Prince Physiotherapy & Health Care Center

Prince Physiotherapy & Health Care Center Come to us take Physiotherapy treatment and feel the difference. ** Therapist

**We have very qualified and motivated team from CRP and BRAC(EX).They are expertise in manual therapy as well as electrotherapy and committed to serve you their level best.

কোরবানির ঈদ শুধু পশু কোরবানি নয় এটি ত্যাগ,আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান শিক্ষা।হযরত ইবরাহিম (আ.) এর আত্মত...
28/05/2026

কোরবানির ঈদ শুধু পশু কোরবানি নয় এটি ত্যাগ,আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান শিক্ষা।

হযরত ইবরাহিম (আ.) এর আত্মত্যাগের স্মরণে আমরা শিখি প্রিয় জিনিসও আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা যায়।
এই ঈদ আমাদের হৃদয়ে ভালোবাসা,সহমর্মিতা ও ভাগাভাগির আনন্দ ছড়িয়ে দিক।সবার উপর আল্লাহর রহমতের ছায়া নেমে আসুক।

ঈদুল আজহার শুভেচ্ছা সবার জন্য🌙

#ঈদ #ঈদ২০২৬ #ইসলামিক #মুসলিম #আলহামদুলিল্লাহ #শুভেচ্ছা

"সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করার উপকারিতা"সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি পান করা একটি সহজ কিন্তু উপকা...
04/05/2026

"সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করার উপকারিতা"

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি পান করা একটি সহজ কিন্তু উপকারী অভ্যাস।এটি শরীরকে দিনের শুরুতে সতেজ করতে সাহায্য করে।নিচে এর কিছু উপকারিতা দেওয়া হলো:

✅ খালি পেটে পানি পান করার উপকারিতা:-

★ শরীরের পানিশূন্যতা দূর করে: রাতে কয়েক ঘণ্টা ঘুমানোর পর শরীরে পানি কমে যায়।সকালে পানি পান করলে শরীর আবার হাইড্রেটেড হয়।

★ হজমশক্তি ভালো করে: খালি পেটে পানি পান করলে পাকস্থলী সক্রিয় হয় এবং হজম প্রক্রিয়া সহজ হয়।

★ কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে: সকালে পানি পান করলে অন্ত্রের চলাচল বাড়ে ফলে মলত্যাগ সহজ হয়।

★ মেটাবলিজম বাড়াতে সহায়ক: সকালে পানি পান শরীরের ক্যালোরি খরচের হার কিছুটা বাড়াতে পারে।

★ ত্বক ভালো রাখতে সাহায্য করে: পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সতেজ দেখায়।

★ টক্সিন বের হতে সাহায্য করে: কিডনির মাধ্যমে শরীরের বর্জ্য বের হতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

★ মাথা ব্যথা ও দুর্বলতা কমাতে পারে: ডিহাইড্রেশনজনিত মাথা ব্যথা বা ক্লান্তি কমাতে সাহায্য করে।

💦জীবনের এমন ছোট ছোট অভ্যাস কিন্তু বড় বড় পরিবর্তন আনতে পারে।আসুন আজ থেকেই শুরু করি🥰

বি:দ্রু: কোকের সাথে পাওয়া ফ্রি গ্লাসে বিশুদ্ধ পানি খাচ্ছি😁

"Calf Muscle Cramp(পায়ের পেছনের পেশিতে টান ধরা)"হঠাৎ করে পায়ের পেছনের অংশে (Calf Muscle) তীব্র টান ধরা বা শক্ত হয়ে যাওয়া...
03/05/2026

"Calf Muscle Cramp(পায়ের পেছনের পেশিতে টান ধরা)"

হঠাৎ করে পায়ের পেছনের অংশে (Calf Muscle) তীব্র টান ধরা বা শক্ত হয়ে যাওয়াকে Calf Muscle Cramp বলা হয়।এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত থাকতে পারে এবং অনেক সময় ব্যথা এত বেশি হয় যে হাঁটা বা দাঁড়ানো কঠিন হয়ে যায়।

