Echoes of Reason

Echoes of Reason Inner peace. Deeper thoughts. A better you.

10/08/2026

Delete Negative People!

একটা অদ্ভুত জিনিস আমি বহু বছর ধরে লক্ষ্য করেছি।মানুষ যত বেশি ভালোবাসে, তত বেশি জোরে আঁকড়ে ধরে।শুনতে একটু অদ্ভুত লাগছে? ...
07/03/2026

একটা অদ্ভুত জিনিস আমি বহু বছর ধরে লক্ষ্য করেছি।

মানুষ যত বেশি ভালোবাসে, তত বেশি জোরে আঁকড়ে ধরে।

শুনতে একটু অদ্ভুত লাগছে? কিন্তু একটু চারপাশে তাকিয়ে দেখো। প্রায় সব সম্পর্কেই এই একই গল্প।

কেউ কাউকে ভালোবাসে, তারপর ধীরে ধীরে সেই ভালোবাসাটা একটা অদ্ভুত ভয়ে বদলে যায়। হারানোর ভয়। ছেড়ে চলে যাওয়ার ভয়। অন্য কারও কাছে চলে যাওয়ার ভয়। আর সেই ভয় থেকেই শুরু হয় শক্ত করে ধরে রাখার চেষ্টা।

আমরা ভাবি — “আমি তো শুধু ভালোবাসি, তাই তাকে ধরে রাখতে চাই।”

কিন্তু সত্যিটা একটু নিষ্ঠুর।

অনেক সময় আমরা ভালোবাসি না, আমরা অধিকার করতে চাই।

একটা ছোট উদাহরণ দিই।

ছোটবেলায় নিশ্চয়ই দেখেছ কেউ একটা প্রজাপতি ধরেছে। প্রথমে খুব আনন্দ। হাতে বসেছে বলে খুব উত্তেজনা। তারপর কী হয়?

হাতটা একটু একটু করে বন্ধ হয়ে আসে।

কেন?
কারণ একটা অদ্ভুত চিন্তা কাজ করে — “উড়ে গেলে যদি আর না পাই?”

আর সেই হাতটা যত শক্ত হয়, প্রজাপতির ডানাগুলো তত ভেঙে যায়।

তারপর মানুষটা অবাক হয়ে বলে —
“আমি তো ওকে মারতে চাইনি!”

ঠিক তাই।

সে মারতে চায়নি।
সে শুধু খুব জোরে ধরে ফেলেছিল।

মানুষের সম্পর্কগুলোও প্রায় এই একইভাবে ভেঙে যায়।

বন্ধুত্বে হয়। প্রেমে হয়। পরিবারেও হয়।

শুরুতে আমরা কাউকে ভালোবাসি কারণ সে স্বাধীন। তার একটা নিজস্বতা আছে। একটা নিজস্ব আকাশ আছে। কিন্তু একটু পরে আমরা সেই আকাশটাই কেটে ছোট করতে শুরু করি।

“ওর সাথে এত কথা বলছ কেন?”

“ওখানে যেতে হবে কেন?”

“আমাকে না বলে এটা করলে কেন?”

ধীরে ধীরে ভালোবাসা একটা নরম জিনিস থেকে নিয়ন্ত্রণের যন্ত্রে পরিণত হয়।

আর মজার বিষয় হল — এই নিয়ন্ত্রণের পেছনে থাকে ভয়।

যে মানুষ নিজের ভেতরে নিরাপদ নয়, সে অন্যকে শক্ত করে ধরে রাখতে চায়।

যে মানুষ নিজের ভেতরে স্থির, সে জানে — যা সত্যি আমার, তাকে ধরে রাখতে হয় না।

একটা নদীকে কি তুমি মুঠোয় ধরে রাখতে পারবে?

