15/10/2025
ভদ্র মহিলা মাস তিনেক যাবত হাটু ব্যথ্যা ও পিঠে ব্যথায় ভুগছেন।
ফার্মেসীর ঔষধ খেয়েছেন, সাময়িক ভালো ছিলেন। আবার ব্যথ্যা বৃদ্ধি পাওয়ার পর এক অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিলেন, ঔষধ খাওয়া অবস্থাতেই তার মুখে এবং পায়ে পানি চলে আসে।
তাই ঔষধ বন্ধ করে আবার সেই বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে গেলেন, তিনি ঔষধ পরিবর্তন করে দিলেন।
ভদ্র মহিলা কোথাও থেকে জেনেছেন যে ফিজিওথেরাপি দিলে ব্যথা ভালো হয়। তাই তিনি নিজেই আগ্রহী হয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এর কাছে জানতে চাইলেন ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন কি না???
চিকিৎসক এক কথায় বলে দিলেন ফিজিওথেরাপি চিকিৎসার দরকার নেই।চিকিৎসক এর ব্যাবহার এবং চিকিৎসায় হতাশ হয়ে চেম্বার থেকে বেরিয়ে তার প্রেসক্রিপশন ছিড়ে আরেক হাসপাতালে গেলেন, আরেক জন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নেওয়ার জন্য। সব শুনে তিনিও কিছু ঔষধ প্রেসক্রিপশন করে দিলেন, সাথে কিছু ফিজিওথেরাপি ও লিখে দিলেন, যা রোগের সাথে কোন ভাবেই যায় না।
প্রথমেই দিলেন IRR , এটি একটি সুপার ফেশিয়াল তাপ অর্থাৎ খুব অল্প পরিমাণ গভীরতায় সে কাজ করতে পারে।
পরে দিলেন SWD, যা আগের IRR এর তুলনায় বেশি গভীরতায় কাজ করে।আবার অনেক সময় মহিলাদের ক্ষেত্রে এই SWD ব্যাবহার করা নিষেধ আছে।
ক্লিনিক্যালি ডিপ বা গভীর হিট ব্যাবহার করলে সুপারফেশিয়াল হিটের আর কোন প্রয়োজন পরে না।
এরপর দিলেন TENS, যা ব্যথার ঔষধ এর মতই কাজ করে ( Pain Gate Theory অনুযায়ী)।
এক্ষেত্রে IRR, SWD এবং TENS এর প্রয়োগ কৌশল, ধরন, ডোজ, মাত্রা, ইনটেন্সি কিছুই যথাযথ নিয়মে উল্লেখ নাই।
সাথে ১৪ দিন ব্যায়াম করার জন্য বলে দিলেন।
কিন্তু কি ব্যায়াম করবেন?
কিভাবে করবেন?
কয় বেলা করবেন?
কত সময় করবেন??
তার কিছুই বলে দেন নাই। চিকিৎসা বিজ্ঞানের মতে ব্যায়াম হচ্ছে সবচেয়ে কার্যকর এবং নিরাপদ ঔষধ ( EXERCISE IS THE BEST MEDICINE)। ঔষধ যেমন প্রেসক্রিপশন করে দিতে হয় ঠিক তেমনি চিকিৎসার জন্য ব্যায়াম ও প্রেসক্রিপশন করে দিতে হয়।এর ও নির্দিষ্টভাবে মাত্রা ও প্রোয়োগ কৌশল আছে, বিভিন্ন ধরন ও ভংগী আছে। যার ভিন্নতা নির্ভর করে রোগের ধরনের উপর।
বাংলাদেশের জনগণের একটা অন্যতম অভিযোগ সঠিক চিকিৎসা না পাওয়া এবং চিকিৎসায় হয়রানি। বাংলাদেশের সকল চিকিৎসক যদি Code of Conduct এবং Professional Ethics মেনে চলে এবং প্রয়োজনে Referral নিয়ম মেনে চলে এতে চিকিৎসক এবং রোগী উভয়ই লাভবান হবেন।