✅কেন হয়:- Calf Muscle Cramp হওয়ার সাধারণ কারণগুলো হলোঃ

★ শরীরে পানির ঘাটতি (Dehydration)।
★ অতিরিক্ত হাঁটা,দৌড়ানো বা ব্যায়াম।
★ দীর্ঘসময় দাঁড়িয়ে থাকা।
★ রক্ত সঞ্চালন কম হওয়া।
★ ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম,পটাশিয়ামের ঘাটতি।
★ গর্ভাবস্থা।
★ নার্ভের সমস্যা।
★ ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যা।

✅লক্ষণ:-
★ হঠাৎ তীব্র ব্যথা।
★ রাতে এই তীব্র ব্যথা ও পেশি শক্ত হয়ে যাওয়ার কারণে ঘুম ভেংগে যাওয়া।
★ পেশি শক্ত হয়ে যাওয়া।
★ পা নড়াতে কষ্ট হওয়া।
★ কয়েক মিনিট ব্যথা থাকা।
★ পরে হালকা ব্যথা বা টান অনুভব হওয়া।

✅সঙ্গে সঙ্গে কী করবেন:-
★ পা সোজা করে আঙুল নিজের দিকে টানুন।
★ শোয়া বা বসা অবস্থায় থাকলে দাঁড়িয়ে পরবেন।
★ আক্রান্ত জায়গায় হালকা ম্যাসাজ করুন।
★ গরম সেঁক দিন।
★ ধীরে ধীরে হাঁটুন।
★ পর্যাপ্ত পানি পান করুন।

✅কীভাবে প্রতিরোধ করবেন:-
★ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
★ ব্যায়ামের আগে ও পরে Stretching করুন।
★ দীর্ঘসময় একভাবে দাঁড়িয়ে থাকবেন না।
★ কলা,দুধ,বাদাম,শাকসবজি খান।
★ আরামদায়ক জুতা ব্যবহার করুন।

✅কখন ডাক্তার দেখাবেন:-
★ বারবার ক্র্যাম্প হলে।
★ পা ফুলে গেলে।
★ দুর্বলতা বা অবশভাব থাকলে।
★ হাঁটতে সমস্যা হলে।
★ রাতে নিয়মিত ক্র্যাম্প হলে।

✅ফিজিওথেরাপির ভূমিকা:-

যদি বারবার Calf Muscle Cramp হয় তাহলে ফিজিওথেরাপির মাধ্যমে Muscle Stretching,Strengthening Exercise,Dry Needling,Manual Therapy এবং Blood Circulation বাড়ানোর চিকিৎসা দেওয়া হয়।

📍সময়মতো যত্ন নিলে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সবাইকে শুভ সকাল🌹

"Lipid Profile/লিপিড প্রোফাইল সম্পর্কে জানি আসুন"লিপিড প্রোফাইল হলো একটি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা যার মাধ্যমে শরীরে চর্...
02/05/2026

"Lipid Profile/লিপিড প্রোফাইল সম্পর্কে জানি আসুন"

লিপিড প্রোফাইল হলো একটি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা যার মাধ্যমে শরীরে চর্বিজাতীয় উপাদানের মাত্রা জানা যায়। এটি মূলত হৃদরোগ,স্ট্রোক,উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি নির্ণয়ে সাহায্য করে।

✅লিপিড প্রোফাইলে যা যা দেখা হয়:-

1.Total Cholesterol=রক্তে মোট কোলেস্টেরলের পরিমাণ।
2. LDL (Bad Cholesterol/খারাপ চর্বি)= এটি বেশি হলে রক্তনালীতে চর্বি জমে ব্লক হতে পারে।
3. HDL (Good Cholesterol/ভালো চর্বি)= এটি শরীরের জন্য ভালো অতিরিক্ত কোলেস্টেরল সরাতে সাহায্য করে।
4.Triglycerides= এটি বেশি হলে হৃদরোগ ও প্যানক্রিয়াসের সমস্যা হতে পারে।
5.VLDL= এটিও এক ধরনের ক্ষতিকর ফ্যাট যা ট্রাইগ্লিসারাইড বহন করে।

