Child Disease & Surgical Care - BD

Directions

Child Disease & Surgical Care - BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Child Disease & Surgical Care - BD, Paediatrician, Dhaka.

শিশুদের অনলাইন চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অনলাইন কনসালটেশন এর জন্য এপয়েন্টমেন্ট নিন ⁨01974088128 (whats app) নাম্বারে।

📘ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন➡️ https://m.facebook.com/groups/cdscbd

05/09/2026

📌শিশুর সাধারণ কিছু সমস্যা ও করণীয়

শিশুর সর্দি-কাশি, নাক বন্ধ, পেটের সমস্যা, ডায়াপার র‍্যাশ, কৃমি, ত্বকের বিভিন্ন সমস্যা কিংবা অন্যান্য ছোটখাটো অসুস্থতা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ নেই।

শিশুকে কোনো ওষুধ দেওয়ার আগে তার বয়স, ওজন, শারীরিক অবস্থা এবং ওষুধের সঠিক formulation বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

📌শিশুর ঠান্ডা, কাশি ও নাক বন্ধ হলে

শিশুর সাধারণ সর্দি-কাশির ক্ষেত্রে প্রথমে পর্যাপ্ত তরল, বিশ্রাম এবং নাক পরিষ্কার রাখার দিকে নজর দিতে হবে। নাক বন্ধ থাকলে Normal Saline nasal drops ব্যবহার করা যেতে পারে। রাতে নাক বন্ধ হয়ে ঘুমের সমস্যা হলে শিশুকে মাথা সামান্য উঁচু করে শোয়ানো যেতে পারে।

শিশুর যদি শুষ্ক কাশি থাকে, তাহলে Butamirate Citrate গ্রুপের ওষুধ ব্যবহার করা হয়, যা বাজারে Syrup Bukof/Mirakof নামে পাওয়া যায়।
ডোজ হিসেবে প্রতি ১০ কেজি ওজনে ২.৫ মিলি করে দিনে ০৩ বেলা, ০৫/০৭ দিন দেওয়া হয়।
উদাহরণ হিসেবে, শিশুর ওজন যদি ২০ কেজি হয়, তাহলে ০৫ মিলি করে দিনে ০৩ বেলা, ০৫/০৭ দিন দেওয়া হয়। ১৫ কেজি ওজন হলে একই অনুপাতে ডোজ হিসাব করতে হবে।

কফযুক্ত কাশি হলে SYRUP. BRODIL LEVO (1 mg/5 ml) দেওয়া হয়। ১–৩ বছর বয়সী শিশুর জন্য: ২.৫ মিলি, ৩ বার, ৭ দিন।

শিশুর সাধারণ সর্দি, অ্যালার্জি বা হাঁচির ক্ষেত্রে Cetrizine গ্রুপের ওষুধ ব্যবহার করা হয়। বাজারে এটি Alatrol Pediatric Drop নামে পাওয়া যায়।
ডোজ হিসেবে প্রতি কেজি ওজনে ৩ ফোটা দেওয়া হয়। শিশুর ওজন ৫ কেজি হলে ১৫ ফোটা বা ১ মিলি করে ১ বার এবং ১০ কেজি হলে ৩০ ফোটা বা ২ মিলি করে ১ বার দেওয়া হয়। ২.৫ কেজি হলে একইভাবে ওজন অনুযায়ী হিসাব করতে হবে।

ঠান্ডা বা অ্যালার্জির কারণে নাক বন্ধ হলে Afrin Nasal Drop ব্যবহার করা হয়। এর Generic Name Oxymetazoline Hydrochloride। এটি নাকের ভেতরের ফোলা টিস্যু কমিয়ে নাক বন্ধভাব দূর করতে সাহায্য করে।
ডোজ: ১ ফোটা, ২ নাকের ছিদ্রে, ৩ বেলা।
Afrin Nasal Drop ৩ দিনের বেশি ব্যবহার না করাই ভালো, কারণ দীর্ঘদিন ব্যবহার করলে rebound congestion হতে পারে।

কফযুক্ত কাশিতে শিশুকে আরাম দিতে বয়স উপযোগী উষ্ণ তরল খাবার দেওয়া যেতে পারে। ১ বছরের বেশি বয়সী শিশুকে অল্প মধু দেওয়া যেতে পারে। ১ বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া যাবে না।

