Nutritionist Israt Jahan Priyana

Directions

Nutritionist Israt Jahan Priyana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutritionist Israt Jahan Priyana, Health & Wellness Website, Dhaka.

Assalamu Alaikum ✨
Clinical Nutritionist & Dietitian।।
Provide personalized Diet & Nutrition counseling for Diabetes,PCOS,Thyroid & other clinical conditions.

✔️Chambers:
📍 Dream Fertility Care
📍 Hemayetpur Central Hospital

📩Inbox for appointment

12/10/2026
World Arthritis Day | ১২ অক্টোবর | আর্থ্রাইটিসে জয়েন্টের ব্যথা ও প্রদাহ অনুভূত হয়।  তবে মনে রাখতে হবে, সব ধরনের আথ্রাইট...
12/10/2026

World Arthritis Day | ১২ অক্টোবর |

আর্থ্রাইটিসে জয়েন্টের ব্যথা ও প্রদাহ অনুভূত হয়। তবে মনে রাখতে হবে, সব ধরনের আথ্রাইটিসের পেশেন্টদের খাদ্যসংক্রান্ত পরামর্শ এক হবে না।আর্থ্রাইটিসের ধরন অনুযায়ী বিশেষ খাবারে সতর্ক থাকা উচিত।

১. অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis):
অতিরিক্ত ওজন থাকলে তা নিয়ন্ত্রণ করা উচিত। অতিরিক্ত মিষ্টি, চিনিযুক্ত পানীয়,সফট ড্রিংকস, ভাজাপোড়া ও ফাস্টফুড সীমিত করুন।

২. রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis):
এটি একটি অটোইমিউন রোগ। নির্দিষ্ট কোনো খাবার সবার জন্য নিষিদ্ধের প্রয়োজন নেই। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত ও বেকারি পণ্য কমিয়ে শাকসবজি, ফল, মাছ, পূর্ণশস্য ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবারকে প্রাধান্য দিতে হবে।

৩. গাউট (Gout):
এক্ষেত্রে খাদ্যাভ্যাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কলিজা ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মাংস, অতিরিক্ত লাল মাংস, সামুদ্রিক খাবার, অ্যালকোহল এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সীমিত বা এড়িয়ে চলা প্রয়োজন।

-পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা
এভার ড্রীম ফার্টিলিটি কেয়ার এবং
সেন্ট্রাল হসপিটাল(হেমায়েতপুর,সাভার)

✨যেকোনো শারীরিক সমস্যায় পুষ্টি পরামর্শ পেতে এপয়েনমেন্টের জন্য কল করুন : 01636415041 নম্বরে কিংবা ইনবক্স করুন।

আজ ১১অক্টোবর TimesToday নিউজে প্রকাশিত আমার আর্টিকেল। বিস্তারিত জানতে কমেন্টে সংযুক্ত লিংকে পড়ুন।
11/10/2026

আজ ১১অক্টোবর TimesToday নিউজে প্রকাশিত আমার আর্টিকেল। বিস্তারিত জানতে কমেন্টে সংযুক্ত লিংকে পড়ুন।

গুগলে সার্চ করলেই আপনাদের নিউট্রিশন এন্ড ডায়েট কনসালট্যান্ট ইসরাত জাহান প্রিয়ানাকে পেয়ে যাবেন🫣আরো বিস্তারিত জানতে ফলো কর...
11/10/2026

গুগলে সার্চ করলেই আপনাদের নিউট্রিশন এন্ড ডায়েট কনসালট্যান্ট ইসরাত জাহান প্রিয়ানাকে পেয়ে যাবেন🫣

আরো বিস্তারিত জানতে ফলো করুন Nutritionist Israt Jahan Priyana পেইজটি।

✨যেকোনো শারীরিক সমস্যায় পুষ্টি পরামর্শ পেতে এপয়েনমেন্টের জন্য কল করুন : 01636415041 নম্বরে কিংবা ইনবক্স করুন।

সয়ামিল্কের পায়েস খেতে দারুন😋যাদের গরুর দুধে এলার্জি আছে,হজম হয়না,পিসিওস আছে,লো ফ্যাট মিল্ক গ্রহণ করতে চান,গ্যালাকটোসেমিয়...
10/10/2026

সয়ামিল্কের পায়েস খেতে দারুন😋

যাদের গরুর দুধে এলার্জি আছে,হজম হয়না,পিসিওস আছে,লো ফ্যাট মিল্ক গ্রহণ করতে চান,গ্যালাকটোসেমিয়া আছে তাদের জন্য সয়ামিল্ক বিকল্প হতে পারে।