✅কখন লিপিড প্রোফাইল করা উচিত:-

★ বয়স ৩০ বছরের পর নিয়মিত চেক করা উচিত বছরে অন্তত একবার।
★ ডায়াবেটিস থাকলে।
★ উচ্চ রক্তচাপ থাকলে।
★ অতিরিক্ত ওজন হলে।
★ ধূমপান করলে।
★ পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে।
★ বুক ব্যথা বা শ্বাসকষ্ট থাকলে।

✅পরীক্ষার আগে করণীয়:-

★ সাধারণত ৯-১২ ঘণ্টা খালি পেটে থাকতে হয় (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
★ পানি খাওয়া যাবে।
★ আগের রাতে অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন।

✅রিপোর্ট খারাপ হলে কী করবেন:-

★ প্রথমেই একজন ডাক্তার দেখাবেন।সাধারণত প্রথম পর্যায়ে লাইফস্টাইল মোডিফিকেশন করতে বলেন এরপর প্রয়োজন হলে ওষুধ দেন।
★ তেল-চর্বি কম খাবেন।
★ নিয়মিত হাঁটা ও ব্যায়াম করবেন।
★ ওজন নিয়ন্ত্রণে রাখবেন।
★ ধূমপান ত্যাগ করবেন।

লিপিড প্রোফাইল শুধু রিপোর্ট নয় এটি আপনার হৃদযন্ত্রের ভবিষ্যৎ ঝুঁকির ইঙ্গিত দেয়।তাই নিয়মিত পরীক্ষা করুন,সুস্থ থাকুন।

📍Prince Physiotherapy and Health Care Center
Mohammadpur, Dhaka.

"Cervical Rib জনিত Neck Pain/ঘাড়ে ব্যথা"আমরা সাধারণভাবে ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে ভুগলে প্রথমত শুনে থাকি হাড় ক্ষয়ের কা...
27/04/2026

"Cervical Rib জনিত Neck Pain/ঘাড়ে ব্যথা"

আমরা সাধারণভাবে ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে ভুগলে প্রথমত শুনে থাকি হাড় ক্ষয়ের কারণে ব্যথা অথবা কোনো আঘাত জনিত কারণে ব্যথা।আজ আসুন একটি অন্যরকম কারণ নিয়ে জানি যেটার কারণে ঘাড়ে ব্যথা হয় এবং যেটা নিয়ে অনেক কম মানুষই জানেন।

Cervical Rib হলো একটি অতিরিক্ত হাড় যা সাধারণত ঘাড়ের নিচের অংশে (C7 ভার্টিব্রা থেকে) জন্মগতভাবে তৈরি হয়।সবার ক্ষেত্রে এটি সমস্যা সৃষ্টি করে না কিন্তু অনেক সময় এটি আশেপাশের স্নায়ু ও রক্তনালীর উপর চাপ দিয়ে বিভিন্ন জটিলতা তৈরি করতে পারে।

✅ কেন ব্যথা হয়:-
Cervical Rib থাকলে এটি নার্ভ এবং রক্তনালীর উপর চাপ সৃষ্টি করতে পারে। ফলে ঘাড়,কাঁধ ও হাত পর্যন্ত ব্যথা ছড়িয়ে যেতে পারে।

✅ সাধারণ লক্ষণসমূহ:-
★ ঘাড়ে দীর্ঘস্থায়ী ব্যথা।
★ ব্যথা হাতে ছড়িয়ে পড়া।সাধারণত যে পাশে Cervical Rib থাকে সেই হাতে ব্যথা ছড়িয়ে যায়।
★ কাঁধ ও হাতে ঝিনঝিনি বা অবশ ভাব।
★ হাত দুর্বল লাগা।
★ হাত উঠাতে বা কাজ করতে কষ্ট হওয়া।
★ অনেক সময় হাত ঠান্ডা বা রঙ পরিবর্তন হতে পারে।

