03/05/2026
"একটু আরাম দিতে গিয়ে, নিজের হাতেই ছেলেকে শে'ষ করে ফেললাম!"
রাতে বাচ্চার শ্বাস একটু দ্রুত হচ্ছিল… বুক উঠানামা করছিল। মা ভয় পেয়ে গেলেন। আগেও ডাক্তার নেবুলাইজ দিয়েছিলেন—
তাই ভাবলেন, একবার দিই। দিলেন।
কিছুক্ষণ পরও মনে হলো শ্বাস ঠিক হয়নি।
আরেকবার দিলেন।
তারপর আবার।
কারণ মা ভাবলেন—
নেবুলাইজ তো আর ভয়ের কিছু না, শ্বাস খুলে যাবে।
কিন্তু মা জানতেন না— নেবুলাইজারের ধোঁয়ার সাথে শরীরে ঢুকছিল বারবার শক্ত ওষুধ।
আর সেই ওষুধের নাম— Salbutamol.
এই ওষুধ বেশি গেলে শিশুর— হার্ট অস্বাভাবিক জোরে ধড়ফড় করতে পারে, হাত-পা কাঁপতে পারে, রক্তের potassium কমে যেতে পারে, এমনকি dangerous heart rhythm change-ও হতে পারে।
Repeated nebulized salbutamol -এর পর শিশুদের severe hypokalemia, ECG change, hypotension পর্যন্ত documented হয়েছে মেডিকেল কেস রিপোর্টে।
মা কিছুই বুঝতে পারেননি। তিনি শুধু দেখলেন— বাচ্চার হাত ঠাণ্ডা। হার্ট খুব জোরে ধুকপুক করছে। শরীর কাঁপছে।
তিনি ভাবলেন— “শ্বাস কষ্টের কারণেই এমন”
তাই আরেকটু কোলে নিলেন। আরেকটু সান্ত্বনা দিলেন।
কিন্তু কয়েক মিনিটের মধ্যে বাচ্চা ঝিমিয়ে গেল।
চোখ আধবোজা। শ্বাস অনিয়মিত।
মা পাগলের মতো ডাকছেন— “বাবু… বাবু… কথা বলো… চোখ খোলো…” 😭
কোনো সাড়া নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলো।
ডাক্তাররা চেষ্টা করলেন। অক্সিজেন দিলেন।
CPR হলো।
কিন্তু কখনও কখনও repeated medicine overdose + severe breathing distress মিলে শরীরকে এমন ধাক্কা দেয়, ছোট্ট হার্টটা আর টিকতে পারে না।
মায়ের শুধু একটাই কথা ছিল—
“আমি তো ওকে ভালো করতে চেয়েছিলাম…
আমি তো জানতাম না বারবার নেবুলাইজ এত ভয়ংকর হতে পারে…” 😭
শুনুন সব মায়েরা—
নেবুলাইজার কোনো সাধারণ ভাপ না।
এটা medicine.
ডাক্তার ৪/৬ ঘণ্টা পর বললে—
আপনি ২০–৩০ মিনিট পরপর দেবেন না।
“আরেকবার দিলে ক্ষতি কি?” —এই চিন্তাই বিপদ।
এই লক্ষণ দেখলে আর নেবুলাইজ না, সোজা হাসপাতাল
🔸হার্ট খুব দ্রুত চলা
🔸হাত কাঁপা
🔸শরীর ঠাণ্ডা
🔸বাচ্চা অস্থির/ঝিমিয়ে যাওয়া
🔸শ্বাস আরও খারাপ হওয়া
মনে রাখবেন—
Saline neb আর Salbutamol neb এক না। একটা moisture, একটা powerful bronchodilator medicine.
Medicine মানে side effect আছে। Dose আছে। Limit আছে।
আজকের পর নিজের ইচ্ছায় বারবার নেবুলাইজ দেবেন না।
কারণ…
মায়েরা সন্তানকে মা'র'তে চান না।
কিন্তু না জেনে করা ছোট্ট ভুলও আজীবনের কান্না হয়ে যায়।
একজন মা হলেও যেন পড়ে।
পোস্টটা শেয়ার করুন। 😭🙏
-সংগৃহীত।