Ayushporsho Wellness & Chinese Acupuncture Centre

Ayushporsho Wellness & Chinese Acupuncture Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayushporsho Wellness & Chinese Acupuncture Centre, Medical and health, Dhaka.

Revitalize your Body, Mind, and Soul through the ancient wisdom of Ayurveda, Traditional Chinese Medicine, Acupuncture & Integrative Medicine.
প্রাকৃতিক উপায়ে সুস্হ থাকার মূলমন্ত্র জানতে পেইজটি ফলো করুন

04/08/2026

ডাক্তার ভাত খেতে নিষেধ করেছে?
ভাত খেলেও নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস!

ডায়াবেটিস রোগীদের মধ্যে সবচেয়ে প্রচলিত প্রশ্নগুলোর একটি হলো—"আমি কি ভাত খেতে পারবো?"
বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ ভাত বন্ধ করার প্রয়োজন হয় না। সঠিক পরিমাণ, সঠিক সময়, সঠিক ধরনের ভাত এবং প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বির সঙ্গে ভারসাম্য রেখে খেলে অনেক রোগী নিরাপদে ভাত খেতে পারেন।

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে—
✔️ ডায়াবেটিসে ভাত খাওয়ার বৈজ্ঞানিক নিয়ম
✔️ Portion control-এর গুরুত্ব
✔️ Glycemic Index (GI) ও Glycemic Load (GL) কী?
✔️ সাদা ভাত, ব্রাউন রাইস ও অন্যান্য চালের পার্থক্য
✔️ ভাতের সাথে কোন খাবার খেলে রক্তে শর্করা ধীরে বাড়ে
✔️ কোন অভ্যাসগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণকে কঠিন করে তোলে

মনে রাখবেন: প্রত্যেক রোগীর অবস্থা ভিন্ন। তাই ব্যক্তিগত খাদ্য পরিকল্পনার জন্য অবশ্যই আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।
📌 ভিডিওটি ভালো লাগলে Like, Comment, Share করুন এবং স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞানভিত্তিক তথ্য পেতে চ্যানেলটি পেইজটি Follow করুন।

#ডায়াবেটিস
#ডায়াবেটিস_নিয়ন্ত্রণ
#ভাত_ও_ডায়াবেটিস








#বাংলা_হেলথ

04/08/2026

জিনজার মক্সিবাসচন: কোমর ব্যথা কমাতে উষ্ণ থেরাপির প্রাকৃতিক স্পর্শ!

কোমর ব্যথায় দীর্ঘদিন ভুগছেন? জিনজার মক্সিবাসচন (Ginger Moxibustion) হলো আকুপাংচারভিত্তিক একটি ঐতিহ্যবাহী উষ্ণ থেরাপি, যেখানে আদা ও মক্সা (মাগওয়ার্ট) ব্যবহার করে নির্দিষ্ট পয়েন্টে তাপ প্রয়োগ করা হয়। এটি ব্যথা, পেশীর টান ও শক্তভাব কমাতে সহায়ক। প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শে থেরাপি নেওয়া উচিত







#কোমর_ব্যথা

04/08/2026

ঘাড়ের ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহারের কারণে অস্বস্তি—এসব সমস্যায় আয়ুর্বেদের অন্যতম পরিচিত পঞ্চকর্ম থেরাপি হলো গ্রীবা বস্তি।

এই থেরাপিতে ঘাড়ের নির্দিষ্ট স্থানে উষ্ণ ভেষজ তেল কিছু সময় ধরে রাখা হয়। এটি মাংসপেশির টান কমাতে, স্থানীয় রক্তসঞ্চালন উন্নত করতে এবং ঘাড়ের আরাম অনুভব করতে সহায়ক হতে পারে।

✅ ঘাড়ের ব্যথা
✅ Neck Stiffness
✅ Cervical Discomfort
✅ দীর্ঘক্ষণ ডেস্কে কাজের কারণে ঘাড়ের অস্বস্তি

⚠️ মনে রাখবেন: রোগের ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে থেরাপি গ্রহণ করুন।

📍 Dr. Abdul Kaium Khan
Integrative Medicine & Acupuncture Specialist

💬 গ্রীবা বস্তি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

#গ্রীবাবস্তি #পঞ্চকর্ম #ঘাড়েরব্যথা #প্রাকৃতিকচিকিৎসা

04/08/2026

“আপনি কি বছরের পর বছর ওষুধ খাচ্ছেন, কিন্তু সমস্যার মূল কারণ এখনো রয়ে গেছে?
যদি চিকিৎসা শুধু রোগ নয়, পুরো মানুষটিকেই গুরুত্ব দেয়—তাহলে?
আজ জানবেন, কেন বিশ্বের উন্নত দেশগুলোতে দ্রুত জনপ্রিয় হচ্ছে Integrative Medicine!”

