22/04/2025
গ্লুটাথিওন কী?
গ্লুটাথিওন হচ্ছে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরে প্রাকৃতিক ভাবেই থাকে। আর গ্লুটাথিওনকে বলা হয় ‘Mother of All Antioxidants’। গ্লুটাথিওন মূলত আলফা আরবুটিন, ভিটামিন সি সহ অন্যান্য আরও অ্যান্টি অক্সিডেন্টের মতোই স্কিনের মেলানিন প্রোডাকশনকে কমিয়ে স্কিনকে ব্রাইট করে।
গ্লুটাথিয়ন ও ত্বকের উজ্জ্বলতা: বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি:
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে গ্লুটাথিয়ন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং ত্বকের টানটান ভাব বজায় রাখতে সহায়তা করে। ত্বকে সূর্যের আলো, দূষণ, ধুলাবালি ইত্যাদির কারণে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, গ্লুটাথিয়ন সেটি কমিয়ে দেয়।
এছাড়াও, ত্বকে মেলানিন উৎপাদন কমিয়ে গ্লুটাথিয়ন ত্বকের সমান রং বজায় রাখে। অনেকেই গ্লুটাথিয়ন-সমৃদ্ধ ক্রিম ব্যবহার করে দাগ বা পিগমেন্টেশনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। তবে মনে রাখতে হবে, এটি কোনো ম্যাজিকাল সমাধান নয়। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।