পারবে না।

তুমি শুধু নদীর ধারে বসে থাকতে পারো। নদী নিজে থেকেই তোমার পাশে বয়ে যাবে।

মানুষের সাথে সম্পর্কও অনেকটা এরকম।

যাকে তুমি সত্যি ভালোবাসো, তাকে বন্দি করে রাখতে গেলে সে ধীরে ধীরে শ্বাস নিতে পারবে না।

আর মানুষ শ্বাস নিতে না পারলে দুইটা জিনিসের একটা করে —
হয় ভেঙে পড়ে,
না হয় পালিয়ে যায়।

এটাই বাস্তব।

আমরা প্রায়ই ভাবি সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বদলে যায়।
আংশিক সত্যি।

কিন্তু আরও একটা বড় কারণ আছে — আমরা তাকে থাকার জায়গা দিই না।

আমরা তাকে এমনভাবে ধরে রাখি যে সে আর নিজে থাকতে পারে না।

একটা সময় আমি একটা জিনিস বুঝেছি।

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে শক্ত করে ধরে রাখতে পারে।

সবচেয়ে শক্তিশালী মানুষ সে, যে ছেড়ে দিতে পারে।

ছেড়ে দেওয়া মানে ত্যাগ করা নয়।

ছেড়ে দেওয়া মানে বিশ্বাস করা।

বিশ্বাস করা যে যদি সে সত্যি তোমার জীবনের অংশ হয়, তাহলে সে ফিরে আসবে, পাশে থাকবে, আবার কথা বলবে।

আর যদি না থাকে?

তাহলে তাকে ধরে রাখলেও সে কখনোই সত্যি তোমার ছিল না।

এই জিনিসটা বুঝতে মানুষের অনেক সময় লাগে।

কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় —
“যা ভালো লাগে, তা নিজের করে নাও।”

কিন্তু কেউ শেখায় না —
“যা ভালোবাসো, তাকে স্বাধীন থাকতে দাও।”

এই স্বাধীনতা দেওয়া খুব কঠিন কাজ।

কারণ তখন তোমাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হয়।

তোমাকে নিজের একাকীত্বের মুখোমুখি হতে হয়।

তোমাকে মেনে নিতে হয় — মানুষকে জোর করে জীবনে রাখা যায় না।

আর এখানেই একটা অদ্ভুত জিনিস ঘটে।

যখন তুমি সত্যি কাউকে স্বাধীনতা দাও, তখন দুইটা সম্ভাবনা তৈরি হয়।

এক — সে চলে যাবে।
দুই — সে নিজে থেকেই তোমার পাশে থাকবে।

আর দ্বিতীয়টা যখন ঘটে, তখন সম্পর্কটা আর ভয়ের ওপর দাঁড়িয়ে থাকে না।

তখন সেটা দাঁড়ায় পছন্দের ওপর।

প্রতিদিন নতুন করে একজন মানুষ সিদ্ধান্ত নিচ্ছে —
“আমি এখানেই থাকতে চাই।”

এর চেয়ে শক্ত সম্পর্ক আর কিছু হয় না।

কারণ সেটা বাধ্যতামূলক নয়। সেটা স্বেচ্ছায়।

জীবনের অনেক জিনিসই এরকম।

টাকা, ক্ষমতা, মানুষ, সম্মান — সবকিছুই।

তুমি যত শক্ত করে ধরে রাখবে, তত দ্রুত সেটা তোমার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে।

কিন্তু তুমি যদি হাতটা একটু খুলে দাও, তখন আশ্চর্যভাবে অনেক কিছুই থেকে যায়।

কারণ পৃথিবীর একটা গভীর নিয়ম আছে।

যা বন্দি, তা বাঁচে না।

যা স্বাধীন, সেটাই টিকে থাকে।

এই কারণে হয়তো জীবনের সবচেয়ে বড় শক্তি হলো শক্ত করে ধরা নয়।

সবচেয়ে বড় শক্তি হলো —
খোলা হাত।

Healing নিয়ে কথা বললে সবাই খুব আরামে বসে শোনে।ধ্যান? বাহ।প্রাণায়াম? দারুণ।ক্ষমা? অসাধারণ।কিন্তু “s*xual energy” বললেই রু...
05/03/2026

Healing নিয়ে কথা বললে সবাই খুব আরামে বসে শোনে।
ধ্যান? বাহ।
প্রাণায়াম? দারুণ।
ক্ষমা? অসাধারণ।

কিন্তু “s*xual energy” বললেই রুমের এনার্জি বদলে যায়।
কারও চোখ নিচে নেমে যায়, কারও মুখে হালকা হাসি, কেউ আবার খুব সিরিয়াস হয়ে যায়।

মজার না?