✅ কিভাবে নির্ণয় করা হয়:-
★ এক্স-রে (X-ray)।
★ MRI বা CT Scan।
★ ক্লিনিক্যাল পরীক্ষা।

✅ ফিজিওথেরাপি চিকিৎসা:-
Cervical Rib এর কারণে হওয়া ব্যথা নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি খুবই কার্যকর।নিচে উল্লেখ করা উপায়ে ফিজিওথেরাপি চিকিৎসক সাধারণত চিকিৎসা করে থাকেন।
★ Posture Correction= সঠিক ভঙ্গি ঠিক করা।
★ Stretching Exercise= ঘাড় ও কাঁধের মাংসপেশি শিথিল করা।
★ Strengthening Exercise= দুর্বল মাংসপেশি শক্তিশালী করা।
★ Manual Therapy= জয়েন্ট ও সফট টিস্যু রিলিজ।
★ Electrotherapy= Pain কমাতে (IFT,TENS,IRR, Ultrasound Therapy)।

✅ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:-
★ দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা এড়িয়ে চলুন।
★ মোবাইল/ল্যাপটপ ব্যবহারে সঠিক posture বজায় রাখুন।
★ ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন বা তুলতে হলেও সঠিক নিয়ম মেনে তুলুন।
★ নিয়মিত ব্যায়াম করুন।

✅ Cervical Rib একটি সাধারণ জন্মগত সমস্যা হলেও সময়মতো চিকিৎসা না নিলে এটি বড় সমস্যায় রূপ নিতে পারে।সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এই ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং বাকি সব উপসর্গ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

শুভরাত্রি সবাইকে🌹

📍Prince Physiotherapy and Health Care Center
Mohammadpur, Dhaka

"Frozen Shoulder/ফ্রোজেন শোল্ডার"ফ্রোজেন শোল্ডার এমন একটি সমস্যা যেখানে কাঁধ ধীরে ধীরে শক্ত হয়ে যায়,ব্যথা বাড়ে এবং হাত ন...
25/04/2026

"Frozen Shoulder/ফ্রোজেন শোল্ডার"

ফ্রোজেন শোল্ডার এমন একটি সমস্যা যেখানে কাঁধ ধীরে ধীরে শক্ত হয়ে যায়,ব্যথা বাড়ে এবং হাত নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে।সময়মতো চিকিৎসা না নিলে এটি দীর্ঘমেয়াদী অক্ষমতার কারণ হতে পারে।

✅ফ্রোজেন শোল্ডার কী:-
এটি কাঁধের জয়েন্টের ক্যাপসুল শক্ত ও পুরু হয়ে যাওয়ার কারণে ঘটে যার ফলে কাঁধের মুভমেন্ট কমে যায়।

✅প্রধান লক্ষণসমূহ:-
★ কাঁধে তীব্র বা ধীরে ধীরে বাড়তে থাকা ব্যথা।
★ যেই পাশের কাঁধে ব্যথা থাকে সেই পাশ ফিরে ঘুমাতে কষ্ট হওয়া।
★ হাত তুলতে বা পিছনে নিতে সমস্যা।
★ মেয়েদের ক্ষেত্রে চুল বাঁধতে,জামা পরতে সমস্যা হয়।
★ ছেলেদের ক্ষেত্রে প্যান্টের পিছনের পকেট থেকে মানিব্যাগ বের করতে,জামা পড়তে,চুল আঁচড়াতে সমস্যা হয়।
★ রাতে ব্যথা বেড়ে যাওয়া।
★ ধীরে ধীরে কাঁধ একদম শক্ত হয়ে যাওয়া।