🥚বিশ্ব ডিম দিবস উপলক্ষে বার্তা—ডিম শুধু সুস্বাদু খাবারের অংশ নয়, এটি উচ্চমানের প্রোটিন, ভিটামিন B12, কোলিন,কপার,জিংক,আয়...
09/10/2026

🥚বিশ্ব ডিম দিবস উপলক্ষে বার্তা—

ডিম শুধু সুস্বাদু খাবারের অংশ নয়, এটি উচ্চমানের প্রোটিন, ভিটামিন B12, কোলিন,কপার,জিংক,আয়রন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের উৎস। শিশুদের বৃদ্ধি, পেশি গঠন,বিকাশ ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

★কারা খাবেন?

১।শিশু, কিশোর-কিশোরী, প্রাপ্তবয়স্ক ও বয়স্করা সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে ডিম খেতে পারেন।
২।গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা বিশেষ কোনো সমস্যায় নিষেধ না থাকলে ডিম খেতে পারেন।

★কারা সতর্ক থাকবেন?

১।ডিমে অ্যালার্জি থাকলে ডিম এড়িয়ে চলতে হবে।
২।হৃদ্‌রোগ, উচ্চ কোলেস্টেরল,কিডনী জটিলতা বা ডায়াবেটিস থাকলে ব্যক্তিগত খাদ্যাভ্যাস ও সামগ্রিক স্বাস্থ্য বিবেচনায় ডিমের পরিমাণ নির্ধারণ করে গ্রহণ করা উচিত।

সবার জন্য ডিম নিষিদ্ধ নয়।কারো ক্ষেত্রে সারাদিনে ১টি আস্ত ডিম বরাদ্দ থাকতে পারে,আবার কারো জন্য ডিমের সাদা অংশ প্রযোজ্য হতে পারে।যা বয়স,শরীরের অবস্থা,রোগের প্রকোপ অনুযায়ী নির্ধারিত হবে।

~পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা
এভার ড্রীম ফার্টিলিটি কেয়ার(ওয়ারী)
সেন্ট্রাল হসপিটাল(হেমায়েতপুর,সাভার)

✨যেকোনো শারীরিক সমস্যায় পুষ্টি পরামর্শ পেতে এপয়েনমেন্টের জন্য কল করুন : 01636415041 নম্বরে কিংবা ইনবক্স করুন।

গতকাল Agrajatra Pratidin নিউজে 'স্বাস্থ্য প্রতিদিন'- অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম🥰
09/10/2026

গতকাল Agrajatra Pratidin নিউজে 'স্বাস্থ্য প্রতিদিন'- অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম🥰

আজ ৭ অক্টোবর Samakal পত্রিকায় প্রকাশিত বর্তমানের আলোচিত টপিক ''জ্বরে প্লাটিলেট বাড়াতে খাদ্যাভাস'' নিয়ে প্রকাশিত আমার লেখ...
07/10/2026

আজ ৭ অক্টোবর Samakal পত্রিকায় প্রকাশিত বর্তমানের আলোচিত টপিক ''জ্বরে প্লাটিলেট বাড়াতে খাদ্যাভাস'' নিয়ে প্রকাশিত আমার লেখা ৯ নং পাতায় সংযুক্ত আছে...

07/10/2026

‎স্বাস্থ্য প্রতিদিন
‎
‎দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান “স্বাস্থ্য প্রতিদিন”-এর এবারের পর্বে থাকছে খাবার, পুষ্টি ও সুস্থতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
‎
‎আমন্ত্রিত পুষ্টিবিদ:
‎ইসরাত জাহান প্রিয়ানা
‎হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতাল
‎
‎সঞ্চালনায়: ‎রোদেলা আক্তার ছোঁয়া
‎
‎কীভাবে বুঝবেন আপনার খাবারে পুষ্টির ঘাটতি আছে কি না? স্বল্প খরচে দেশীয় খাবার থেকেই কীভাবে মিলবে প্রয়োজনীয় পুষ্টি? শিশু, গর্ভবতী নারী ও কর্মব্যস্ত মানুষের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? এসবসহ পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে থাকছে নানা গুরুত্বপূর্ণ আলোচনা।
‎
‎দেখুন শুক্রবার রাত ৮টায়
‎Agrajatra Pratidin extra
‎
‎স্বাস্থ্য সচেতন থাকুন, সুস্থ থাকুন।

#অগ্রযাত্রা_প্রতিদিন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Israt Jahan Priyana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share