আমরা এমন একটা সমাজে বড় হয়েছি যেখানে যৌন শক্তিকে হয় লুকিয়ে রাখতে হয়, না হলে বাজারে বিক্রি করতে হয়। মাঝামাঝি জায়গাটা কেউ শেখায়নি। কেউ বলেনি — এটা তোমার জীবনীশক্তি। এটা তোমার সৃষ্টিশক্তি। এটা তোমার আত্মবিশ্বাসের আগুন।

আমরা ছোট থেকে শুনেছি —
“ভদ্র হও।”
“এগুলো ভাবা ভালো না।”
“চুপ থাকো।”
“এটা লজ্জার বিষয়।”

ফল কী হয়েছে জানো?

আমরা নিজেদের শরীর থেকে আলাদা হয়ে গেছি।
মনের সঙ্গে শরীরের সংযোগ কেটে গেছে।
আত্মার কথা বলি, কিন্তু শরীরের কথা বললে অস্বস্তি হয়।

এখানেই শুরু হয় আসল সমস্যা।

Sexual energy মানে শুধু s*x না।
এটা attraction।
এটা সৃষ্টিশীলতা।
এটা presence।
এটা সেই চুম্বকত্ব, যেটা দিয়ে তুমি রুমে ঢুকলে মানুষ তাকায় — অথচ তুমি কিছুই করছ না।

এই শক্তি যখন ব্লক হয়ে যায়, তখন সেটা অন্যভাবে বের হয়।
অকারণে রাগ।
অস্থিরতা।
অতিরিক্ত validation চাওয়া।
অথবা একদম উল্টো — সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া।

কখনও খেয়াল করেছো, কিছু মানুষ সবসময় attention চায়? সোশ্যাল মিডিয়ায় প্রতিটা পোস্টে অস্থিরতা থাকে। আবার কিছু মানুষ আছে যারা নিজের ইচ্ছাকে এত চেপে রাখে যে ভিতরে ভিতরে শুকিয়ে যায়।

দুটোই imbalance।

আমাদের সমাজ দুটো চরমপন্থা শেখায় —
এক, repression।
দুই, overexpression।

হয় পুরো চাপা দাও।
না হলে পুরো ছড়িয়ে দাও।

কিন্তু conscious embodiment কেউ শেখায় না।

যখন তুমি নিজের s*xual energy-কে বুঝতে শুরু করো, তখন তুমি বুঝতে পারো — অনেক সময় তোমার যা চাই, সেটা শরীর না; সেটা connection। সেটা দেখা হওয়া। সেটা নিরাপত্তা। সেটা গুরুত্ব পাওয়া।

আমরা অনেক সময় intimacy খুঁজি, কারণ আমরা loneliness সহ্য করতে পারি না।
আমরা attraction-কে love ভেবে ফেলি।
Chemistry-কে compatibility ভেবে ফেলি।

তারপর heartbreak হলে বলি — “সবাই খারাপ।”

আসলে সমস্যা শক্তিতে না।
সমস্যা অচেতন ব্যবহারে।

Unhealed s*xual energy সবসময় বাইরে completion খোঁজে।
Healed s*xual energy ভিতর থেকে radiate করে।

যখন তুমি নিজের ভেতরের আগুনকে ধরতে শিখবে —
না দমন করে,
না উড়িয়ে দিয়ে,
শুধু ধরে রেখে —

তখন তোমার চোখ বদলে যাবে।

তোমার হাঁটার ভঙ্গি বদলে যাবে।
তোমার boundaries স্পষ্ট হবে।
তুমি আর সবার attention-এর জন্য লড়বে না।

এটাই আসল s*xy।

Sexy মানে উন্মুক্ত পোশাক না।
Sexy মানে loud আচরণ না।
Sexy মানে “আমাকে দেখো” না।

Sexy মানে grounded থাকা।
নিজের শক্তিকে ধারণ করা।
নিজেকে সস্তা না করা।

সমাজ insecure মানুষ পছন্দ করে।
কারণ insecure মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ।
যে মানুষ নিজের শরীর, নিজের চাহিদা, নিজের শক্তি সম্পর্কে সচেতন — তাকে manipulate করা কঠিন।

