Women's HIjama Solutions

Women's HIjama Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Women's HIjama Solutions, Medical and health, Trimohoni Madrasah Road, Khilgaon, Dhaka.

"সবচেয়ে ভালো চিকিৎসা হলো হিজামা।"
— (সহীহ মুসলিম: ২২২৪)

অভিজ্ঞ মহিলা থেরাপিস্টের মাধ্যমে শুধুমাত্র মহিলাদের চিকিৎসা গ্রহণ করার অন্যতম প্রতিষ্ঠান।
(Male not allow)

21/04/2026

হিজামা ও কিছু কমন জিজ্ঞাসা
১। হিজামা করলে কি ব্যাথা লাগে ?
জী লাগবে । তবে এতটাই সামান্ন যে সেটাকে ব্যাথা না বলে অসস্তি বলা যায়।

২। হিজামা করতে কত সময় লাগবে ?
১ থেকে ১.৫ ঘন্টা।

৩ । হিজামার দাগ কি থেকে যাবে ?
না। দাগ একদমিই থাকবেনা ইনশাআল্লাহ।

৪। হিজামার দাগ যাবে কত দিনে ?
কালার নরমাল হবে ৩-৭ ঘন্টাএবং দাগ যাবে ৩-৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ্‌।

৫। কয়টা সেশন লাগবে ?
যে কোন রোগিকে কম পক্ষে দুইটা তবে রোগ ও তার উপশন অনুযায়ী সেশন সংখ্যা ভিন্ন হয়।

৬। মাথায় হিজামা করতে কি চুল কাটতে হয় ?
না কাটলেও করা যায় তবে চুল কাটলে/ছোট থাকলে ভালো।

21/04/2026

সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো ই আপনার জীবন সকল অনিষ্ট থেকে রক্ষা করার জন্য যথেষ্ট।

আলহামদুলিল্লাহ,  ছোট বড় মিলিয়ে মোট ১০০ পিস কাপ আসলো আজ।হিজামার চিকিৎসা নিতে দলে দলে যোগদান করুন।
19/04/2026

আলহামদুলিল্লাহ, ছোট বড় মিলিয়ে মোট ১০০ পিস কাপ আসলো আজ।

হিজামার চিকিৎসা নিতে দলে দলে যোগদান করুন।

22/04/2025

কতদিন পর পর হিজামা করা উচিত:

1. সুন্নাহ অনুযায়ী সময়:
হিজামার জন্য সর্বোত্তম সময় হচ্ছে চন্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ। এই সময়গুলোতে হিজামার উপকারিতা সবচেয়ে বেশি হয় বলে হাদীসে উল্লেখ আছে।

2. সাধারণত:

সুস্থ ব্যক্তি প্রতি ৩ থেকে ৪ মাসে একবার হিজামা করতে পারেন।

যাদের নির্দিষ্ট শারীরিক সমস্যা আছে (যেমন: মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, জয়েন্ট ব্যথা ইত্যাদি), তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার বা নির্দিষ্ট সময় পর হিজামা করতে পারেন।

হিজামার উপকারিতা:
1. দেহ থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) অপসারণে সাহায্য করে
2. রক্ত সঞ্চালন উন্নত করে
3. মাথাব্যথা, মাইগ্রেন, কোমর ও ঘাড় ব্যথা উপশমে কার্যকর
4. চাপ ও স্ট্রেস কমাতে সহায়ক
5. ত্বকের সমস্যা (যেমন: ব্রণ, সোরিয়াসিস) উপশমে উপকার
6. ইমিউন সিস্টেম (প্রতিরক্ষা ব্যবস্থা) শক্তিশালী করে
7. হজমের সমস্যা ও অনিদ্রা উপশমে সহায়তা করে

29/01/2025

অনেকেই জিন ও জাদু আক্রান্ত হয়ে না বুঝে দিনের পর দিন মানসিক চিকিৎসা নিতে থাকে। আর মানসিক ডাক্তারের কাছে যাওয়া মানে কয়েকটা মোটিভেশনাল কথা বলে ঘুমের ওষুধ, নার্ভ শীতল করার ওষুধ নিয়ে নিস্তেজ করে রাখা হয়। যেটাতে রোগ কখনো ভাল হয়না।বরং সমস্যা দিনদিন বাড়তেই থাকে। আসল কথা হল ঐ ব্যক্তি রোগ‌ই ধরতে পারেননি।

