Holistic Health

Holistic Health Homeopathic News and Tips Holistic Health
A Center for Classical Homeopathy. House: 1, Road: 3, Block: A, Mirpur 11, Dhaka

Antioxidant কি? অ্যান্টি-অক্সিডেন্ট (Antioxidant) হলো এমন কিছু অণু বা উপাদান যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে ...
29/01/2026

Antioxidant কি?

অ্যান্টি-অক্সিডেন্ট (Antioxidant) হলো এমন কিছু অণু বা উপাদান যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। সহজ ভাষায় বলতে গেলে, এটি শরীরের জন্য 'নিরাপত্তা রক্ষী' বা 'প্রহরী' হিসেবে কাজ করে।

আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে 'ফ্রি র‍্যাডিক্যাল' (Free Radicals) নামক কিছু ক্ষতিকর ও অস্থিতিশীল অণু তৈরি হয়। এই ফ্রি র‍্যাডিক্যালগুলো শরীরের সুস্থ কোষকে আক্রমণ করে নষ্ট করে ফেলে। অ্যান্টি-অক্সিডেন্ট এই ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালগুলোকে নিষ্ক্রিয় করে দেয়।

নিচে শরীরের ওপর এর প্রধান কাজগুলো আলোচনা করা হলো:

১. কোষের সুরক্ষা (Cellular Protection)
অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের সুস্থ কোষকে অক্সিডেটিভ স্ট্রেস (Oxidative Stress) থেকে বাঁচায়। এটি কোষের ডিএনএ (DNA) রক্ষা করে, ফলে অকাল বার্ধক্য বা কোষ নষ্ট হওয়া রোধ হয়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো
এটি শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। ফলে শরীর সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ মোকাবেলা করতে পারে।

৩. হৃদরোগের ঝুঁকি কমানো
রক্তনালীতে চর্বি জমে শক্ত হয়ে যাওয়া রোধ করতে অ্যান্টি-অক্সিডেন্ট সাহায্য করে। এটি ক্ষতিকর কোলেস্টেরল (LDL) এর অক্সিডেশন কমায়, যা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়।

৪. ক্যান্সার প্রতিরোধে সহায়তা
ফ্রি র‍্যাডিক্যাল ডিএনএ-র ক্ষতি করে ক্যান্সার কোষ তৈরি করতে পারে। অ্যান্টি-অক্সিডেন্ট এই ক্ষতিকর অণুগুলোকে ধ্বংস করে ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. ত্বক ও চোখের যত্ন
ত্বক: সূর্যের অতিবেগুনি রশ্মি এবং দূষণ থেকে ত্বককে রক্ষা করে বলিরেখা দূর করতে সাহায্য করে।

চোখ: বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া (Cataract বা Macular Degeneration) রোধে এটি অত্যন্ত কার্যকর।

অ্যান্টি-অক্সিডেন্ট কোথায় পাওয়া যায়?
সবচেয়ে ভালো অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় রঙিন ফলমূল এবং শাকসবজিতে। প্রধান কয়েকটি উৎস হলো:

ভিটামিন সি: লেবু, কমলা, পেয়ারা, কাঁচামরিচ।

ভিটামিন ই: বাদাম, তিল, সূর্যমুখীর তেল।

বিটা-ক্যারোটিন: গাজর, মিষ্টি আলু, পালং শাক, ব্রোকলি।

অন্যান্য: গ্রিন টি, ডার্ক চকোলেট, রসুন এবং বিভিন্ন বেরি জাতীয় ফল।

Vaccine নিয়ে ভিথোলকাসের দৃষ্টিভঙ্গিঃ১. ক্রনিক ডিজিজ এবং ভ্যাকসিনেশন (Multiple Sclerosis)ভিথোলকাসের মতে, ভ্যাকসিন জীবনীশক...
25/01/2026

