08/07/2026
মেডিকেল লাইফের সবচেয়ে বড় পরীক্ষা, আর জীবনের সবচেয়ে সুন্দর উপহার! ❤️
একজন লড়াকু ডাক্তার ছেলের গল্প বলবো। এমবিবিএস ফাইনাল প্রফেশনাল রিটেন পরীক্ষার ঠিক আগের রাত! যখন একদিকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ লড়াইয়ের মানসিক প্রস্তুতি চলছে, ঠিক তখনই পৃথিবীর বুকে আগমন ঘটলো এক নতুন প্রাণের। পড়ার টেবিল থেকে সোজা ওটি-র দরজায়- ছেলেটি এখন শুধু হবু ডাক্তারই নয়, একজন গর্বিত বাবা!
একজন চিকিৎসক হিসেবে এই দম্পতির পুরো প্রেগনেন্সি জার্নিটার সাক্ষী ছিলাম আমি। শুরু থেকে শেষ পর্যন্ত, প্রতিটি পরামর্শ, প্রতিটি কথা যেভাবে এই নতুন পিতা-মাতা অক্ষরে অক্ষরে পালন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। পোস্ট-ডেটেড প্রেগনেন্সির (Post-dated pregnancy) প্রতিটি মুহূর্তের উৎকণ্ঠা আর অপেক্ষাকে তারা জয় করেছেন অসীম ধৈর্য আর পারস্পরিক ভালোবাসায়। নতুন বাবা-মা ও সোনামনিকে উষ্ণ স্বাগতম ও অভিনন্দন। সবাই ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন। 💕
আসুন এবার জেনে নিই পোস্ট-ডেটেড প্রেগন্যান্সি (Post-dated pregnancy) সম্পর্কে:
👉 সাধারণভাবে একটি পূর্ণ গর্ভাবস্থার সময়কাল ৪০ সপ্তাহ ধরা হয়। এই ৪০ সপ্তাহ গণনা করা হয় শেষ মাসিকের প্রথম দিন (LMP) থেকে।
👉 প্রতি ১০ জন গর্ভবতী মায়ের মধ্যে প্রায় ৩-৪ জনের ডেলিভারির নির্ধারিত তারিখ পার হয়ে যায়। এটি অনেক ক্ষেত্রেই স্বাভাবিক।
👉 ৪০ সপ্তাহ পার হয়ে গেলেই যে সঙ্গে সঙ্গে অপারেশন বা প্রসব করাতে হবে, এমন নয়। ৪১ সপ্তাহ পর্যন্ত মা ও শিশুর অবস্থা ভালো থাকলে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে অপেক্ষা করা যেতে পারে।
👉 কেন ৪১ সপ্তাহের পর অপেক্ষা করা ঠিক নয়?
-প্লাসেন্টার কার্যক্ষমতা কমে যেতে পারে।
-শিশুর চারপাশের পানি (Amniotic fluid) কমে যেতে পারে।
-শিশুর কষ্ট (Fetal distress) হওয়ার ঝুঁকি বাড়ে।
-শিশুর মেকোনিয়াম (পায়খানা) পানিতে চলে আসতে পারে।
-স্বাভাবিক প্রসব কঠিন হতে পারে এবং সিজারিয়ানের প্রয়োজন বাড়তে পারে।
👉 ৪১ সপ্তাহের পর (Late-term pregnancy) সাধারণত প্রসব শুরু করার (Induction of Labour) বিষয়ে পরিকল্পনা করা হয়।
👉 ৪২ সপ্তাহ বা তার বেশি (Post-term pregnancy) হলে ঝুঁকি বেড়ে যায়। তাই সাধারণত এতদিন অপেক্ষা করা নিরাপদ নয়।
✍️
👩⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এফ.আই.সি.এস. (আমেরিকা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল স্টেশন (MRT)/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, সোম, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।
🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন (MRT) থেকে কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দিকে ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫, ০৯৬১০-৯১৪৯১৪
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, সোম, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।
💬 হোয়াটসঅ্যাপ (জরুরী অ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯
নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩⚕️ ফেইসবুক পেইজ: www.facebook.com/DrAsmaAurora
🤱 ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/drasmaaurora
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com
#সিস্ট