Dr.Mahfuzur Rahman Mithu

Directions

Dr.Mahfuzur Rahman Mithu I solemnly pledge to consecrate my life to the service of the humanity Ing sha Allah �

16/09/2026
- পরশু রাত ১২ টার পর এক বড় ভাই ফোন দিলো।বারোটার পর কল আসলে আমি একটু ভয় পাই।সাধারনত স্বাভাবিক কল আসে না তখন।উনি বললো,এক  ...
14/09/2026

- পরশু রাত ১২ টার পর এক বড় ভাই ফোন দিলো।
বারোটার পর কল আসলে আমি একটু ভয় পাই।সাধারনত স্বাভাবিক কল আসে না তখন।
উনি বললো,এক রোগীর এন্টিবায়োটিক শুরু করার পর তার চোখ চুলকানো শুরু হইছে!এজমা রোগী।
এটার ভয়াভহ কনসিকুয়েন্স চিন্তা করে ওভার ফোনে যতটুকু গাইড করা যায়-করলাম।আলহামদুলিল্লাহ, রোগীর তেমন জটিলতা তৈরি হবার আগেই ব্যাবস্থা নেয়া গেছে।

- মনে পড়লো যশোর মেডিকেলের একটা ঘটনা।প্রশ্রাবের ইনফেকশনের জন্য রোগী একটা খুব কম এন্টিবায়োটিক খেয়েছিলো সকালে।তারপর থেকে গায়ে চুলকানি,ছোপ ছোপ দাগ এবং কিছু সময়ের মধ্যে রোগী অজ্ঞ্যান।আমাদের মেডিসিনে যখন আসলো,তখন রোগীর ব্লাড প্রেসার নেই।

রোগী এনাফাইলেক্টিক শকে।

আলহামদুলিল্লাহ, ইমিডিয়েট ম্যানেজম্যান্ট এর পর অবস্থার উন্নতি হওয়া শুরু করে।এবং রোগী পরদিন সুস্থ হয়ে বাসায় চলে যায়।
আমাদের জন্য দোয়া করে..

কিন্তু সবার কপাল এত ভালো নাও হতে পারে।

মনে রাখবেন,যে কোনো ওষধ - ইভেন একটা সিম্পল নাপাতেও এমন প্রানঘাতী রিয়েকশন হতে পারে। এন্টিবায়োটিক এর ক্ষেত্রে ঝুকি সবচেয়ে বেশী।

​ #ড্রাগএলার্জি
​ #ওষুধসচেতনতা
​ #স্বাস্থ্যটিপস
​ #স্বাস্থ্যসচেতনতা
​ #চিকিৎসকেরপরামর্শ
​ #রোগমুক্তি
​ #নিরাপদওষুধ

বুক ধড়ফড়,অতিরিক্ত গরম লাগা,ঘন ঘন ডায়রিয়া হওয়া,অনেক খাওয়ার পরেও ওজন না বাড়া... এই ধরণের সমস্যা মনে হলে অবশ্যই আপনার চিকিৎ...
12/09/2026

বুক ধড়ফড়,অতিরিক্ত গরম লাগা,ঘন ঘন ডায়রিয়া হওয়া,অনেক খাওয়ার পরেও ওজন না বাড়া...

এই ধরণের সমস্যা মনে হলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শে থাইরয়েড হরমোন চেক করুন।

​ #স্বাস্থ্যটিপস #থাইরয়েড #সচেতনতা

আপনিও সহমদ হলে শেয়ার করুন।ডাক্তার ব্যাটার সাহস কত...
12/09/2026

আপনিও সহমদ হলে শেয়ার করুন।
ডাক্তার ব্যাটার সাহস কত...

এভাবে লিভার ফাংশন টেস্ট (LFT) আর কেউ করছেন?  😜হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা...
11/09/2026

এভাবে লিভার ফাংশন টেস্ট (LFT) আর কেউ করছেন? 😜

হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা...

31/08/2026

🗣️ ধরুন আপনার সামনে আপনার পরিবারের কেউ হঠাৎ করে কথা জড়িয়ে ফেললো।কিংবা মুখের এক পাশ বেঁকে গেল বা হাত-পা দুর্বল হয়ে গেল… আপনি কি বুঝতে পারবেন—এটা ব্রেইন স্ট্রোক কিনা?

⏱️ এই মুহূর্তে আপনার সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করতে পারে, তিনি আর স্বাভাবিক জীবনে ফিরবেন কি না...

ব্রেইন স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা রক্তনালী ফেটে গেলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তাই দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🧠 স্ট্রোকের লক্ষণ কীভাবে চিনবেন?
সহজে মনে রাখুন FAST দিয়ে👇
🅵 F – Face (মুখ) : হঠাৎ মুখের এক পাশ বেঁকে যাওয়া বা হাসলে এক পাশ ঠিকমতো না ওঠা।

🅰️ A – Arm (হাত) : হঠাৎ এক হাত বা এক পাশের হাত/পা দুর্বল বা অবশ হয়ে যাওয়া। দুই হাত তুলতে বললে একটি হাত নিচে নেমে যেতে পারে।
🆂 S – Speech (কথা) : হঠাৎ কথা জড়িয়ে যাওয়া, কথা বলতে না পারা অথবা অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া।
🆃 T – Time (সময়) : এই লক্ষণগুলোর একটিও দেখা দিলে সময় নষ্ট করবেন না। দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে এটা মাথায় গেঁথে রাখুন...

⚠️ আরও যে লক্ষণগুলো হতে পারে
• হঠাৎ চোখে ঝাপসা/কম দেখা
• হঠাৎ হাঁটতে বা ভারসাম্য রাখতে সমস্যা
• হঠাৎ তীব্র মাথাব্যথা
• হঠাৎ কথা বুঝতে সমস্যা হওয়া ইত্যাদি...


কিছু ক্ষেত্রে লক্ষণ কয়েক মিনিট বা ঘণ্টার মধ্যে ভালো হয়ে যেতে পারে। তবুও এটিকে অবহেলা করবেন না। এটি TIA বা “mini-stroke” হতে পারে, যা ভবিষ্যতে বড় স্ট্রোকের সতর্ক সংকেত হতে পারে।

🚑 স্ট্রোক সন্দেহ হলে “দেখি একটু পর ভালো হয় কিনা” বলে অপেক্ষা করবেন না....

সময় নষ্ট করবেন না—দ্রুত হাসপাতালে পৌঁছান।

🧠মনে রাখবেন Stroke-এর ক্ষেত্রে—Time is Brain...

আপনার পরিবারের সবাইকে আজই FAST মনে রাখতে বলুন।হয়তো কোনো একদিন এই চারটি অক্ষরই একটি জীবন বাঁচাতে সাহায্য করবে ❤️

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।আমিন।

30/08/2026

সরকারী হাসপাতালে আগে ডাক্তাররা অপেক্ষা করতো রোগীদের জন্য..

এখন অপেক্ষা করা লাগে-কখন স্বাস্থ্যমন্ত্রী আসে,কখন ইউটিউমার,টিকটকাররা আসে,কখন ভুড়ুঙ্গিমারার সভাপতির বউ ভিজিটে আসে!

এইসবের ফল বাঙালী পাওয়া শুরু করবে!
ডাক্তাররা যখন পিঠ বাচানো প্রাক্টিস শুরু করবে,তখন সবচেয়ে বড় মারা যারা খাবে তারা হচ্ছে এইসব পপুলিস্ট, ভিউ কামানো লোকজনকে প্রমোট করা আম জনতা।

Address

Dhaka University
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mahfuzur Rahman Mithu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category