গরম পানির সরাসরি ভাপ শিশুকে দেওয়া উচিত নয়, কারণ এতে পোড়ার ঝুঁকি থাকে। ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে Humidifier ব্যবহার করা যেতে পারে। শিশুর পিঠে জোরে চাপড়ানো বা Chest Percussion করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

কাশির সঙ্গে শ্বাস নিতে কষ্ট, বুক দেবে যাওয়া, ঠোঁট নীলচে হওয়া, শিশুর খেতে না পারা, অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া বা দীর্ঘদিন জ্বর থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

📌যেসব বাচ্চা সন্ধ্যার পর হাত-পায়ে ব্যথার কথা বলে, অর্থাৎ Growing Bone Pain থাকে—
Tab. Calbo JR (250 mg): রাতে ১টি করে, চিকিৎসার মেয়াদ ১ মাস।

ব্যথা যদি দিনের বেলাতেও থাকে, নির্দিষ্ট একটি জায়গায় ক্রমাগত হয়, ফুলে যায়, জ্বর থাকে বা শিশুর হাঁটতে সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

📌দাঁত উঠতে দেরি হলে

যেসব বাচ্চাদের দাঁত উঠতে দেরি হচ্ছে বা এখনো দাঁত ওঠেনি—

Syrup.D3 (400IU), Cholecalciferol: ১ মিলি, ১ বেলা, ১ মাস।

বয়স অনুযায়ী ডোজ ঠিক করতে হবে।

📌রাতে নাক বন্ধ হয়ে গেলে

রাতে নাক বন্ধ হয়ে ঘুমের সমস্যা হলে শিশুকে মাথা সামান্য উঁচু করে শোয়ানো যেতে পারে।
এরপরও যদি ঘুমের ব্যাঘাত ঘটে, Norsol/Solo Drop ১ ফোটা করে ২ নাকে দেওয়া হয়।

📌Diaper Rash হলে কী করবেন

ডায়াপার র‍্যাশ শিশুদের খুব সাধারণ একটি সমস্যা। প্রতিবার প্রস্রাব বা পায়খানার পর diaper change করতে হবে।

De-rash Ointment ০৩ বেলা Pampers পরানোর আগে লাগাবেন, ০৭ দিন।

শিশুর Skin বেশি sensitive হলে সম্ভব হলে কিছু সময় Pampers না পরানো ভালো।

📌শিশুর Scabies হলে বাসায় প্রাথমিক চিকিৎসা
আপনার বাচ্চার যদি Scabies হয়, তাহলে Elimate Plus Lotion/Lorix Cream ব্যবহার করা হয়।

রাতে ঘুমানোর আগে মুখ ও মাথা বাদে সারা শরীরে লোশন লাগাবেন। ১২ ঘণ্টা পর সকালে হালকা গরম পানি দিয়ে গোসল করিয়ে দেবেন।

পরিবারের সকল সদস্যকে একই সময়ে একই নিয়মে ব্যবহার করতে হবে। ব্যবহার্য সকল কাপড়-চোপড় ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং লেপ-তোষক রোদে দিতে হবে।
একই নিয়মে ৭ দিন পর আবার লোশন ব্যবহার করবেন।

ডোজ হিসেবে ১–৫ বছরের বাচ্চার জন্য 1/4th tube, ৬–১২ বছরের জন্য 1/2th tube এবং ১২ বছরের বেশি বয়সের জন্য Full tube দেওয়া হয়।

📌শিশুর পেটে ব্যথা হলে (অবশ্যই ডাক্তার দেখানো উচিত)

বাচ্চাদের পেটে ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। তবে পেট ব্যথার কারণ বিভিন্ন হতে পারে।

Syp. VISRAL/ALGIN-এর বয়স অনুযায়ী ডোজ:
৬ মাস–২ বছর: ½ চামচ, দিনে ৩ বার, ভরা পেটে।
২–৬ বছর: ১ চামচ, দিনে ৩ বার, ভরা পেটে।
৬–১০ বছর: ১.৫ চামচ, দিনে ৩ বার, ভরা পেটে।
চিকিৎসার মেয়াদ: ৩–৫ দিন।

📌শিশুর ডায়রিয়া হলে কী করবেন
ডায়রিয়ায় শিশুর শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। তাই প্রথম কাজ হলো পর্যাপ্ত তরল ও ORS দেওয়া।

