মে বে‌শি পু‌ষ্টির দে‌শি সোর...
22/04/2026

প‌কেট খা‌লি ক‌রে দামী প্রডাক্ট কিন‌লেই প‌রিপূর্ণ পু‌ষ্টির নিশ্চয়তা পাওয়া যায় না। সাশ্রয়ী দা‌মে বে‌শি পু‌ষ্টির দে‌শি সোর্স। খে‌লে কখনও কর‌তে হ‌বে না আফ‌সোস!

প্রচণ্ড গরমে মৃত্যুঝুঁকি এড়াতে প্রতিদিন এই ১০টি নিয়ম  মেনে চলুনপ্রচণ্ড গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যঝু...
19/04/2026

প্রচণ্ড গরমে মৃত্যুঝুঁকি এড়াতে প্রতিদিন এই ১০টি নিয়ম মেনে চলুন

প্রচণ্ড গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। সামান্য অবহেলাই ডেকে আনতে পারে মারাত্মক Heatstroke। আপনার একটু সচেতনতাই দি‌তে পারে আপনার ও আপনার পরিবারের সবার স্বাস্থ‌্য সুরক্ষা। অস্বস্থিকর এই গরমে সুস্থ থাকতে নিচের নিয়মগুলো মেনে চলুন।

১. নিরাপদ পানি ছাড়া কিছুই নয়
গরমে অস্থির হয়ে দূষিত বরফ আর ধূলাবালি যুক্ত রাস্তায় বানানো খোলা শরবত ভুলেও খাবেন না। ফুটানো বা ফিল্টার করা পানি পান করুন। লেবু ও পুদিনা মিশিয়ে সতেজ পানীয় তৈরি করে খেলে বেশি উপকার পাবেন।

২. খাবার হালকা না হলে শরীর ভেঙে পড়বে
ভারী, তেলযুক্ত খাবার শরীরের তাপমাত্রা বাড়ায়। তাই তেল-চর্বি কমিয়ে হালকা খাবার খান। ডাল, শসা, শাকসবজি এবং ফলই এখন আপনাকে বেশি স্বস্তি দিতে পারে।

৩. হিটস্ট্রোক কখনও সাধারণ সমস্যা না
অতিরিক্ত গরম শরীর, মাথা ঘোরা, ঘাম বন্ধ হয়ে যাওয়া—এগুলো হিটস্ট্রোকের প্রধান লক্ষণ। এগুলো শুধু সতর্ক সংকেত নয়, বরং জরুরি অবস্থা। দেরি মানেই জীবন ঝুঁকিতে। কেউ হিটস্ট্রোকে হলে তৎক্ষণাৎ ঠান্ডা জায়গায় নিন, ভেজা কাপড় ব্যবহার করুন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।

৪. পোশাক ভুল হলে শরীর নিজেই বিপদ ডাকে
গাঢ় রং বেশি তাপ শোষণ করে। তাই কালো বা বেশি তাপ শোষণ করে এমন গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন। হালকা রঙের, ঢিলেঢালা সুতির কাপড় পরুন—এগুলো শরীরকে নিরাপদ রাখে।

৫. শুধু পানি নয়—লবণও জীবন
শরীরের ইলেকট্রোলাইট কমে গেলে দুর্বলতা ও অজ্ঞান হওয়া শুরু হয়। শুধু পানি নয়, প্রয়োজন ইলেকট্রোলাইট। সবচেয়ে নিরাপদ সমাধান: Oral Rehydration Solution (ORS)।

৬. রোদ এখন নীরব থ্রেট
সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত রোদে থাকা শরীরকে দ্রুত বিপদে ফেলতে পারে। একান্তই যেতে হলে ছাতা, ক্যাপ বা সানগ্লাস ব্যবহার করুন।

৭. শরীরকে বিশ্রাম না দিলে শরীরই থেমে যাবে
অতিরিক্ত কাজ শরীরকে অতিরিক্ত গরম করে ফেলে। অতিরিক্ত কাজ বা পরিশ্রম এড়িয়ে চলুন, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম এখন খুব জরুরি।

