DSK-Hospital

DSK-Hospital Established in 1999 with support from the Swiss Red Cross to provide secondary Healthcare services to low income communities at an affordable cost.

At present its a 28 bedded general hospital being operated in DSK's own building at Shyamoli, Dhaka.

ডিএসকে হাসপাতালে রোগীসেবার মান আরও উন্নত করতে ল্যাবে আজ স্থাপন করা হয়েছে  অত্যাধুনিক HBA1C ম্যাশিন।আধুনিক প্রযুক্তিনির্...
06/08/2026

ডিএসকে হাসপাতালে রোগীসেবার মান আরও উন্নত করতে ল্যাবে আজ স্থাপন করা হয়েছে অত্যাধুনিক HBA1C ম্যাশিন।
আধুনিক প্রযুক্তিনির্ভর এই এই মেশিন কম সময়ে একাধিক টেস্ট এবং রিপোর্ট তৈরিতে ল্যাব টেকনোলজিস্টদের আরও দক্ষতা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করতে সহায়তা করবে, পাশাপাশি রোগীদের জন্য নিশ্চিত করবে আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা।

ডিএসকে হাসপাতাল সবসময় আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ডিএসকে হাসপাতালে অভিজ্ঞ গাইনি ও অবস বিশেষজ্ঞ ডা. সামসুন নাহার বেবি  এর তত্ত্বাবধানে স্বল্পমূল্যে সাধারণ প্রসব সেবা ও সিজ...
04/07/2026

ডিএসকে হাসপাতালে অভিজ্ঞ গাইনি ও অবস বিশেষজ্ঞ ডা. সামসুন নাহার বেবি এর তত্ত্বাবধানে স্বল্পমূল্যে সাধারণ প্রসব সেবা ও সিজারিয়ান অপারেশন সেবা প্রদান করা হচ্ছে।
যোগাযোগ:
ডিএসকে হাসপাতাল,
২২/ক, পিসিকালচার হাউজিং সোসাইটি, রিং রোড, শ্যামলী, ঢাকা
48115969
58150613
01711 623 326
01712-573 574
01740-611 937
#ডিএসকেহাসপাতাল











www.dskhospital.org
www.dskbangladesh.org

বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা: রফিকুল কবির স্যার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ডিএস...
02/07/2026

বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা: রফিকুল কবির স্যার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ডিএসকে হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।
স্যার এর জন্য আন্তরিক শুভকামনা রইল এবং দীর্ঘায়ু কামনা করি।
🎆🎆

আজ ডিএসকে হাসপাতালের নবস্থাপিত অত্যাধুনিক অপারেশন টেবিলে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিখ্যাত  ল্যাপারোস্কোপিক ও কলো...
07/06/2026

আজ ডিএসকে হাসপাতালের নবস্থাপিত অত্যাধুনিক অপারেশন টেবিলে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিখ্যাত ল্যাপারোস্কোপিক ও কলোরেক্টাল সার্জন, সহকারি অধ্যাপক ডা. কৃষ্ণপদ সাহা এবং তাঁর দক্ষ মেডিকেল টিম।
রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ডিএসকে হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অভিজ্ঞ চিকিৎসক এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে।
ডিএসকে হাসপাতাল পরিবারের পক্ষ থেকে সহকারী অধ্যাপক ডা. কৃষ্ণপদ সাহা এবং তাঁর টিমকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

ডিএসকে হাসপাতালে রোগীসেবার মান আরও উন্নত করতে আজ স্থাপন করা হয়েছে তাইওয়ানের তৈরি অত্যাধুনিক BenQ Operation Table।আধুনি...
07/06/2026

ডিএসকে হাসপাতালে রোগীসেবার মান আরও উন্নত করতে আজ স্থাপন করা হয়েছে তাইওয়ানের তৈরি অত্যাধুনিক BenQ Operation Table।

আধুনিক প্রযুক্তিনির্ভর এই অপারেশন টেবিল সার্জারির সময় চিকিৎসকদের আরও দক্ষতা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করতে সহায়তা করবে, পাশাপাশি রোগীদের জন্য নিশ্চিত করবে আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা।