ইন্টিগ্রেটিভ মেডিসিন কী? কেন বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে এই চিকিৎসা?

ইন্টিগ্রেটিভ মেডিসিন (Integrative Medicine) কী? কেন এটি শুধু রোগের লক্ষণ নয়, রোগের মূল কারণ খুঁজে চিকিৎসা করার চেষ্টা করে?

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে—

✅ Integrative Medicine কী?
✅ আধুনিক চিকিৎসা, আকুপাংচার, আয়ুর্বেদ, পুষ্টি ও লাইফস্টাইল কীভাবে একসাথে কাজ করে
✅ কোন ধরনের দীর্ঘমেয়াদি রোগে এটি সহায়ক হতে পারে
✅ কেন অনেক রোগী সমন্বিত চিকিৎসা পদ্ধতি বেছে নিচ্ছেন
✅ কারা Integrative Medicine থেকে উপকৃত হতে পারেন

🌿 Integrative Medicine-এর লক্ষ্য হলো বৈজ্ঞানিকভাবে সমর্থিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতিকে রোগীর প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে স্বাস্থ্য ও জীবনমান উন্নত করা।

👨‍⚕️ Dr. Abdul Kaium Khan
Integrative Medicine & Acupuncture Specialist

📌 ভিডিওটি ভালো লাগলে Like, Comment, Share করুন এবং নতুন স্বাস্থ্যবিষয়ক ভিডিও পেতে Follow করতে ভুলবেন না।

04/08/2026

IBS সমস্যায় আকুপাংচার চিকিৎসায় মিলবে সুস্হতা😱
#আকুপাংচার


02/07/2026

পুরুষের যৌ//ন আগ্রহ কেন কমে?(Why decrease sexual drive of Men)
ভিডিওতে জানুন কারন ও সমাধান
#টেস্টোস্টেরন

আপনি কি জানেন আপনার শরীর কখন আপনার লিভারকে নষ্ট করে দিতে পারে?
15/06/2026

আপনি কি জানেন আপনার শরীর কখন আপনার লিভারকে নষ্ট করে দিতে পারে?





একজিমা — চুলকাচ্ছেন, খুঁচছেন, আবার চুলকাচ্ছেন — এই চক্র ভাঙুনরাতে ঘুমের মধ্যে আঁচড়াচ্ছেন।সকালে উঠে দেখলেন — ত্বক লাল, ক...
15/06/2026

একজিমা — চুলকাচ্ছেন, খুঁচছেন, আবার চুলকাচ্ছেন — এই চক্র ভাঙুন

রাতে ঘুমের মধ্যে আঁচড়াচ্ছেন।
সকালে উঠে দেখলেন — ত্বক লাল, ক্ষতবিক্ষত।
হাতে, কনুইতে, হাঁটুর পেছনে — শুষ্ক, মোটা, খসখসে চামড়া।
আর মাঝে মাঝে ছোট ছোট ফোসকা উঠে।
আর এটাই হলো একজিমা (Eczema)
এবং এই যন্ত্রণাদায়ক চুলকানি — যে একবার পেয়েছেন, সে জানেন কতটা কষ্টের।

পোস্টটি পড়ুন আজকে সম্পূর্ণ সমাধান নিয়ে কথা বলব।

একজিমা কী — এবং কেন বারবার ফেরে?

একজিমা একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনক ত্বকের অবস্থা।

সবচেয়ে সাধারণ ধরন — Atopic Eczema

পরিবারে অ্যালার্জি বা অ্যাজমার ইতিহাস থাকলে বেশি হয়। শিশুকালে শুরু হয়, বড় হয়ে কমে যায় — তারপর বয়স বাড়লে আবার আসে।

Contact Dermatitis
কোনো উপাদানের সংস্পর্শে — যেমন সাবান, ডিটারজেন্ট, কসমেটিকের কারনে হয়।

তাহলে কেন বারবার ফেরে?
👉 ট্রিগার এড়ানো না গেলে
👉 ত্বক শুষ্ক থাকলে
👉 স্ট্রেসে ভুগলে
👉 মৌসুম পরিবর্তনে

তাৎক্ষণিক চুলকানি কমাবেন কিভাবে?