৮. ঠান্ডা থাকা এখন প্রয়োজন
দিনে ২–৩ বার হালকা ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল করছে কিনা তা নিশ্চিত করুন।

৯. শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে
শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। তারাই বেশি ঝুঁকিতে থাকে। তাদের পানি ও খাবারের দিকে বিশেষ নজর দিন।

১০. বন্ধ জায়গা মানেই বিপদ
পার্ক করা গাড়ির ভিতরে কাউকে রেখে যাবেন না। বদ্ধ ও গরম ঘরে দীর্ঘসময় থাকবেন না।

সবার সুস্থতার জন‌্য স্বাস্থ‌্যবার্তা ছ‌ড়ি‌য়ে দি‌তে পা‌রেন খুব সহ‌জেই।

রোগ-‌শোক স‌রি‌য়ে আজসুস্থতাই হোক বৈশা‌খের নতুন সাজনতুন বছরের শুরুটা আমরা প্রায়ই করি নতুন পোশাক, নতুন আশা আর নতুন পরিকল...
14/04/2026

রোগ-‌শোক স‌রি‌য়ে আজ
সুস্থতাই হোক বৈশা‌খের নতুন সাজ
নতুন বছরের শুরুটা আমরা প্রায়ই করি নতুন পোশাক, নতুন আশা আর নতুন পরিকল্পনা দিয়ে…
কিন্তু একটা প্রশ্ন কি কখনো করেছি নিজেকে—
“আমার শরীরটা কি সত্যিই নতুন?”
গত বছরের ক্লান্তি, অনিয়ম, অবহেলা—সবকিছু জমে আছে আমাদের ভেতরে।
আর আমরা বাইরে নতুন সাজে নিজেকে সাজালেও, ভেতরের যত্নটা থেকে যায় অপূর্ণ।
এই বৈশাখ হোক একটু ভিন্ন…
শুধু উৎসব না, হোক এক নতুন প্রতিজ্ঞা—
নিজের শরীরকে ভালোবাসার,
প্রতিদিন একটু করে সুস্থতার দিকে এগোনোর।
কারণ সত্যিকারের নতুন বছর তখনই শুরু হয়,
যখন মন আর শরীর—দুটোই বলে,
“আমি প্রস্তুত, নতুন করে বাঁচার জন্য।” 🌿
Niramoy — স্বাদের কাছে স্বাস্থ্য বন্ধক নয়

20/03/2026
কেমিক্যাল ককটেল সরাবেন নাকি স্মৃতিশক্তি আর চোখের জ্যোতি দুটোই হারাবেন? কোনটা পছন্দ আপনার?টুথপেস্টকে আধুনিক ল্যাবরেটরিতে ...
01/03/2026

কেমিক্যাল ককটেল সরাবেন নাকি স্মৃতিশক্তি আর চোখের জ্যোতি দুটোই হারাবেন? কোনটা পছন্দ আপনার?

টুথপেস্টকে আধুনিক ল্যাবরেটরিতে বলা হয় 'কেমিক্যাল ককটেল'। আপনি যখন ব্রাশ করছেন, আপনার মুখের পাতলা ঝিল্লি (Mucous Membrane) দিয়ে এই বিপদজনক পদার্থ সরাসরি আপনার রক্তে মিশে যাচ্ছে। কোনো ফিল্টার ছাড়াই!

