Hasibul Azim Akash

Call Directions Website Contact the practice

Hasibul Azim Akash Psychologist

04/10/2026

ব্রেকআপের পর মানুষটাকে নয়, মিস করি আমাদের পুরোনো জীবনটাকে

03/10/2026

৬ বছরের সম্পর্ক, তবুও কেন আমি একা ?
প্রশ্নঃ আসসালামু আলাইকুম।
আকাশ স্যার সাথে কথা বলতে চাই
আমার বয়স ২৪। আমি একজন স্টুডেন্ট। একটা ছেলেকে খুব ভালোবাসি। লং ডিসটেন্স রিলেশন। ৬ বছরের সম্পর্ক। তার জন্য আমি আমার পরিবার, ক্যারিয়ার, ফিউচার সবে স্যাকিফাইজ করছি। আমি ওকে যতোটা ভালোবাসি ও আমাকে আমার মত করে ভালোবাসে না। সেটা সে নিজেও বলে। একসময় আমার অনেক গুরুত্ব দিত। মেনটালি, ফিন্যানসিয়ালি, হেল্প করত। এখনো ফিন্যানসিয়াল হেল্প করে। কিন্তু মেনটাল সাপোর্ট নেই। বললে বলে এখন বড় হয়ছো ম্যাচিউর হও। তার কাছে এখন আবেগ কাজ করে না। ওর কাছে আমার অনেক এক্সপেক্টেশন, কিন্তু সেইগুলো পাইনা। আমি কখনো টাকা চায় নাই।শুধু চেয়েছি, কেয়ার,গুরুত্ব, সময়, কিন্তু সময়ের সাথে সাথে সব ফিকে হয়ে গেছে। সে তার ইচ্ছা মতো গুরুত্ব দেয়। এসব নিয়ে বলেও বোঝাতে পারি নি।নিজেকে অনেক ছোট মনে হয় এখন। আমি রাগ করলে কেন করলাম কিছুই বলে না। আমি ভাবি ও আমার রাগ ভাঙ্গাবে। কিন্তু করে না। উল্টা রাগ করে কথা অফ করে রাখে। তখন আমি চায় ঝগড়া হলেও কথা বলে মিটমাট করে নিতে। তখন আরো ইগনোর করে। আমি এ সম্পর্ক থেকে বের হতে পারছি না, আবার খুব কষ্ট ও পাচ্ছি তার থেকে। কি করব বুঝতে পারছি না।
প্লিজ বলুন কি করব?? দিন দিন ডিপ্রেশন আমাকে শেষ করে দিচ্ছে।

Ask Me Your Question 👇
Inbox me / WhatsApp me / Fill up google form

02/10/2026

জীবনে ভালোবাসা অনেকভাবেই আসে।
কেউ পরিবার থেকে পায়, কেউ বন্ধুত্বে, কেউ একজন জীবনসঙ্গীর মাধ্যমে।

কিন্তু আমরা যখন জেদ করি,
“আমার শুধু তাকেই চাই”,
তখন কখনো কখনো প্রার্থনা আর জেদের মধ্যে পার্থক্যটা ভুলে যাই।

হয়তো স্রষ্টা আপনার জন্য ভালোবাসা রেখেছেন,
শুধু মানুষটা আপনার কল্পনার মতো নয়।

সবকিছু নিজের ইচ্ছামতো পাওয়াই প্রাপ্তি নয়।
কখনো কখনো মেনে নেওয়াটাও স্রষ্টার প্রতি বিশ্বাসের অংশ। ❤️

01/10/2026

ডিভোর্স কেন হয় ?

30/09/2026

কিছু মানুষ আপনার জীবনে আসবেন সুন্দর মুহূর্ত উপহার দিতে,
আর কিছু মানুষ আসবেন সুন্দর কিছু শিক্ষা দিয়ে যেতে।

দিন শেষে, দুজনই আপনার জীবনের জন্য প্রয়োজনীয় ছিলেন।
কারণ কিছু মানুষ স্মৃতি হয়ে থেকে যান,
আর কিছু মানুষ আপনাকে আরও পরিণত করে দিয়ে যান।

29/09/2026

দ্বীনদার স্ত্রী চান, নিজে কতটা দ্বীনদার?

28/09/2026

বিয়ের আগে প্রেম করবেন না

26/09/2026

কাউকে দেখলে ভালো লাগে, আবার কাউকে দেখলেই ভয় লাগে কেন?
প্রশ্নঃ আমার ইদানিং brain এ কোনো কিছু ঢুকলে বের করতে পারি না। কোনো খারাপ thought, anxiety কোনো কিছুই না। আমি কোনো কিছু তে properly মন দিতে পারি না পড়াশোনাইও না, আগে অনেক নামাজ পরতাম কিন্তু ইদানিং পড়ছি না আমি জানি আমার নিজের ক্ষতি করছি কিন্তু হচ্ছে না।

