Dt.Tapati Saha

Directions Website

Dt.Tapati Saha Senior Clinical Dietician SQUARE Hospital
Diet Consultant at Square Hospital Gulshan Centre.
(1)

29/09/2026
21/09/2026

রাতের সাস্থ্যকর খাবার নিয়ে একটু কথা

20/09/2026

আপনি কি অনেকদিন ধরে এন্টিবায়োটিক নিচ্ছেন?কোন খাবার গুলো এই সময় আপনার সুস্থতা নিশ্চিত করতে পারে👇

17/09/2026

ক্যান্সার প্রতিরোধ সচেতনতায় খাবারে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

07/09/2026

এলার্জি এবং ইনটলারেন্স দুটি কি এক নাকি আলাদা!

'কিনতে হলে জানতে হবে'সুস্বাস্থ্য রক্ষায় আপনি আপনার পরিবারের Food Guardian.Food Insideখাবারের ভেতরের সত্য উদঘাটন। https:...
26/08/2026

'কিনতে হলে জানতে হবে'
সুস্বাস্থ্য রক্ষায় আপনি আপনার পরিবারের Food Guardian.

Food Inside
খাবারের ভেতরের সত্য উদঘাটন।
https://www.facebook.com/share/v/1H5RanL7ew/
#ভেজালনাই

কিডনি রোগীরা কি শাক খেতে পারবেন?হ্যাঁ, অনেকসময় কিডনি রোগী পরিমিত পরিমাণে শাক খেতে পারেন। তবে সবার জন্য একই নিয়ম প্রযোজ্...
06/08/2026

কিডনি রোগীরা কি শাক খেতে পারবেন?
হ্যাঁ, অনেকসময় কিডনি রোগী পরিমিত পরিমাণে শাক খেতে পারেন। তবে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। শাক খাওয়া যাবে কি না—তা নির্ভর করে কিডনি রোগের পর্যায়, রক্তে পটাশিয়াম ও ফসফরাসের মাত্রা, ডায়ালাইসিস চলছে কি না এবং চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শের ওপর। কিডনি রোগীদের খাদ্যে পটাশিয়াম ব্যক্তিভেদে নির্ধারণ করা উচিত; নিয়ম করে সবার শাক বন্ধ করার প্রয়োজন নেই।

কখন শাক সীমিত করতে হবে?
নিচের পরিস্থিতিতে শাকের পরিমাণ কমানো বা সাময়িকভাবে এড়িয়ে চলার প্রয়োজন হতে পারে—
রক্তে পটাশিয়াম বেশি থাকলে।
কিডনির কার্যক্ষমতা অনেক কমে গেলে।
ডায়ালাইসিস রোগীর পটাশিয়াম নিয়ন্ত্রণে না থাকলে।
চিকিৎসক বা ডায়েটিশিয়ান নির্দিষ্টভাবে নিষেধ করলে।
একই দিনে পটাশিয়ামসমৃদ্ধ অন্যান্য খাবার বেশি খেলে।
#কিডনিরোগেসচেতনতা
#ডায়টিশিয়ানতপতিসাহা
.

কিডনি রোগ এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কম সোডিয়ামযুক্ত সবজি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ...
31/07/2026

