MedForce BD

MedForce BD আপনার বাসায় জরুরী স্বাস্থ্য সেবা দিতে MedForce BD আছে আপনার পাশে।

দিনের বেশিরভাগ সময় কি বসে কাটান? তাহলে এই তথ্যটি আপনার জন্য।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, শারীরিক নিষ্ক্রিয়তা (Ph...
05/07/2026

দিনের বেশিরভাগ সময় কি বসে কাটান? তাহলে এই তথ্যটি আপনার জন্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, শারীরিক নিষ্ক্রিয়তা (Physical Inactivity) বিশ্বজুড়ে অকাল মৃত্যুর অন্যতম প্রধান ঝুঁকির কারণ।

এছাড়া The Lancet-এ প্রকাশিত একটি বড় গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৮ ঘণ্টা বা তার বেশি সময় বসে থাকেন এবং পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ করেন না, তাদের অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় ৫৯% পর্যন্ত বেশি হতে পারে, তুলনায় যারা কম সময় বসে থাকেন এবং বেশি সক্রিয় থাকেন।

তবে সুখবর হলো - নিয়মিত হাঁটা, ব্যায়াম করা এবং দীর্ঘ সময় একটানা বসে না থেকে মাঝেমধ্যে উঠে নড়াচড়া করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

প্রতি ৩০–৬০ মিনিট পর ২–৫ মিনিট উঠে হাঁটুন। আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে। ❤️

📚 Research Sources:
• World Health Organization (WHO) - Physical Activity Guidelines
• Ekelund U. et al. The Lancet (2016): Does physical activity attenuate, or even eliminate, the detrimental association of sitting time with mortality?
-©রাকসান নাসিম সান | Racksun Nasim Sun ☀️

খাবার নয়, বিছানাই মানুষকে বৃদ্ধ করে তোলে!ষাটের দশকে চিকিৎসাবিজ্ঞানে ঐতিহাসিক একটি গবেষণা হয়। নাম 'ডালাস বেড রেস্ট অ্যা...
16/06/2026

খাবার নয়, বিছানাই মানুষকে বৃদ্ধ করে তোলে!

ষাটের দশকে চিকিৎসাবিজ্ঞানে ঐতিহাসিক একটি গবেষণা হয়। নাম 'ডালাস বেড রেস্ট অ্যান্ড ট্রেনিং স্টাডি'। ৫ জন ২০ বছর বয়সি তরুণ যোগ দেন এ গবেষণায়। টানা তিন সপ্তাহ বিছানায় শুয়ে ছিলেন তারা।

গবেষণায় দেখা যায় তিন সপ্তাহ বিছানায় বিশ্রামের দরুন তাদের হার্ট ও ফুসফুসের যে অবস্থা হয়েছিল, ৫০ বছরের বার্ধক্যেও তা হয় না।

লম্বা সময় নিষ্ক্রিয় থাকার দরুন তাদের দেহের অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমে গিয়েছিল প্রায় ২৭ শতাংশ। যেখানে ৫০ বছর বয়সি একজন ব্যক্তির ক্ষেত্রে কমে ১১ শতাংশ। দেহে পর্যাপ্ত অক্সিজেন দরকার না হলে হৃদ্‌যন্ত্র রক্ত পাম্প করা কমিয়ে দেয়। এতে হৃদপেশি দুর্বল হয়ে পড়ে। যা বার্ধক্যের লক্ষণ।

তবে গবেষণা শেষে চিকিৎসকদের তত্ত্বাবধানে সেই পাঁচ তরুণ ছয় মাসের মাঝারি ধরনের ব্যায়ামের কোর্স সম্পন্ন করেন। এতে তাদের দেহ আবার ২০ বছরের অবস্থায় চলে আসে।

প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।

চীনের চেংদু শহরে এক বৃদ্ধাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কারণ, তিনি প্রতিদিন স্থানীয় একটি রেস্টুরেন্টে বাসন...
07/05/2026

চীনের চেংদু শহরে এক বৃদ্ধাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। কারণ, তিনি প্রতিদিন স্থানীয় একটি রেস্টুরেন্টে বাসন ধোয়ার কাজে আসেন প্রায় ৪ লাখ ডলার (প্রায় ৫ কোটি টাকা) মূল্যের একটি বিলাসবহুল বেন্টলি গাড়িতে চড়ে!

প্রথমে বিষয়টি দেখে অনেকেই অবাক হয়ে যান। কিন্তু পরে জানা যায়, অর্থের অভাবে নয়, বরং একঘেয়েমি কাটাতেই তিনি এই কাজ বেছে নিয়েছেন!