খাবারের মধ্যে ORS, ডাবের পানি, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মাড়, আলু ভর্তা এবং কলা ভর্তা ভাত দেওয়া যেতে পারে।

ORS বা খাবার স্যালাইন খাওয়ানোর নিয়ম হিসেবে ৬ মাসের আগে খাবার স্যালাইন না দেওয়ার কথা বলা হয়েছে।

২ বছরের কম বয়সী শিশুর জন্য প্রতিবার পায়খানার পর ১০–২০ চামচ এবং ২ বছরের বেশি বয়সী শিশুর জন্য প্রতিবার পায়খানার পর ২০–৪০ চামচ।

Syp. Zinc/Xinc/Nid:
৬ মাসের কম বয়সী শিশুর জন্য ½ চামচ দিনে ২ বার, ১৪ দিন।
৬ মাসের বেশি বয়সী শিশুর জন্য ১ চামচ দিনে ২ বার, ১৪ দিন।

Probiotics/Enterogermina Sachet: ১ প্যাকেট পানি বা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার, ৫ দিন।

📌শিশুর কৃমির ওষুধ দেওয়ার নিয়ম

৩-৬ মাস পরপর বাচ্চাদের কৃমির ওষুধ দিতে হবে।

১৩ মাস–২ বছর বয়সী বাচ্চাদের জন্য প্রথমবার কৃমির ওষুধ দেওয়ার সময় Syp. Delentin/Melphin ব্যবহার করা হয়। ডোজ: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।

২৫ মাস বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য Syp. Solas: ১ চামচ সকালে এবং রাতে, এভাবে ৩ দিন।
অথবা Syp. Almex: ২ চামচ ১ বার, ৭ দিন পর আবার ২ চামচ।

📌শিশুর হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য

শিশুর হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা খাবার হজমে অসুবিধা হলে Ezylife Syrup ব্যবহার করা হয়।

বয়স অনুযায়ী ডোজ:
১–২ বছর: ২.৫ মিলি, ১ বেলা।
২–৫ বছর: ০৫ মিলি, ০১ বেলা।
৫–১২ বছর: ০৫ মিলি, ০২ বেলা।
১২ বছর ও তার বেশি: ০৫ মিলি, ০৩ বেলা।

📌শিশুর নিউমোনিয়া হয়েছে কিনা বুঝবেন কীভাবে

নিউমোনিয়া শিশুর ফুসফুসের সংক্রমণ। সময়মতো লক্ষণ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রাথমিক লক্ষণের মধ্যে সর্দি-কাশির মতো শুরু হওয়া, হালকা থেকে মাঝারি জ্বর, ক্ষুধামন্দা এবং দুর্বলতা থাকতে পারে।

গুরুতর লক্ষণের মধ্যে দ্রুত শ্বাস নেওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক দেবে যাওয়া, ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া, বারবার বমি, খেতে না চাওয়া এবং খুব বেশি দুর্বল বা অসংলগ্ন হয়ে যাওয়া উল্লেখযোগ্য।

দ্রুত শ্বাস নেওয়ার ক্ষেত্রে ২ মাসের কম বয়সে >৬০ বার/মিনিট, ২–১২ মাসে >৫০ বার/মিনিট এবং ১–৫ বছরে >৪০ বার/মিনিট হলে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।

গুরুতর কোনো লক্ষণ দেখা দিলে, শিশু খেতে না পারলে, নিস্তেজ হয়ে গেলে, শ্বাস নিতে কষ্ট হলে বা জ্বর দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

নিউমোনিয়া প্রতিরোধে শিশুর নিয়মিত টিকা নিশ্চিত করুন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিন, বুকের দুধ চালিয়ে যান এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন।

শিশুর কোনো উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, গুরুতর হলে বা ওষুধ দেওয়ার পরও উন্নতি না হলে নিজে থেকে ওষুধ পরিবর্তন না করে চিকিৎসকের পরামর্শ নিন।

Dr.Tanvir Ahmed

02/09/2026

কৃমির ওষুধ খাওয়ার নিয়ম:

১. কৃমি বেশি হলে ৭ দিন এন্টিহিস্টামিন দিন, তারপর কৃমির ওষুধ।
২. ওষুধ খাওয়ানোর রাতে ও সকালে পায়খানার রাস্তা ভালো করে ধুতে হবে।
৩. পরিবারের সবাইকে কৃমির ওষুধ খাওয়াতে হবে।
৪. অরুচি হলে ভিটামিন সিরাপ দিতে হবে।
৫. পায়খানার রাস্তা চুলকালে মলম বা ভেসলিন দিন, জায়গাটা শুকনো রাখুন।