✅কারা বেশি ঝুঁকিতে:-
★ ডায়াবেটিস রোগী।
★ ৪০–৬০ বছরের মানুষ।
★ দীর্ঘদিন হাত না নড়ানো (ইনজুরি বা সার্জারির পর)।
★ থাইরয়েড সমস্যা থাকলে।

✅রোগের ধাপ (Stages):
1️⃣ Freezing Stage – ব্যথা বাড়তে থাকে।
2️⃣ Frozen Stage – ব্যথা কমলেও কাঁধ শক্ত হয়ে যায় এবং জয়েন্টের মুভমেন্ট কমে যায়।
3️⃣ Thawing Stage – ধীরে ধীরে মুভমেন্ট ফিরে আসে।

✅ ফিজিওথেরাপি চিকিৎসা:-
ফিজিওথেরাপি চিকিৎসাই হচ্ছে সবচেয়ে নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি।সঠিক সময়ে শুরু করলে আর নিয়মিত পরামর্শ অনুযায়ী চললে এই সমস্যা ঠিক হয়ে যায়।

✅ যা করবেন না:-
★ ব্যথা সহ্য করে জোর করে হাত নড়াবেন না।
★ দীর্ঘদিন একেবারে নাড়িয়ে না রাখা।
★ নিজে নিজে ওষুধ খাওয়া।

✅ কেন ফিজিওথেরাপি জরুরি:-
★ দ্রুত ব্যথা কমায়।
★ কাঁধের মুভমেন্ট ফিরিয়ে আনে।
★ অপারেশন এড়াতে সাহায্য করে।
★ স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে যেতে সহায়তা করে।

✅পরামর্শ:-
ফ্রোজেন শোল্ডারের লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে যান।যত দ্রুত চিকিৎসা শুরু করবেন তত দ্রুত সুস্থ হওয়া সম্ভব।

"আপনার সুস্থতার জন্য নিয়মিত ফিজিওথেরাপি নিন"

📍Prince Physiotherapy and Health Care Center
Mohammadpur, Dhaka.

শুভরাত্রি সবাইকে🌹

"হিটস্ট্রোক (Heat Stroke) গরমে সবচেয়ে ভয়ংকর বিপদ"এই প্রচণ্ড গরমে একটু অসাবধানতা আপনাকে ঠেলে দিতে পারে মারাত্মক সমস্যায় "...
22/04/2026

"হিটস্ট্রোক (Heat Stroke) গরমে সবচেয়ে ভয়ংকর বিপদ"

এই প্রচণ্ড গরমে একটু অসাবধানতা আপনাকে ঠেলে দিতে পারে মারাত্মক সমস্যায় "হিটস্ট্রোক" এটা শুধু গরম লাগা না বরং জীবননাশের কারণও হতে পারে যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয়।

✅ হিটস্ট্রোক কী:-
যখন শরীরের তাপমাত্রা ১০৪°F (৪০°C) বা তার বেশি হয়ে যায় এবং শরীর আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না তখনই হিটস্ট্রোক হয়।

✅লক্ষণগুলো চিনে রাখুন:-
★ প্রচণ্ড মাথা ব্যথা।
★ মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া।
★ শরীর অতিরিক্ত গরম কিন্তু ঘাম কম বা বন্ধ হয়ে যাওয়া।
★ দ্রুত হার্টবিট।
★ বমি ভাব বা বমি হওয়া।
★ বিভ্রান্তি বা অস্বাভাবিক আচরণ করা।

✅কারা বেশি ঝুঁকিতে:-
★ শিশু।
★ বয়স্ক মানুষ।
★ যারা রোদে কাজ করেন (রিকশাচালক, শ্রমিক)।
★ যাদের অন্য শারীরিক অসুখ আছে।

✅হিটস্ট্রোক হলে কী করবেন (প্রাথমিক চিকিৎসা):-
★ দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে যান।
★ কাপড় ঢিলা করে দিন।
★ ঠান্ডা পানি/ভেজা কাপড় দিয়ে শরীর মুছান।
★ ফ্যান বা এসির বাতাস দিন।
★ সম্ভব হলে ORS বা পানি খাওয়ান (অজ্ঞান হলে নয়)।
★ দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