স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬০/৭০ বছরের এই নারী একটি ধনী পরিবারের সদস্য। প্রায়ই তার মেয়ে তাকে সেই বিলাসবহুল গাড়িতে করে রেস্টুরেন্টে পৌঁছে দেন।

তবে আরাম-আয়েশে ঘরে বসে থাকা তার পছন্দ নয়। তিনি মনে করেন, কোনো কাজ ছাড়া সারাদিন বাসায় থাকলে জীবন অর্থহীন লাগে। তাই নিজের ব্যস্ততা ও মানসিক স্বস্তির জন্যই তিনি স্থানীয় রেস্টুরেন্টে কাজ করেন।

চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, গোলাপি ডোরাকাটা শার্ট, রাবারের বুট ও অ্যাপ্রোন পরে বেন্টলি থেকে নামছেন তিনি। এরপর শান্তভাবে ভেতরে ঢুকে শুরু করছেন বাসন ধোয়ার কাজ।

বিলাসবহুল গাড়ি আর সাধারণ কাজের এই অদ্ভুত বৈপরীত্য দ্রুত মানুষের নজর কাড়ে। তবে সমালোচনার বদলে অধিকাংশ মানুষই তার বিনয় ও কর্মনিষ্ঠার প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, তিনি অর্থের জন্য নয়, বরং জীবনের উদ্দেশ্য ও মানুষের সঙ্গে সংযোগ অনুভব করার জন্য কাজ করছেন।

এই ঘটনা যেন মনে করিয়ে দেয়, সত্যিকারের পরিতৃপ্তি সবসময় অর্থ বা বিলাসিতায় নয়, অনেক সময় তা লুকিয়ে থাকে ছোট ছোট কাজের মধ্যেও।

✍️ Itihaser_golpo

19/04/2026

একটা বাচ্চা তার মা' কে ডাকছে। কিন্তু তার নাকি মা নেই 😥

কারণ কালেক্ট করা ভিডিও অনুযায়ী তার পারেন্টস সারোগেসি পদ্ধতিতে জন্ম দিয়েছেন, তারা নাকি গে কাপল। (আস্তাগফিরুল্লাহ)

আল্লাহ পাক সকলকে হেফাজতে রাখুন। 🤲

শহর কিংবা গ্রাম, প্রতিটি মুদির দোকানে এই অখাদ্যগুলিই ঝুলে থাকে। আমাদের শিশুরা চরম ক্ষতির মাঝে জীবন যাপন করছে। এগুলিতে না...
14/04/2026

শহর কিংবা গ্রাম, প্রতিটি মুদির দোকানে এই অখাদ্যগুলিই ঝুলে থাকে। আমাদের শিশুরা চরম ক্ষতির মাঝে জীবন যাপন করছে। এগুলিতে নাই কোনো পুষ্টিগুন, বরং উল্টো চরম ক্ষতিকর।

স্কুল থেকে ফেরার সময় অধিকাংশ মায়েরা এগুলি হতে কিছু না কিছু কিনে দেন। আমার বাসার ছুটা বুয়ার ছোট মেয়ের হাতেও প্রতিদিন কিছু না কিছু থাকেই।

আমরা মা বাবারা যদি এগুলি কঠোরভাবে বয়কট না করি, আমাদের সন্তানরা ক্ষতি হতে রক্ষা পাবে না।


✍️ Shiblee Mehdi

11/04/2026

বাচ্চা কথা না শুনলে মারার বদলে কোন ৫টা কাজ করবেন?📌📌
অনেকেই আগের পোস্টে লিখেছেন—
“মারবো না ঠিক আছে, কিন্তু তাহলে সামলাবো কিভাবে?”

আজকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি—
ছোট বাচ্চাকে মারার বদলে এই ৫টা কাজ ট্রাই করুন 👇

▪️আগে বুঝুন—ও ইচ্ছা করে দুষ্টুমি করছে না

২-৩ বছরের নিচের বাচ্চারা কথা না শোনার জন্য দুষ্টুমি করে না।
ওরা নতুন জিনিস শিখছে, চারপাশটা বুঝতে চেষ্টা করছে।

তাই প্রথমে নিজেকে বলুন—
“ও আমাকে বিরক্ত করতে না, শিখতে এটা করছে।”

▪️রাগ উঠলে ১০ সেকেন্ড থামুন

বাচ্চা যখন খুব বিরক্ত করে, তখন রাগ হওয়াটা স্বাভাবিক।
কিন্তু রাগের মাথায় হাত উঠানোটা অভ্যাস হয়ে যায়।

তাই রাগ উঠলে—
১০ সেকেন্ড থামুন, গভীর শ্বাস নিন।
এই ছোট বিরতিটাই অনেক বড় ভুল থেকে বাঁচায়।

▪️ “না” বলার বদলে অন্যদিকে মন ঘুরিয়ে দিন

ছোট বাচ্চাদের বারবার “না” বললে কাজ হয় না।
বরং মন অন্যদিকে ঘুরিয়ে দিলে সহজে শান্ত হয়।