কৃমি প্রতিরোধের উপায়:

১. পরিচ্ছন্নতা বজায় রাখুন।
২. নখ কেটে পরিষ্কার রাখতে হবে।
৩. মুখে হাত দেওয়ার অভ্যাস ছাড়াতে হবে।
৪. খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে।
৫. খালি পায়ে হাঁটা মানা।
৬. পায়খানা কষা না রাখতে পানি ও শাকসবজি খাওয়াতে হবে।
৭. প্রতি ৬ মাস পর (সমস্যা থাকলে ৩ মাস পর) সবাই কৃমির ওষুধ খাবেন।

ডা.তানভীর আহমেদ
এমবিবিএস (রংপুর মেডিকেল কলেজ)
এম.এস(ঢাকা শিশু হাসপাতাল),
পিজিপিএন,আইপিপিএন (শিশু পুষ্টি),
ফেলোশিপ ইন চাইল্ড হেলথ (অস্ট্রেলিয়া)

নবজাতক, শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ও সার্জন। শিশু স্বাস্থ্য, শিশু পুষ্টি ও শিশু চর্মরোগে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত।

📌শিশুর বারবার সর্দি-কাশি আর বয়স অনুযায়ী ওজন না বাড়লে বিষয়টি অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী কিছু প্রাথমিক পরীক্ষা করা যেতে...
26/08/2026

📌শিশুর বারবার সর্দি-কাশি আর বয়স অনুযায়ী ওজন না বাড়লে বিষয়টি অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী কিছু প্রাথমিক পরীক্ষা করা যেতে পারে।

CBC, Chest X-ray, ECG, Echocardiography, Lateral X-ray nasopharynx, Iron profile, Ferritin ও Thyroid profile শিশুর উপসর্গ ও শারীরিক পরীক্ষার ভিত্তিতে প্রয়োজনীয় টেস্ট নির্বাচন করা হয়।

সব শিশুর জন্য সব পরীক্ষা একসাথে প্রয়োজন হয় না। History, physical examination ও growth chart অনুযায়ী সঠিক পরীক্ষা নির্বাচন করাই গুরুত্বপূর্ণ।

ডা. তানভীর আহমেদ
শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ও সার্জন

ময়মনসিংহে ডায়রিয়ার রোটাটেক ভ্যাকসিন পেতে যোগাযোগ : 01974088128 (Whats app)
22/08/2026

ময়মনসিংহে ডায়রিয়ার রোটাটেক ভ্যাকসিন পেতে যোগাযোগ : 01974088128 (Whats app)

21/08/2026

আগামীকাল থেকে নির্ধারিত এলাকায় শুরু হচ্ছে ফ্রি কলেরা টিকা ক্যাম্পেইন।সেসব এলাকার ১ বছরের উপর সবাই পাবে।

Diaper Rash Rx
19/08/2026

Diaper Rash Rx

07/08/2026

📌শিশুদের নেবুলাইজেশন: কোন ওষুধ কখন?

🖍️Windel Plus

Windel Plus-এ ইপ্রাট্রোপিয়াম (Ipratropium)-এর কার্যকর ডোজ থাকে, তবে সালবুটামল (Salbutamol)-এর পরিমাণ তুলনামূলক কম। এই দুই ওষুধের synergistic effect থাকায় ৬ মাস বয়সের পর এই কম্বিনেশন অনেক ক্ষেত্রে ভালো কাজ করে।

সালবুটামলের ডোজ কম রাখার উদ্দেশ্য হলো এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন ট্যাকিকার্ডিয়া (হৃদস্পন্দন বেড়ে যাওয়া) এবং অন্যান্য সাইড ইফেক্ট কমানো।

বয়সভেদে ব্যবহার

* জন্ম–২ মাস: শুধু Normal Saline দিয়ে নেবুলাইজেশন করা যেতে পারে।
* ২–৬ মাস: সাধারণত শুধু Ipratropium ব্যবহার করা হয় (Windel Plus নয়)।
* ৬ মাসের পর: প্রয়োজন অনুযায়ী Windel Plus বিবেচনা করা যেতে পারে।