তাই shame তৈরি করা হয়।
লজ্জা ঢুকিয়ে দেওয়া হয়।
Desire-কে পাপ বানানো হয়।

কিন্তু সত্যিটা হলো — desire খারাপ না।
Desire হলো direction।
তুমি কী চাইছো সেটা বোঝার দরজা।

Healing মানে desire মেরে ফেলা না।
Healing মানে desire-কে বুঝে নেওয়া।

তুমি কি সত্যিই সেই মানুষটাকে চাইছো?
না কি তুমি শুধু একা থাকতে ভয় পাচ্ছো?
তুমি কি intimacy চাও?
না কি validation?

এই প্রশ্নগুলো uncomfortable।
কিন্তু এগুলো না করলে growth হয় না।

আর একটা কথা বলি — s*xual energy যত শক্তিশালী, তত বিপজ্জনক হতে পারে যদি অচেতন থাকে।
এটা obsession-এ পরিণত হতে পারে।
Addiction-এ যেতে পারে।
Power game হয়ে যেতে পারে।

কিন্তু যখন এটা heal হয় —
তুমি আর কারও পিছনে দৌড়াবে না।
তুমি আর নিজের শরীর দিয়ে ভালোবাসা কিনতে চাইবে না।
তুমি আর কারও approval ছাড়া নিজেকে অসম্পূর্ণ ভাববে না।

তুমি বেছে নেবে।

Choice-এ একটা অদ্ভুত আকর্ষণ আছে।
যে মানুষ চায় না, কিন্তু choose করে — তার মধ্যে অন্যরকম magnetism থাকে।

Healing শুরু হয় যখন তুমি নিজের শরীরের সঙ্গে বন্ধুত্ব করো।
তোমার pleasure-কে অপরাধ ভাবা বন্ধ করো।
তোমার সীমা স্পষ্ট করো।
তোমার “না” বলতে শেখো।

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ — তোমার শক্তি অপচয় করা বন্ধ করো।

সবাইকে impress করতে গিয়ে,
সবাইকে খুশি রাখতে গিয়ে,
সবাইকে ধরে রাখতে গিয়ে —

আমরা নিজেদের ভেতরের আগুন নিভিয়ে ফেলি।

তুমি কি খেয়াল করেছো, সবচেয়ে আকর্ষণীয় মানুষরা খুব শান্ত? তারা চেঁচায় না। তারা attention ভিক্ষা করে না। তারা constant posting দিয়ে প্রমাণ করে না যে তারা desirable।

তারা জানে।

এই জানাটাই healing।

Sexual energy হল life force।
এই শক্তি দিয়েই তুমি সৃষ্টি করো — সম্পর্ক, কাজ, শিল্প, ভাবনা, সন্তান, ভবিষ্যৎ।

তুমি যদি এটাকে shame-এর নিচে পুঁতে রাখো, এটা বিকৃত হয়ে বের হবে।
তুমি যদি এটাকে বাজারে ছড়িয়ে দাও, এটা ফাঁকা হয়ে যাবে।

কিন্তু তুমি যদি এটাকে ধারণ করো —
তুমি powerful হয়ে উঠবে।

শান্ত, গভীর, স্থির — কিন্তু ভিতরে আগুন।

Healing মানে less s*xual হওয়া না।
Healing মানে more conscious হওয়া।

এবং যখন তুমি নিজের এই অংশটাকে গ্রহণ করো —
তখন সমাজের লজ্জা তোমাকে আর বেঁধে রাখতে পারে না।

তুমি তখন আর “ভালো” দেখানোর জন্য বাঁচো না।
তুমি তখন নিজের শক্তি নিয়ে বাঁচো।

Raw.
Aware.
Alive.

আর বিশ্বাস করো — এর চেয়ে viral কিছু নেই।

19/12/2025

কেউ কি আমাদের জাস্ট ফ্রেন্ড হতে পারে?

