05/08/2026
সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম।
বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। তাই বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেবেন না। ফুলের টব, টায়ার, ড্রাম ও অন্যান্য পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন। মশারি ব্যবহার করুন এবং মশার কামড় থেকে নিজে ও পরিবারকে নিরাপদ রাখুন।
জ্বর, তীব্র মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা শরীরে লালচে দাগ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে ডেঙ্গু পরীক্ষা করান।
আপনাদের জন্য বনশ্রী কেয়ার হাসপাতাল লিঃ-এর বিশেষ আয়োজন—প্রতি শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই সেবার সুযোগ গ্রহণ করতে আপনিও চলে আসুন।
ডেঙ্গুসহ যেকোনো অসুস্থতায় চলে আসুন বনশ্রী কেয়ার হাসপাতাল লিঃ-এ।
ঠিকানা: হাউস #৩৪, ব্লক-জে, রোড #৪, বনশ্রী, মেরাদিয়া বাজার থেকে প্রায় ৩০০ গজ দূরে, ঢাকা-১২১৯।
হটলাইন: ০৯৬৪৭-৪০৪০৫০
বনশ্রী কেয়ার হাসপাতাল লিঃ
"Better Care, Better Life"
ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।