ঘুরে দাঁড়াও

ঘুরে দাঁড়াও মনের কষ্ট থেকে দ্রুত উঠে আসার 3 powerful Moves জানতে আমাদের ইনবক্স করুন ও পেইজের ভিডিও গুলো দেখুন Are you struggling to overcome Emotional Pain?
(1)

Relationship conflict is imbalancing your anger and frustration issues? Learn our POWERFUL MOVES to release your Relationship & Emotional PAIN. With 30 days Challenge, you can TRANSFORM your own life with making strong relationship with your kids, and family. TAKE THIS CHALLENGE NOW .

02/09/2026
কেউ আপনাকে অবহেলা করছে ; প্রচন্ডরকমের অবহেলা করছে ; কিন্তু আপনি তবুও তার হাতে পায়ে ধরে তার সাথে থাকতে চাইছেন ..!?বারবার ...
02/09/2026

কেউ আপনাকে অবহেলা করছে ; প্রচন্ড
রকমের অবহেলা করছে ; কিন্তু আপনি তবুও তার হাতে পায়ে ধরে তার সাথে থাকতে চাইছেন ..!?
বারবার ঐ মানুষটার কাছে নিজেকে ; নিজের
কষ্টকে বিশ্লেষন করতে গিয়েও যথার্থ পাত্তাটুকু
তার কাছ থেকে পাচ্ছেন না...!!!
আপনি শুধু বার বার তার অবহেলার শিকার হবেন আর চিন্তা করবেন এই বুঝি কিছুদিন পর ঠিক হয়ে যাবে... !!!
কিন্তু ঠিক আর হয়ে উঠা হয়না...
হয়তো আপনি এরকম কয়েকশত রাত শুধু এইটা ভাবতে থাকবেন ”আর একবার অবহেলা করুক... যদি আর একবার অবহেলা করে ছেড়ে চলে আসবো দুনিয়াতে কি মানুষের অভাব আছে নাকি... !
রাতে এইটা ভেবে ঘুমাবেন সকালে উঠে তার কাছে যাবেন আবার সেই অবহেলা পেয়েছেন কিন্তু ছেড়ে আসতে পারবেন না...!
-
গভীর রাতে চিন্তা করা আর সকাল হলে অবহেলা পাওয়া এইটা আপনার একটা বদ অভ্যাস এবং এই বেহায়া মানসিকতা কিন্তু আসলে একটি ইমোশনাল ডিসঅর্ডার রোগ ...!
যে রোগে আপনি কষ্ট পাবেন,,দুঃখ পাবেন মাঝে মাঝে কাঁদতে থাকবেন... পাগলামি করবেন তাকে অনেক বুঝানোর চেষ্টা করবেন... সব কিছুতে ব্যর্থ হয়ে অনেকসময় ছেড়ে আসার সিদ্ধান্ত নিবেন...
• কিন্তু তার একটু পরে মাথায় এইটা আসবে সে আমার ভালবাসা আমি তাকে একটু মানিয়ে ঠিক করে নিবো...আর অন্তর এভাবে মৃত হয়ে ক্লিনিক্যাল ডিপ্রেশনে রূপ নেয় !!!!!!!!
-
আপনার মাথায় এইটা আসে না কেন যাকে এতদিন ধরে ভালবেসে,,কান্না করে,,অনেক বুঝিয়ে ঠিক করতে পারলেন না তাকে শুধু ভালবাসা দিয়ে কিভাবে ঠিক করবেন...!???

আসল সমস্যা টা হচ্ছে আপনার নিজেরই,,,,,,
যেখানে অবহেলায় একটা গাছ মারা যায়,,যেকোনো প্রাণী তার মালিক থেকে মুখ ফিরিয়ে নেই সেখানে আপনি এত এত অবহেলার পরে এখনো টিকে থাকছেন কিসের আশায়...এত এত অবহেলার পরেও আপনি তার ভালবাসা পাওয়ার আশা করছেন!