✅ কিভাবে প্রতিরোধ করবেন:-
★ প্রচুর পানি পান করুন।
★ রোদে বের হলে ছাতা/ক্যাপ ব্যবহার করুন।
★ হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন।
★ দুপুর ১২টা–৩টা পর্যন্ত রোদ এড়িয়ে চলুন।
★ ডিহাইড্রেশন এড়াতে লবণযুক্ত পানি/ORS খান।

⁉️হিটস্ট্রোক অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।তাই সচেতন থাকুন।নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন।

শুভরাত্রি সবাইকে🌹

কোমড়ের ডিস্ক প্রোলাপ্স (PLID) এখন খুবই কমন একটি সমস্যা বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন বা ভুল ভঙ্গিতে থাকেন তাদের ...
21/04/2026

কোমড়ের ডিস্ক প্রোলাপ্স (PLID) এখন খুবই কমন একটি সমস্যা বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন বা ভুল ভঙ্গিতে থাকেন তাদের মধ্যে বেশি দেখা যায়।নিচে বিষয়টি নিয়ে বিস্তারিত দেওয়া হলো:-

"Lumbar Disc Prolapse (PLID)" হলো কোমড়ের ব্যথার অন্যতম বড় কারণ।কোমড়ের মেরুদণ্ডের মাঝে থাকা নরম ডিস্ক যখন সরে গিয়ে বা বের হয়ে স্নায়ুর ওপর চাপ দেয় তখন তাকে ডিস্ক প্রোলাপ্স বলা হয়।এর ফলে তীব্র ব্যথা কোমড় শুরু করে পায়ে ছড়িয়ে পড়ে।

✅প্রধান লক্ষণসমূহঃ-

★ কোমড়ে স্থায়ী বা তীব্র ব্যথা।
★ ব্যথা পা পর্যন্ত ছড়িয়ে যাওয়া।সাধারণত এক পায়ে ছড়ায় তবে দুই পায়েও হতে পারে তীব্র ব্যথা।
★ পায়ে ঝিনঝিন ভাব বা অবশ অনুভূতি।
★ দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে কষ্ট।
★ হাঁটলে তীব্র ব্যথা হওয়া।
★ হাঁচি কাশি দিলে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়া।
★ সামনে ঝুঁকলে বা কোনো জিনিস তুললে ব্যথা বেড়ে যাওয়া।

✅কেন হয় এই সমস্যাঃ-

★ দীর্ঘ সময় বসে থাকা (Desk job)।
★ ভারী জিনিস ভুলভাবে তোলা।
★ হঠাৎ আঘাত বা ট্রমা।
★ বয়সজনিত ডিস্ক ক্ষয়।
★ দৈনন্দিন কাজের সময় ভুল বা খারাপ posture এ কাজ করার অভ্যাস।
★ নিয়মিত ব্যায়ামের অভাব।

✅ চিকিৎসা ও সমাধানঃ-

★★ফিজিওথেরাপি চিকিৎসা/Physiotherapy (সবচেয়ে কার্যকর ও নিরাপদ)।
★★ বিশ্রাম।
★★ ব্যথা বেড়ে যায় এমন কাজ থেকে বিরত থাকা।
★★ ব্যথা কমানোর জন্য ওষুধ।
★★ Lumbar Corset ব্যবহার করা।

✅কীভাবে প্রতিরোধ করবেনঃ-

★ সঠিক ভঙ্গিতে বসা ও কাজ করা।
★ দীর্ঘক্ষণ একটানা না বসে বিরতি নেওয়া।
★ নিয়মিত ব্যায়াম করা।
★ ভারী জিনিস তোলার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করা।
★ শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা।

⁉️মনে রাখবেনঃ-

শুরুর দিকেই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিলে অপারেশন ছাড়াই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

শুভরাত্রি সবাইকে🌹

📍 Prince Physiotherapy and Health Care Center
Mohammadpur, Dhaka.