আমাদের কাছে আসার আগে জিন ও জাদুর সমস্যাকে মানসিক সমস্যা মনে করে অনেক চিকিৎসা করিয়েছেন ও ঔষধ সেবন করে ফেলেছেন। কাজ হয়নি । এরপর বহু চিন্তা করে,প্রচুর টাকা খরচ করার পর বুঝতে পেরেছেন,আসলে এগুলো তো জিন ও জাদুর সমস্যা। কিন্তু ততদিনে রোগ অনেক গভীরে চলে গেছে। অর্থ,শ্রম,সময়ের অপচয় হয়েছে।

এজন্য নানারকম মানসিক সমস্যায় পড়লে একজন ভাল রাকির সাথে কাউন্সিলিং করুন, প্রয়োজনে তাঁর পরামর্শ অনুযায়ী রুকইয়াহ করুন। বেশি দেরি হওয়ার আগেই।

আল্লাহ তৌফিক দিন,আমিন।

26/01/2025

ঘুমানোর সময় স্বপ্নে উপর থেকে পরে যাওয়া,শরির ঝাঁকি দিয়ে উঠা বদ নজরের লক্ষন।

23/01/2025

মহিলাদের কেন হিজামা করা উচিত?

হিজামা, অর্থাৎ কাপিং থেরাপি, একটি সুন্নত চিকিৎসা পদ্ধতি যা শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত কার্যকর। ইসলামic দৃষ্টিকোণ থেকে, হিজামা শুধু পুরুষদের জন্যই নয়, মহিলাদের জন্যও সমানভাবে উপকারী।

হিজামার ধর্মীয় ভিত্তি

১. হিজামা সুন্নত
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"যদি তোমাদের চিকিৎসার কোনো পদ্ধতি থাকে, তবে তা হলো হিজামা।"
(সহীহ আল-বুখারী: ৫৬৮৩)

২. নারীদের জন্য অনুমোদিত
হাদীস থেকে জানা যায়, মহিলারাও হিজামা করতেন। হযরত উম্মে সালামা (রাযি.) বর্ণনা করেন যে, তিনি নিজের জন্য হিজামা করিয়েছিলেন এবং নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা অনুমোদন করেছিলেন। (সুনান আবু দাউদ: ৪১০৩)

মহিলাদের জন্য হিজামার উপকারিতা

১. হরমোনের ভারসাম্য রক্ষা:
মাসিকের অনিয়ম, পিসিওএস, এবং মেনোপজজনিত সমস্যার জন্য হিজামা কার্যকর।

২. শরীরের বিষাক্ত পদার্থ অপসারণ:
হিজামা শরীর থেকে দূষিত রক্ত বের করে রক্ত সঞ্চালন উন্নত করে।

৩. ব্যথা উপশম:
মহিলাদের ঘাড়, পিঠ, মাথা বা জয়েন্টের ব্যথা কমাতে এটি কার্যকর।

৪. মানসিক প্রশান্তি:
হিজামা স্ট্রেস, উদ্বেগ এবং অনিদ্রা দূর করতে সহায়তা করে।

৫. প্রজনন স্বাস্থ্য:
বাচ্চা নিতে সমস্যায় ভুগছেন এমন নারীদের জন্য এটি সহায়ক।

উপসংহার

মহিলাদের জন্য হিজামা একটি সুন্নত ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি। এটি শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, বরং মানসিক ও আত্মিক প্রশান্তির জন্যও উপকারী। ইসলামের নির্দেশনা মেনে শরীরের সুস্থতা ও আত্মিক প্রশান্তি অর্জনের জন্য মহিলাদের হিজামা করা উচিত।

14/01/2025

জিনগত সমস্যায় হিজামার স্থানসমূহ:

জিনগত সমস্যা বা আধ্যাত্মিক সমস্যায় সাধারণত নিচের স্থানগুলোতে হিজামা করা হয়:

1. মাথার পেছনের অংশ (আল-কাহিল)।

2. ঘাড়ের উভয় পাশ।

3. পিঠের মাঝখান ও কাঁধের এলাকা।

4. বুক ও তলপেটের নির্দিষ্ট অংশ।

হাদিসের দৃষ্টিতে হিজামা

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> "যখন কোনো ব্যক্তি চিকিৎসা করাবে, তাহলে হিজামা করাকে প্রাধান্য দাও।"
(সহীহ বুখারি ও মুসলিম)

09/01/2025

"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্"

"মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মু'নকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই—
ক' বরের সাথে জান্নাতের একটি সু'ড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন,!!
'এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

08/01/2025

📌হিজামা কী?
হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।

ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy ও বলা হয়। ইউনানীতে হাজামাৎ আর আয়ুর্বেদিকে রক্তমোক্ষণ নামে বেশ পরিচিত।

📌হিজামার পদ্ধতি:
এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীণ। আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত। কিন্তু বর্তমানে শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিক কাপের সাহায্যে রক্ত বের করে ফেলে দেয়া হয়। এর দ্বারা ভেতরের দূষিত রক্ত দূর হয়ে যায়। যার ফলে মানুষ প্রশান্তি অনুভব করে।

📌কেন হিজামা করাবেন?
সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন। এতে সুস্থতার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার শারিরীক রোগ যাদু/সিহরের সমস্যার জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে মুক্তি পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি সুন্নাতের উপরও আমল করা হবে ইনশাআল্লাহ।

📌আচ্ছা প্রচলিত চিকিৎসা বিজ্ঞান কি হিজামাকে সমর্থন করে? প্রচলিত চিকিৎসা ব্যবস্থা কিংবা প্রচলিত চিকিৎসা বিজ্ঞান এটাকে বাতিল, অকার্যকর বা ক্ষতিকর বলে না, বরং সমর্থন করে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সহযোগী হিসেবে এই চিকিৎসা গ্রহণ করা যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে, হিজামার ব্যপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজামাকে বলেছেন সর্বশ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা।

📝2
📌 হিজামা সংক্রান্ত উল্লেখযোগ্য কয়েকটি হাদীস দেখেন নিতে পারেন। এছাড়াও আরও হাদিস রয়েছে।

ক) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

খ) হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩

গ) হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

ঘ) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭

ঙ) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

চ) ইবনু আব্বাস (রাঃ) এর সূত্রে নবী (সাঃ) থেকে বর্নিত, “তিনি বলেন রোগমুক্তি তিন জিনিসের মধ্যে রয়েছে। হিজামা লাগানো, মধু পাণ করা এবং আগুন দিয়ে দাগ দেয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করি”

ছ) কালো যাদু বা কুফুরী বিনষ্ট করার উদ্দেশ্যেঃ

ইবনুল কাইয়্যূম (রহঃ) মন্তব্য করেন, রাসুলুল্লাহ রাসুলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন যাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় সিঙ্গা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে করা হয়। (যাদ আল মাআদঃ ৪/১২৫-১২৬)

📝3
📌হিজামা কিভাবে কাজ করে?

বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। যা শরীর থেকে রোগের জন্য দায়ী জীবাণু সরিয়ে ফেলে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক সকল রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও রক্ত পরিষ্কার রাখে, শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে।

হিজামা একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিক্যাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবহানাল্লাহ)। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।

📝4
📌হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়:
(১) রক্তদূষণ, উচ্চরক্তচাপ, (২) ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, মানসিক সমস্যা, (৩) মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, অস্থি সন্ধির ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, দীর্ঘমেয়াদী সাধারণ মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা।
(৪) সাইনুসাইটিস (৫) ব্রণ (৬) কোলেস্টেরল (৭) হাঁপানি (৮) গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার (৯) বিষক্রিয়া (১০) দীর্ঘমেয়াদী চর্মরোগ (১১) ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন (১২) ফোঁড়া-পাঁচড়া (১৩) চুল পড়া (১৪) স্পোর্টস ইঞ্জুরি (১৫) হরমোনাল সমস্যা (১৬) ইরেক্টিল ডিসফাংশন [ই.ডি], (১৭) মাদকাসক্ত এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।