√ আপনি কি রোগ সুস্থ করে ঘুরে দাঁড়াতে চাইছেন নাকি এভাবে অবহেলিত হতে চাইছেন ...!!!!
সিদ্ধান্ত আপনার হাতে দিলাম ...!
ক্লিনিক্যাল ডিপ্রেশনে মানুষ ধ্বংস হয়, সাইকো হয়ে উঠে, সুইসাইডের দিকে চলে যায়..
এ বিষয়গুলোকে শুরুতেই হিলিং করে আনতে আপনাকে ৩০ দিনের কোর্স চ্যালেঞ্জ দিচ্ছি এ ট্রেইনিংটি শুধু আপনাকে শেখাবেই না বরং প্রতিটি পদে সারাজীবন আপনাকে ধাক্কা পাবার রাস্তা থেকে ফাইট ব্যাক করতে শেখাবে ll
#সিরিয়াস_নাহলে_ট্রেইনিং_তাদেরজন্য_নয়

কেউ না থাকলেও তুমি একাই প্রতিদিন বাসার নীচে ৩০টি মিনিট হাঁটতে বের হয়ে যাও ... প্রিয় খাবারটা পেট ভরে খাও ... হেডফোন দিয়ে ...
02/09/2026

কেউ না থাকলেও তুমি একাই প্রতিদিন বাসার নীচে ৩০টি মিনিট হাঁটতে বের হয়ে যাও ... প্রিয় খাবারটা পেট ভরে খাও ... হেডফোন দিয়ে প্রিয় গানটা শুনতে শুনতে রাতের নিস্তব্দ রাস্তায় হাঁটো কিছুক্ষন ...সূর্যাস্তের দিকে চেয়ে থাকো ... জোছনার আলো মুঠোয় নিয়ে বাড়ি ফেরো !!

একটি মেয়ে যখন ছোট বয়স থেকেই শিখে যায়—‘আমি যা চাই, বাবা আমাকে সেটাই দেবেন’, তখন ধীরে ধীরে তার মধ্যে চাওয়ার সঙ্গে সঙ্গে অধ...
02/09/2026

একটি মেয়ে যখন ছোট বয়স থেকেই শিখে যায়—‘আমি যা চাই, বাবা আমাকে সেটাই দেবেন’, তখন ধীরে ধীরে তার মধ্যে চাওয়ার সঙ্গে সঙ্গে অধিকারবোধও তৈরি হয়। সে ভাবতে শুরু করে, তার চেয়ে ভালো কেউ নেই, তার চাহিদার বাইরে কোনো নিয়ম নেই, কেউ তাকে প্রশ্ন করার অধিকার রাখে না।

দামী ফোন হাতে পেয়ে যদি সে সময়ের মূল্য না শেখে,
দামী পোশাক পেয়ে যদি সাধারণ মানুষকে তুচ্ছ করতে শেখে,
বাবার টাকা পেয়ে যদি নিজের যোগ্যতাকে ভুলে যায়—
তাহলে সেই বিলাসিতা তার ব্যক্তিত্বকে সুন্দর না করে বরং ধীরে ধীরে অহংকারী করে তুলতে পারে।

একসময় মেয়েটি নিজেকে পরিবারের ‘রাজরানী’ ভাবতে শুরু করে। মা-বাবার উপদেশ তার কাছে বিরক্তিকর লাগে। ভালো-মন্দের পার্থক্য বোঝানোর চেষ্টা করলে সে মনে করে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কী করছে—এসব বিষয়ে পরিবারের কথা শুনতে চায় না।

আর এখানেই শুরু হয় বিপদের পথ।

কারণ পৃথিবীটা বাবার বাড়ির মতো নিরাপদ নয়। বাবা-মায়ের ভালোবাসার জায়গায় সন্তানের ভুলও ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বাইরের পৃথিবী সবসময় এতটা ক্ষমাশীল নয়। ভুল বন্ধু, ভুল সম্পর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ব্যবহার কিংবা অতিরিক্ত স্বাধীনতার অপব্যবহার—যেকোনো একটি সিদ্ধান্ত একটি মেয়ের পুরো জীবনকে কঠিন করে দিতে পারে।