যেমন—
মোবাইল ধরতে চাইলে
👉 একটা খেলনা হাতে দিন।

এটাকে বলে redirection—এটা ছোট বাচ্চাদের জন্য সবচেয়ে effective।

▪️খেতে না চাইলে জোর করবেন না

খাওয়ানোর সময় মারলে বা জোর করলে—
বাচ্চার খাওয়ার প্রতি ভয় তৈরি হয়।

বরং—
✔ ছোট পরিমাণ দিন
✔ নিজে হাতে খেতে দিন
✔ না খেলে কিছুক্ষণ পর আবার অফার করুন

ধৈর্য রাখলেই ধীরে ধীরে শিখবে।

▪️ বাচ্চাকে বেশি সময় দিন
অনেক সময় বাচ্চা attention চায় বলেই দুষ্টুমি করে।
যদি প্রতিদিন একটু সময় দিয়ে খেলেন—
তাহলে দুষ্টুমি অনেক কমে যায়।

ভালোবাসা আর সময়—
এটাই ছোট বাচ্চার সবচেয়ে বড় ওষুধ।

আপনি বাচ্চাকে সামলাতে কোন পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করেন?
কমেন্টে লিখুন—
আপনার অভিজ্ঞতা অন্য মায়েদের কাজে লাগতে পারে 💛

সংগৃহীত

  আমি শিশু মনোবিজ্ঞানীর একটা ভিডিও পেয়েছিলাম, যেখানে prolonged potty training resistance নিয়ে কথা বলা হয়েছে।তিনি একটা কথ...
25/01/2026



আমি শিশু মনোবিজ্ঞানীর একটা ভিডিও পেয়েছিলাম, যেখানে prolonged potty training resistance নিয়ে কথা বলা হয়েছে।
তিনি একটা কথা বলেছিলেন, যেটা আমাকে থামিয়ে ভাবতে বাধ্য করেছে।
“যখন টডলাররা বছরের পর বছর potty training-এ resist করে, বাবা-মা ধরে নেন এটা behavioral issue।
কিন্তু প্রায় কখনোই এটা behavioral না। এটা sensory।”
তিনি ব্যাখ্যা করছিলেন—যেসব বাচ্চা বহু বছর চেষ্টা করার পরও train হতে পারে না, তারা শিখতে অস্বীকার করছে না।
ওরা আসলে শরীরের signal-টাই feel করতে পারে না।
যখন বাচ্চারা বছরের পর বছর diaper পরে থাকে, তখন তাদের brain ধীরে ধীরে p*eing-এর sensation ignore করা শিখে ফেলে।
ওটা background noise হয়ে যায়।
মানে—brain আর ওই sensation-এ attention দেয় না।
তাই আপনি যখন ৪ বছরের একটা বাচ্চাকে বলেন,
“তোমার bathroom আসলে আমাকে বলো”—
কিন্তু তারা আসলে বুঝেই না।
কারণ চার বছর ধরে তারা এমন একটা জিনিস পরে আছে, যেটা সাথে সাথে সব absorb করে নেয়।
ওরা কখনো ভেজা অনুভব করেনি।
কখনো uncomfortable ফিল করেনি।
তাই তাদের brain ওই sensation-টা একদম ignore করা শিখে গেছে।
এই কারণেই pull-ups-এ switch করলেও কোনো কাজ হয় না।
Pull-ups ঠিক diaper-এর মতোই দ্রুত absorb করে।
Brain-এর কাছে sensation একই রকম।
ফলে signal-টা আগের মতোই blocked থাকে।
এ কারণেই বড় টডলাররা এত প্রবল ভাবে resist করে।
তাদের এমন কিছু notice করতে বলা হচ্ছে,
যেটা ignore করতে তাদের brain-কে বছরের পর বছর train করা হয়েছে।
একটু ভেবে দেখুন—
আমরা শিখি cause and effect দিয়ে।
গরম পাতিল ছোঁয়া → “উফফ” → পরবর্তীতে আর না ছোঁয়া
এখানেও একই ব্যাপার।
ওদের brain-এর কোনো idea-ই নেই যে তারা p*e করেছে।
কারণ তারা সেটা feel-ই করতে পারে না।
এই জন্যই দেখা যায়—
একটা বাচ্চা বলছে, “আমার bathroom করা লাগবে না”
আর পাঁচ মিনিট পর accident হয়ে যাচ্ছে।
বাচ্চাটা মিথ্যা বলছিল না।
সে সত্যিই feel করেনি।
তাহলে প্রশ্ন আসে—
এত বাচ্চা কীভাবে ১.৫ বছর বয়সেই potty train হয়ে যায়?
কারণ তারা মাত্র এক বছর diaper-এ ছিল।
Training তখনই শুরু হয়ে গিয়েছিল—routine করে toilet-এ বসানো।
তাদের brain তখনো signal ignore করা শেখেনি।
কিন্তু বড় বাচ্চাটা?
চার বছর diaper।
চার বছর growing brain-এর শেখা—এই signal ignore করো।
তাহলে অবাক হওয়ার কী আছে যে কিছুই কাজ করছে না?
এখানে আপনি শুধু নতুন কিছু শেখাতে বলছেন না।
আপনি ওদের বলছেন—
চার বছরের body-signal ignore করা unlearn করতে।
কারণ আপনি training-টা এড়িয়ে গেছেন।
তাই early শুরু করুন।
আর নিশ্চিত করুন—দুজন parent-ই on board আছেন।
“খুব কঠিন” বলে দায়িত্ব এড়িয়ে যাবেন না করতে দেওয়া potty training না।
এটা আপাতদৃষ্টিতে অনেক ভালো ও আরামদায়ক মনে হলেও আসলে কি জানেন --- স্রেফ ignorance।
আর কিছু ক্ষেত্রে— pure negligance।