একসময় ইঁদুর মারার বিষ, কীটনাশক এবং কাঠের পচন রোধক হিসেবে ব্যবহৃত 'সোডিয়াম ফ্লোরাইড' আজ টুথপেস্টের মূল উপাদান। অতিরিক্ত ফ্লোরাইড আপনার মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ডকে (Pineal Gland) পাথরের মতো শক্ত করে দিতে পারে, যার ফলে স্মৃতিশক্তি হারানোর ঝুঁকি বাড়ে এবং হাড়ের মারাত্মক ক্ষতি (Skeletal Fluorosis) হয়।

আধুনিক বিজ্ঞানের জ‌ন্মের হাজার বছর আগে থেকেই মেসওয়াক ছিল দাঁতের সুরক্ষার সেরা উপায়। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) এর কার্যকারিতা মেনে নিতে বাধ্য হচ্ছে। কারণ মেসওয়াক কেবল একটি কাঠি নয়, এটি ব্যাকটেরিয়ার জন্য এক সাক্ষাৎ আজরাইল!

সিলিকা, রেজিন, ভিটামিন-সি এবং সালফারের মতো মেসওয়াকের ১৯‌টি প্রাকৃতিক উপাদান দাঁতের ফাঁকে ঘাপটি মেরে থাকা সেই সব ব্যাকটেরিয়াকে দূর করে, যা মাড়ি মজবুত করে এবং প্রাকৃতিকভাবে প্লাক পরিষ্কার করে। যা টুথপেস্টের ব্রাশ কল্পনাও করতে পারে না।

গবেষণায় দেখা গেছে, মেসওয়াক করার সময় যে লালা (Saliva) তৈরি হয়, তাতে থাকা বিশেষ এনজাইম মুখ ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে ঢাল হিসেবে কাজ করে।

মেসওয়াক করলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপিত হয়, যা আপনার চোখের জ্যোতি বাড়াতে এবং স্মরণশক্তিকে ধারালো করতে সাহায্য করে।

এটি মুখের অ্যাসিডিক পরিবেশ নিয়ন্ত্রণ করে ক্যাভিটি হওয়ার পথ চিরতরে বন্ধ করে দেয়।

এখনই সময় প্রকৃতির কাছে ফেরার!
আপনার মাড়ি অলরেডি বিষাক্ত কেমিক্যালে জর্জরিত। আপনার ও আপনার পরিবারের জীবন বাঁচাতে আজই এই অভ্যাসগুলো গড়ে তুলুন:

পিলু বা নিমের ডাল: সংগ্রহ করুন এবং নিয়মিত মেসওয়াক করার সুন্নাহ পালন করুন।

সময়: প্রতিবার খাওয়ার পর এবং নামাজের আগে মেসওয়াক করার অভ্যাস করুন।

এটি কেবল দাঁত পরিষ্কার নয়, বরং আপনার শরীর থেকে বিষ বের করার একটি প্রাকৃতিক ডি‌ফেন্স মেকা‌নিজম।

সচেতনতা ছড়িয়ে দিন! আপনার একটি 'শেয়ার' হয়তো আপনার প্রিয়জনকেও এই কেমিক্যাল ককটেল থেকে বাঁচাতে পারে।






মুড়িতে মরণ, পানিতে জীবনরামাদান মাসে প্লেটের ওপর পাহাড়সমান মুড়ি আর তেলের সাগর পাড়ি দিয়ে আসা বুট, পিয়াজু আর বাহারি চ...
24/02/2026

মুড়িতে মরণ, পানিতে জীবন

রামাদান মাসে প্লেটের ওপর পাহাড়সমান মুড়ি আর তেলের সাগর পাড়ি দিয়ে আসা বুট, পিয়াজু আর বাহারি চপ দিয়ে বানানো মুড়ি না খেলে আমাদের অনেকেরই ইফতার হয় না। সাথে যদি কয়েকটা জিলাপি মিশিয়ে নেওয়া হয় তাহলে তো আর কোন কথাই নাই। স্রেফ অমৃত!