Vaccine নিয়ে ভিথোলকাসের দৃষ্টিভঙ্গিঃ

১. ক্রনিক ডিজিজ এবং ভ্যাকসিনেশন (Multiple Sclerosis)
ভিথোলকাসের মতে, ভ্যাকসিন জীবনীশক্তির (Vital Force) ওপর একটি কৃত্রিম চাপ সৃষ্টি করে। তিনি বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তির শরীরে বংশগতভাবে বা আগে থেকেই কোনো দুর্বলতা থাকে, তবে ভ্যাকসিন সেই সুপ্ত দুর্বলতাকে উসকে দিয়ে দীর্ঘমেয়াদী বা ক্রনিক রোগে (যেমন: Multiple Sclerosis) রূপান্তর করতে পারে। তিনি যুক্তি দেন যে, উন্নত বিশ্বে যেখানে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়া হয়, সেখানে সংক্রামক ব্যাধি কমলেও অটো-ইমিউন এবং স্নায়বিক রোগ বেড়েছে।

২. ভৌগোলিক পরিসংখ্যানের যুক্তি
ভিথোলকাস দাবি করেন যে, যেসব দেশে গণ-ভ্যাকসিনেশন কর্মসূচি কম, সেখানে মাল্টিপল স্ক্লেরোসিস বা প্যারালাইসিসের মতো কিছু নির্দিষ্ট জটিল রোগ কম দেখা যায়। তার মতে, আধুনিক চিকিৎসা অনেক ক্ষেত্রে তীব্র রোগকে (Acute disease) চাপা দিয়ে দীর্ঘমেয়াদী রোগে (Chronic disease) পরিণত করছে।

৩. পার্শ্বপ্রতিক্রিয়া থেকে কেউ মুক্ত নয়
ভিথোলকাসের তত্ত্ব অনুযায়ী, ভ্যাকসিনের প্রভাব তাৎক্ষণিকভাবে না দেখা দিলেও তা শরীরের সূক্ষ্ম স্তরে (Defensive Mechanism) পরিবর্তন আনে। তিনি মনে করেন, সবার ক্ষেত্রে একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় না, কিন্তু প্রত্যেকের জীবনীশক্তিতে এটি কোনো না কোনোভাবে ছাপ রেখে যায়।

যেসব ওষুধ খেলে আদা খাওয়া থেকে বিরত থাকতে হবেযাঁরা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফেরিন, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল সেবন ...
13/01/2024

যেসব ওষুধ খেলে আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে

যাঁরা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফেরিন, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল সেবন করেন, আদা তাঁদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।

উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে, বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন অ্যামলোডিপিনের সঙ্গে আদা সেবন করলে রক্তচাপ বেশি কমে যেতে পারে।

ব্যথানাশক যেমন ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন–জাতীয় ওষুধের সঙ্গে আদা খেলেও রক্তপাতের আশঙ্কা বাড়ে।

যে সময় আদা খাওয়া যাবে না

গর্ভকালের শেষ দিকে বেশি আদা–চা খাওয়া ঠিক নয়।

দুগ্ধদানকারী মা পরিমিত বা রান্নায় খেতে পারবেন।

খালি পেটে না খাওয়া ভালো।

পাতলা পায়খানা হলে।

Clinical Tips from Masters (1)------------------------১. বদহজম: কিছু মানুষের ক্ষুধা থাকে অত্যধিক, তারা তাদের পাকস্থলির ধ...
22/10/2021

Clinical Tips from Masters (1)
------------------------
১. বদহজম:
কিছু মানুষের ক্ষুধা থাকে অত্যধিক, তারা তাদের পাকস্থলির ধারন ক্ষমতার চেয়েও বেশি খেয়ে ফেলে। ফলে তারা বদহজমের স্বীকার হয়।
এরকম রোগীদের বদহজমের জন্য Abies can একটি ভাল ওষুধ।
২. মস্তিষ্কের আক্ষেপ
মস্তিষ্কের উত্তেজনা এবং শিশুদের হিস্টিরিয়াজনিত আক্ষেপ Absinthium দিয়ে বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায়। মৃগী রোগের চিকিৎসায় লক্ষণ মিলিয়ে দিতে পারলে ভাল উপকার করে।
৩. মৃত বাচ্চা প্রসব:
দেখা যায় কিছু মহিলা মৃত বাচ্চা প্রসব করে, কিন্তু কি কারনে এমন হয় সেটা জানা যায় না। এক্ষেত্রে সেই হতভাগা মায়েদের মুখে হাসি ফুটাতে পারে Actea Racemosa। ডেলিভারির
২ মাস আগে থেকে এর ওষুধের নিম্ন শক্তি খাওয়াতে হয়।
৪. উরুর চামড়া ছুলে যাওয়া:
হাটার সময় যাদের উরুতে ঘর্ষন হয়, এবং চামড়া ছুলে যায়। তাদের জন্য Aethusa cynapium ভাল মেডিসিন।
Dr. Rajagopala Rao.