#কোমরব্যথা

"ডায়াবেটিস (Diabetes) এই শব্দটির সাথে আমরা বেশিরভাগ মানুষই কম বেশি পরিচিত।আসুন আজ এই রোগ সম্পর্কে বিস্তারিত জানি"ডায়াবেট...
19/04/2026

"ডায়াবেটিস (Diabetes) এই শব্দটির সাথে আমরা বেশিরভাগ মানুষই কম বেশি পরিচিত।আসুন আজ এই রোগ সম্পর্কে বিস্তারিত জানি"

ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীর ঠিকভাবে ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিন সঠিকভাবে কাজ করে না ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে শুরু করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় শুরুতে কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না।

✅ডায়াবেটিসের ধরন:-

1️⃣ টাইপ ১ ডায়াবেটিস: শরীর ইনসুলিন তৈরি করতে পারে না।
2️⃣ টাইপ ২ ডায়াবেটিস: ইনসুলিন ঠিকমতো কাজ করে না (সবচেয়ে বেশি দেখা যায়)।
3️⃣ গর্ভকালীন ডায়াবেটিস: গর্ভাবস্থায় হয়।

✅সাধারণ লক্ষণ:-

★ বারবার প্রস্রাব হওয়া।
★ অতিরিক্ত পিপাসা ও ক্ষুধা।
★ অকারণে ওজন কমে যাওয়া।
★ ক্লান্তি ও দুর্বলতা।
★ চোখে ঝাপসা দেখা।
★ ক্ষত শুকাতে দেরি হওয়া।
★ ত্বকে বা প্রস্রাবে ইনফেকশন বারবার হওয়া।

✅কারা বেশি ঝুঁকিতে:-

★ পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে।
★ ওজন বেশি বা পেটের চর্বি বেশি হলে।
★ নিয়মিত শারীরিক পরিশ্রম না করলে।
★ অস্বাস্থ্যকর খাবার অভ্যাস থাকলে।
★ উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল থাকলে।

✅কখন এবং কীভাবে পরীক্ষা করবেন:-

★ Fasting Blood Sugar= ৮–১০ ঘণ্টা না খেয়ে সকালে করতে হয়।
★ Postprandial (PP) = খাবারের ২ ঘণ্টা পর করতে হয়।
★ HbA1c Test = গত ৩ মাসের গড় সুগার লেভেল বের করা হয়।

⁉️বছরে অন্তত ১ বার চেক করা উচিত আর ঝুঁকিতে থাকলে আরও নিয়মিত করা উচিত।

✅অবহেলা করলে কী হতে পারে:-

★ হার্ট অ্যাটাক ও স্ট্রোক।
★ কিডনি বিকল হওয়া।
★ চোখের রেটিনার ক্ষতি (অন্ধত্বের ঝুঁকি)।
★ স্নায়ুর সমস্যা (ঝিনঝিন/ব্যথা)।
★ পায়ের ক্ষত (ডায়াবেটিক ফুট)।

✅কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন:-

★ প্রতিদিন ৩০–৪৫ মিনিট হাঁটা বা ব্যায়াম।
★ ভাত/চিনি/মিষ্টি কমিয়ে ফাইবারযুক্ত খাবার বাড়ান।
★ নিয়মিত ওজন নিয়ন্ত্রণ করুন।
★ পর্যাপ্ত ঘুম (৬–৮ ঘণ্টা)।
★ স্ট্রেস কমান।
★ নিয়মিত ব্লাড সুগার মনিটর করুন।
★ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ/ইনসুলিন নিন।

✅খাবার টিপস:-

✔️ বেশি খান: শাকসবজি, ডাল, লাল আটা, মাছ।
❌ কম খান: চিনি, কোমল পানীয়, ফাস্ট ফুড, ভাজাপোড়া।