তাই মেয়েকে ভালোবাসুন, কিন্তু অন্ধভাবে প্রশ্রয় দেবেন না।

তার হাতে দামী ফোন দেওয়ার আগে শেখান—ফোন কীভাবে ব্যবহার করতে হয়।
দামী পোশাক দেওয়ার আগে শেখান—পোশাক মানুষের মর্যাদা নির্ধারণ করে না।
বিলাসিতা দেওয়ার আগে শেখান—জীবনে সবকিছু চাইলেই পাওয়া যায় না।
স্বাধীনতা দেওয়ার আগে শেখান—স্বাধীনতার সঙ্গে দায়িত্বও থাকে।

মেয়েকে এমনভাবে বড় করুন, যেন সে বাবার টাকার জন্য নয়, নিজের চরিত্রের জন্য সম্মানিত হয়।

কারণ মেয়ের হাতে সম্পদ তুলে দেওয়া সহজ, কিন্তু তার মনে মূল্যবোধ তৈরি করা কঠিন।

আর মনে রাখবেন—আজ আপনি মেয়ের প্রতিটি অন্যায় আবদার পূরণ করে তাকে খুশি করছেন, কিন্তু আগামীকাল সেই অভ্যাসই হয়তো তার জীবনে কষ্ট ডেকে আনতে পারে।

একটি মেয়ের ভবিষ্যৎ শুধু সুন্দর পোশাক, দামি ফোন কিংবা বড় ঘরে বিয়ে দেওয়ার মধ্যে নয়। তার ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষা, আত্মসম্মান, নম্রতা, বিবেক, দায়িত্ববোধ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর।

ভালো ঘর পাওয়া বা ভালো বর পাওয়া জীবনের একমাত্র সাফল্য নয়। বরং এমন একজন মানুষ হয়ে ওঠাই সবচেয়ে বড় সাফল্য, যার চরিত্র ও ব্যক্তিত্বের সামনে সম্পদের কোনো অহংকারই টেকে না।

তাই মেয়েকে রাজরানী বানানোর আগে তাকে মানুষ বানান।

কারণ পৃথিবী তাকে সবসময় বাবার ছায়ায় রাখবে না। একদিন তাকে নিজের জীবন নিজেকেই সামলাতে হবে। সেদিন যেন দামী জিনিসপত্র নয়—আপনার দেওয়া শিক্ষা, আদর্শ আর মূল্যবোধই তার সবচেয়ে বড় সম্পদ হয়।

আমার সাথে যারা কথা বলতে আসেন কনসাল্ট করেন অথবা ইনবক্স করেন, বেশীরভাগ একই কথা বলেন- "আর পারছি না... আমি হেরে গেছি... আমার...
02/09/2026

আমার সাথে যারা কথা বলতে আসেন কনসাল্ট করেন অথবা ইনবক্স করেন, বেশীরভাগ একই কথা বলেন- "আর পারছি না... আমি হেরে গেছি... আমার সব শেষ... আমার কেউ নাই..."আমি অসহায় ... আসলেই কি তাই ? আসলেই কি তখন সবকিছু শেষ থাকে? না, থাকে না! কারণ শেষ দৃশ্য তখনও আসেনি।

আপনি অসহায় না কারণ আপনার আল্লাহ আছে আপনার আপনি আছেন আপনার রথ আছে শ্রম দিয়ে বুদ্ধি বা বুদ্ধি ভাড়া করে নিজেকে টেনে তুলে নিন l অসহায় বলে আশপাশের সবকিছুকে প্রশ্রয় দিবেন না l