ডিএসকে হাসপাতাল সবসময় আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ডিএসকে হাসপাতালের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক 🌙
28/05/2026

ডিএসকে হাসপাতালের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মুবারক 🌙

আজ ডিএসকে হাসপাতাল আয়োজিত ইমারজেন্সি অবস্টেট্রিক কেয়ার (EmOC) বিষয়ক কর্মশালাটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মশালায় উপস...
20/05/2026

আজ ডিএসকে হাসপাতাল আয়োজিত ইমারজেন্সি অবস্টেট্রিক কেয়ার (EmOC) বিষয়ক কর্মশালাটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ডা. মাহমুদুর রহমান, পরিচালক (ডিএসকে স্বাস্থ্য), বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. শামসুন নাহার বেবি, ডেপুটি ডিরেক্টর এ.কে.এম. মোতালেব হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা তানবীর হোসেনসহ হাসপাতালের মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

কর্মশালায় জরুরি মাতৃসেবা প্রদান, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে আধুনিক চিকিৎসা ও সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

ডিএসকে হাসপাতাল সবসময় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল ডিএসকে হাসপাতালে অপারেশন করাতে এসেছিলেন বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম আমির হোসেন, সহযোগী অধ্যাপক নিউরো সাই...
18/05/2026

গতকাল ডিএসকে হাসপাতালে অপারেশন করাতে এসেছিলেন বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম আমির হোসেন, সহযোগী অধ্যাপক নিউরো সাইন্স হাসপাতাল, আগারগাও ঢাকা। অপারেশন করেছেন বিশিষ্ট কলরেক্টাল ল্যাপারোস্কপি সার্জন ডা. কৃষ্ণ পদ সাহা, সহকারী অধ্যাপক, বি এম ইউ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

গত ১২ মে ২০২৬ তারিখে ডিএসকে হাসপাতাল আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প নরসিংদী জেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এই সেবামূলক...
18/05/2026

গত ১২ মে ২০২৬ তারিখে ডিএসকে হাসপাতাল আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প নরসিংদী জেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই সেবামূলক আয়োজনে আমাদের অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের সমন্বয়ে গঠিত টিম সাধারণ মানুষের মাঝে আন্তরিকতার সাথে স্বাস্থ্যসেবা প্রদান করেছে।

মানবিক দায়িত্ববোধ ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে ভবিষ্যতেও ডিএসকে হাসপাতাল এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সবার সুস্বাস্থ্য ও সচেতনতাই আমাদের অঙ্গীকার। 💙

📢 হামের বিষয়ে সচেতন হই, নিরাপদ থাকিহাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের পাশাপাশি বড়দেরও আক্রান্ত করতে পা...
28/04/2026

📢 হামের বিষয়ে সচেতন হই, নিরাপদ থাকি

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের পাশাপাশি বড়দেরও আক্রান্ত করতে পারে। সময়মতো প্রতিরোধ ও সচেতনতা থাকলে এই রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব।

🔍 হামের লক্ষণগুলো কী?
✔️ উচ্চ জ্বর
✔️ কাশি, সর্দি, চোখ লাল হওয়া
✔️ শরীরে লালচে ফুসকুড়ি
✔️ দুর্বলতা ও খাওয়ায় অনীহা

⚠️ কীভাবে ছড়ায়?
হাম মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়—আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে ভাইরাস দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

🛡️ প্রতিরোধের উপায়
✅ নির্ধারিত সময়ে হাম (MMR) টিকা নেওয়া
✅ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা
✅ নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
✅ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া

👶 আপনার শিশুকে সুরক্ষিত রাখুন—টিকা দিন সময়মতো।

📣 সচেতনতা ছড়ান, সুস্থ থাকুন—নিজে জানুন, অন্যকে জানান।

#হাম_প্রতিরোধ #সচেতনতা #স্বাস্থ্য_সুরক্ষা

Address

22/Ka, PC Culture Housing Society, Ring Road, Shyamoli
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when DSK-Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DSK-Hospital:

Shortcuts

Share

Category