19/03/2020
"মাস খানেক ধরে কারণে অকারনে চুল পড়ছে মাহবুবের। চুল পড়াটাই এখন তাঁর মাথাব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। চুল পড়তে পড়তে এমন হাল যে এখন মাথায় টাক পড়ে যাবার অবস্থা। চুল পড়া সমস্যা নিয়ে জর্জরিত নারী পুরুষ নির্বিশেষে সবাই। একটা সময় আমরা দেখেছি যে আমাদের নানি দাদীরা তাদের শেষ বয়সে এসেও মাথা ভর্তি চুল নিয়ে ঘুরে বেড়িয়েছেন, আর যা এখন অনেকটা গল্পের মতো শোনায়। বর্তমানে দেখা যায় অনেক কম বয়সী ছেলে মেয়েদের চুল পড়া সমস্যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। হেয়ার ক্লিনিকের বিশেষজ্ঞদের সাথে কথা বলে চুল পড়া রোধের বেশ কিছু উপায় নিচে তুলে ধরা হলো:
# নিয়মিত চুলে তেল দেয়াঃ
চুলে নিয়মিত নারিকেল ও রোজমেরি ল্যাভেন্ডার তেল দিলে চুল মসৃণ ও স্বাস্থ্যবান থাকে। চুল পড়া বন্ধ বা চুলের যত্ন নিতে অবশ্যই নিয়মিত মাথায় তেল দিতে হবে এবং চুল ম্যাসেজ করতে হবে। নারিকেল তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, যা যেকোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ থেকে চুলকে রক্ষা করে।
# কেমিক্যালযুক্ত শ্যাম্পু প্রত্যাহার এবং কন্ডিশনার ব্যবহারঃ
চুলের যত্নে কেমিক্যালযুক্ত শ্যাম্পুকে ‘না’ বলুন। কেমিক্যালযুক্ত উপাদানগুলো চুলের কোনো ক্ষতি না করে কার্যকরভাবে মাথার তালু পরিষ্কার করে। অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে: কন্ডিশনার ব্যবহার করলে চুল কেবল উজ্জ্বলই হয় না; এটি চুলের গোড়াকে মজবুত করে ও চুলকে মসৃণ করে।
# হালকা কুসুম পানির ব্যবহার ও হেয়ারপ্যাক :
অনেকে মনে করেন, গরম পানি দিয়ে পরিষ্কার করলে চুল ভালো থাকে। এটি একেবারেই ভুল ধারণা। গরম পানি মাথার তালুর গুরুতর ক্ষতি করে, এতে চুল পড়ে ও চুল দুর্বল হয়ে যায়। তাই চুল ধুতে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা সবচেয়ে উপযোগী। যদি খুব বেশি চুল পড়তে থাকে তাহলে হেয়ার প্যাক ব্যবহার করুন।
ঘৃতকুমারী, আমলকী, শিকাকাই, নিমের গুঁড়ো একই পরিমাণে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন কিংবা ডিম, মেথির গুঁড়ো ও টক দই মিশিয়ে প্যাক তৈরি করে চুলে দেওয়া যেতে পারে। সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। প্যাক ধুতে সহনীয় হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে।
# গরম বাতাস চুলের জন্য ক্ষতিকরণ: কোনো ধরনের গরম বাতাস বা হিট চুলে নেওয়া যাবে না। এটি চুলের জন্য মারাত্মক ক্ষতিকর।
চুলের যত্নে হেয়ার ক্লিনিক সর্বদা আপনাদের পাশে আছে, সঠিক চিকিৎসা ও পরামর্শের জন্য আজই চলে আসুন হেয়ার ক্লিনিকের বিশেষজ্ঞদের মতামত নিতে।
LABAID CARDIAC HOSPITAL, Level 4, Room:416, House 5, Road 4, Dhanmondi. Dhaka, Bangladesh 1205. Mobile : 01915-229185