না! জাস্ট ফ্রেন্ড হলো একটি প্রতারণা। অনেকেই বলেন, ও তো আমার জাস্ট ফ্রেন্ড, তার সাথে আমার কোনো সেক্স নেই। কিন্তু এরা জানে না, সেক্স কখনো শরীর দিয়ে শুরু হয় না, সেক্স শুরু হয় মন দিয়ে। আমরা জাস্ট ফ্রেন্ডকে আমাদের শরীর না দিলেও, আমাদের মন তাদের কাছে ওপেন থাকে। আমাদের সবারই জাস্ট ফ্রেন্ড আছে। কিন্তু যখন আমরা কারও কাছে আমাদের প্রাইভেট ইনফরমেশন শেয়ার করি এবং প্রশংসা পাই, আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন ও অক্সিটোসিন রিলিজ হয়, তার সাথে আমাদের গোপনেই একটি মানসিক সংযোগ তৈরি হয়ে যায়। শরীর বিশ্বাসঘাতকতা করে না, বিশ্বাসঘাতকতা করে মস্তিষ্ক, আর মস্তিষ্কই আমাদের শরীরকে তার কাছে টেনে নিয়ে যায়। Shirley P. Glass তার “নট জাস্ট ফ্রেন্ডস” বইতে লিখেছিলেন, “I didn’t intend anything” is the first lie।

তিনি বলেন, প্রতারণা কখনোই ইনটেনশনাল নয়, প্রতারণা সবসময় আনইনটেনশনাল। আর তাই আমার তার সাথে সেক্স করার কোনো ইনটেনশন নেই, এটাই হলো সবচেয়ে বড় প্রতারণা। একটি সম্পর্কে দুজন মানুষের মধ্যে বিভিন্ন মাইক্রো মিসআন্ডারেস্টেন্ডিং থাকে, যেখান থেকে আপনার মস্তিষ্কে ডোপামিন হ্রাস পায় ও স্ট্রেস হর্মোন কর্টিসল তৈরি হয়। আপনার জাস্ট ফ্রেন্ড আপনার সাথে একসাথে থাকে না, সে কখনো আপনাদের সম্পর্কের জটিলতা বুঝবে না, তার কোনো স্ট্রেস ও পেইন নেই। আপনি তাকে প্রাইভেট তথ্য শেয়ার করলে, সে আপনার প্রতি সহানুভূতি প্রকাশ করবে, সে আপনার স্ট্রেস ও পেইন রিলিফ করবে, আপনার মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন তৈরি করবে। দিনের পর দিন জাস্ট ফ্রেন্ড আপনার মস্তিষ্কে একটি কেমিক্যাল লুপ তৈরি করে ফেলবে, আপনি তার প্রতি নেশাগ্রস্ত হয়ে যাবেন। বারবার তার সাথে ইমোশনালি এক্সপোজড হতে হতে আপনার আর বাউন্ডারি দূর হয়ে যাবে। আপনি তার সাথে কানেক্ট হয়ে যাবেন। একটা সময় আপনি আপনার এই জাস্ট ফ্রেন্ডকে ছাড়া আপনার জীবন কল্পনা করতে পারবেন না। আপনার জাস্ট ফ্রেন্ড আপনার সেক্স পার্টনার হবে নিউরোবায়োলজিক্যাল প্রসেসের ভেতর, আপনার স্বাধীন ইচ্ছাশক্তির জোরে নয়। Shirley P. Glass বলেছিলেন, “Cheating is a process, not a decision”।