🖍️Normal Saline ও Hypertonic Saline

Ipratropium, Windel Plus এবং Budicort সবগুলোর সাথেই Normal Saline মিশিয়ে ব্যবহার করা যায়। কিছু ক্ষেত্রে ৩% Hypertonic Saline (NaCl)-ও ব্যবহৃত হয়, তবে এটি রোগীর অবস্থা ও চিকিৎসকের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

🖍️Bronchiolitis-এ নেবুলাইজেশন ও স্টেরয়েড

Bronchiolitis-এ নেবুলাইজেশন ও স্টেরয়েডের ভূমিকা এখনো বিতর্কিত। তবে বাস্তব চিকিৎসা অভিজ্ঞতায় অনেক রোগীর ক্ষেত্রে উপকার পাওয়া যায়।

🖍️Budicort ব্যবহারের বিষয়ে

শুধু Budicort ব্যবহার করার চেয়ে Windel বা Windel Plus-এর সাথে ব্যবহার করলে অনেক সময় ভালো ফল পাওয়া যায়। এতে synergistic effect পাওয়া যায় এবং bronchiolar edema কমাতে সহায়তা করতে পারে।

তবে Budicort একটি স্টেরয়েড, তাই যদি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বা ফুসফুসে consolidation-এর সম্ভাবনা থাকে, তাহলে সাধারণত এটি এড়িয়ে চলাই ভালো।

🖍️ইনহেলার বনাম নেবুলাইজার

কোভিড-১৯ মহামারির সময় অনেক সময় নেবুলাইজারের পরিবর্তে Salbutamol, Salbutamol + Ipratropium, অথবা Ipratropium inhaler স্পেসার দিয়ে ব্যবহার করা হয়েছে এবং ভালো ফলাফল পাওয়া গেছে।

🖍️Asthma ও Wheezy Child

Asthma-তে Budicort অত্যন্ত কার্যকর একটি ওষুধ।

বিশেষ করে Wheezy Child-এর ক্ষেত্রে, যেখানে—

* জ্বর নেই,
* ফুসফুসে crepitation নেই,
* শুধু rhonchi (wheeze) শোনা যায়,

সেখানে Budicort অনেক সময় ভালো ফল দেয়।

শিশুর বয়স, ওজন, রোগের তীব্রতা এবং সঠিক রোগনির্ণয়ের ওপর ভিত্তি করে নেবুলাইজেশনের ওষুধ ও ডোজ নির্ধারণ করা উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শুরু বা পরিবর্তন করা উচিত নয়।

🖍️নেবুলাইজেশন ডোজ

✅ মোট নেবুলাইজেশন সল্যুশন = ৩ মি.লি.

🔹 Salbutamol

* ডোজ: 0.03 mL/kg
* ১০ কেজি: Salbutamol 0.3 mL + NS 2.7 mL
⚠️ ২ মাসের কম বয়সে সাধারণত উপকারী নয়।

🔹 Ipratropium (Iprex)

* ডোজ: 0.1 mL/kg
* ১০ কেজি: Iprex 1 mL + NS 2 mL
* Salbutamol-এর সাথে: Salbutamol 0.3 mL + Iprex 1 mL + NS 1.7 mL

🔹 Windel Plus

* ডোজ: 0.15 mL/kg
* ১০ কেজি: 1.5 mL + NS 1.5 mL

🔹 Budicort

* ৬ মাস–১২ বছর: 1 mL + NS 2 mL
* >১২ বছর: 2 mL + NS 1 mL

লেখা: Dr.Tanvir Ahmed
For online consultation: 01974-088128 (whats app)

03/08/2026

📌সবচেয়ে ভালো কাশির ওষুধ কোনটি?

কাশির ওষুধকে কাজের ধরন অনুযায়ী ৪ ভাগে ভাগ করা যায়

🖍️১️.Pharyngeal Demulcents (গলার আরামদায়ক ওষুধ)

গলার জ্বালা, খুসখুসে ভাব ও প্রদাহ কমিয়ে সাময়িক আরাম দেয়। সাধারণত গলার সংক্রমণ বা খুসখুসে কাশিতে উপকারী।

উদাহরণ:

Lozenges
Lozenges

🖍️২️. Expectorants / Mucolytics (কফ পাতলা করার ওষুধ)

ঘন কফ পাতলা করে সহজে বের হতে সাহায্য করে। তাই কফযুক্ত (Productive) কাশিতে ব্যবহার করা হয়।