অথচ সারাদিন ধরে আপনার শরীরের তৃষ্ণার্ত কোষগুলো যখন মরুভূমি হয়ে পানির জন্য হাহাকার করছে, তখন সেখানে পর্যাপ্ত পানি না খেয়ে মুঠো মুঠো শুকনো মুড়ি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন। সেই মুড়ি শরীরের ভেতরে গিয়ে বাকি পানিটুকু শুষে নেয়। শরীরে চলে ভয়াবহ এক ডিহাইড্রেশনের খেলা।

মচমচে মুড়ির ইউরিয়া আর বুটের অতিরিক্ত সোডিয়াম নিঃশব্দে আপনার শিরা-উপশিরায় রক্তচাপ বাড়িয়ে দেয়। এ যেন এক রক্তচাপের চোরাবালি।

ভাজা তেলের ওই কালচে আস্তরণ যখন পাকস্থলীতে পৌঁছায়, তখন অ‌্যাসিডিটির বিস্ফোরণ ঘটায়, শুরু হয় গ্যাস্ট্রিকের তীব্র দহন। অথচ তখন এক গ্লাস সাধারণ পানিই হতে পারতো সবচেয়ে বড় জীবন রক্ষাকারী দাওয়াই।

তাই ইফতারে যতটা পারেন ধীরে ধীরে তরল জাতীয় খাবার খেয়ে সারাদিনের পানিশূন্যতা পূরণ করুন। শুধু স্বাদে মাতোয়ারা না হয়ে স্বাস্থ্যকর ও সহজপাচ্য খাবার বেছে নিন।

রোজা রাখার মাধ্যমে শরীরকে ডিটক্স করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, অতিরিক্ত খেয়ে সেটা নষ্ট করবেন না। তাই আসুন শরীরের সুস্থতার জন্য আমরা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি।

একুশ মানে আত্মত্যাগ।একুশ মানে আত্মপরিচয়।একুশ মানে জেগে ওঠা এক জাতির সাহস।এই প্রেরণায় গড়ে উঠুক সচেতন, সুস্থ ও মর্যাদাপূর্...
21/02/2026

একুশ মানে আত্মত্যাগ।
একুশ মানে আত্মপরিচয়।
একুশ মানে জেগে ওঠা এক জাতির সাহস।

এই প্রেরণায় গড়ে উঠুক সচেতন, সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন।
নিরাময় থাকুক আপনার প্রতিটি ইতিবাচক পরিবর্তনের সাথী।

🌺 শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

পা‌পের প‌রিশু‌দ্ধির প্রত‌্যাশায় প‌বিত্রতার প‌রিপূর্ণ প্রস্তু‌তি।মাহে রমজানের শুভেচ্ছা।
18/02/2026

পা‌পের প‌রিশু‌দ্ধির প্রত‌্যাশায় প‌বিত্রতার প‌রিপূর্ণ প্রস্তু‌তি।
মাহে রমজানের শুভেচ্ছা।

সাবধান! আঁশ ভেবে বাঁশ খাচ্ছেন নাতো?বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ১০০ গ্রাম শাক খাওয়া দরক...
15/02/2026

সাবধান! আঁশ ভেবে বাঁশ খাচ্ছেন নাতো?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ১০০ গ্রাম শাক খাওয়া দরকার। অথচ সরকারি জরিপ (BBS 2022) বলছে, আপনি খাচ্ছেন মাত্র ৫৪ গ্রাম! শুরুতেই ৪৫% পিছিয়ে! এই ঘাটতি পোষাতে ডাক্তার আর হাসপাতালের বিল দিতে দিতে পকেটের বারোটা বেজে যাচ্ছে!

অন্যদিকে যেই ৫৫% শাক খাচ্ছেন সেখানেও ভুলের শেষ নাই। কারণ অনেকেই শাক কাটার পর ধুয়ে রান্না করেন এতে কিছু মিনারেল পেটে না গিয়ে পানির সাথে মিশে যায়। এখানেও নতুন করে মোট পুষ্টির ঘাটতির পরিমাণ আরও বেড়ে যায়।

এরপর শাকের সবুজ রঙ ঠিক রাখতে গিয়ে ঢাকনা খুলে রান্না করেন, তখন আপনি আসলে আপনার পরিবারের লিভার, হার্ট আর কোলন-এর সুরক্ষা কবজটাকে বাতা‌সে উ‌ড়ি‌য়ে দেন।

সবশেষে মরার উপর খাড়ার ঘা হিসেবে আছে হাই হিটে রান্নার করার অভ্যাস। শুধু এক শাক রান্নাতেই আমরা য‌দি এতগুলো ভুল করি! তাহলে স্বাস্থ্যের বারোটা বাজাতে আর কী লাগে? বলেন?