আমাদের কাছে আমাদের জাস্ট ফ্রেন্ড নিরীহ একজন মানুষ। এজন্য ব্রেন আমাদের বলে, তার সাথে একটু কথা বলে দেখ। যখন দেখে এ মানুষটির সাথে স্বাধীনভাবে অনেক কথা শেয়ার করা যায়, আমাদের ব্রেন সোশ্যাল রিওয়ার্ড পায়। আমরা কোনো অনুশোচনা বা অনুতাপবোধ করি না, আমরা জাস্ট ফ্রেন্ডকে সেফ মনে করি। কিছুদিন পর আপনার মনে হতে থাকে, পৃথিবীতে একমাত্র এ মানুষটি আমাকে বুঝতে পারে। তার সাথে কথার কন্টেন্ট বদলায়, যে কথাগুলো আমরা পার্টনারকে শেয়ার করতে পারি না, তা আমরা জাস্ট ফ্রেন্ডকে শেয়ার করি। একটা সময় বুঝতে পারি, এ মানুষটির কাছেই আমার ইমোশনাল ভ্যালিডেশন আছে। ওর সাথে কথা বলেল কেমন হালকা লাগে। আর এখানেই সবচেয়ে বিপজ্জনক ঘটনা ঘটে, আপনি বুঝতে পারেন, এ মানুষটি আপনার স্ট্রেস, টেনশন ও ফ্রাস্টেশন দূর করছে আর আপনি তাকে আপনার ইমোশন রেগুলেশন টুলস হিসেবে ব্যবহার করতে থাকেন। এ সময় ব্রেন আর ভুল অথবা সঠিক চিন্তা করে না। যখনই সে বিরক্তি বা চাপবোধ করে তখনই তার মনে হয়, এখনই আমাকে তার কাছে যেতে হবে, আর এটাই আমার জন্য একমাত্র ট্র্যাজেক্টরি বা গতিপথ। কেন জাস্ট ফ্রেন্ডের সাথে সেক্স অনিবার্য? কারণ আপনি এখন আর সচেতনভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনার নার্ভাস সিস্টেম তাকে অটোম্যাটিক রেসপন্স করছে। এটা হলো নিকোটিন অথবা ড্র্যাগের মতো, একবার যদি ব্রেন আসক্ত হয়ে যায়, তবে সে এই লুপ থেকে কিছুতেই বের হতে পারে না।

আমি বলছি না যে এখান থেকে আপনি বের হতে চান না কিন্তু আপনি এমন এক জায়গায় চলে গেছেন যেখানে আপনি নিউরোবায়োলজিক্যালি দুর্বল, আপনার পক্ষে বের হয়ে আসা সম্ভব না। আপনার আর তার সীমা একদিনে মিশে যায় না। আপনি আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে শিখিয়েছেন, এই ভুল জায়গাই আপনার জন্য নিরাপদ। প্রতারণা কখনো বেডরুমে শুরু হয় না, প্রতারণা শুরু হয় তখন যখন দুটি মনের সীমারেখা একসাথে মিশে যায়, আর তারা একাকার হয়ে যায়।

জাস্ট ফ্রেন্ডের সাথে গোপন প্রেম পার্টনার থেকে বেশি মজার। তার কারণ এই নয় যে তারা সেক্স করে__এই নেশার পেছনে মূল কারণ তাদের দুজনের মধ্যে সিক্রেট থাকে। মনে রাখবেন, সিক্রেসি বা গোপনীয়তা ডোপামিন এক্সিলারেট করে। আপনি তার মেসেজ হাইড করেন, চ্যাট ডিলিট করেন, ফোন উলটে রাখেন, নোটিফিকেশন মিউট করে রাখেন। এখানে ব্রেইন একসাথে তিনটি জিনিস পায়, রিস্ক, কন্ট্রোল ও প্রাইভেট রিওয়ার্ড। রিস্ক ও রিওয়ার্ড একসাথে থাকলে ডোপামিন স্পাইক সবচেয়ে বেশি, এটা অনেকটা জুয়া খেলা অথবা ড্র্যাগের মতো। এখানে সেক্স লাগে না, গোপনীয়তাই যথেষ্ট।