✅ ঠান্ডা দুধের কম্প্রেস
ঠান্ডা দুধে কাপড় ভিজিয়ে চুলকানির জায়গায় রাখুন। দুধের Lactic Acid ও ঠান্ডা তাপমাত্রা — দুটোই চুলকানি ও প্রদাহ কমায়।
✅ Calamine Lotion
রস বের হওয়া র‍্যাশে দারুন কার্যকর।এটি ফার্মেসীতে পাবেন। চুলকানি কমায়, শুকাতে সাহায্য করে।
✅ ঠান্ডা সেঁক
বরফ সরাসরি নয় — কাপড়ে মুড়িয়ে আক্রান্ত স্হানে রাখুন।

গোসল ও ময়েশ্চারাইজারের— সঠিক পদ্ধতি মেনে চলুন
✅ ওটমিল বাথ
কলয়েডাল ওটমিল গুঁড়া করে হালকা গরম পানিতে মেশান। ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। ওটমিলের Avenanthramides চুলকানি ও প্রদাহ কমায়। এটি একজিমায় সবচেয়ে কার্যকর প্রাকৃতিক পদ্ধতি।

গোসল ১০ মিনিটের বেশি নয়।
দীর্ঘ গোসল ত্বকের সুরক্ষা তেল সরিয়ে দেয়।
গোসলের পরপরই মোটা ক্রিম লাগান-
পাতলা লোশন নয় — মোটা ক্রিম বা পেট্রোলিয়াম জেলি। পানিভিত্তিক লোশন এড়িয়ে চলুন —কারন এটি দ্রুত শুকিয়ে যায়,স্কিন আবার খসখসে হয়ে যায়।

সুগন্ধিযুক্ত ক্রিম বা লোশন একেবারে নয়।

প্রাকৃতিক উপাদান কি ব্যবহার করবেন?
✅ নারকেল তেল
শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল। একজিমায় ক্ষতিগ্রস্ত ত্বকে সংক্রমণ রোধ করে, আর্দ্রতা দেয়।
✅ অ্যালোভেরা জেল
প্রদাহ কমায়, ত্বক শীতল করে, ক্ষত মেরামত করে।
✅ গোটু কোলা বা থানকুনি (Gotu Kola) ক্রিম বা চা কম্প্রেস
চুলকানি ও প্রদাহে অত্যন্ত কার্যকর। এক চামচ শুকনো গোটু কোলা এক কাপ গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে কম্প্রেস হিসেবে ব্যবহার করুন।

Witch Hazel, Chamomile বা Licorice Root ক্রিম এই তিনটিই ত্বকের প্রদাহ কমায়।

🕉️ আয়ুর্বেদিক চিকিৎসা

✅ নিম তেল
একজিমায় সবচেয়ে কার্যকর আয়ুর্বেদিক উপাদান। Nimbidin ও Azadirachtin ব্যাকটেরিয়া ও ছত্রাক মারে, প্রদাহ কমায়।এর সাথে নারকেল তেল মিশিয়ে লাগান।

✅ চালমুগড়া তেল- এটি আয়ুর্বেদে ব্যবহৃত যে কোন চর্মরোগের চিকিৎসায় একটি রত্ন। বিশ্বে ব্যবহৃত কুষ্ঠ রোগের প্রথম ওষুধ এটি।

✅ পঞ্চতিক্ত ঘৃত (Pancha Tikta Ghrita)
একজিমার জন্য আয়ুর্বেদের বিখ্যাত ক্লাসিক ফর্মুলেশন। ভেতর থেকে রক্ত পরিষ্কার করে, ত্বকের প্রদাহ কমায়।
✅ হলুদ ও নিম পেস্ট
হলুদ + নিম পাতার পেস্ট আক্রান্ত জায়গায় লাগান। Curcumin ও Azadirachtin একসাথে শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব দেয়।
✅ মঞ্জিষ্ঠা (Manjistha)
এটি রক্ত পরিষ্কারক ভেষজ। দীর্ঘমেয়াদী একজিমায় ভেতর থেকে কাজ করে।