শাকের পাতিল থেকে যে ধোঁয়াটা কুণ্ডলী উড়ে যেতে দেখেন, ওটা বাষ্প না! ওটা আপনার খাবারের ‘প্রাণশক্তি’ এর শেষ আর্তনাদ! তাহলে পাতিলের নিচে কিছু মৃত কোষ আর পুষ্টিহীন রঙিন আঁশ ছাড়া আর কী-ই বা বাকি থাকল?

রঙ সুন্দর রাখতে রাখতে পুষ্টিহীন কিছু ছিবড়ে বা আঁশ ই পেটে চালান করি। আঁশহীন এই 'ছিবড়ে' খাবার আপনার অন্ত্রকে পরিষ্কার করতে পারে না। ফলে শরীরে জমে টক্সিন, মেদ বা‌ড়ে, আর নিঃশব্দে বাসা বাঁধে কোলন ক্যান্সার!

আপনি আঁশ ভেবে আসলে পরিবারের পেটে 'বাঁশ' চালান করছেন! ঢাকনা ছাড়া শাক রান্না মানেই পরিবারের সবার শরীরে আঁশ জাতীয় খাবারের ঘাটতি আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

তাহলে করণীয় কি?

ঢাকনা ই হোক আপনার ঢাল:
রান্না শুরু থেকে শেষ পর্যন্ত পাতিলটি ভালোভাবে ঢেকে দিন। এই ঢাকনাই আপনার মূল্যবান ভিটামিনগুলোকে 'জেলের কয়েদির' মতো বন্দি করে আপনার শরীরে পৌঁছে দেবে।

কম আঁচে রান্না করুন:
আগুনের তাপ যত বাড়বে, ভিটামিন তত কমবে। তাই ধীমে আঁচে রান্না করুন।

শাকের রঙ নয়, জীবনটাই রাঙিয়ে তুলুন:
প্লেটে সাজানো উজ্জ্বল রঙের চেয়ে আপনার শরীরের ভেতরের সুস্থতা হাজার গুণ দামী। রঙে কী আসে যায়, যদি আপনার প্রিয়জন ভেতর থেকে সুস্থ থাকে? শাকের সবুজ রঙ নয়, সুস্থতার রঙে জীবন রাঙিয়ে তুলুন।






11/02/2026

ঢাকায় বাজছে মৃত্যুঘণ্টা!

সময় ফুরিয়ে আসছে! আপনি কি জানেন, গত ৬০ সেকেন্ডে আপনি যা ফুসফুসে টেনে নিয়েছেন, তা শুধু অক্সিজেন ছিল না? ছিল আশেপাশের ৩৯ জন মানুষের ছেড়ে দেওয়া বিষাক্ত কার্বন আর কলকারখানার কেমিক্যালের ককটেল!

ঢাকা- বি‌শ্বের বিষাক্ত এক গ্যাস চেম্বার!

বিজ্ঞান বলছে, একজন মানুষের বেঁচে থাকতে দৈনিক ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেনের দরকার। তাছাড়া বাতাসের দূষণসহ অন্যান্য বিষাক্ততা কমিয়ে মানুষের শ্বাসযোগ্য অক্সিজেনের যোগান দিতে কমপক্ষে ৮টি বড় গাছের প্রয়োজন হয়। খেয়াল করে দেখুন তো, আপনার চারপাশে ৮টি গাছ কি আছে? নাকি শুধু কংক্রিটের কঙ্কাল আর ইটের দেয়াল আপনাকে গিলে খেতে আসছে?