উদাহরণ:
→ Ambrox, Boxol
→ Mucolyt, Mucospel
→ Mucomyst, Viscotine
→ Abexol

🖍️৩️.Cough Suppressants (Antitussives) (কাশি কমানোর ওষুধ)

মস্তিষ্কের Cough Center এর কার্যক্রম কমিয়ে কাশি কমায়। শুকনো (Dry), বিরক্তিকর বা রাতে ঘুমের ব্যাঘাত ঘটানো কাশিতে ব্যবহার করা হয়।

উদাহরণ:

→ Dexpoten, A-Cof
→ Mirakof, Bukof

বি:দ্র: কফযুক্ত (Productive) কাশিতে সাধারণত Cough Suppressant ব্যবহার করা উচিত নয়, কারণ এতে কফ বের হওয়া বাধাগ্রস্ত হতে পারে।

🖍️৪️. Bronchodilators / Adjuvant Antitussives

যখন Bronchospasm হয়ে থাকে, তখন শ্বাসনালী প্রসারিত করে কাশি ও শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে।

উদাহরণ:
→ Sultolin
→ Levostar

এগুলো সাধারণত হাঁপানি, Wheezing বা Bronchospasm থাকলে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত।

📌কোন কাশিতে কোন ওষুধ?

🔹 গলা জ্বালা বা খুসখুসে কাশি
Strepsil
Vicks Lozenges
Difflam Lozenges

🔹 শুকনো (Dry) কাশি
Dextromethorphan
Butamirate

🔹 কফযুক্ত (Productive) কাশি
Ambroxol
Bromhexine
Acetylcysteine
Guaifenesin-containing preparations

এগুলো কফ পাতলা করে সহজে বের হতে সাহায্য করে।

📌যদি অ্যালার্জিজনিত শুকনো কাশি হয়:

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে Antihistamine যোগ করা যেতে পারে। কিছু ক্ষেত্রে Montelukast ব্যবহার করা হয়। যদি Bronchospasm বা Wheezing থাকে, তখন Salbutamol/Levosalbutamol প্রয়োজন হতে পারে।

কাশি কোনো রোগ নয়; এটি শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। কারণ না জেনে শুধু কাশি বন্ধ করার ওষুধ খাওয়া সবসময় সঠিক নয়। কফযুক্ত কাশিতে অযথা কাশি বন্ধ করলে কফ জমে থাকার ঝুঁকি বাড়তে পারে।

শিশু, গর্ভবতী নারীদের ক্ষেত্রে নিজে থেকে কাশির ওষুধ শুরু না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। কারন আমরা ডাক্তাররা প্রয়োজনীয় হিস্ট্রি নিয়ে কাশির ধরন বুঝে ড্রাগ সিলেক্ট করে থাকি। নিজের চিকিৎসা নিজে করলে সাময়িক উন্নতি হতে পারে, তবে লং টার্মে ভালো কিছু বয়ে আনে না।

©Dr. Tanvir Ahmed
Founder, CDSC-BD

27/07/2026

📌বাসায় ইমার্জেন্সি কোন সমস্যা হলে প্রাথমিক চিকিৎসা কি দিবেন তা নিয়ে আমাদের অনেক সংশয় থাকে।

নিচে কিছু ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এটা মূল চিকিৎসা নয়। পূর্ণ চিকিৎসার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার দেখাবেন।

১। জ্বর হলে-

🔹Drop Napa/Ace/Renova/Tamen
ওজন × ৩ = তত ফোঁটা ৬ ঘন্টা পর পর (প্রয়োজনে ৪ ঘন্টা পরেও দেয়া যাবে)।
(জ্বর ১০০°F- ১০২°Fহলে)

অথবা
ওজন × ০.২ = তত মিলি ৬ ঘন্টা পর পর জ্বর,প্রয়োজনে ৪ ঘন্টা পরেও দেয়া যাবে।
(জ্বর ১০০°F- ১০২°Fহলে)

♦️তবে ২৪ ঘন্টায় ৪ বারের বেশি প্যারাসিটামল দিবেন না।

🔹জ্বর ১০২ ডিগ্রী ফারেন হাইট বা তার বেশি হলে সাপোজিটারি দিতে হবে।(ওজন (কেজি)* ১৫ মিলিগ্রাম - এভাবে যত হয় তত হিসাব করে দিবেন।