⁉️মনে রাখবেন:-

ডায়াবেটিস কোনো ভয় পাওয়ার রোগ না এটা নিয়ন্ত্রণের রোগ।আপনি যত সচেতন হবেন তত সুস্থ জীবন কাটাতে পারবেন।

শুভরাত্রি সবাইকে🌹

Prince Physiotherapy and Health Care Center
Mohammadpur, Dhaka


আমার দুই বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই আমি সবচেয়ে আগে খেয়াল করেছিলাম ওরা সাথেসাথেই কান্না করেছে কিনা।ম্যাডামকেও ছেলে ...
17/04/2026

আমার দুই বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই আমি সবচেয়ে আগে খেয়াল করেছিলাম ওরা সাথেসাথেই কান্না করেছে কিনা।ম্যাডামকেও ছেলে না মেয়ে হয়েছে জিগ্যেস করার আগে জানতে চেয়েছিলাম ১ মিনিটও দেরী হয়নি তো কান্না করতে!!

আসুন জানি "বাচ্চা জন্মের সাথে সাথেই কান্না করা কেন এত গুরুত্বপূর্ণ"?

নবজাতক বাচ্চার প্রথম কান্না শুধু আবেগের মুহূর্ত নয় এটা তার সুস্থভাবে বেঁচে থাকার প্রথম ধাপ।জন্মের পরপরই কান্না করা মানে তার শরীর স্বাভাবিকভাবে কাজ শুরু করছে।

✅প্রথম শ্বাস নেওয়া শুরু হয়:- কান্নার মাধ্যমে বাচ্চার ফুসফুস ফুলে ওঠে এবং সে নিজে নিজে শ্বাস নিতে পারে।

✅ফুসফুসের তরল বের হয়ে যায়:- মায়ের গর্ভে থাকার সময় ফুসফুসে জমে থাকা তরল কান্নার মাধ্যমে পরিষ্কার হয়।

✅অক্সিজেন সাপ্লাই ঠিক হয়:- মস্তিষ্কসহ শরীরের সব অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে শুরু করে।

✅যদি বাচ্চা দেরিতে কান্না করে বা একদম না করে তাহলে কি সমস্যা হতে পারে?

★শ্বাস নিতে সমস্যা (Respiratory distress)।
★শরীরে অক্সিজেনের ঘাটতি (Hypoxia)।
★মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছানো (Birth asphyxia)।

★★এই অবস্থায় যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাচ্চার মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে পারে।

✅সেরেব্রাল পলসি (Cerebral Palsy) হওয়ার ঝুঁকি:-

যখন জন্মের সময় বা জন্মের পরপরই বাচ্চার মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না তখন ব্রেইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।এর ফলেই পরবর্তীতে সেরেব্রাল পলসি হওয়ার ঝুঁকি বাড়ে।

★সেরেব্রাল পলসি কি?

এটি একটি নিউরোলজিক্যাল সমস্যা যেখানে বাচ্চার চলাফেরা,মাংসপেশির নিয়ন্ত্রণ ও ভারসাম্য ঠিকভাবে কাজ করে না।

★সম্ভাব্য লক্ষণ:-

• দেরিতে বসা,দাঁড়ানো বা হাঁটা।
• হাত-পা শক্ত বা ঢিলা হয়ে যাওয়া।
• শরীরের ভারসাম্য রাখতে সমস্যা।
• কথা বলতে দেরি হওয়া।

⁉️সবার জন্য বার্তা:-

জন্মের পর বাচ্চার কান্না শোনা মানেই শুধু স্বস্তি না এটা তার সুস্থ জীবনের শুরু।তাই ডেলিভারির সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতি খুবই জরুরি।

শুভরাত্রি সবাইকে🌹

📍Prince Physiotherapy and Health Care Center.
Mohammadpur, Dhaka

Address

House # 24, Road # 1, Shekertek, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Prince Physiotherapy & Health Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prince Physiotherapy & Health Care Center:

Shortcuts

Share