©️ Good mom

নতুন ট্রেন্ড চালু হয়েছে। লয়ালিটি পরিক্ষার জন্য হাতে গরম চা ঢেলে দিচ্ছে! বন্ধু বন্ধুর হাতে ঢালছে। প্রেমিকা প্রেমিকের হাতে...
06/01/2026

নতুন ট্রেন্ড চালু হয়েছে। লয়ালিটি পরিক্ষার জন্য হাতে গরম চা ঢেলে দিচ্ছে! বন্ধু বন্ধুর হাতে ঢালছে। প্রেমিকা প্রেমিকের হাতে ঢালছে। স্ত্রী স্বামীর হাতে ঢালছে!

এসব সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। শারিরিক ক্ষতি হয় এমন কোনো কাজ করা শরীয়তের দৃষ্টিতে অবৈধ।

©

31/12/2025
এই ছোট্ট ব্যাটারিটাই কয়েক ঘণ্টায় শিশুর খাদ্যনালী গর্ত করে দিতে পারে।বাটন ব্যাটারি গিলে ফেললে এটা শুধু গলায় আটকে থাকে না।...
27/12/2025

এই ছোট্ট ব্যাটারিটাই কয়েক ঘণ্টায় শিশুর খাদ্যনালী গর্ত করে দিতে পারে।

বাটন ব্যাটারি গিলে ফেললে এটা শুধু গলায় আটকে থাকে না।
এটা শরীরের ভেতরে গিয়ে ইলেকট্রিক কারেন্ট তৈরি করে, আর সেই কারেন্ট থেকেই তৈরি হয় ভয়ংকর ক্ষারজাত পোড়া।
২–৪ ঘণ্টার মধ্যেই খাদ্যনালী গলে যেতে পারে—লক্ষণ তেমন না থাকলেও।
শিশু হয়তো শুধু বলবে
বুকে ব্যথা
লালা ঝরা
বমি
খাবার না খাওয়া
এই হালকা লক্ষণ দেখেই অনেক সময় বিষয়টা মিস হয়ে যায়।
এক্স–রেতে বাটন ব্যাটারি অনেক সময় কয়েনের মতো দেখায়।
একটু দেরি, একটুখানি ভুল সিদ্ধান্ত—আর ক্ষতি হয়ে যায় স্থায়ী।
এর পরিণতি হতে পারে
খাদ্যনালী ফুটো
চিরস্থায়ী সংকোচন
ভয়াবহ রক্তপাত
এমনকি মৃত্যু।
যদি সন্দেহও হয় যে শিশু ব্যাটারি গিলেছে
এটা ইমার্জেন্সি।
অপেক্ষা নয়।
নিজে নিজে বের হবে—এই আশাও নয়।
রিমোট, খেলনা, ক্যালকুলেটর, হিয়ারিং এইড—সব জায়গায় বাটন ব্যাটারি থাকে।
অতিরিক্ত ব্যাটারি তালাবদ্ধ জায়গায় রাখুন।
এটা শিশুদের সবচেয়ে প্রতিরোধযোগ্য কিন্তু সবচেয়ে ভয়ংকর দুর্ঘটনার একটি।
এই পোস্ট যদি আপনাকে অস্বস্তিতে ফেলে
ভালো।
কারণ এটা হয়তো কোনো এক শিশুর জীবন বাঁচাবে।
প্রতিটি বাবা-মা খেলনা হাতে দেওয়ার আগে দয়া করে এই লেখাটা পড়ুন ও শেয়ার করুন।
Dr-Abdur Rahman

Address

Mohammadpur
Khulna
1207

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when MedForce BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share