ভেতর থেকে ত্বক সারান — ডায়েট মানুন

✅ ওমেগা-৩ সমৃদ্ধ খাবার
সামুদ্রিক মাছ, আখরোট, তিসির বীজ খান, প্রদাহ ও অ্যালার্জিক প্রতিক্রিয়া কমায়।
✅ Vitamin E
বাদাম, সূর্যমুখীর বীজ। চুলকানি ও শুষ্কতা কমায়।
✅ Zinc
ত্বক মেরামত করে, Essential Fatty Acid ব্যবহারে সাহায্য করে।

খাবারের ট্রিগার খুঁজুন
শিশুদের ক্ষেত্রে — ডিম, দুধ, বাদাম, সয়া, গম বেশি সমস্যা করে। বড়দের ক্ষেত্রে — দুধ, গম, ডিম, সাইট্রাস ফল।তাই এগুলো এড়িয়ে চলুন।

এক মাস বাদ দিয়ে একটা একটা করে ফিরিয়ে আনুন। কোনটায় সমস্যা বাড়ে — সেটা ট্রিগার বা চিনে রাখুন। এটি পরবর্তীতে আর খাবেন না।

চুলকানো বন্ধ করুন — এটা কঠিন কিন্তু জরুরি
নখ ছোট রাখুন। আক্রান্ত জায়গায় ব্যান্ডেজ বা কাপড় দিয়ে ঢেকে রাখুন। রাতে সুতির পাতলা গ্লাভস পরুন — ঘুমে আঁচড়ানো থেকে বাঁচবেন।
কারন আঁচড়ালে ত্বক ক্ষতিগ্রস্ত হয়, ব্যাকটেরিয়া ঢোকে, একজিমা আরও বাড়ে।
ট্রিগার এড়ানো — প্রতিরোধই সেরা চিকিৎসা

সুগন্ধিযুক্ত সাবান, ডিটারজেন্ট, পারফিউম বন্ধ। থালা-বাসন ধোয়ার সময় রাবার গ্লাভস পরুন। সুগন্ধিমুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন। কাপড় ধোয়ার পর বাড়তি একবার পানি দিয়ে ধুয়ে নিন। নিকেলের গহনা এড়িয়ে চলুন। শীতকালে Humidifier ব্যবহার করুন।

💊 স্টেরয়েড ক্রিম নিয়ে একটা কথা

OTC হাইড্রোকর্টিসোন ক্রিম সাময়িক সাহায্য করে — কিন্তু প্রতিদিন তিন সপ্তাহের বেশি ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না।

🧑‍⚕️ কখন অবশ্যই ডাক্তার দেখাবেন?

একজিমায় পুঁজ, ঘা বা সংক্রমণের লক্ষণ। জ্বর + ত্বকে লাল দাগ ছড়াচ্ছে। সব চেষ্টার পরেও কোনো উন্নতি নেই। শিশুর একজিমা দ্রুত ছড়াচ্ছে।

🧠 শেষ কথাটি মনে রাখুন
একজিমা সারানো যায়, অসম্ভব কিছু না।কিন্ত আপনার যথাযথ চিকিৎসা ও ডায়েট মেনে চলতে হবে।
ট্রিগার চেনা + ত্বক আর্দ্র রাখা + প্রাকৃতিক চিকিৎসা + সঠিক ডায়েট = এগুলোর মাধ্যমে একজিমার চক্র ভাঙা যায়।

আপনি বা পরিচিত কেউ একজিমার সমস্যায় ভুগছেন? কোন পদ্ধতিতে উপকার পাচ্ছেন না?
কমেন্টে জানান — অথবা মেসেজ করুন। পোস্টটি সেভ করে রাখুন, পরে কাজ লাগবে।
আমার লেখার মাধ্যমে কিছু জানতে পারলে, শেয়ার করুন, ফলো করুন।

Dr.Abdul Kaium Khan
Integrative Medicine, Acupuncture & Skincare Specialist.
01521-201886

* #একজিমা #চুলকানি #ত্বকেরপ্রদাহ #নিমতেল #চালমুগড়া_তেল #নারকেলতেল #পঞ্চতিক্ত #আয়ুর্বেদ #ওমেগা৩ #সুস্থত্বক

বুকে কফ, কাশি থামছে না — এটা সাধারণ সর্দি নয়, ব্রংকাইটিস হতে পারেশীতের শুরুতে একটু ঠান্ডা লাগল।ভাবলেন — কয়েকদিনেই ঠিক ...
09/06/2026

