13/10/2026
আপনার শরীরে ব্যথা আছে আর আপনি সেই ব্যথাকে অবহেলা করে দিনের দিনের পর দিন শরীরকে আরও ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, আমরা ঠিকই বলছি। 🙂
কিন্তু, কেনো? আপনি তো চাইলে ব্যথা বাড়ার আগেই নিজের শারীরিক অবস্থার পরীক্ষা করিয়ে নিতে পারতেন। যদি করতেন, তাহলে কি আপনার এই দিন আর ব্যথা নিয়ে এতদিন কাটাতে হতো?
আমাদের কাছে এমন অনেক অনেক পেশেন্ট আসেন, যাদের ব্যথা ৩ থেকে ৪ বছর, এমনকি কারো কারো ১০ বছরের বেশি সময় ধরে ব্যথায় ভুগছেন। আমরা সবসময় বলি, এভাবে কষ্টে সময় কাটালে একসময় আপনাকে এর চরম মূল্য দিতে হতে পারে।
এমনও হতে পারে যে ব্যথার ট্রিটমেন্ট করিয়েও আপনি তেমন বেশি সুবিধা পাচ্ছেন না। পরে অসন্তুষ্ট হয়ে আমাদের অনেক কিছু বলেন। আমরা আপনার কষ্ট বুঝি, কিন্তু তখন আমরা বুঝলেও ওইভাবে বিশেষ ক্ষেত্রে আপনাকে বেশি সাহায্য করতে পারি না। 😔
হ্যাঁ, মাঝে মাঝে অনেক সম্মানিত পেশেন্ট আছেন, যাদের ১৪ বছরের ব্যথাও ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ্। আমাদের সেন্টারে এসে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছেন এমন অনেকেই আছেন, তাঁদের মূল্যবান রিভিউ নিয়েছি। কিন্তু কয়জন? কয়জন আছেন যাদের নিয়ে এমন উদাহরণ আমরা দিতে পারবো?
সত্যি কথা বলতে, আপনার এই শরীরের ব্যথা যেমন কোমর ব্যথা, কাঁধে ব্যথা বা হাঁটু ব্যথা যেটাই বলেন, অনেকে বেশি সময় হয়ে গেলে আমরা যতই আপনাকে চিকিৎসা দেই, নির্দিষ্ট সময়ে আপনাকে সুস্থ করা আর আগের মতো সম্ভব হয় না। অনেক দিন ধরে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয় যা আপনি ধৈর্য ধরে নিতে পারবেন না।
এজন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই কষ্ট, ঝামেলা বছরের পর বছর ধরে জমিয়ে রাখবেন না। যতো বেশি দেরি করবেন, সুস্থ হতে আপনার সময় ও খরচের পরিমাণ ততো বাড়বে। অনেকে বলে না, কিন্তু আমরা বলি, কারণ এই সত্য অমান্য করার মতো কোন কারণ নেই।
তাই যারা অনেকদিন ধরে যেকোনো ব্যথায় ভুগছেন, আমাদের মনে হয় না আপনার আরও দেরি করার কোনো কারণ আছে। আপনি আমাদের সেন্টারে আসেন, অ্যাসেসমেন্ট করেন, ফিজিওথেরাপিস্টের পরামর্শ, চিকিৎসা আর গাইডলাইন মেনে চলেন। ইনশাআল্লাহ্, আগের চেয়ে অনেক সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন। 😊
আর যাদের ব্যথা নতুন শুরু হয়েছে, তাঁরা চেষ্টা করবেন এই ব্যথা যাতে আর বেশি না বাড়ে। ব্যবস্থা আপনাকে এখনি নিতে হবে।
লিখেছেন,
সবুজ সরকার পি.টি
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট
BPT (SCMST - DU)
PGD in orthopedic medicine (GCI - Belgium)
আমাদের সেন্টারের ঠিকানাঃ
🏥 ভিশন ফিজিওথেরাপি সেন্টার, উত্তরা শাখা
হাউজ ৪২, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা, ঢাকা।
যোগাযোগ: 📱 01334-942333