কিডনি রোগ এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কম সোডিয়ামযুক্ত সবজি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়ায় এবং কিডনির ওপর চাপ সৃষ্টি করে।
কম সোডিয়ামযুক্ত ৫টি সবজি (বাংলাদেশের প্রেক্ষিতে)
১. বাঁধাকপি (Cabbage)
সোডিয়াম: প্রতি ১০০ গ্রামে প্রায় ১৮–২৫ মিলিগ্রাম (খুবই কম)।
কিডনি ও হাইপারটেনশন: নিরাপদ, পটাশিয়ামও মাঝারি মাত্রায় থাকে, তাই পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে।
ব্যবহার: সালাদ, স্যুপ বা হালকা ভাজি হিসেবে।
২. ফুলকপি (Cauliflower)
সোডিয়াম: প্রতি ১০০ গ্রামে প্রায় ৩০ মিলিগ্রাম।
কিডনি ও হাইপারটেনশন: অত্যন্ত নিরাপদ কিডনি রোগীদের জন্য ।
ব্যবহার: ভাতের সাথে ভাজি বা সবজি হিসাবে -সালাদ, বা আলুর বিকল্প হিসেবে।
৩. ঝিঙে (Ridge Gourd / Jhinga)
সোডিয়াম: প্রতি ১১০ গ্রামে প্রায় ১১ মিলিগ্রাম (অত্যন্ত কম)।
কিডনি ও হাইপারটেনশন: বাংলাদেশে সহজলভ্য এবং কিডনি রোগীদের জন্য উপকারী,পানির পরিমাণ বেশি, হাইড্রেশনে সহায়ক।
ব্যবহার: তরকারি বা স্যুপ।
৪. চিচিঙ্গা (Snake Gourd)
সোডিয়াম: প্রতি ১০০ গ্রামে প্রায় ১১ মিলিগ্রাম।
কিডনি ও হাইপারটেনশন: নিরাপদ, পানিসমৃদ্ধ এবং হালকা হজমযোগ্য।
ব্যবহার: সবজি কারি বা মাছের কারীর সাথেও রান্না করা যেতে পারে ।
৫. করলা (Bitter Gourd)
সোডিয়াম: প্রতি ১০০ গ্রামে প্রায় ৫ মিলিগ্রাম (সবচেয়ে কম)।
কিডনি ও হাইপারটেনশন: ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সহায়ক, যা কিডনি রোগীদের জন্য অতিরিক্ত সুবিধা দেয়।
ব্যবহার: কারি বা ভাজি হিসেবে খাওয়া যেতে পারে।
#কিডনিরোগেসচেতনতা

চুল পড়া কমাতে প্রতিদিনের খাবারে কী রাখবেন?চুল পড়া শুধু বাইরের যত্নের কারণে নয়, অনেক সময় শরীরের ভেতরের পুষ্টির ঘাটতির...
23/07/2026

চুল পড়া কমাতে প্রতিদিনের খাবারে কী রাখবেন?
চুল পড়া শুধু বাইরের যত্নের কারণে নয়, অনেক সময় শরীরের ভেতরের পুষ্টির ঘাটতির কারণেও হতে পারে। তাই চুল ভালো রাখতে হলে খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। প্রতিদিনের খাবারে কিছু পুষ্টিকর খাবার রাখলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া অনেকটাই কমতে পারে।
যেসব খাবার রাখতে পারেন:
ডিম – উচ্চমানের প্রোটিন ও বায়োটিনের ভালো উৎস, যা চুলের গঠন মজবুত রাখতে সাহায্য করে।
মাছ – বিশেষ করে দেশি মাছ ও সামুদ্রিক মাছ, এতে থাকে প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মাথার ত্বক ও চুলের জন্য ভালো।
ডাল ও ছোলা – উদ্ভিজ্জ প্রোটিনের সহজলভ্য উৎস, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
শাকসবজি – পালং শাক, লাল শাক, কলমি শাকের মতো শাকে থাকে আয়রন, ফোলেট ও ভিটামিন।
ফলমূল – আমলকী, পেয়ারা, কমলা, পেঁপে, লেবুতে থাকে ভিটামিন C, যা চুলের জন্য দরকারি কোলাজেন তৈরি করতে সাহায্য করে।
বাদাম ও বীজ – চিনাবাদাম, কাঠবাদাম, আখরোট, তিসি ও সূর্যমুখীর বীজে থাকে ভালো ফ্যাট ও ভিটামিন E।
দুধ ও দই – প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস, যা শরীরের সামগ্রিক পুষ্টি বজায় রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি – শরীর হাইড্রেটেড থাকলে চুলও ভালো থাকে।
যা এড়িয়ে চলা ভালো:
অতিরিক্ত ফাস্ট ফুড, ভাজাপোড়া, কোমল পানীয়, অতিরিক্ত চিনি ও অনিয়মিত খাবার চুলের জন্য ক্ষতিকর হতে পারে।
মনে রাখুন:
চুলের যত্ন শুধু তেল বা শ্যাম্পুতে সীমাবদ্ধ নয়, ভেতর থেকে সঠিক পুষ্টি পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Address

18/F West Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dt.Tapati Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share