বুকে কফ, কাশি থামছে না — এটা সাধারণ সর্দি নয়, ব্রংকাইটিস হতে পারে

শীতের শুরুতে একটু ঠান্ডা লাগল।
ভাবলেন — কয়েকদিনেই ঠিক হবে।

কিন্তু দশ দিন পরেও কাশি থামছে না। বুকে ঘড়ঘড় শব্দ। কফ উঠছে। শ্বাস নিতে একটু কষ্ট।
সাধারণ ঠান্ডা এত দিন থাকে না।
এটা ব্রংকাইটিস হতে পারে।

🫁 ব্রংকাইটিস কী — ফুসফুসে আসলে কী হচ্ছে?

ব্রংকাইটিস মানে শ্বাসনালী (Bronchial Tubes) ফুলে যাওয়া।
ভাইরাস বা ব্যাকটেরিয়া শ্বাসনালীতে আক্রমণ করে →ফলে শ্বাসনালীর আস্তরণ ফুলে যায় →ফলে ছোট ছোট সিলিয়া (চুলের মতো অংশ) অকার্যকর হয়ে পড়ে → কফ জমতে থাকে →আর এই কফ বের করতে কাশি হয়।

ব্রংকাইটিস দুই ধরনের —

১. Acute Bronchitis — সংক্রমণ থেকে, সাধারণত ১০ দিনে সারে।

২. Chronic Bronchitis — দীর্ঘমেয়াদী, বেশিরভাগ ক্ষেত্রে ধূমপান বড় কারণ।

👉 মূল লক্ষ্য — কফ পাতলা করা, বের করা, সংক্রমণ কমানো।

প্রথমেই যা করবেন — শ্বাসনালী খুলুন
গরম ভাপ (Steam Inhalation) — গরম পানির বাটিতে মাথা ঢেকে ভাপ নিন ১০ মিনিট। কফ পাতলা হয়, শ্বাসনালী খোলে।

আরও কার্যকর করতে — পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল দিন। Eucalyptol কফ নরম করে, অ্যান্টিব্যাকটেরিয়ালও।

বা পাইন অয়েল — Expectorant হিসেবে কাজ করে, কফ বের করতে সাহায্য করে।

ঘরে Humidifier — ঘুমানোর সময় চালু রাখুন। আর্দ্র বাতাসে শ্বাসনালী কম জ্বালা করে।

পানীয় ও খাবার — কফ পাতলা রাখুন
প্রচুর গরম পানি — দিনে অন্তত ৮-১০ গ্লাস। পানি কফকে পাতলা রাখে — কাশিতে সহজে বের হয়।

ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন — শরীর শুকিয়ে দেয়, কফ আরও ঘন হয়।

ঝাল খাবার — মরিচ, আদা, ঝাল সালসা — নাক-গলার মিউকাস পাতলা করে, কফ বের করতে সাহায্য করে।

দুধ ও দুগ্ধজাত এড়িয়ে চলুন — দুধে Lactalbumin আছে — শ্বাসনালীতে আরও কফ তৈরি করে।

প্রাকৃতিক উপাদান — শ্বাসনালীর জন্য প্রকৃতির ওষুধ
আদা ও মধু চা — আদার Gingerol শ্বাসনালীর প্রদাহ কমায়। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সংক্রমণ কমায়।

হলুদ দুধ (Golden Milk) — গরম দুধে হলুদ ও মধু। হলুদের Curcumin শ্বাসনালীর প্রদাহ সরাসরি কমায়।

তুলসী পাতার চা — Eugenol ও Carvacrol — শক্তিশালী অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল। শ্বাসনালী পরিষ্কার রাখে।

রসুন — Allicin শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। প্রতিদিন দুই কোয়া কাঁচা রসুন।

আয়ুর্বেদিক চিকিৎসা — ফুসফুসের যত্নে প্রকৃতির ভান্ডার
সিতোপলাদি চূর্ণ (Sitopaladi Churna) — আয়ুর্বেদের বিখ্যাত শ্বাসতন্ত্র ফর্মুলেশন। মিশ্রি, পিপুল, এলাচ, দারুচিনি, বংশলোচন — এই পাঁচটির সমন্বয়। কফ পাতলা করে, কাশি কমায়, শ্বাসনালীর প্রদাহ কমায়।

