12/09/2026
তরুণদের সুরক্ষায় নতুন ধরনের তামাক ও নিকোটিন পণ্যের কার্যকর নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।
১৮–২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (HTP) ও নিকোটিন পাউচের মতো নতুন ধরনের তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সন্ধানীর পক্ষে উপস্থিত ছিলেন—
প্রচার ও প্রকাশনা সম্পাদক — অমৃতা কুন্ডু বাঁধন
যুগ্ম অর্থ সম্পাদক–১ — আরহাম মুশফিক
গবেষণায় উঠে এসেছে, ১৮–২৪ বছর বয়সী তরুণদের ৫.৫% বর্তমানে এবং ২৮.১% জীবনে অন্তত একবার এসব নতুন ধরনের তামাক ও নিকোটিন পণ্য ব্যবহার করেছেন।
তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, কার্যকর নীতিমালা, বিজ্ঞাপন ও বিপণন নিয়ন্ত্রণ এবং বিক্রয়ের ক্ষেত্রে বয়স যাচাই নিশ্চিতকরণ।
সুস্থ প্রজন্ম, তামাকমুক্ত ভবিষ্যৎ—সন্ধানীর অঙ্গীকার।
#সন্ধানী Cigarette