Dr Al Mamun FMC

Call Directions Contact the practice

Dr Al Mamun FMC অর্থোপেডিক্স এবং সার্জারীর চিকিৎসক।
এমবিবিএস, বিসিএস
এফসিপিএস (অর্থোপেডিক্স)এফপি
পিজিটি (সার্জারী)

Revision ACL reconstruction by bone patellar tendon graft with LET. রোগীটির হাঁটুর ACL লিগামেন্ট অপারেশন করা হয়েছিল  কিছ...
01/09/2026

Revision ACL reconstruction by bone patellar tendon graft with LET.
রোগীটির হাঁটুর ACL লিগামেন্ট অপারেশন করা হয়েছিল কিছু দিন আগে। পুনরায় রোগির হাঁটুর ব্যালেন্স নষ্ট হয়ে গেছে।
পরীক্ষা নিরীক্ষা করে নির্নয় হলো,, Failed ACL reconstruction.
দ্বিতীয় বার একই লিগামেন্টের অপারেশন বেশ জটিল এবং সুন্দর পরিকল্পনার ব্যাপার।
অপারেশনটি সম্পূর্ণ হয়েছে,, শ্রদ্ধেয় সহযোগী অধ্যাপক ডা.আরিফ স্যারের এর টিমের মাধ্যমে।
ACL অপারেশন একটি নিঁখুত পরিকল্পনার ব্যাপার, সাথে সঠিক ডায়ানসিস দরকার।কারন ACL এর সাথে Associated Injury গুলো এড্রেস করা খুবই জরুরী। না হলে এই অপারেশনের উদ্দেশ্য পূরণ হবে না।
সাথে অভিজ্ঞ আর্থ্রোস্কোপিক সার্জন দরকার হয়।
অনেক ব্যায় বহূল অপারেশন।
তাই সঠিক ডক্টর চয়েজ একটি বড় ফ্যাক্টর।

26/08/2026

আসুন ডাক্তারি জ্ঞান দিয়ে আপনার শরীর অল্প কিছু মূল্য দেখাই।
আমরা বয়স্কদের হাঁটু জয়েন রিপলেস করি,, জয়েন্টের দাম আড়াই লাখ হতে সাড়ে ৪ লাখ,, তাহলে আল্লাহর দেয়া নেচারাল জয়েন্ট কেমন দামী হওয়া উচিত?

কোমড়ের জয়েন,, একই রকম দাম,
আড়াই লাখ টাকা।

কাঁধের সোল্ডার জয়েন্ট,, ৫ লাখ টাকার মতো!!

শুধু তিনটা জয়েন্টের হিসাব দিলাম,

সো আল্লাহর শুকরিয়া এবং সারা জীবন গোলামী করেও আপনি এগুলার মূল্য পরিশোধ করতে পারবেন না।

মানুষটি মসজিদের ইমামতি করতেন। এক্সিডেন্ট করে পা ভেঙ্গে যাবার পরে হাঁটু ভাঁজ করতে সমস্যা হয়।বসে নামাজ পড়তে পারেন না। ইমাম...
17/08/2026

মানুষটি মসজিদের ইমামতি করতেন।
এক্সিডেন্ট করে পা ভেঙ্গে যাবার পরে হাঁটু ভাঁজ করতে সমস্যা হয়।বসে নামাজ পড়তে পারেন না। ইমামতি চলে যায়। অত্যন্ত কষ্ট করে চিকিৎসা চালান। হাঁটুতে ছোট্ট একটা লোহার পিন রয়েছে। পরে কোনো চার্জ এবং ভিজিট ছাড়াই বের করে দিয়েছি।
ইমাম, এতিম শিশু এবং প্রতিবন্ধীদের, আমি সাধারণত ভিজিট নেই না।
আমাদের সমাজে মসজিদের ইমামদের সন্মানি অনেক কম। এ সময়ে এতো কম সন্মানি দিয়ে সংসার চালানো দূরহ ব্যাপার।
মসজিদের ইমামদের সন্মানজনক বেতন হওয়া উচিত।

রোগটির নাম কারপাল টানেল সিনড্রম (CTS).সাধারণত ডায়বেটিস, হাইপোথাইরোয়েড, মধ্য বয়স্ক মহিলাদের বেশি হয়। গর্ভাবস্থায়ও রোগটি ব...
14/07/2026

রোগটির নাম কারপাল টানেল সিনড্রম (CTS).সাধারণত ডায়বেটিস, হাইপোথাইরোয়েড, মধ্য বয়স্ক মহিলাদের বেশি হয়। গর্ভাবস্থায়ও রোগটি বেশি হয়।
মূল সমস্যা হাতের তালু ঝিনঝিন, শিরশির, অবশ অবশ লাগে, রাতে বেশি সমস্যা হয়।
সাথে বুড়া আঙ্গুলের গোড়ার পেশি গুলো শুকিয়ে দুর্বল হয়ে যায়। লিখালিখি, সুঁই সুতা গাঁথা এই কাজ গুলো কষ্টকর হয়ে পড়ে।
মূল সমস্যা হলো,, হাতের কবজির ভিতরে একটা মোটা শক্ত পর্দা থাকে,, যেটা মোটা হয়ে যায় এবং পর্দার নিচে একটি গুরুত্বপূর্ণ নার্ভ থাকে যার উপর চাপ সৃষ্টি করে। ফলে নার্ভ টা দুর্বল হয়ে পড়ে।

চিকিৎসার মাধ্যমে এই নার্ভের চাপটা যদি কমানো যায় তাহলে খুবই সুন্দর ফলাফল হয়। রোগি খুবই আরাম পায়।
ছোট্ট একটি অপারেশনেই সমাধান সম্ভব।

বাড়িতে যে সব বাবা মা এমন রোগে ভুগছেন তাদেরকে এক জন অর্থোপেডিক ডক্টর দেখাতে পারেন। সঠিক সমাধান পাবেন inshallah.