📝5
📌 শিঙা নিয়ে সতর্কতাঃ
আমাদের দেশে পূর্ব থেকে এই শিঙা লাগানোর একটা প্রথা প্রচলিত আছে, যা কিনা বেদে সম্প্রদায়ের মানুষজন করে থাকে, বিশেষ করে বেদে মহিলারা। এরা শিঙা লাগানোর কথা বলে বাড়ি বাড়ি মহল্লায় ডাকাডাকি করে বেরায়। শিঙা লাগানোর পাশাপাশি কৌশলে পরিবারের সার্বিক অবস্থা জেনে নানারকম কথার চাতুরতায় আপনাকে ধোকাবাজি করে:- নগদ অর্থ, স্বর্ণ অলংকার এবং ঘরের চাল, ডাল,তেল, ফ্রিজে থাকা সংরক্ষিত মাছ গোস্তও এমনি কাপড় চোপড়ও হাতিয়ে নিতে বেশ পটু। এরা শিঙা লাগানোর সময়ে ও আগে-পরে কিছু বাক্য উচ্চারণ/মন্ত্র পড়ে থাকে। অর্থাৎ যাদুর মন্ত্র পড়ে শয়তানের সাহায্য নিয়ে সে রোগিকে সাময়িকভাবে উপকার করে। সুতরাং এদের কাছে না যাওয়া, তাদের কাছ থেকে শিঙা না লাগানো জন্য সর্বোচ্চ সতর্ক থাকা তথা ঈমান হেফাজত করা।

📝6
📌 হিজামার খরচ সম্পর্কিত ধারণাঃ
এবার আসি হিজামা করাতে কোথায় কেমন খরচ হয় এবং এই খরচগুলি হওয়ার কারণ কি?

হিজামার খরচ টা নির্ভর করে মূলত স্থান-কাল, পরিবেশ-পরিস্থিতি এবং হিজামা কারানে ওয়ালার যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে।

📝7
হিজামা খরচ সম্পর্কে হাদিস এবং হিজামার বিনিময় নেয়াটা জায়েজ কিনা?

📌 আনাস বিন মালিক (রাঃ) এর নিকট হিজামা বৃত্তির উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) নিজ শরীরে হিজামা লাগিয়েছেন, আবু তায়বা তাকে হিজামা করিয়েছেন। তাকে ২সা পরিমাণ (প্রায় ৫কেজি) খাদ্যবস্তু দেয়ার নির্দেশ দেন এবং তার মালিকের সাথে আলোচনা করেন, এতে তার উপর ধার্যকৃত কর কমিয়ে দেয়। এবং তিনি আরো বলেন তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা হচ্ছে সেই সব এর চেয়ে উত্তম ব্যবস্থা।
[সহী মুসলিম, হা/৩৯৩০ (হাদীস একাডেমী) সহীহুল বুখারী, হা/২১০২ (তাওহীদ পাবলিকেশন্স)]

📌 আমর বিন মালিক (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে বলতে শুনেছি যে, “নবী করিম (সাঃ) হিজামা লাগাতেন এবং কোন লোকের পারিশ্রমিক কম দিতেন না”।
[সহীহুল বুখারী, হা/২২৮০ (তাওহীদ পাবলিকেশন্স) সহী মুসলিম, হা/১৫৭৭, মাসনাদে আহমাদ, হা/১২২০৭]

📌 ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন নবীজী সা. হিজামা করালেন এবং যে তাকে হিজামা করেছে তাকে তিনি মজুরী দিয়েছিলেন। যদি তিনি তা অপছন্দ করতেন তবে তাকে পারিশ্রমিক দিতেন না।
[সহীহুল বুখারী, হা/২১০৩, ২২৭৯ (তাওহীদ পাবলিকেশন্স)]

অতএব, হিজামা করিয়ে পারিশ্রমিক নেয়ার অবৈধতা সংক্রান্ত বিধান পরবর্তিতে রাসূলুল্লাহ সা.-এর আমল ও নির্দেশ দ্বারা বাতিল/মানসুখ হয়ে গেছে।

🔖আশা করি, এই লেখাটি হিজামা নিয়ে প্রশ্নকারীদের উত্তর হিসেবে যথেষ্ট হবে।

পরামর্শগুলো ফলো করতে পারেন আর হিজামা করানোর জন্য নিজ দায়িত্বে জেনে বুঝে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার/হাজ্বম (যিনি হিজামা করায়)/থেরাপিস্ট/স্পেশালিস্ট/এক্সপার্ট এর নিকট হিজামা গ্রহণ করতে পারেন, এতে দুনিয়া ও আখিরাতের জন্য কল্যানকর হবে ইনশাআল্লাহ। আর এটাও স্বরণ রাখা জরুরী যে, হারিয়ে যাওয়া গুরত্বপূর্ণ একটি সুন্নাহ কে পুনর্জাগরণ আপনিও একজন অংশীদার।

আল্লাহ তায়ালা আমাদের বুঝার তাওফিক দিন। সবাইকে সুস্থ ও নিরাপত্তার জীবন দান করুন। আমিন।

Address

Trimohoni Madrasah Road, Khilgaon
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women's HIjama Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share