ডেলটা ঘুম: ডেলটা স্লিপ হলো গভীরতম ঘুম। শিশুরা সবচেয়ে গভীর ঘুম দিতে পারে। বয়স বাড়ার সাথে এটা কমে যায়। গভীরতম ঘুমের যথেষ্ট...
30/05/2021

ডেলটা ঘুম:
ডেলটা স্লিপ হলো গভীরতম ঘুম। শিশুরা সবচেয়ে গভীর ঘুম দিতে পারে। বয়স বাড়ার সাথে এটা কমে যায়।
গভীরতম ঘুমের যথেষ্ট প্রয়োজন রয়েছে। এ সময়ই শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যুর মেরামত হয়, শরীর পুন:গঠিত হয়।
আর গভীরতম ঘুম পেতে চাইলে রাতের খাবার আগেভাগে খেয়ে নিবেন। সন্ধ্যার পর চা, কফি খাবেন না।
রাত ৯ টার পর থেকে বাসার ইন্টারনেট, মোবাইল ও টিভি বন্ধ করে দিবেন। ১০ টার মধ্যে ঘুমাতে চলে যাবেন।

The deepest form of sleep, which is greatest in children and declines with age; it is thought that tissue repair and regeneration occur most efficiently during delta sleep.

04/02/2021

০৫.০২.২১
শুক্রবার
বিকালে "হলিস্টিক হেলথ" চেম্বার বন্ধ থাকবে। তবে সকালে খোলা থাকবে।

23/08/2020

১ বছর ধরে বাম পায়ের ব্যথা।
ব্যথা সকালে ঘুম থেকে উঠার পর বেশি থাকে। নাড়াচাড়া করতে করতে কমে।

দুধ খুব পছন্দ করে।
সামান্য পরিশ্রমেই খুব ঘামে।

Rhus tox 1M সাপ্তাহিক ডোজে ২ মাসে সুস্থ।

23/08/2020

প্রথমে Symphytum 200
পরবর্তীতে Silicea 200, 1M, 10M
শেষে Medorrhinum 1M, 10M খেয়ে রোগী সুস্থ।

GV notes and Morrison's Desktop Guide থেকে থুজা আলোচনা।
12/08/2020

GV notes and Morrison's Desktop Guide থেকে থুজা আলোচনা।

ভিথোলকাসের নোট, মরিসনের ডেস্কটপ গাইড থেকে থুজা ওষুধের আলোচনা।

আর্সেনিক এল্বামের রোগীর মানসিক অবস্থা।রজার মরিসনের ডেস্কটপ গাইড থেকে আলোচনা। by Holistic Health Study Group
10/08/2020

আর্সেনিক এল্বামের রোগীর মানসিক অবস্থা।
রজার মরিসনের ডেস্কটপ গাইড থেকে আলোচনা।
by Holistic Health Study Group

রিউমেটয়েড আথ্রাইটিস নিয়ে আলোচনা। BY HOLISTIC HEALTH STUDY GROUP
09/08/2020

রিউমেটয়েড আথ্রাইটিস নিয়ে আলোচনা।
BY HOLISTIC HEALTH STUDY GROUP

রিউমাটয়েড আরথ্রাইটিস কি? সাইন ও সিম্পটমস, ডায়াগ্নোসিস ও হোমিওপ্যাথিক মেডিসিন। by Holistic Health Group study

Address

বাসা নং ১, রোড নং ৩, মিরপুর ১১
Dhaka
1216

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:00

Telephone

+8801712079617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holistic Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Holistic Health:

Share

Category