আপনি হেরে গিয়েছেন ? এখনের জন্য এ মুহূর্তের খেলা আপনি শক্ত হয়ে আবার পরে খেলুন l হারাচ্ছেন একটি মানুষকে কিন্তু মানুষটি হয়তো একটি ভুল মানুষ যাকে আপনার নিজেই সরিয়ে দেয়া উচিত l

আপনি পারছেন না ? আপনাকে সব পারতে হবেনা l আপনি নিজের প্রতি রহম করুন l রিল্যাক্স !! আপনি নতুনভাবে নিজেকে শক্ত করুন আপনি পারবেন ইনশা আল্লাহ l

শেষ দৃশ্যে মারটা কে দেবে, সেটাই নির্ধারন করে কে হিরো আর কে ভিলেন। শেষ দৃশ্য না দেখে তাই লড়াই ছাড়া বোকামি। নিশ্চিত জয়ে কিন্তু কোন থ্রিল নেই। হারতে হারতে জিতে যাওয়াতেই জয়ের আসল আনন্দ!!

আজ যখন হেরে যাচ্ছেন, ভেঙে যাচ্ছেন, জীবন একেবারে মেরেকেটে শুইয়ে দিয়েছে আপনাকে... তখন একটি জিনিসই জানবেন-
এটা শেষ দৃশ্য নয়!

আপনার জীবনের গল্পে আপনিই হিরো। আর যতক্ষণ পর্যন্ত সেই হিরো ভিলেনকে পিটিয়ে তক্তা না বানিয়ে দিচ্ছে, ততক্ষণ আপনার জীবনের সিনেমা শেষ হবে না।

তাই নিজের শক্তি প্রথমে মনের নিয়ন্ত্রণে ও আবেগের নিয়ন্ত্রণে আছে আগে নিজেকে কাউন্সেলিং ও ট্রেইনিং করে এ শক্তি একশো ভাগ জুড়ে নিন তারপরে দেখবেন সত্যি আপনি পারবেন নিজের জীবনের প্রতিটি জায়গায় ডিল করতে l মনে রাখবেন আমরা কিন্তু শরীরের জোর দিয়ে ডিল করিনা l আমরা করি মন দিয়ে ব্রেইন দিয়ে ইমোশন দিয়ে l আর এজন্যই বারবার বলি যাতে নিজের ব্রেইন ইমোশন শক্তভাবে তৈরী করতে পারেন আপনিও যাতে সব অবহেলার জবাব দিতে পারেন , আপনিও যাতে কঠিন বাস্তবতার মুখে লড়াই করার কৌশল ও শক্ত ইমোশন তৈরী করতে পারেন , আপনি যাতে তাদের সাথে লড়াই করে নিজেকে প্রটেক্ট রাখতে পারেন যারা আজকে আপনার পড়ে যাবার পেছনে দায়ী l

আর এজন্যই আমাদের অনলাইন কাউন্সেলিং কোর্স ইমোশনাল মাস্টারি ৩০ দিনের কোর্স টি এতটা হেল্পফুল কারণ ৮ বছর থেকেই এ কোর্সটি ইন্টারন্যাশনালি অনলাইনে নিয়ে নিজেকে কঠিনভাবে তৈরী করেছে l মনে রাখবেন আঘাত দেয়ার যে সে আঘাতই দিবে, কিন্তু বেঁচে থাকার ও নিজেকে মানসিকভাবে ভেঙে না যেতে দেবার লড়াই শুধু শুধু ও শুধুই আপনার l আর এখানেই আপনি নিজের জন্য ভাবুন l

#হাফসাঝুমুর

Relationship Expert Consultant & Counselor,
Certified NLP Master Practitioner (Australian Board)
Certified Professional Member of International Association of Counselor & Therapist, Florida USA
Registration no- 012120-10575
Depression & Trauma Healing Expert,
Family Relationship Counselor

Address

Mirpur 11 1/2, Road-1, Pallabi
Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801630425753

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরে দাঁড়াও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ঘুরে দাঁড়াও:

Shortcuts

Share