05/07/2026
চট্টগ্রামের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ❤️
গতকাল Mental Health Ambassador প্রোগ্রামে প্রায় ৫০০ জন inspiring মানুষের সঙ্গে দারুণ একটা সময় কাটালাম।
আমি এবং লাইফস্প্রিং চট্টগ্রাম ব্রাঞ্চের আমাদের সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট সহকর্মীরা মিলে ট্রেনিংটি পরিচালনা করেছি।
সত্যি বলতে, এত আগ্রহ নিয়ে সবাই শুনছেন, প্রশ্ন করছেন, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন, এসব দেখে খুব ভালো লেগেছে।
আমরা প্রায়ই দেখি, অনেকেই পরিবারের কেউ, বন্ধু বা সহকর্মীর মানসিক কষ্ট বুঝতে চান, পাশে দাঁড়াতে চান।
কিন্তু কীভাবে শুরু করবেন, কী বলবেন, কী করা উচিত এসব নিয়ে দ্বিধায় থাকেন।
এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্যও ছিল সেটাই যেন আমরা সবাই একটু বেশি সচেতন হই, একটু বেশি সহমর্মী হই এবং
প্রয়োজনের সময় একজন মানুষের জন্য প্রাথমিক ভরসা হয়ে উঠতে পারি।
দিন শেষে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের আন্তরিকতা দেখে।
মানসিক স্বাস্থ্য নিয়ে জানার আগ্রহ এখন আগের চেয়ে অনেক বেড়েছে এটা সত্যিই আশাব্যঞ্জক।
এই আয়োজনে যারা অংশ নিয়েছেন, সময় বের করে এসেছেন এবং পুরো সময়জুড়ে আমাদের সঙ্গে ছিলেন,
আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা
আশা করি, এখান থেকে শেখা ছোট ছোট বিষয়গুলো একদিন কারও কঠিন সময়ে কাজে লাগবে।
দেখা হবে আবার, ইন শা আল্লাহ 💙