আমি ২ বছরের মতো সময় ধরে একজনের সাথে relationship এ আছি। ওর সাথে সম্পর্কে যাওয়ার আগে আমি অন্য রকম, এক একটু উগ্র ধরনের মেয়ে ছিলাম। ছেলেদের দেখলে ভালো লাগত, অনেকের সাথে inbox এ কথা বলতাম, flirt করতাম আমার সাথে যে ছেলে পড়ত তাদের সাথেও। ও আমাকে অনেকদিন আগে propose করে কিন্তু আমি রাজি হই নাই তখন, পড়ে বুঝতে পেরে আমি নিজেই অনেক change হই। এখন আমি পূরা change ( in a positive way). আমার boyfriend নিজে একজন depressed মানুষ। একসময় ড্রাগ নিতো, নিজের dreams গুলো fulfil করতে পারে নাই। এ সমস্যা ছোট থেকে ওর ভাই মারা যায় যখন, তখন ও খুব ছোট, বাবাও মারা গেছে, মা অসুস্থ একা থাকে, আমি long distance. University te ২ বার retake খাইছে আরও ২ সেমিস্টার লাগবে শেষ করতে। আমাদের relationship এর শুরুতে ওর কিছু জিনিস নিয়ে আমি anxious feel করতাম ওকে জিজ্ঞেস করতাম কিন্তু কোনো লাভ হয় নাই। ৯-১০ মাস যাওয়ার পর সমস্যা আরও বেড়ে যায়, ও কে একদিন আমি জিজ্ঞেস করি, যখন জিজ্ঞেস করতাম তখন বন্ধ দিতো কিন্তু পরে আবার একি জিনিস even এখনও, এখন বলছে ঠিক করতে পারবে না। আমি কেনো যেনে সেভাবে বলতে পারি না, চাইলেও কথা না বলে বুঝতে দিতে পারি না।

এটার থেকেও বড় সমস্যা, আমি অনেক confident ছিলাম, কিন্তু ইদানিং আমার কেনো যেনো মনে হয় কাউকে দেখলে আমি বোধহয় পছন্দ করি, আমি looks দেখে maybe attracted, কাউকে দেখলে হঠাৎ আমার ভয় হয়, uneasy লাগে, এই নিয়ে শুরু হয় anxiety, কারণ আমি relationship এর আগে এমন ছিলাম, আমি ওকে hurt করলাম! আমি ওকে confidantly কীভাবে বলব যে আমি শুধু তোমার প্রতি attracted? আমিও এমন মেয়ে? আমি শুধু ওর জন্য না নিজের জন্যও নিজেকে control এ রাখতে চায়। আমি এই চিন্তা টাকে বারবার defeat করতে চায় অনেক সময়, আবার হয় না। আমার কী হইছে আমি জানি না। আমি ওকে অনেক ভালোবাসি ও hurt করলে নিতে পারি না ওকেও hurt করতে পারি না। ওর যত্ন নিতে আমার ভালো লাগে। ওর চোখের দিকে তাকালে আমার শান্তি লাগে।

Ask Me Your Question 👇
Inbox me / WhatsApp me / Fill up google form

আমি প্রায়ই এমন মানুষের সঙ্গে কাজ করি, যারা বিয়ের পর বুঝতে পারেন যে তাঁরা আসলে মানুষটিকে নয়, বরং একটি ধারণাকে বিয়ে কর...
25/09/2026

আমি প্রায়ই এমন মানুষের সঙ্গে কাজ করি, যারা বিয়ের পর বুঝতে পারেন যে তাঁরা আসলে মানুষটিকে নয়, বরং একটি ধারণাকে বিয়ে করেছিলেন।

কেউ পারিবারিক চাপের কারণে বিয়ে করেছেন।

কেউ একাকীত্ব থেকে মুক্তি পাওয়ার আশায়।

কেউ ভেবেছেন, বিয়ে হলে সব সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যাবে।

কিন্তু বাস্তবতা হলো, বিয়ে কোনো সমস্যার সমাধান নয়। এটি একটি নতুন অধ্যায়, যেখানে দুজন মানুষ নিজেদের ব্যক্তিত্ব, মূল্যবোধ, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎকে একসঙ্গে গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

তাই বিয়ের আগে শুধু মানুষটিকে জানাই যথেষ্ট নয়। নিজেকেও জানা জরুরি।

গবেষণায় দেখা গেছে, সম্পর্কের দীর্ঘমেয়াদি সন্তুষ্টি শুধু ভালোবাসার ওপর নির্ভর করে না। পারস্পরিক সম্মান, যোগাযোগ, মূল্যবোধের মিল, দায়িত্ববোধ এবং বাস্তবসম্মত প্রত্যাশাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজেকে বোঝা ছাড়া একজন উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

নিজেকে প্রশ্ন করুনঃ
১. আমার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার কী?
২. আমি কি কোনো সমস্যার সমাধান হিসেবে বিয়ে করতে চাই?
৩. আমি কি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত?
৪. এই সিদ্ধান্তের পেছনে কি কোনো Red Flag আছে?
৫. আমাদের মূল্যবোধ, জীবনদর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি কাছাকাছি?

আরও বিস্তারিত জানতে চাইলে আমার ওয়েবসাইটের ব্লগ সেকশন পড়তে পারেন।

📲 প্রয়োজনে থেরাপি সেশনও বুক করতে পারেন।

24/09/2026

কখন সম্পর্ক ছেড়ে দেওয়া উচিত ?

Address

Union Heights, Panthapath
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Hasibul Azim Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hasibul Azim Akash:

Shortcuts

Share

Category