(তবে জ্বর আসলে নিয়ম হচ্ছে আগে কুসুম গরম পানি দিয়ে ফ্যান চালিয়ে ভালো করে গা মুছতে হয়)

🔹syrup. Napa/Ace/renova/Tamen

প্রতি ৮ কেজির জন্য ১ চামচ হিসেবে ৬ ঘন্টা পর পর, প্রয়োজনে ৪ ঘন্টা পর দেয়া যাবে।

২। সর্দি/ ঠান্ডা হলে-

🔹Syp Tofen / Fenat

বয়স: ৬ মাস - ৩ বছর: হাফ চামচ দুই বেলা
৩ বছর ঊর্ধ্বে: ১ চামচ ২ বেলা

৩। নাক বন্ধ মনে হলে-

🔹নাকের ড্রপ

Drop Norsol/solo/ Nosomist
০-২ বছর পর্যন্ত: ২ ফোঁটা ২-৬ ঘন্টা পর পর প্রয়োজন হলে দিবেন।

🔹 Rynex/ Xylocon/ Oxynex/afrin 0.025% - ২ ফোঁটা করে নাকের প্রতি ছিদ্র - ২-৩ বেলা।

⭕সর্বোচ্চ ৫-৭ দিন দেয়া যায়।

৪। কফ যুক্ত কাশি হলে-

🔹Syrup. Ambrox/ Ambolyt/ Boxol

২-৫ বছর : হাফ - ১ চামচ ৩ বেলা
৫-১০ বছর : ১- ১.৫ চামচ ৩ বেলা

🔹 Drop Ambrox/ ambolyt

০-৬ মাস: ০.৫ মিলি ২ বার
৬-১২ মাস: ১ মিলি ২ বার
১-২ বছর: ১.২৫ মিলি ২ বার

৫। শুকনো কাশি হলে-

🔹 Drop. Bukof /Mirakof/ Miraten

২-১২ মাস: ০.৫ মিলি ৩-৪ বার
২-৩ বছর : ১ মিলি ৩-৪ বার

🔹 Syrup. Bukof /Mirakof/ Miraten

৩-৬ বছর : ১ চামচ ৩ বার

৬-১২ বছর : ২ চামচ ৩ বার

৬।ডায়রিয়া হলে-

🔹 Syp Xinc/Nid-

-প্রতি ১০ কেজি ওজনের জন্য ১ চামচ করে ২ বেলা - ১০-১৪ দিন।১০ কেজির কম ওজন হলে হাফ চামচ করে দুই বেলা।

🔹ORS (খাবার স্যালাইন)

যত কেজি তার দ্বিগুণ চামচ করে খাওয়াবেন প্রতিবার পাতলা পায়খানার পর বা বাচ্চা যদি নিজ থেকে খেতে চায় তাহলেও দেয়া যাবে। যদি বমির ভাব হয় তাহলে অল্প অল্প করে খাওয়াবেন।

৭। কোষ্ঠকাঠিন্য/ পায়খানা কষা হলে -

🔹 Syp Sopilax/ Avolac

প্রতি ৪ কেজি ওজনের জন্য ১ মিলি হিসাব করে রাতে খাওয়াবেন - সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত

🔹 ১ বছর বয়সের বেশি হলে প্রতিদিন সকালে ইসুবগুলের ভুসি খাওয়াতে পারবেন খাবারের সাথে মিশিয়ে

৮। খাবারে রুচি আসার জন্য-

🔹 Syp Bicozin/Pogo/Vitagrow

বয়স ০-১২ মাস : হাফ চামচ ১ বার ১ মাস
১ বছর ও তদুর্ধ্ব : ১-২ চামচ ১ বেলা ১ মাস

🔹Tab. Lysivin

-বয়স ১ বছরের কম হলে -অর্ধেক ট্যাবলেট বুকের দুধের সাথে মিশিয়ে প্রতিদিন একটি করে ৩০ দিন।

-বয়স এক বছরের বেশি হলে -একটি ট্যাবলেট বুকের দুধ বা পানির সাথে মিশিয়ে প্রতিদিন একটি করে ৩০ দিন।

