Sabus world

Sabus world Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sabus world, dhaka, Dhaka.

নারীরা কেন শ্বশুর শ্বাশুরির থেকে আলাদা হয়ে যেতে চায়?শ্বশুর বাড়িতে বলা হয় যে এই বাড়ির মেয়ে সে। কিন্তু বাবার ঘরে নারী সোফা...
01/05/2026

নারীরা কেন শ্বশুর শ্বাশুরির থেকে আলাদা হয়ে যেতে চায়?

শ্বশুর বাড়িতে বলা হয় যে এই বাড়ির মেয়ে সে। কিন্তু বাবার ঘরে নারী সোফায় যেভাবে বসতো সেভাবে সে শ্বশুর বাড়িতে বসলে বলা হবে বউকে কিছুই শেখায় নাই। বাবার বাড়িতে নারী যেভাবে কোন কিছু না ভেবে নিজের মত মুখে খাবার ভরিয়ে কিংবা ইনফরমাল ভাবে রিলাক্সড হয়ে খেতে পারে সেইটা তো শ্বশুর বাড়িতে পারে না। বাবার বাড়িতে নারী ঘরে যে পোশাকে ঘুরে শ্বশুর বাড়িতে তো পারে না। বাবার বাড়িতে কিছু ভাল না লাগলে একটা নারী চিল্লালে সেইটা রাগ শ্বশুর বাড়িতে সেইটা চিল্লালে হয়ে যায় বেয়াদবী। নারী বাবার বাড়িতে যখন তখন ঘুমাতে পারে কিন্তু শ্বশুর বাড়িতে পারে না। নারী বাবার বাড়িতে মুড সুইং হলে দরজা আটকিয়ে পারসোনাল স্পেস নিয়ে আবার স্বাভাবিক হয়ে বের হয়। কিন্তু শ্বশুর বাড়িতে হাল্কা দরজা লাগানোই খারাপ কাজ। মেয়ে বলে বাড়িতে আনলেও একটা নারী ফিল করে যে এইখানে তার একটায় কাজ সেইটা হলো সুপারম্যানের মত একটা চরিত্রে থাকা। দিন রাত বাড়ির সব কাজ করো, সবার সাথে মেপে কথা বলো, একদম ডিসিপ্লিনে চলো, কোন ক্লান্তিতে ভুগা যাবে না।

নারী অনেক আশা নিয়ে বিয়ে করে যে নারী বলে বাবার বাড়িতে অনেক স্বাধীনতা পায়নি। কিন্তু শ্বশুর বাড়ি এসে দেখে বাবার বাড়ির থেকেও এইটা আরো ভয়ংকর জেল খানা। তখন নারী স্বামীকে চাপ দেয় চলো আলাদা হই। পুরুষ ভাবে বাপ মাকে দেখতে পারে না, বাপ মাকে খরচ দিলে দেখতে পারে না। এর জন্য সে আলাদা হতে চায়।

নারীর নিজের কোন বাড়ি নেই। যে জন্ম ঘরে জন্ম হয় সেইটা বাবার বাড়ি, যে বাড়িতে বিয়ে হয় সেইটা শ্বশুর বাড়ি আর স্বামী মারা গেলে শ্বশুর বাড়ি হয়ে যায় ছেলের বাড়ি। নারী নিজের একটা ঘর চায়। নারী নিজের স্বাধীনভাবে থাকার মত একটা ঘর। যে ঘরে সে আসলে যেমন সেভাবেই মুক্তভাবে বাঁচবে। নারীকে বাবার ঘরে রোল প্লে করতে হয়, আবার স্বামীর ঘরেও আবার সন্তানের ঘরেও। নারী আলাদা হতে চাইছে মানে সে একটা নিজের ঘর চায়। নিজের ঘর। যেখানে নেই গোড়ামি, কালচারের নামে কঠিন নিয়ম, যেখানে তাকে সুপারম্যান হওয়ার অভিনয় করতে হবে না।

25/03/2026

পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি কিংবা সিএনজি থেকে নেমে দাঁড়াবেন।

ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে দাঁড়াবেন।

রেলের লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যাবেন।

ট্রেনের ছাদে উঠবেন না।

লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না।

অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না।

মহাসড়কে সিএনজি অটোরিকশা নিয়ে উঠবেন না।

হ্যালপার গাড়ি চালালে প্রতিবাদ করুন,প্রয়োজনে গাড়ি থেকে নেমে যাবেন।

ইদানীং এইগুলোওই সবচেয়ে বেশি হচ্ছে এইগুলোও আমাদের নিজেদের ব্যাক্তিগতভাবে সচেতন থেকে মোকাবিলা করতে হবে।

20/03/2026

Mehedi design

20/03/2026

Baby hand mehedi design

19/03/2026

Mehedi design for this eid

Address

Dhaka
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabus world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share