তালিসাদি চূর্ণ — দীর্ঘমেয়াদী কাশি ও ব্রংকাইটিসে বিশেষভাবে কার্যকর।

কান্তকারী (Solanum xanthocarpum) — আয়ুর্বেদে "শ্বাসারি" বলা হয়। ব্রংকোস্পাজম কমায়, কফ বের করতে সাহায্য করে।

বাসক (Adhatoda vasica) — Vasicine যৌগ — শ্বাসনালীর মাংসপেশি শিথিল করে, কফ পাতলা করে বের করতে সাহায্য করে। বাংলাদেশে এটা বাসক পাতার রস হিসেবে পরিচিত।

পিপুল (Long Pepper) — ফুসফুসের কার্যকারিতা বাড়ায়, কফ দূর করে, শ্বাসনালী উষ্ণ রাখে।

চ্যবনপ্রাশ — রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বারবার শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করে।

সাপ্লিমেন্ট যা সাহায্য করে
Vitamin C — রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্বাসতন্ত্রের ভাইরাস মোকাবেলায় সাহায্য করে।

Zinc — সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।

কফের ওষুধ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা
Cough Suppressant (কাশি বন্ধের ওষুধ) দেবেন না — যদি কফ উঠছে।

কাশি হলো শরীরের কফ বের করার প্রক্রিয়া। এটা বন্ধ করলে কফ ভেতরে জমে থাকে।

Expectorant দিন — যা কফ পাতলা করে বের করতে সাহায্য করে। Guaifenesin আছে এমন ওষুধ।

কখন অবশ্যই ডাক্তার দেখাবেন
জ্বর ১০০°F বা বেশি। কাশিতে রক্ত আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘুম হচ্ছে না কাশিতে। ১০ দিনের বেশি কোনো উন্নতি নেই।

ব্রংকাইটিস সময়মতো চিকিৎসা না হলে নিউমোনিয়া হতে পারে।

প্রতিরোধ — আগেই সাবধান
ধূমপান বন্ধ করুন — দীর্ঘমেয়াদী ব্রংকাইটিসের সবচেয়ে বড় কারণ। হাত ঘন ঘন ধুন। ঠান্ডায় মাস্ক পরুন। Vitamin C নিয়মিত খান।

শেষ কথা
বুকের কফ সারানোর চাবিকাঠি — কফকে পাতলা করা, বের করা, সংক্রমণ কমানো।

ভাপ + গরম পানি + আদা-হলুদ-মধু + বাসক + সিতোপলাদি চূর্ণ — এই সংমিশ্রণে বেশিরভাগ Acute Bronchitis সপ্তাহ দুয়েকেই সেরে যায়।

দীর্ঘদিন ধরে কাশি বা বুকে কফ আছে? কমেন্টে জানান — অথবা ইনবক্স করুন। বিস্তারিত পরামর্শ দেব।

স্বাস্থ্য বিষয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজটি ফলো করুন।

Dr.Abdul Kaium Khan
Integrative Medicine & Acupuncture Specialist.
01521-201886

#ব্রংকাইটিস #কাশি #শ্বাসতন্ত্র #বাসকপাতা #আয়ুর্বেদা #ঘরোয়াচিকিৎসা #চ্যবনপ্রাশ

07/06/2026

মাত্র 30 সেকেন্ডে চিনুন স্ট্রোক! FAST টেস্ট জানলে বাঁচতে পারে একটি জীবন!

স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। দ্রুত শনাক্ত করতে পারলে মস্তিষ্কের ক্ষতি কমানো এবং জীবন বাঁচানো সম্ভব।

মনে রাখুন FAST:

🔹 F – Face Drooping
মুখের এক পাশ বেঁকে যাচ্ছে কি?

🔹 A – Arm Weakness
এক হাত দুর্বল বা অবশ হয়ে যাচ্ছে কি?

🔹 S – Speech Difficulty
কথা জড়িয়ে যাচ্ছে বা ঠিকমতো বলতে পারছে না কি?

🔹 T – Time to Call Emergency
উপরের যেকোনো লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নিন।

স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই FAST নিয়মটি নিজে জানুন এবং অন্যদেরও জানান।

👉 ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্য কারও জীবন বাঁচাতে পারে।







#স্ট্রোক









Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayushporsho Wellness & Chinese Acupuncture Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share