আপনি যখনই আপনার জাস্ট ফ্রেন্ডকে বলছেন, তুমি আমাকে বোঝো, ঠিক তখনই আপনি আপনার প্রাইম্যারি পার্টনার থেকে ইমোশনাল রেগুলেশন কেটে থার্ড পারসনকে দিলেন। এখানে সেক্স অপ্রাসঙ্গিক, আপনি আপনার পার্টনারের সাথে অ্যাটাচমেন্টই ভেঙে দিলেন। আর আপনার জাস্ট ফ্রেন্ডের সাথে আপনার এই সম্পর্ক থেকে আপনার পার্টনার কি পায়? আপনি এ মানুষটিকে দিচ্ছেন ইমোশনাল শূন্যতা, বিব্রান্তি ও ব্যাখ্যাতীত দূরত্ব। সে বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে, তার গাট ফিলিংস হয়। কিন্তু সে এটা প্রমাণ করতে পারে না, তার “ self-doubt” বাড়ে। আর এখান থেকেই জন্ম নেয় বিশ্বাসঘাতকতার ট্রমা। তার জীবনের কাউন্ট ডাউন শুরু এখানেই।

আপনি এখন ভাবতে পারেন, আমার বাউন্ডারী হলো আমার নৈতিকতা। কিন্তু এ ধারণা ভুল। বাউন্ডারি কোনো সেলফ কন্ট্রোল নয়, বাউন্ডারি হলো “ brain-level access control”। আপনার মস্তিষ্ক যার কাছে নিয়মিত নিজের সংবেদনশীলতা, বৈধতা ও গোপনীয়তা প্রকাশ করে, তার সাথে আপনার বন্ডিং অটোম্যাটিক তৈরি হবে, আপনি চান অথবা না চান তাতে কিছু আসে যায় না। নৈতিকতা এখানে অপ্রাসঙ্গিক, ব্রেন কেমেস্ট্রি নৈতিক ভাষা বোঝে না। আপনার বাউন্ডারি তখনই তৈরি হতো যদি আপনি তাকে আপনার আবেগ, সংবেদনশীলতা ও পারসোনাল স্টোরি শেয়ার না করতেন। আপনি সবকিছু শেয়ার করে কিসের বাউন্ডারির কথা বলছেন? আপনি ভুল মানুষের কাছ থেকে ডোপমিন নিয়েছেন, ভুল মানুষের সাথে বন্ডিং তৈরি করেছেন, ভুল মানুষের সাথে জোট গঠন করেছেন। এটাকে বলে “Neural bonding misfire”।

মনে রাখবেন, ট্র্যান্সপারেন্সি কোনো কন্ট্রোল নয়, এটা সিস্টেমের স্ট্যাবিলিটি। আপনার ভালোবাসার মানুষ আপনার আইডি, পাসওয়ার্ড ও শিডিউল সবকিছুই জানবে। এটা প্রাইভেসির লঙ্ঘন না। একটি সম্পর্কে আমরা একটি কমন রিয়েলিটি শেয়ার করি। আপনি আপনার আইডি ও পাসওয়ার্ড লুকিয়ে রাখার মানে হলো আপনার একটা সিক্রেট রিয়্যালিটি আছে। আর যখনই সিক্রেট রিয়্যালিটি তৈরি হয়, তখন সিস্টেম গাণিতিকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে। ট্রাস্ট কোনো অনুভূতি নয়, ট্রাস্ট হলো একটি প্রেডিক্টিভ ম্যাথ, একটি প্রবাবিলিটি ফাংশন। একজন পার্টনার যদি মাইক্রো প্রতারণা এবং ইমোশনাল আউটসোর্চিং করে তবে সম্পর্ক তার ফিউচার প্রেডিক্টিবিলিটি হারিয়ে ফেলে। পরকিয়া বিশ্বাসের ইকুয়েশনকে আক্ষরিকভাবে অসমাপ্ত রেখে দেয়। এটা পাপ না—এটা সিস্টেমের ধ্বংস। আমি বলছি না, আপনার জাস্ট ফ্রেন্ড থাকবে না কিন্তু আপনি তার কাছে আপনার প্রাইভেট রিয়্যালিটি শেয়ার করতে পারেন না, আপনি তার কাছে পারসোনাল ভ্যালিডেশন চাইতে পারেন না। একবার যখন একজন মানুষ সিক্রেট রিয়ালিটি তৈরি করতে শিখে যায়, ভবিষ্যতে তার “Attachment capacity” কমে যায়। সে জীবনে কারও সাথে কোনো নিরাপদ বন্ডিং সহ্য করতে পারে না।

Address

Gulshan/2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Echoes of Reason posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category