⭕ভিটামিন বেশিদিন খাওয়ানো একদমই অনুচিত।

৯। কৃমির ঔষধ -

🔹যদি বাচ্চার বয়স ১-২ বছর হয়,
syp.Almex (200mg/5ml)
আজকে এক চামচ, সাত দিন পর এক চামচ ।
🔹যদি বাচ্চার বয়স ২ বছরের বেশি হয়,
syp.Almex (200mg/5ml)
আজকে ২ চামচ, ৭ দিন পর আবার দুই চামচ।
🔹পরিবারের সবাই একসাথে কৃমির ওষুধ খেতে হয়।
🔹১ বছরের নিচে কৃমি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়াবেন।

১০। ভিটামিন ডি -

🔹এক বছরের নিচে হলে 400 ইউনিট প্রতিদিন।
Osteo D Drop (200IU/1ml)
২ মিলি দিনে এক বেলা (সময় নির্ভর করবে)।

🔹এক বছরের উপরে হলে 600 ইউনিট প্রতিদিন
Osteo D Drop (200IU/1ml)
১.৫ মিলি দিনে দুই বেলা/ ৩ মিলি এক বেলা (সময় নির্ভর করবে)।

১১। বমির সাথে পায়খানা কষা থাকলে -

🔹Omidon drop (5mg/1 ml)
ওজন (কেজি)* ০.৩ মিলিগ্রাম ৮ ঘণ্টা পর পর
পায়খানা পাতলা হলে বন্ধ।

১২।বমির সাথে পায়খানা পাতলা থাকলে -

🔹 Syrup. Zofra/Emistat (4mg/5 ml)
ওজন (কেজি)* ০.১৫ মিলিগ্রাম ৮ ঘণ্টা পর পর

১৩। বাচ্চার পেটে গ্যাস মনে হলে -

🔹Flacol Drop-

২ বছরের নিচে হলে -৪ ফোটা ৬ ঘন্টা পর পর
২-১২ বছরের মধ্যে হলে -৮ ফোটা ৬ ঘন্টা পরপর

১৪। বাচ্চাদের ঘন ঘন পানির মত পায়খানা হলে -

🔹 Acteria kidz-

৫ দিনে ৫ প্যাকেট এক চামচ বুকের দুধ বা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। (ডাক্তারের পরামর্শ খাওয়ানো উচিত)

১৫। ৮ বছরের কম বয়সে শিশুরা যদি তিন দিনের বেশি পায়খানা না করে বা যদি তার কষ্ট হয় পায়খানা করতে তাহলে -

🔹 Supp. Glyssup (1.15gm)
১ টি সাপোজিটরি মলদ্বারে দিবেন ১০ মিনিটের মধ্যে পায়খানা না করলে আরো একটি দিতে পারবেন।

১৬।যদি বাচ্চা প্রস্রাব না করে তাহলে কি করবেন -

🔹ছয় মাসের কম হলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান
🔹ছয় মাসের বেশি হলে পানি এবং তরল জাতীয় খাবার খাওয়ান।
🔹কুসুম গরম পানির সেক দিন তলপেটে।
🔹বাথরুমে নিয়ে পানির টেপ ছেড়ে আওয়াজ শুনান।

আমি আবারো বলছি এটা ইমারজেন্সি চিকিৎসা, মূল চিকিৎসা নয়। বাসায় এই চিকিৎসা শুরু করে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাতে হবে।

সবাই নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।

26/07/2026

দাঁত তো প্রতিদিনই মাজেন, কিন্তু কী দিয়ে মাজছেন, কখনও ভেবে দেখেছেন?

❌ সম্প্রতি SDO-এর এক গবেষণায় দাবি করা হয়েছে, পরীক্ষা করা বেশ কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে:

• Mediplus Fluoride Gel

• Close Up Red Hot

• Close Up Menthol Fresh

• Signal Green Tea

• Pepsodent Advance Salt

• Himalaya Complete Care

• Sensodyne Fresh Mint

❌ শিশুদের টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে:

• Kodomo Ultra Shield Formula (Strawberry)

• Meril Baby Strawberry

• Meril Baby Orange

• Pepsodent Kids Orange

✅ তবে একই গবেষণায় নিচের টুথপেস্টগুলোতে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি:

• Genfresh

• Parachute Just for Baby (Mango)

• Close Up Red Hot Zinc Fresh Technology

• Kodomo Orange

টুথপেস্ট কেনার সময় আপনি কী দেখেন—ব্র্যান্ড, নাকি দাম?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Child Disease & Surgical Care - BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category