হাড়হিম করা একটা হিসাব দিচ্ছি!
যেখানে ১ জনের জন্য ৮টি গাছ হিসেবে প্রতি ৪০ জনের জন্য থাকা দরকার ছিল ৩২০টি গাছ, সেখানে আছে মাত্র ১টি গাছ! মাত্র ১টি ভেন্টিলেটর কতক্ষণ ৪০ জন রোগীর লোড সামলাতে পারবে? এই অসম লড়াইয়ে আপনার ফুসফুস আদৌ কি টিকে থাকতে পারবে? নাকি হাল ছেড়ে দিয়ে মৃত্যুর প্রহর গুনবে? এভাবে আর কত দিন?

কংক্রিটের কবরে আপনার ৯৭ স্কয়ার ফুট কি খুঁজে পেয়েছেন?

একটি আদর্শ শহরের ২৫% সবুজের প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র ৫–৮%! বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, আপনার সুস্থতার জন্য অন্তত ৯৭ স্কয়ার ফুট সবুজ জায়গা প্রয়োজন, কিন্তু আপনি পাচ্ছেন ১০ স্কয়ার ফুটেরও কম! আপনার কবরে জায়গাও এর চেয়ে বেশি থাকবে। আপনি আপনার প্রয়োজনের ১০ ভাগের ১ ভাগও পাচ্ছেন না। আপনি জীবন্ত অবস্থাতেই এক কংক্রিটের কবরে বন্দি হয়ে আছেন। আপনার প্রাপ্য অধিকারের ৯০ শতাংশই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে।

শহর নয়—ফুটন্ত এক কড়াইয়ে বাস করবেন আর কত দিন?

গাছহীন, প্রাণহীন, দূষিত বাতাসের শহর ঢাকা আজ আর শহর নেই; এটি জীবন্ত ‘হিট আইল্যান্ড’ হয়ে গেছে। আশেপাশের গ্রামের চেয়ে ৩–৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রায় পুড়ছে ঢাকা শহর। আপনি এসি চালিয়ে খুব শান্তিতে আছেন? ভুল! ওই এসির বাইরের মেশিনটি আপনার শহরকে আরও বেশি উত্তপ্ত করছে, আপনার আয়ু কমিয়ে দিচ্ছে প্রতি সেকেন্ডে।

সময় ফুরিয়ে আসছে! সমাধান কী?

সমাধান হলো—অপরিকল্পিত গাছ কাটা বন্ধ করা, নতুন গাছ লাগানো, কার্বন নিঃসরণ কমানো এবং পার্সোনাল প্রটেকশন জোন তৈরি করা।

এ জন্য নিরাময় নিয়ে এসেছে “ফিটনেস ফার্মিং” কনসেপ্ট। এর মাধ্যমে শুধু গাছ লাগানো হবে না, বরং জিমে যাওয়ার প্রয়োজনও কমে যাবে। সুস্থতার জন্য নিরাপদ খাবার নিজের ঘরেই তৈরি হবে। সুস্থতা আর সৌন্দর্যের এক অসাধারণ কম্বিনেশন।

আমরা সামাজিক বন হয়তো তৈরি করতে পারব না, কিন্তু নিজের চারপাশটা তো সবুজে বদলে নিতে পারি। ছাদবাগান বা বারান্দাকে শুধু সাজাবেন না—প্রতিটি টবকে অক্সিজেন জেনারেটরে রূপান্তর করে নিন। জায়গার অভাব? দেয়ালকেই সবুজের ক্যানভাস হিসেবে সাজিয়ে নিন।

মনে রাখবেন, প্রকৃতির প্রতিশোধ থেকে বাঁচার উপায় খুব কম! তাই আজ গাছ লাগাবেন, নাকি কাল অক্সিজেন সিলিন্ডারের অভাবে প্রিয়জনের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কাঁদবেন? হাহাকার করবেন?

সিদ্ধান্ত একান্তই আপনার।

Address

Aftabnagar A Block
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when নিরাময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিরাময়:

Shortcuts

Share