ডা.আল মামুন
এমবিবিএস, বিসিএস
সহকারী রেজিস্টার
পঙ্গু হাসপাতাল, ঢাকা।

অর্থোপেডিক সার্জারীতে একটি যুগান্তকারী আবিস্কার এই ইলিজারভ সার্জারী। রাশিয়ার কুরুগান শহরে এর আবিস্কার। সারা দুনিয়াতে এটা...
15/06/2026

অর্থোপেডিক সার্জারীতে একটি যুগান্তকারী আবিস্কার এই ইলিজারভ সার্জারী। রাশিয়ার কুরুগান শহরে এর আবিস্কার। সারা দুনিয়াতে এটা বেশ প্রচলিত একটি অপারেশন।
একটি কথা প্রচলিত রয়েছে,, সব আশা যেখানে শেষ, ইলিজারভ সেখানে শুরু।
আজকে পঙ্গুতে দিন ব্যাপি একটি ওয়ার্কসপ হয়েছে ইলিজারভের উপর। টপিক ছিল, Deformity correction.. মানে বাঁকা হাত পা সোজা করা!!
মোটা দাগে ইলিজারভ এর ব্যবহার হলো,
১।আঁকা বাঁকা হাড় সোজা করা।
২।ছোট হাড়কে লম্বা করা।
৩। বড় হাড়কে ছোট করা।
৪।দীর্ঘ দিন বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা করেও হাড় যেখানে জোড়া লাগে নি সেখানে জোড়া লাগানো!
বাংলাদেশে ইলিজারভ সার্জনদের সোসাইটি হলো ASAMI,,
বর্তমান সভাপতি আমাদের শ্রদ্ধেয় সেতু স্যার।
অত্যন্ত চমৎকার হয়েছে ওয়ার্কসপটি।

15/05/2026

মেহুপাখির কথপোকথন

15/05/2026

রাত ১ টায় পাটুরিয়া ঘাটে ইলিশ মাছ ভাজি সাথে খিচুরী,,

আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিনকে নার্সেস দিবস হিসাবে পালন করা হয়।রোগীদের চিকিৎসার ক্ষেত্...
12/05/2026

আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিনকে নার্সেস দিবস হিসাবে পালন করা হয়।
রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারের পাশাপাশি নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে নার্সরা একটি অবিচ্ছেদ্য অংশ।
বর্তমানে নার্সেস পেশা সরকারী ভাবে অনেক সন্মানের। শুরুতেই ১০ম গ্রেডে নিয়োগ পান। প্রোমোশন পেয়ে ১ম শ্রেণীতে অনেকেই যান। অনেকে পিএইচডি করে ডক্টরেট উপাধী পেয়েছেন।
নার্সেস দিবসে তাদের প্রতি রইল সন্মান।
Today’s international nurses day. Florence Nightingale's birthday is celebrated as International nurses day. They are very important part to treat the patients as like doctors. They are the imminent part of health sector of Bangladesh. At present this profession is very prestigious profession. They starts their job as 10th grade in govt appointment even promoted as 1st class. Lots of them have achieved PhD degree.
Esteem respect to them in this day.

হাঁটুর লিগামেন্ট প্রতিস্থাপন করা হয়েছে আধুনিক টেকনিকে, এডজাস্টেবল লুপ এন্ডোবাটন দিয়ে। স্থান  : পঙ্গু হাসপাতাল, পিংক১ ইউন...
07/04/2026

হাঁটুর লিগামেন্ট প্রতিস্থাপন করা হয়েছে আধুনিক টেকনিকে, এডজাস্টেবল লুপ এন্ডোবাটন দিয়ে।
স্থান : পঙ্গু হাসপাতাল, পিংক১ ইউনিট।

একটি অত্যন্ত খুশির সংবাদ। বিশেষ করে স্যারের ছাত্রদের জন্য।আমাদের শ্রদ্ধেয় ফরিদ স্যার সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়ে...
03/02/2026

একটি অত্যন্ত খুশির সংবাদ। বিশেষ করে স্যারের ছাত্রদের জন্য।
আমাদের শ্রদ্ধেয় ফরিদ স্যার সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়েছেন।
আর্থোস্কোপি এবং আর্থোপ্লাস্টিক সার্জন, বাংলাদেশে নামকরা কয়েক জন সার্জনদের মধ্যে অন্যতম।
স্যারের হাতে কাজ শিখে অসংখ্য ছাত্ররা দেশের বিভিন্ন প্রান্তে আর্থ্রোস্কপিতে প্রাকটিস করছেন সুনামের সাথে।
আমারও সৌভাগ্য হচ্ছে স্যারের তত্ত্বধায়নে কাজ শেখার। আমার থিথিসে কো গাইড হলেন স্যার।
পঙ্গু হাসপাতালে সকল স্তরের কর্মচারীদের নিকট সমান ভাবে জনপ্রিয় আমাদের স্যার।
স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

Address

Dhaka
108

Telephone

+8801862923005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Al Mamun FMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Al Mamun FMC:

Shortcuts

Share

Category